Breaking

Gmail লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Gmail লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ জুন, ২০১৮

৬/০৬/২০১৮ ০১:৫৪:০০ PM

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি ৬ কোটিরও বেশি পাসওয়ার্ড নিয়ে সমীক্ষা চালিয়েছে। এতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রযুক্তি জগতে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন গবেষকরা। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার মতে, সবচেয়ে বেশি যে পাসওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করেছে, তার মধ্যে রয়েছে-

১. ‘qwerty’ বা ‘12345’-এর মতো পরপর লেখা সংখ্যা বা অক্ষর।

২. ‘iloveyou’ বা ‘ihateyou’ জাতীয় পরিচিত ছোট বাক্য।

৩. বহু ব্যবহৃত স্ল্যাং।

৪. কোকাকোলা, প্লেবয়, লিংকডইন-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম।

৫. বিখ্যাত সিনেমা বা প্রিয় ফুটবল ক্লাবের নামও অনেকে ব্যবহার করেছেন।

অধিকাংশ মানুষেরই এখন এত সংখ্যক অ্যাকাউন্ট এবং আলাদা আলাদা পাসওয়ার্ড, তা মনে রাখা সত্যিই কঠিন। তাই বলে এত সহজে অনুমান করার মতো পাসওয়ার্ড রাখাও এক ভয়াবহ প্রবণতা বলেই প্রযুক্তিবিদদের মত। 

শনিবার, ২ জুন, ২০১৮

৬/০২/২০১৮ ১২:৩৫:০০ PM

একটি পাসওয়ার্ড মনে রেখে কোটি কোটি পাসওয়ার্ড মনে রাখুন খুব সহজে

আসসালামু আলাইকুম। আশা করি, আল্লাহ্‌র অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউনটি করতে বসেছি। আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সাইটে লগ ইন করতে হই। আর লগ ইন মানে ইমেইল এবং পাসওয়ার্ড মনে রাখার জামেলা। একটি ইমেইল এবং পাসওয়ার্ড রাখুন, আর সারাজীবন মুখস্ত করার জামেলা থেকে বাঁচুন। কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি।

স্টেপ ১) সর্বপ্রথমে Google Chrome ব্রাউজারটি ওপেন করি। এবং ডানপাশে Customize and Control -এ ক্লিক করি।









স্টেপ ২) Settings – যাই।



















স্টেপ ৩) Settings থেকে Extension এবং নিছে Get more extensions – এ ক্লিক করি।
















স্টেপ ৪) এরপর Chrome Web Store – এ Search Box-এ লিখুন lastpass লিখে এন্টার করুন।









স্টেপ ৫) LastPass: Free Password Manager নামে একটি Extension আসবে। + ADD TO CHROME -এ ক্লিক করুন।
স্টেপ ৬) একটি PopUp Menu আসবে, Add Extension-এ ক্লিক করুন। ডাউনলোড শুরু হবে। অপেক্ষা করুন।
স্টেপ ৭) ডাউনলোড শেষ হলে এরকম একটি PopUp Menu আসবে, তারপর Create Account- ক্লিক করুন।
স্টেপ ৮) যাবতীয় তথ্য দিয়ে Create Account- ক্লিক করুন।
স্টেপ ৯) এরপর Account তৈরি করা হয়ে গেলে ব্রাউজারটি Restart করি, এবং পুনরায় লগ ইন করি।



বুধবার, ২৩ মে, ২০১৮

৫/২৩/২০১৮ ০১:৩২:০০ PM

জিমেল-এর এই ৫টি নতুন ফিচার আপনি ব্যবহার করেছেন কী


এক সপ্তাহ হলো জিমেলে কিছু নতুন ফিচার আসতে চলেছে, যা আপনার মেল পাঠানোর বন্দোবস্তকে আধুনিক করতে চলেছে। ঠিক কী কী এই ফিচারগুলি, জেনে নেব সংক্ষেপে।

১) কনফিডেন্সিয়াল মোড—

নিরাপত্তা এবং গোপনীয়তা আরও কড়া করতে গুগল নিয়ে এসেছে এই নতুন পন্থা। এখন মেল খুলতে গেলে আপনাকে একটা পাসকোড এন্ট্রি করতে হবে, যা আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে যাবে। শুধু তাই নয়, জিমেল ব্যবহারকারীরা এখন থেকে পাঠানো মেলের একটি এক্সপায়ারি ডেট সেট করতে পারবেন। এর ফলে প্রেরকদের মেল, প্রাপক যাতে কপি না করতে পারেন, তার একটি ব্যবস্থা নেওয়া যাবে।

২) স্মার্ট রিপ্লাইস—

ব্যস্ততার কথা মাথায় রেখে গুগল কিছু টেমপ্লেট সংযোজন করেছে মেলের উত্তর হিসেবে। অর্থাৎ এখন আপনাকে আর শব্দ খরচ করে, কিপ্যাড টাইপ করে কিছু লিখতে হচ্ছে না। তৈরি করা টেমপ্লেট ক্লিক করলেই মেলের উত্তর দিতে পারবেন।

৩) নিউ কাস্টোমাইজেশন—

এখন থেকে আপনি ইনবক্স কাস্টোমাইজ করতে পারবেন। নতুন জিমেলে-এ ইনবক্সের সঙ্গে ক্যালেন্ডার সংযুক্ত থাকবে, যা আপনাকে নতুন ইভেন্ট বানাতে সাহায্য করবে। ইনবক্স থেকে না বেরিয়েই আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন।

৪) স্মার্ট কম্পোজ—

জিমেল-এর অন্যতম বুদ্ধিদীপ্ত ফিচার এটি। এবার থেকে কোনও মেল লেখার সময়ে গুগল নিজে থেকে মেলের বিষয় অনুযায়ী শব্দগুচ্ছ বা ফ্রেজ দিয়ে দেবে। ফলত কম সময়ে আপনি মেল লিখে নিতে পারবেন।

৫) হাই প্রায়োরিটি নোটিফিকেশন—

আপনার ইনবক্সে মেলের গুরুত্ব বুঝে গুগল সেগুলি রিড করবে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইনবক্সে রাখবে বা ডিলিট করে দেবে। কোনও ম্যালওয়্যার বা থ্রেটস-এর সম্মুখীন হলে নিজে থেকেই স্ক্যান চালাবে। তা ছাড়া দীর্ঘদিন ধরে কোনও মেলের প্রতি খেয়াল না করলে, গুগল নিজে থেকে সেগুলি আনসাবস্ক্রাইব করে দেবে।