Breaking

Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

৬/১২/২০১৮ ০৩:৫৮:০০ PM

উইন্ডোজ-এ দুঃসংবাদ, কম্পিউটারে এই বিশেষ প্রোগামটি বাদ পড়ছে চিরতরে

সময় যত এগোচ্ছে, তত আপডেটেড হয়ে পড়ছে জীবন। কারণ, আমাদের নিত্য ব্যবহারের ডিভাইসগুলিতে চলে আসছে আমূল পরিবর্তন। এমনই এক পরিবর্তন আনতে এবার বড় পদক্ষেপ করল মাইক্রোসফট। কম্পিউটার থেকে পেইন্ট এবার বিদায় নিতে চলেছে। উইন্ডোজের ভবিষ্যৎ সংস্করণগুলোতে পেইন্ট প্রোগ্রামটিকে আর রাখবে না মাইক্রোসফট।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাইক্রোসফটের পরবর্তী উইন্ডোজ ১০ আপডেটের নাম হবে অটাম ক্রিয়েটরস আপডেট। এতে বেশ কিছু নতুন ফিচার থাকবে। তবে দীর্ঘদিনের পুরনো পেইন্ট প্রোগ্রামটিকে সরিয়ে ফেলার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ১৯৮৫ সালে উইন্ডোজের প্রথম সংস্করণ ১.০-এর সঙ্গে এসেছিল এমএস পেইন্ট।

উইন্ডোজের মূল প্রোগ্রামের অন্যতম অংশ হিসেবে প্রথম গ্রাফিকস সম্পাদনার প্রোগ্রামটি অনেকেই ব্যবহার করেছেন। ১ বিটের মনোক্রোম লাইসেন্স সংস্করণ থেকে এর যাত্রা শুরু। তবে উইন্ডোজ ৯৮-এর আগে পর্যন্ত পেইন্ট ব্যবহার করে জেপিইজি ফরম্যাটে ছবি সেভ করা যেত না।

অবশ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পেইন্ট প্রোগ্রামটিকে আলাদা অ্যাপ হিসেবে রাখা হচ্ছে। প্রথমে উইন্ডোজ ১০ থেকে পরবর্তী উইন্ডোজে আর পেইন্ট প্রোগ্রামটি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্থার তরফে। তবে গ্রাহকদের উৎসাহে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। পেইন্ট প্রোগ্রাম থাকছে তবে সেটি আলাদা অপশন থেকে ব্যবহারকারীকে ইনস্টল করে ব্যবহার করতে হবে।

বুধবার, ৬ জুন, ২০১৮

৬/০৬/২০১৮ ০১:৫৪:০০ PM

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি ৬ কোটিরও বেশি পাসওয়ার্ড নিয়ে সমীক্ষা চালিয়েছে। এতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রযুক্তি জগতে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন গবেষকরা। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার মতে, সবচেয়ে বেশি যে পাসওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করেছে, তার মধ্যে রয়েছে-

১. ‘qwerty’ বা ‘12345’-এর মতো পরপর লেখা সংখ্যা বা অক্ষর।

২. ‘iloveyou’ বা ‘ihateyou’ জাতীয় পরিচিত ছোট বাক্য।

৩. বহু ব্যবহৃত স্ল্যাং।

৪. কোকাকোলা, প্লেবয়, লিংকডইন-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম।

৫. বিখ্যাত সিনেমা বা প্রিয় ফুটবল ক্লাবের নামও অনেকে ব্যবহার করেছেন।

অধিকাংশ মানুষেরই এখন এত সংখ্যক অ্যাকাউন্ট এবং আলাদা আলাদা পাসওয়ার্ড, তা মনে রাখা সত্যিই কঠিন। তাই বলে এত সহজে অনুমান করার মতো পাসওয়ার্ড রাখাও এক ভয়াবহ প্রবণতা বলেই প্রযুক্তিবিদদের মত। 
৬/০৬/২০১৮ ০১:৪৯:০০ PM

বিনামূল্যে ইন্টারনেট সিকিউরিটি পাবেন যেভাবে

কম্পিউটারকে ভাইরাস-এর আক্রমণ থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করি। টাকা খরচ করে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি। অ্যান্টি-ভাইরাস কিনে ইনস্টল করি।

অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামী অ্যান্টি-ভাইরাসের 'ট্রায়াল ভার্সান' বদলে বদলে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন 'ইন্টারনেট সিকিউরিটি'বা ব্রাউজার সুরক্ষা? আসুন জেনে নিই কীভাবে গুগল ক্রোমে চালু করবেন ম্যালওয়ার (Malware)স্ক্যানিং ফিচার।

গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ক্রোমের ডানদিকে উপরে মেনুতে (তিনটি বিন্দু) ক্লিক করুন। এবার 'সেটিংস'-এ ক্লিক করে 'অ্যাডভান্সড' সিলেক্ট করুন। এবার স্ক্রিনে একদম নিচে 'ক্লিন আপ কম্পিউটার' অপশন দেখতে পাবেন। এবার এর মধ্যে থেকে 'Find and remove harmful software' অপশানে (ম্যালওয়ার ডিটেক্টিং টুল) ক্লিক করুন।

তারপর 'Find'-এ ক্লিক করলে ক্রোম আপনার কম্পিউটারে ম্যালওয়ার স্ক্যান শুরু করে দেবে। স্ক্যান শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায় তবে সেটিকে 'রিমুভ'-এর অপশন দেবে ক্রোম। যদি কিছু না পাওয়া যায় তো জানিয়ে দেবে 'No harmful software found'।

এবার থেকে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্যানের জন্য ক্রোমের অ্যাড্রেস বারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই এই স্ক্যান শুরু হয়ে যাবে। তবে এই অপশানটি যদি কাজ না করে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম আপডেট করে নিন।

মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

৬/০৫/২০১৮ ০৩:৪২:০০ PM

পোর্টেবল ড্রাইভ কেনার আগে ৫ টি বিষয় জেনে নিন!

‘ক্লাউড’ সেবা দারুণ সুবিধাজনক। কিন্তু যখন আপনার বড় ধরনের গুরুত্বপূর্ণ তথ্য-ছবি জমিয়ে রাখতে হবে তখন অনলাইন স্টোরেজ যথেষ্ট নয়। তা ছাড়া উচ্চগতির ইন্টারনেট সংযোগ ছাড়া অনলাইন স্টোরেজ দারুন পীড়াদায়ক বিষয়। আর এ সমস্যার সমাধান দেয় পোর্টেবল স্টোরেজ।

বিলিয়ন বিলিয়ন ছবি, গোপন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, এডিট করা ব্যক্তিগত ভিডিও বা এমপি৩ সংগ্রহ সবই রাখা যায় পোর্টেবল স্টোরেজে। এই ব্যবস্থা সব সময়ই ক্লাউডের চেয়ে অনেক ভালো।

যারা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টোরেজ চাইছেন তাদের জন্য জেনেরিক ইউএসবি স্টিক বা এসডি কার্ডের চেয়েও বেশি কিছু দরকার। ইউএসবি এবং থান্ডারবোল্ট ড্রাইভগুলো সাইজে ছোট, ধারণ ক্ষমতাসম্পন্ন, দামে সস্তা এবং দ্রুতগতির হয়ে থাকে। এগুলো সবাই বাড়ির কম্পিউটারে কাজ করে। সাধারণ ডেটে ক্যাবলেই কাজ করে। আলাদা অ্যাডাপ্টারের প্রয়োজন পড়ে না।

তাই একটি পোর্টেবল স্টোরেজ কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া উচিত। এখানে ৫টি বিষয় তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

১. সঠিক ‘কানেকশন’ বেছে নেওয়াঃ

ইউএসবি ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারেন। থান্ডারবোল্ট এমন কানেকশন যা প্রচলিত নয়। তবে সবার এমন স্টোরেজ দরকার যা তার কম্পিউটারে সুন্দরভাবে কাজ করে। থান্ডারবোল্ট বা থান্ডারবোল্ট ২ পোর্ট থাকলে (ম্যাকে থাকে সাধারণত) এটাই ভালো হবে। অন্যদিকে, অধিকাংশ কম্পিউটারে ইউএসবি পোর্ট থাকে। তাই তাদের জন্য এটাই উপযোগী।

২. ভবিষ্যতের প্রস্তুতিঃ

আপনার ইউএসবি কানেশন যেন ভবিষ্যতেও চলে তা নিশ্চিত করতে হলে হয়তো বর্তমান কম্পিউটারে চলবে না। আজ থেকে এক বা তিন বছর পর যদি কম্পিউটার কেনার চিন্তা থাকে তবে ইউএসবি-সি পোর্ট বেছে নিতে হবে। আবার যদি ইউএসবি-এ পোর্ট থাকে তবে ইউএসবি-সি ড্রাইভ সংযোগের জন্যে ইউএসবি-সি-টু-ইউএসবি-এ ক্যাবল লাগবে।

৩. দ্রুতগতির হতে হবেঃ

পোর্টেবল ড্রাইভটিকে দ্রুতগতির পেতে চাইলে এসএসডি স্টোরেজ লাগবে। বড় ধরনের ফাইল বা এইচডি মুভি চালাতে চাইলে এসএসডি দরকার। তবে এই স্টোরেজ বেশ দামী। আবার যদি প্রতিনিয়ত কিছু না কিছু আপনাকে স্টোরেজ করতে হয়, তবে গতি ততটা গুরুত্বপূর্ণ নয়।

তবে মনে রাখবেন, থান্ডারবোল্ট প্রচলিত ইউএসবি’র চেয়ে বেশি গতির হয়ে থাকে।

৪. যথেষ্ট স্টোরেজ আছে তো?

যত বেশি স্টোরেজ তত ভালো। তবে এ ক্ষেত্রে দামের বিষয় রয়েছে। কত স্টোরেজ নেবেন তা নির্ভর করে আপনার চাহিদার ওপর। একটা ৪ টেরাবাইট স্টোরেজ নিতে পারেন। বড় ধরনের ফাইল রাখতে চিন্তা করতে হবে না।

৫. কতটা টেকসই?

হয়তো আপনি খুব সাবধানী নন। এলোমেলো এবং অযত্নে ব্যবহার করেন। সে ক্ষেত্রে ‘রাগড’ পোর্টেবল ড্রাইভ পাওয়া যায়। এগুলো পড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় না। আবার পানি পড়লেও নষ্ট হয় না।

এবার এখানে কিছু ভালোমানের পোর্টেবল ড্রাইভের পরিচয় জেনে নিন।

১. স্যামসাং পোর্টেবল এসএসডি টি৩ঃ

দারুণ পাতলা এবং ২ টেরাবাইট স্টোরেজ থাকে। অ্যালুমিনিয়াম দেহে টেকসই। নিরাপত্তাব্যবস্থা রয়েছে। আরো আছে ইউএসবি-সি পোর্ট। তবে এতে ইউএসবি-সি-টু-ইউএসবি-সি ক্যাবল দেওয়া হয় না এর সঙ্গে। এটা বেশ দামী।

২. স্ক্যানডিস্ক এক্সট্রিম ৯০০ পোর্টেবল এসএসডিঃ

দারুণ গতির ড্রাইভ। ইউএসবি-সি পোর্ট রয়েছে। দুটো ইউএসবি ক্যাবল দেওয়া আছে। বেশ টেকসই। নিরাপত্তাব্যবস্থা দেওয়া রয়েছে। এর দামম বেশি এবং আকারে বেশ বড়।

৩. লাসি রাগড থান্ডারবোল্ট অল-টেরাইনঃ

রাগড ক্যাটাগরির। ইউএসবি ৩.০ এবং থান্ডারবোল্ট উভয়ই সাপোর্ট করে। তবে ইউএসবি-সি পোর্ট নেই এবং বেশ দামী।

৪. ডাব্লিউডি মাই পাসপোর্ট আল্ট্রাঃ

সর্বোচ্চ ৩ টেরাবাইট স্টোরেজ দিতে পারে। বেশ দ্রুতগতির। ব্যাকআপ সফটওয়্যার রয়েছে। রিয়েল-টাইম ব্যাকআপ অপশন নেই। এসএসডি ড্রাইভ হিসাবে পারফরমেন্স অনেকের কাছে পছন্দসই নয়।

৫. জি-টেক জি-ড্রাইভ মোবাইল ইউএসবি-সিঃ

পারফরমেন্স ভালো। অ্যালুমিনিয়াম কেসে বেশ টেকসই। সমস্যা হলো, সর্বোচ্চ ক্যাপাসিটি ১ টেরাবাইট। দামও তুলনামূলক বেশি।

রবিবার, ৩ জুন, ২০১৮

৬/০৩/২০১৮ ০২:৩৬:০০ PM

উইন্ডোজ আপডেড করার পর “সি ড্রাইভে” জায়গা বাড়াবেন যে ভাবে

অনেক সময় দেখা যায়, আপনি আপনার উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেমটি  উইন্ডোজ ১০ এ আপডেড করেছেন।

এতে করে অনেকের মত আপনাকেও একটা সমস্যায় পড়তে হয়েছে। সেই সমস্যাটি হল আপনার সি ড্রাইভে উইন্ডোজ ১০ এর পাশাপাশি  পুরাতন উইন্ডোজ টি  “উইন্ডোজ অল্ড”  নামে রয়ে গেছে। ফলে জায়গা কমে গেছে ।

তবে সহজ ও নিরাপদে  ফোল্ডার টি যে ভাবে Delete করবেন তা নিচে দেখানো হলঃ

১. আপনার পিসির Start মেনুতে গিয়ে সার্চ দিন Disk Cleanup

২. Disk Cleanup ট্যাবটি open করুন

৩. তারপর ড্রাইভ নির্ধারন করে দিতে হবে  C: ড্রাইভ

৪. এখন Previous Windows Installation সিলেক্ট করে ok  বাটন এ ক্লিক করুন।
৬/০৩/২০১৮ ০২:২৮:০০ PM

Windows 8 এর সকল কম্পিউটার শর্টকাট

বর্তমানে কম্পিউটার বাজারে অপারেটিং সিস্টেম হিসাবে একচেটিয়া জনপ্রিয় অবস্থানে আছে মাইক্রোসফ কোম্পানির Windows । ২০ শতাব্দীর শেষের দিকে আবিষ্কার হওয়া অপারেটিং সিস্টেম Windows এখন ও কম্পিউটার ব্যবহারকারিদের প্রথম চয়েজ।

বর্তমানে ২০১৫ সালের খুব শেষের দিকে অর্থাৎ আর এক দিন পরই ২০১৬ সাল । ২০১৫ সালে বের হয়েছে Windows এর নতুন ভার্সন Windows 10. Windows 98 থেকে ধাপে ধাপে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে বাজারে আসে Windows Xp, Windows Vista, Windows 7 Professional,  Windows 7 Ultimate, Windows 8, Windows 8.1-8.3, আর এই বছর সর্বশেষ ভার্সন Windows 10 .

Windows 8

আজকের এই টিউনটি মূলত Windows 8 ব্যবহারকারীদের জন্য। বর্তমানে অপারেটিং সিস্টেম Windows 10 এর যুগ। তবুও অনেকেই অনেকের পিসি তে Windows 8 ব্যবহার করেন। তাই তাদের কথা মাথায় রেখে আজকের এই লেখাটি।

Windows 8 মোটামোটি উইন্ডোজের সকল অপারেটিং সিস্টেমের তুলনায় বেশ জটিল। আর সাধারন অনেক কি-বোর্ড শর্টকাট Windows 8 এ সাপোর্ট করেনা।

আর তাই Windows 8 এর সকল কম্পিউটার শর্টকাটকে একসাথে নিয়ে একটি ইবুক আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশাকরি উপকারে আসবে।


৬/০৩/২০১৮ ০২:২০:০০ PM

কম্পিউটার হঠাৎ রিস্টার্ট নেওয়ার কিছু কারন সমূহ

কম্পিউটার ব্যবহার করতে কে না ভালোবাসে। ছোট-বড় সবাই কম্পিউটার ব্যবহার করে নানান কারণে। আমার মতে যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের মধ্যে শতকরা ৯৯.৯ মানুষ তাদের কম্পিউটারকে ভালোবাসেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কম্পিউটার মাঝে মাঝে এমন সব আচার-আচরণ করে যেগুলো সত্যই আমাদের বিরক্তির কারণ হয়ে দাড়ায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে কম্পিউটার হঠাৎ রির্স্টাট নেওয়া। মুলত এটি বিভিন্ন কারনে হয়ে থাকে। ইনসাআল্লাহ আজকের এই পোষ্টে কম্পিউটার রিস্টার্ট এর কারণ সম্পর্কে আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করবো।

১. কম্পিউটারের অভ্যন্তরীণ অতিরিক্ত তাপমাত্রা কম্পিউটার রিস্টার্টের একটি অন্যতম প্রধান কারণ। এতে প্রসেসর তাপমাত্রা অপসারণ করতে পারে না। প্রসেসর একটা নির্দিষ্ট তাপমাত্রার পর তার স্বাভাবিক কার্যক্ষমতা বন্ধ করে দেয়। ফলে কম্পিউটার রিস্টার্ট হয়। তাই কম্পিউটারের আশপাশে পর্যাপ্ত খোলা জায়গা রাখা ভালো, যাতে গরম হাওয়া বের হয়ে যেতে পারে।

২. RAM এর কারণেও কম্পিউটার রিস্টার্ট করতে পারে। ধরুন যে RAM কম্পিউটারে লাগানো আছে তা আপনার মাদারবোর্ড সাপোর্ট করে না, স্পিড ম্যাচ হচ্ছে না কিংবা RAM এর চিপ নষ্ট থাকতে পারে। এসব কারণে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

৩. হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লে এবং সেখান থেকে ডাটা রিড করার চেষ্টা করলে কম্পিউটার রিস্টার্ট কিংবা হ্যাং হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য স্ক্যানডিস্ক দিয়ে স্ক্যান করে ব্যাড সেক্টর ফিক্স করা যায়। হার্ডডিস্ক অতিরিক্ত গরম হয়ে গেলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। অনেক সময় হার্ডডিস্কে এরর থাকে। এটিও রিস্টার্টের একটা কারণ।

৪. ইউএসবি ডিভাইস কম্পিউটারে যুক্ত করলে কম্পিউটার রিস্টার্ট হয়। তবে বেশিরভাগ সময় এই কাজ করার আগে অপারেটিং সিস্টেম অনুমতি চাইবে। তবে ওই ডিভাইসটি সমস্যাযুক্ত হলে কম্পিউটার বারবার রিস্টার্ট হবে।

৫. বিভিন্ন কারণে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে ফলে অপারেটিং সিস্টেম চালু হতে পারে না এবং নতুন করে চালু হওয়ার চেষ্টা করে। তাছাড়া কোনো জটিল সমস্যা হলেও অপারেটিং সিস্টেম রিস্টার্ট হতে পারে।

৬. বিভিন্ন হার্ডওয়্যার সঠিকভাবে কানেক্টেড না থাকলে বা লুস কানেক্টেড থাকলে কিংবা সমস্যাযুক্ত থাকলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

৭. বিভিন্ন ভাইরাসের জন্যও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। তাই ভালো একটা এন্টিভাইরাস ব্যবহার করা জরুরি।
প্রয়োজনে কোন দক্ষ কম্পিউটার এক্সপার্ট এর কাছে আপনার কম্পিউটারটি নিয়ে যান।
৬/০৩/২০১৮ ০২:১৭:০০ PM

Hard Disk না SSD Storage কোনটি বেটার?

কম্পিউটারে ডেটার স্থায়িত্বের বিবেচনায় মোটামুটি তিন ধরণের মেমোরি ডিভাইস থাকে। একটা হচ্ছে রিড-অনলি, যেমন মাদারবোর্ড/প্রসেসর বা বায়োসে স্থায়ীভাবে যেসব স্টোরেজে প্রোগ্রাম দেয়া হয় সেগুলো। এগুলো থেকে ডেটা রিড করা বা পড়া যায়, কিন্তু এতে নতুন ডেটা যোগ করা কিংবা বিদ্যমান ডেটা মোছা যায়না। অন্য একটি মেমোরি টাইপ হচ্ছে RAM। এটাতে ডেটা যোগ-বিয়োগ করা যায়, কিন্তু এটা ক্ষণস্থায়ী। পিসি চলতে চলতে বিদ্যুৎ চলে গেলে অথবা নতুন প্রোগ্রাম ওপেন করলে র‍্যামের ডেটা অদল-বদল বা রিপ্লেস হয়। RAM জিনিসটাই এমন- Random Access Memory। পিসিতে আমরা কোনো ফাইল সংরক্ষণ করতে যে মোমোরি ডিভাইস ব্যবহার করি, সেগুলো ডেটার সবচেয়ে বেশিক্ষণ স্থায়িত্ব প্রদান করে। এক্ষেত্রে সাধারণত হার্ড ড্রাইভ ব্যবহৃত হয়।

বর্তমানে কম্পিউটারে স্টোরেজ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে হার্ড ডিস্ক। এতে পিসির অপারেটিং সিস্টেম ও অন্যান্য ইউজার-ফাইল সংরক্ষিত থাকে। হার্ডডিস্কের দাম তুলনামূলক কম, এর স্পিডও একটু কম। বেশি স্পিড পেতে এজন্য অনেকেই ব্যবহার করেন এসএসডি স্টোরেজ। এগুলো হার্ডডিস্কের বিকল্প স্টোরেজ ডিভাইস SSD Storage এর পূর্ণরূপ হচ্ছে solid-state drive.

হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে অনেকগুলো ম্যাগনেটিক কোটিং দেয়া প্লেট থাকে যেগুলো কাজের সময় ঘুরতে থাকে এবং বিশেষ রিড-রাইট হেড এই ধাতব চাকতি বা প্লেট গুলোতে ডেটা আদানপ্রদান করে।

অপরদিকে, সলিড-স্টেড ড্রাইভ বা এসএসডি স্টোরেজে ঘূর্ণায়মান কোনো পার্ট থাকেনা। এর মধ্যে পরস্পর-সংযুক্ত ফ্ল্যাশ মেমোরি চিপ থাকে যেগুলোর মধ্যে ইলেকট্রনিকভাবে ডেটা সংরক্ষিত হয়। কোনো চৌম্বক শক্তির দরকার হয়না। এর মধ্যে কোনো রিড-রাইট হেডও নেই।

তো এবার চলুন দেখি আপনি কোন কোন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন যে কম্পিউটারে হার্ডডিস্ক ব্যবহার করবেন, নাকি SSD Storage?

গতি
হার্ড ডিস্কের মধ্যে ঘুর্ণায়মান অংশ থাকে এবং এজন্য হেডটি তার সঠিক স্থান থেকে ডেটা সংগ্রহ করতে কিছুটা সময় নেবে। এগুলোসহ অন্যান্য প্রযুক্তিগত কারণে এসএসডির চেয়ে হার্ডডিস্কের ডেটা এক্সেস টাইম একটু বেশি। অর্থাৎ, SSD Storage এর চেয়ে হার্ডডিস্ক একটু ধীরগতিতে কাজ করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, এসএসডি’যুক্ত পিসি ৭-১০ সেকেন্ডেই চালু হয়, যেখানে হার্ডডিস্ক’যুক্ত পিসি চালু হতে কমপক্ষে আধমিনিট সময় নেয়। এরপর পিসি চালু হয়ে স্টার্টাপ প্রোগ্রামগুলো রেডি হতে আরও মিনিটখানেক সময় তো লাগেই। এসএসডিতে ফাইল রিড-রাইট টাইম প্রতি সেকেন্ডে গড়ে ২০০ থেকে ৫৫০ মেগাবাইট হয়ে থাকে। হার্ড ডিস্কে অ্যাভারেজ ফাইল রিড-রাইট টাইম ৫০ থেকে ১২০ মেগাবাইট/সেকেন্ড।

হার্ডডিস্কযুক্ত পিসিতে আপনি যদি এসএসডি লাগান (অন্তত সিস্টেম ড্রাইভ হিসেবে), তাহলে আগের চেয়ে অন্তত দ্বিগুণ বেশি স্পিড পাবেন। হার্ডডিস্কের তুলনায় এসএসডির স্পিড আকাশ-পাতাল পার্থক্য বলে মনে হবে। সুতরাং আপনি যদি পিসিতে স্পিড চান, তাহলে স্টোরেজে এসএসডিই হবে আপনার সেরা পছন্দ।

স্থায়িত্ব
হার্ডডিস্কের তুলনায় এSSD Storage ডিভাইসের স্থায়িত্ব বেশি বলেই জানা যায়। তাই স্থায়িত্বের দিক দিয়েও এসএসডি এগিয়ে।

বিদ্যুৎ খরচ
হার্ড ডিস্কের তুলনায় এসএসডি কম বিদ্যুৎ খরচ করে। এসএসডি যেখানে ২-৩ ওয়াটের হয়, সেখানে হার্ড ডিস্ক হয়ে থাকে ৬-৭ ওয়াট। যেহেতু সলিড স্টেট ড্রাইভ কম বিদ্যুৎ খরচ করে, তাই এসএসডি স্টোরেজ আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কমপক্ষে ৩০ মিনিট বৃদ্ধি করবে।

ধারণক্ষমতা
বর্তমানে ল্যাপটপের জন্য যেসব এসএসডি পাওয়া যায়, সেগুলোর ধারণক্ষমতা সাধারণত ১ টেরাবাইটের বেশি হয়না। ডেস্কটপের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ টেরাবাইট ধারণক্ষমতার এসএসডি পাওয়া যায়। অপরদিকে, হার্ড ডিস্কের ধারণক্ষমতা অনেক বেশি। ল্যাপটপের জন্য সর্বোচ্চ ২ টেরাবাইট এবং ডেস্কটপের জন্য ১০ টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক পাওয়া যায়। ভবিষ্যতে উভয়ের ক্যাপাসিটিই আরও বাড়বে। আপনার যদি অনেক বেশি স্টোরেজ লাগে, তাহলে হার্ড ডিস্ক বেছে নিতে পারেন।

শব্দ ও কম্পন
হার্ড ডিস্কের মধ্যে ঘুর্ণায়মান অংশ থাকার কারণে এগুলো থেকে শব্দ (নয়েজ) উৎপন্ন হয়। কিন্তু এসএসডিতে কোনো ঘুর্ণায়মান পার্টস না থাকায় এটা থেকে কোনো শব্দ ও ভাইব্রেশন উৎপন্ন হয়না।

দাম
একটা বিজ্ঞাপনে নিশ্চয়ই দেখেছেন “জিনিস যেটা ভাল, দাম তার একটু বেশি”। সেরকমই, এসএসডি যেহেতু আপনাকে এত বেশি সুবিধা দিচ্ছে, তাই এর দামটাও একটু বেশি হবে। ২৫০ গিগাবাইট SSD Storage এর দাম পড়বে ৮ হাজার টাকার মত, যেখানে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভের দাম পড়বে মোটামুটি সাড়ে ৩ হাজার টাকা।

আপনি যদি বাজেট একটু বাড়াতে পারেন, তাহলে হার্ডডিস্কের বদলে এসএসডি স্টোরেজ বেছে নিতে পারেন। কিছু কিছু ল্যাপটপে এসএসডি স্টোরেজ দেয়াই থাকে। সেগুলো কিনলে বাড়তি দাম দিয়ে আর এসএসডি কিনতে হবেনা, এবং মোট দামেও অনেকটা সাশ্রয় হবে। এরকম কিছু এসএসডিযুক্ত ল্যাপটপ হচ্ছে আসুসের VivoBook S14 S410UN, VivoBook S15 S510UQ, VivoBook Pro 15 N580VD, ASUS ZenBook UX430UQ প্রভৃতি। আপনি চাইলে এদের কিছু কিছু মডেলে এসএসডি ও হার্ড ডিস্ক উভয়ই পেতে পারেন।

হার্ড ডিস্কের তুলনায় এসএসডির দাম বেশি, সেই সাথে স্পিডও বেশি। আপনার পিসিতে যদি একাধিক ড্রাইভ লাগানোর ব্যবস্থা থাকে, তাহলে সিস্টেম ড্রাইভ হিসেবে এসএসডি, এবং ফাইল স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। আর যদি একটিই ড্রাইভ লাগানোর জায়গা থাকে, তাহলে বাজেট অনুযায়ী এসএসডি নিলে স্টোরেজ ক্যাপাসিটি কম পেলেও স্পিড পাবেন চমৎকার।

শনিবার, ২ জুন, ২০১৮

৬/০২/২০১৮ ০৬:০৭:০০ PM

ফাইল রিকভার করার টিউটোরিয়াল

কম্পিউটার ব্যবহারকারীর জীবনের প্রতিটি পর্যায়ে মুছে ফেলা ফাইল, ফরম্যাট করা স্টোরেজ ড্রাইভ বা হার্ড ড্রাইভের গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ফলে রিকভার করার প্রয়োজন হয়। স্টোরেজ ড্রাইভ করাপ্ট হলে, আপনার ডেটা ফিরে পেতে অনেক কষ্ট করতে হয়, দোকানে গিয়ে ডেটা রিকভারি করতে সময় এবং অর্থ দুটোই খরচ হয়।

এই সমস্যার সমাধান পেতে EaseUS Data Recovery Wizard ব্যাবহার করা যেতে পারে। যা দিয়ে সহজেই পিসির হারিয়ে যাওয়া ফাইল গুলি রিকভার করা যাবে। এর সর্বশেষ সংস্করণ ১১.৯ দিয়ে প্রেজেন্টেশন, ডকুমেন্ট, গ্রাফিকস, অডিও, ভিডিও, ই-মেইল, ফোল্ডার, কমপ্রেস ফাইল সহ উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারগুলোর বিভিন্ন ফাইল রিকভার করা যায়। এটির উইজার্ড ভিত্তিক ইন্টারফেস ব্যবহার সহজ। এই সফ্টওয়্যার দ্রুত স্ক্যান করে পিসির হারিয়ে যাওয়া ফাইল গুলো রিকভার করতে পারে। মূলত EaseUS Data Recovery Wizard আপনার উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে সংযুক্ত স্টোরেজ ডিভাইস থেকে ফাইল রিকভার করতে সক্ষম।

Download & Installation
প্রথমে, আপনাকে EaseUS Data Recovery Wizard সফটওয়্যারের অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ অথবা ম্যাক সংস্করণ ডাউনলোড করতে হবে।
এই ফাইলের আকার ৩২ মেগাবাইট। সফটওয়ারটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে প্রথমে ভাষা নির্বাচন করে OK বাটনে ক্লিক করতে হবে।
এরপর সেটআপ শুরু হবে, এবং আপনাকে Next > বাটনে ক্লিক করতে হবে।
লাইসেন্স এগ্রিমেন্ট পড়ুন এবং Accept বাটনে ক্লিক করুন।

এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ, যদি আপনি “C” ড্রাইভ থেকে তথ্য রিকভার করার চিন্তা করেন তবে আপনাকে অন্য ড্রাইভে সফটওয়ারটি ইনস্টল করতে হবে। যদি আপনার অন্য কোন পৃথক পার্টিশন বা ড্রাইভ না থাকে, তবে আপনি একটি USB ডিভাইসেও সফটওয়ারটি ইনস্টল করতে পারেন। এরপর Confirm বাটনে ক্লিক করতে হবে।
এখন ইন্সটল বাটনে ক্লিক করুন।
ইনস্টলেশন শেষ হওয়ার পর আপনার স্ক্রিনে কিছু অপশন থাকবে, তারপর Finish বাটনে ক্লিক করুন।
কাজ শেষ, ইনস্টল করা খুব সহজ।

করাপ্ট ড্রাইভ থেকে ফাইল রিকভারঃ
আপনার হার্ডডিস্ক, ইউএসবি ডিভাইস, মেমোরি কার্ড অথবা আপনার স্টোরেজ ডিভাইসটি আপনার উইন্ডোজ 10 পিসিতে যুক্ত করুন, তারপর এই ফ্রি সফটওয়্যারটি চালু করুন।

সফটওয়্যারটি চালু হওয়ার পর, এটি পিসির সকল ড্রাইভ স্ক্যান করে নিচের ছবির মতন ড্রাইভ লিস্ট দেখাবে।
করাপ্ট ড্রাইভে ক্লিক করুন, তারপর আপনি দেখতে পাবেন যে ড্রাইভ স্ক্যান করতে শুরু করেছে।
ড্রাইভ স্ক্যান শেষে যে ফাইল রিকভার করবেন সেটির ফোল্ডার এ ক্লিক করুন।
অনেক ফাইল আছে যা আপনি দেখতে পাবেন। এক বা একাধিক ফাইল নির্বাচন করে, মাউস এর ডান বাটনে ক্লিক করুন, তারপর Recover এ ক্লিক করুন।
উইন্ডোতে একটি পপ আপ আসবে। যেখানে আপনি রিকভার ফাইল সংরক্ষণ করতে চান, ফোল্ডার থেকে সেখানে নেভিগেট করে Save বাটনে ক্লিক করুন।
এভাবে করাপ্ট ড্রাইভ থেকে ফাইল রিকভার করা যায়। আমি নিজে এই সফটওয়্যার এর Pro সংস্করণ ব্যাবহার করি। এর ফ্রি এবং Pro সংস্করণ এর মূল একটি পার্থক্য আছে। ফ্রি সংস্করণ দিয়ে একবারে শুধু ৫০০ মেগাবাইট এর বেশি বড় ফাইল রিকভার করা যায় না। আর Pro সংস্করণ দিয়ে যেকোনো সাইজের করাপ্ট ফাইল রিকভার করা যায়। আমার কাছে হারিয়ে যাওয়া ফাইল রিকভার করার জন্য EaseUS Data Recovery Wizard সফটওয়্যারটি বেশ কাজের।
৬/০২/২০১৮ ০৫:৪৯:০০ PM

যেভাবে ফেসবুকে পিসির পর্দা এবং একাধিক ক্যামরাসহ লাইভে আসবেন

আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক পেজ/প্রোফাইল/গ্রুপ  এ আপনার কম্পিউটারের স্কিন বা পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভ করবেন।

আজকাল প্রায় দেখা যায় অনেকে ফেসবুকে লাইভ আসে। কিন্তু কম্পিউটারের স্কিন কিভাবে লাইভ করবে বা একাধিক ক্যামরার সাথে কিভাবে লাইভ করবে তা অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আমার আজকের এই টিউন।

তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি নিচের লিংকটা থেকে ‍সফটওয়্যারটি ডাউনলোড় করে নিন।

OBS Download Link : https://obsproject.com

যদি ডাউনলোড করতে না পারেন, তবে নিচের ভিডিওটি দেখুন। এবার ডাউনলোড শেষে আপনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনাকে কি কি করতে হবে তা অতি সুন্দর এবং সহজ ভাবে নিচের ভিডিওতে দেখানো হয়েছে। আসলে সবকিছু তো আর লিখে বুঝানো সম্ভভ নয়।

আপনি শুধু স্টেপ বাই স্টেপ কাজ গুলো সম্পূর্ণ করুন।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

৬/০২/২০১৮ ১২:৩৫:০০ PM

একটি পাসওয়ার্ড মনে রেখে কোটি কোটি পাসওয়ার্ড মনে রাখুন খুব সহজে

আসসালামু আলাইকুম। আশা করি, আল্লাহ্‌র অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউনটি করতে বসেছি। আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সাইটে লগ ইন করতে হই। আর লগ ইন মানে ইমেইল এবং পাসওয়ার্ড মনে রাখার জামেলা। একটি ইমেইল এবং পাসওয়ার্ড রাখুন, আর সারাজীবন মুখস্ত করার জামেলা থেকে বাঁচুন। কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি।

স্টেপ ১) সর্বপ্রথমে Google Chrome ব্রাউজারটি ওপেন করি। এবং ডানপাশে Customize and Control -এ ক্লিক করি।









স্টেপ ২) Settings – যাই।



















স্টেপ ৩) Settings থেকে Extension এবং নিছে Get more extensions – এ ক্লিক করি।
















স্টেপ ৪) এরপর Chrome Web Store – এ Search Box-এ লিখুন lastpass লিখে এন্টার করুন।









স্টেপ ৫) LastPass: Free Password Manager নামে একটি Extension আসবে। + ADD TO CHROME -এ ক্লিক করুন।
স্টেপ ৬) একটি PopUp Menu আসবে, Add Extension-এ ক্লিক করুন। ডাউনলোড শুরু হবে। অপেক্ষা করুন।
স্টেপ ৭) ডাউনলোড শেষ হলে এরকম একটি PopUp Menu আসবে, তারপর Create Account- ক্লিক করুন।
স্টেপ ৮) যাবতীয় তথ্য দিয়ে Create Account- ক্লিক করুন।
স্টেপ ৯) এরপর Account তৈরি করা হয়ে গেলে ব্রাউজারটি Restart করি, এবং পুনরায় লগ ইন করি।



৬/০২/২০১৮ ১২:২৫:০০ PM

কম সাউন্ডের অডিও ফাইলকে বেশী সাউন্ডের ফাইল বানান!

কম সাউন্ডের অডিও অনেকসময় ব্যবহারের অনুপোযগী হয় আর এটি যদি নিজের রেকর্ড করা হয় তাহলে পুনরায় রেকর্ড করা অবশ্যই হতাশজনক।

মনে করেন আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে কিছু কমসাউন্ডের অডিও ফাইল রয়েছে,আপনি কিছু ইডিটর সফটওয়্যার ব্যবহার করে সেইসব ফাইলসমূহকে বেশী সাউন্ডের অডিও ফাইল তৈরী করতে পারবেন।

আমি আজকের এই টিউনে লিখছি কিভাবে কিছু পদ্ধতি ব্যবহার করে কোন অডিও ফাইলের শব্দের মাত্রা ঠিক করতে পারবেন।

যদি শুধু মাত্র একটি অডিও ফাইলের শব্দের মাত্রা ঠিক করতে চান তাহলে অনলাইন টুল ব্যবহার করাই উত্তম। আর অনেকগুলো ফাইলের ভলিয়ম এডজাষ্ট বকরতে চান তাহলে কিছু ইডিটর প্রোগ্রাম সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

অনলাইন টুলস :
অনলাইনে এমন অনেক টুলস আছে যাদের মাধ্যমে যেকোন ধরনের অডিও ফাইলের শব্দের মাত্রা ঠিক করতে পারবেন। যেমন একটি সম্পর্কে নিচে লিখলামঃ-

MP3 Louder
MP3 Louder এর মাধ্যমে খুব সহজেই আডিও ফাইলের সাইন্ড বাড়াতে বা কমাতে পারবেন। উপরের ছবিটি ভাল করে লক্ষ্য করুন- আপনার কম্পিউটার থেকে যেকোন অডিও ফাইলকে ব্রাউজ করে Increase Volume সিলেক্ট করে আপলোড করুন।

download-mp3-file কম সাউন্ডের অডিও ফাইলকে বেশী সাউন্ডের ফাইল বানান!

ফাইলটি আপলোড হয়ে গেলে নিচে দেখতে পাবেন Download MP3 File সাথে ফাইলটির সাইজও উল্লেখ থাকবে।

ডেস্কটপ টুলস
ডেস্কটপে শব্দমাত্রা ঠিক করার জন্য খুব জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে Audacity. এক সাথে অনেকগুলো ট্র্যাক নিয়ে কাজ করা যায় Audacity দিয়ে।

যদি প্রয়োজন পরে একটি ট্র্যাকের কিছু অংশ আমপ্লিফাই করতে পারবেন শুধুমাত্র আপনার মাউস ব্যবহার করে।

সফটওয়্যারটি ইন্সটল করে একটি অডিও ফাইল ড্রাগ করলে নিচের ছবি মত দেখতে পাবেন।


এবার Effect এ ক্লিক করে Amplify তে ক্লিক করুন

এবার আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অডিও ফাইল Amplify করতে পারেন।


বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ০৫:২৫:০০ PM

দ্রুত টাইপ করার কিছু পদ্ধতি জেনে নিন

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।

দ্রুত টাইপ কৌশলঃ


১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে।

২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।

৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে।

৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।

৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।

৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে। সূত্র: ম্যাশেবল, টাইমস অব ইন্ডিয়া।
৫/৩০/২০১৮ ০৫:২১:০০ PM

জেনে নিন YouTube এর কিছু লুকানো Tricks

ইউটিউবে ভিডিও দেখা তো আমাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে ইউটিউবের অনেক সাধারন কাজও আমরা অনেকে জানি না। কিছু ইউটিউব টিপস তুলে ধরা হল।

দেখা যাক YouTube  ম্যাজিক

ম্যাজিক নং ১)

প্রথমে এই লিঙ্কে এই লিঙ্কে  যান,

এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়ে গেছে।

ম্যাজিক নং ২)

এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।

ম্যাজিক নং ৩)

এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।

ম্যাজিক নং ৪)

এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।

ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

৫/২৯/২০১৮ ০৪:১৬:০০ PM

ভিডিও কনটেন্ট ফিল্টারের জন্য চিপ বানাচ্ছে ফেসবুক

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভিডিও কনটেন্ট ফিলটার করার জন্য নিজেদের চিপ তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ভেঞ্চারবিটের খবরে বলা হয়, ২৫ মে, শুক্রবার প্যারিসে ভিভা টেকনোলজি ইন্ডাস্ট্রি কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান বিজ্ঞানী ইয়ান লিকুন এই তথ্য প্রকাশ করেন।

ইয়ান লিকুন বলেন, ‘প্রচলিত পদ্ধতিগুলি এখন আর যথেষ্ট নয়, কারণ তাদের খুব বেশি শক্তির প্রয়োজন এবং বেশি গণনা ক্ষমতার প্রয়োজন পড়ে।’

বর্তমানে ফেসবুক তাদের অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার জন্য ইনটেলের সিপিইউ ব্যবহার করে। তবে নিজেদের চিপ আনলে তা দিয়ে প্রতিষ্ঠানটির ভিডিও কনটেন্ট আরও দ্রুত ফিল্টার করা সম্ভব হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম নীতি ভঙ্গ করলে তা দ্রুত ধরতে পারবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি যদি আত্মহত্যার পথ বেছে নেয় ও তা লাইভ স্ট্রিম করতে থাকে অথবা অন্য কোনো সহিংসতার লাইভ স্ট্রিম করে তাহলে ফেসবুক তা আরও দ্রুত ফিল্টার করতে পারবে।

ইতোমধ্যে অ্যাপল, গুগল ও অ্যামাজন তাদের নিজেদের চিপ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে। 

বুধবার, ২৩ মে, ২০১৮

৫/২৩/২০১৮ ০১:৩২:০০ PM

জিমেল-এর এই ৫টি নতুন ফিচার আপনি ব্যবহার করেছেন কী


এক সপ্তাহ হলো জিমেলে কিছু নতুন ফিচার আসতে চলেছে, যা আপনার মেল পাঠানোর বন্দোবস্তকে আধুনিক করতে চলেছে। ঠিক কী কী এই ফিচারগুলি, জেনে নেব সংক্ষেপে।

১) কনফিডেন্সিয়াল মোড—

নিরাপত্তা এবং গোপনীয়তা আরও কড়া করতে গুগল নিয়ে এসেছে এই নতুন পন্থা। এখন মেল খুলতে গেলে আপনাকে একটা পাসকোড এন্ট্রি করতে হবে, যা আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে যাবে। শুধু তাই নয়, জিমেল ব্যবহারকারীরা এখন থেকে পাঠানো মেলের একটি এক্সপায়ারি ডেট সেট করতে পারবেন। এর ফলে প্রেরকদের মেল, প্রাপক যাতে কপি না করতে পারেন, তার একটি ব্যবস্থা নেওয়া যাবে।

২) স্মার্ট রিপ্লাইস—

ব্যস্ততার কথা মাথায় রেখে গুগল কিছু টেমপ্লেট সংযোজন করেছে মেলের উত্তর হিসেবে। অর্থাৎ এখন আপনাকে আর শব্দ খরচ করে, কিপ্যাড টাইপ করে কিছু লিখতে হচ্ছে না। তৈরি করা টেমপ্লেট ক্লিক করলেই মেলের উত্তর দিতে পারবেন।

৩) নিউ কাস্টোমাইজেশন—

এখন থেকে আপনি ইনবক্স কাস্টোমাইজ করতে পারবেন। নতুন জিমেলে-এ ইনবক্সের সঙ্গে ক্যালেন্ডার সংযুক্ত থাকবে, যা আপনাকে নতুন ইভেন্ট বানাতে সাহায্য করবে। ইনবক্স থেকে না বেরিয়েই আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন।

৪) স্মার্ট কম্পোজ—

জিমেল-এর অন্যতম বুদ্ধিদীপ্ত ফিচার এটি। এবার থেকে কোনও মেল লেখার সময়ে গুগল নিজে থেকে মেলের বিষয় অনুযায়ী শব্দগুচ্ছ বা ফ্রেজ দিয়ে দেবে। ফলত কম সময়ে আপনি মেল লিখে নিতে পারবেন।

৫) হাই প্রায়োরিটি নোটিফিকেশন—

আপনার ইনবক্সে মেলের গুরুত্ব বুঝে গুগল সেগুলি রিড করবে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইনবক্সে রাখবে বা ডিলিট করে দেবে। কোনও ম্যালওয়্যার বা থ্রেটস-এর সম্মুখীন হলে নিজে থেকেই স্ক্যান চালাবে। তা ছাড়া দীর্ঘদিন ধরে কোনও মেলের প্রতি খেয়াল না করলে, গুগল নিজে থেকে সেগুলি আনসাবস্ক্রাইব করে দেবে।

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

১১/২৭/২০১৫ ০৫:৫৭:০০ PM

অনলাইনে ছবি সম্পাদনার উপায়


অনেক সময় দ্রুত ছবি এডিটের প্রয়োজন পড়ে। এমন ক্ষেত্রে ব্যবহারকারীর কম্পিউটারের গতি কম হলে তা এডিটের জন্য শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করা যায় না। আবার কম্পিউটারে ছবি এডিটের সফটওয়্যার ইন্সটল করা না থাকলে জরুরি প্রয়োজনে এডিটিংয়ের জন্য ঝামেলা পোহাতে হয়।
এমন ক্ষেত্রে সফটওয়্যার ইন্সটল করে তারপর ছবি এডিট করাটা বেশ ঝামেলার ও সময় সাপেক্ষের ব্যাপার। তবে এমন পরিস্থিতিতে কাজে দেবে আপনার বাসার বা অফিসের ইন্টারনেট সংযোগ। কেননা অনলাইনেই প্রয়োজনীয় ছবিটি এডিটের কাজটি করে ফেলতে পারবেন।
এ জন্য রয়েছে পিক্সলার
১১/২৭/২০১৫ ০৫:৪৮:০০ PM

ওয়ার্ডপ্রেসের পোস্টে পাসওয়ার্ড দেবেন যেভাবে

ব্লগিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস। নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় এটি। অনেকে ব্লগে ব্যক্তিগত বিষয়ে লেখার পর তা সবাই পড়ুক সেটি চান না। আবার লেখাটি ডিলিটও করার পক্ষপাতি নন। এমন পরিস্থিতিতে চাইলে লেখাটি ব্যক্তিগত করে দেওয়া যায়।
ওয়ার্ডপ্রেসে পাবলিশ করা ওই পোস্টে পাসওয়ার্ড দেয়ার সুবিধা থাকায় সেটি আর কেউ দেখতে পাবে না। পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সেটিকে ব্যক্তিগত করে দেওয়া যাবে। যার কাছে শুধু পাসওয়ার্ড থাকবে তিনিই পোস্টটি ওপেন করে দেখতে পারবেন।
কিভাবে ওয়ার্ডপ্রেসের কোনো
১১/২৭/২০১৫ ০৫:৪৩:০০ PM

জেনে নিন ওয়েব হোস্টিং কি ?

সকলেই কেমন আছেন ? আশাকরি, ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজ আমি ওয়েব হোস্টিং নিয়ে আলোচনা করবো, যারা ওয়েব হোস্টিং সম্পর্কে জানেন না তাদের জন্য আমার আজকের এই পোস্ট ।
মনে করুন, আপনি একজন ওয়েব ডেভেলপার। আপনি আপনার কম্পিউটার এ একটি ওয়েব সাইট তৈরি করলেন। এখন আপনার ওয়েবসাইটটি সকলের নিকট প্রদর্শন করাতে চান, তা কিভাবে করবেন ?
ওয়েব হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে তা ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন। আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করেন তখন সেই ওয়েবসাইটের কিছু ফাইল থাকে এবং ফাইলসমূহ ওয়েব সার্ভার এ আপলোড করা থাকে অর্থাৎ, আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট ওয়েব হোস্টিং এ হোস্ট করা করা থাকে।
ওয়েব সার্ভার হচ্ছে একটা কম্পিউটার এর মত। যেখানে আপনার ওয়েবসাইট এর কন্টেন্টসমূহ ২৪/৭ অনলাইন এ আপলোড থাকে। এতে, ভিজিটর যখন ইচ্ছে ওয়েবসাইট এ ভিজিট করতে পারে।
যারা ওয়েব হোস্টিং সেবা প্রদান করেন তাদের বলা হয় হোস্টিং প্রোভাইডার যারা ওয়েব হোস্টিং নিতে চান তারা হোস্টিং প্রোভাইডারের নিকট নির্দিষ্ট টাকার বিনিময়ে হোস্টিং নিয়ে থাকেন।

এরপর, ওয়েব হোস্টিং প্রভাইডার গ্রাহককে একটি কন্ট্রোল প্যানেল দিয়ে থাকেন যার মাধ্যমে ওয়েব সাইট পরিচালনা করা হয়। ওয়েব হোস্টিং এর পরিমান উপর ভিত্তি করে টাকার পরিমান নির্ধারণ করা হয়। এক্ষেত্রে, আপনার যতটুকু ডিস্কস্পেস প্রয়োজন হবে ততটুকু ক্রয় করতে পারেন।
– পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
১১/২৭/২০১৫ ০৫:৪০:০০ PM

উইন্ডোস ১০ অটোমেটিক আপডেট বন্ধ করার পদ্ধতি Step by Step সাথে ভিডিও

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আজ আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোস ১০ এর অটোমেটিক আপডেট বন্ধ করতে পারেন। এই পোষ্টটি শুধু নতুনদের জন্য, যারা জানে না, শুধু তাদের জন্য। তাই আপনি যদি পূর্বেই কাজটি জেনে থাকেন অযথা এখানে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
তাহলে আমরা কাজে চলে যাইঃ


ধাপ ০১: সার্চ বক্সে ক্লিক করে Services লিখে সার্চ দিন, তাহলে সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
নিচের স্ক্রীনশর্টটি দেখতে পারেন।

ধাপ ০২: এবার Windows Update অপশনটি খুজে বের করুন।

ধাপ ০৩: এবার ডাবল ক্লিক করে ওপেন করুন, Start up থেকে মেনুয়ালী সিলেক্ট করে Apply তে ক্লিক করুন,

ধাপ ০৪: এবার ডিজেবল সিলেক্ট করুন, এবার Apply>OK