Breaking

Freelancing লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Freelancing লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ০৫:২৫:০০ PM

দ্রুত টাইপ করার কিছু পদ্ধতি জেনে নিন

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।

দ্রুত টাইপ কৌশলঃ


১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে।

২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।

৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে।

৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।

৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।

৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে। সূত্র: ম্যাশেবল, টাইমস অব ইন্ডিয়া।
৫/৩০/২০১৮ ০৫:২১:০০ PM

জেনে নিন YouTube এর কিছু লুকানো Tricks

ইউটিউবে ভিডিও দেখা তো আমাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে ইউটিউবের অনেক সাধারন কাজও আমরা অনেকে জানি না। কিছু ইউটিউব টিপস তুলে ধরা হল।

দেখা যাক YouTube  ম্যাজিক

ম্যাজিক নং ১)

প্রথমে এই লিঙ্কে এই লিঙ্কে  যান,

এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়ে গেছে।

ম্যাজিক নং ২)

এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।

ম্যাজিক নং ৩)

এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।

ম্যাজিক নং ৪)

এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।

ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।

সোমবার, ২৭ জুলাই, ২০১৫

৭/২৭/২০১৫ ০৯:৪৭:০০ PM

“ফ্রিলান্সিং এ হাতেখড়ি – Beginner To Pro”

আমরা অনেকেই হয়তো অলরেডি Neobux এ কাজ করা শুরু করেছি। অথবা শুরু করব ভাবছি, নয়তো এটা ভাবছি যে, এমন তো অনেক সাইট এর কথাই শুনলাম। আসলে আপনি কাজ করার ইচ্ছা নিয়ে শুরু করলে ইনশাল্লাহ আপনিও সফল হবেন। তবে এক্ষেত্রে একটু ভাল দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে।
তাই আজ আমি Neobux এর দিক নির্দেশনা নিয়েই কিছু লিখবো। কারন বেশির ভাগ ভাইয়েরাই আমি কিভাবে কাজ করি সেটি জানতে চেয়েছেন। তো চলুন শুরু করি।
যারা এখনো শুরু করেন নাই তারা এই টিউন এর যেকোনো ব্যানার এর ক্লিক করে আমার টিম এ জয়েন করতে পারেন।
আমরা সবাই Neobux কে একটি PTC সাইট হিসেবেই জানি। আর এতাই মনে করি যে, এখানে শুধু ক্লিক এর মাধ্যমেই টাকা আয় করা যায়। আমিও তাই মনে করি। তবে শুধু নিজে ক্লিক করে আপনি Neobux থেকে ভাল আয় করতে পারবেন না। Neobux থেকে ভাল আয় করতে হলে আপনার দরকার অন্যদের ক্লিক আর একটি ভাল গাইড লাইন এবং লক্ষ ঠিক রেখে কাজ করার মত ধৈর্য।
আপনি শুরুতেই Neobux থেকে ভাল আয় করবেন এমন আশা করা থেকে বিরত থাকুন। ফ্রী মেম্বার হিসেবে যদি আপনি দিনে ১০টি অ্যাড ভিউ করেন তাহলে আপনার আয় হবে মাত্র ১ সেন্ট। তবে পরিকল্পনা করুন কিভাবে এই সেন্ট কে ডলারে রূপান্তর করবেন।
আসলে PTC সাইট সম্পূর্ণ নির্ভর করে আপনার রেফারাল এর উপর যার রেফারাল যতো বেশি তার আয় ততো বেশি। তাই আপনার যদি কোন রেফারাল না থাকে তাহলে ১ সেন্ট কে ১ ডলারে রূপান্তর করতে বেশ সময় লাগবে। হয়তো বা আপনি ততদিনে আশায় ছেড়ে দিবেন। তাই Neobux এর সবথেকে ভাল দিক হল আপনার Direct রেফারাল না থাকলে তারা আপনাকে রেফারাল ভাড়া করতে দেবে।
Neobux এ তিন ধরনের রেফারাল আপনি পেতে পারেন:
১) আপনি সরাসরি আপনার রেফারাল লিঙ্ক এর মাধ্যমে রেফারাল পেতে পারেন।
২) আপনি অন্য কারো কাছে থেকে রেফারাল কিনতে পারেন।
৩) অথবা Neobux থেকে রেফারাল ভাড়া নিতে পারেন।
উপরের ৩টির মধ্যে Neobux থেকে রেফারাল ভাড়া নেওয়াই সবথেকে সহজ ও কম খরচে করা যায়।
ভাড়া করা রেফারাল কি?
ভাড়া করা রেফারাল হচ্ছে Neobux থেকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমান রেফাল। যা আপনি Neobux থেকে ভাড়া নিতে পারেন এবং প্রয়োজন মত ভাড়ার সময় বাড়াতে পারবেন। এজন্য নির্দিষ্ট পরিমান অর্থ Neobux কে আপনার পরিশোধ করতে হবে। এই বিষয়ে নিচে আলোচনা করব।
কিভাবে আমি রেফারাল ভাড়া করবো?
Neobux থেকে রেফারাল ভাড়া নিতে হলে আপনার অ্যাকাউন্ট এর দুইটি জিনিস পুরন করতে হবে।
১. আপনার অ্যাকাউন্ট এর বয়স কম পক্ষে ১৫ দিন হতে হবে।
২. আপনার অ্যাকাউন্ট এ কম পক্ষে 0.60 ডলার থাকতে হবে।
মনে করলাম আপনার অ্যাকাউন্ট এর উপরোক্ত যোগ্যতা আছে।
এখন আপনি Neobux থেকে রেফারাল ভাড়া নিতে প্রস্তুত
প্রথমে আপনি আপনার নামের উপর ক্লিক করুন। এবার যে পেজ টি আসবে সেখান দান দিকে দেখুন একটি চার্ট দেখা যাচ্ছে এটি হল আপনার Activity চার্ট। তার উপরে দেখুন ৪টি অপশন রয়েছে।
Extend Advertise Referrals Your Payment
এখান থেকে রেফারাল এ ক্লিক করুন।
এবার যে পেজটি আসবে সেখানে আপনাকে অনেক গুলো প্যাকেজ দেখাবে যেমন ৩,৫,১০,...... এর ভেতর আপনি ৩ প্যাক টি নির্বাচন করুন কারন আপনি আপনার অ্যাকাউন্ট এ 0.60 ডলার রেখেছেন। ব্যাস আপনার প্রথম রেন্টাল রেফারাল কেনা শেষ।
কিভাবে ভাড়া করা রেফারাল Maintain করতে হয়?
প্রথমেই ভাড়া করা রেফারাল গুলো সম্পর্কে কিছু কথা বলে নেই। মনে করুন Neobux হল আপনার নতুন ব্যবসায় প্রতিষ্ঠান যা আপনি কোন মূলধন ছাড়া শুধু মাত্র নিজের শ্রম আর বুদ্ধি দিয়ে বড় করে তুলছেন। যখন আপনার প্রতিষ্ঠান একটু বড় হবে তখন আপনি একা সবকিছু সামাল দিতে পারবেন না। তাই প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ দিবেন। এই কর্মী হল আপনার ভাড়া করা রেফারাল গুলো। যারা মাসিক বেতনে আপনার প্রতিষ্ঠানে কাজ করবে। এখন আপনার বড় হওয়ার সাথে সাথে আপনার নিজের কাজের পাশাপাশি খেয়াল রাখতে হবে আপনার প্রতিষ্ঠানের কর্মীরা ঠিক ভাবে কাজ করছে কিনা। কারন আপনি তাদের মাসিক বেতন দিচ্ছেন( Neobux এ নির্দিষ্ট পরিমান ফি দিচ্ছেন)।
যদি আপনার কোন কর্মী ঠিক ভাবে কাজ না করে তাহলে আপনার দায়িত্ব হবে তাকে বাদ দিয়ে নতুন একজন কে নিয়োগ দেওয়া(Inactive Referrals recycle করা)। তবে আপনার কর্মীদের সাপ্তাহিক ছুটির কথাও আপনার মাথায় রাখতে হবে। :D সপ্তাহের ১ থেকে ২ দিন কোন রেফারাল ক্লিক নাও করতে পারে অথবা লম্বা ছুটি কাটাতেও যেতে পারে। এক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা হল আপনি আপনার ভাড়া করা রেফারাল দের সাথে কোন রকম যোগাযোগ করতে পারবেন না।
তাই সব কিছু মিলিয়ে আপনাকে একটি বড় মাপের হিসাব করতে হবে। আর এই হিসাব মত কাজ করতে পারলেই আপনি Neobux থেকে ভাল মানের আয় করতে পারবেন।
রেন্টাল রেফারাল Maintain policy:
প্রথমেই Neobux এ আপনার সার্ভার এর সময় এবং আপনার অ্যাড রিসেট হওয়ার সময় খুজে বের করুন। Neobux এর নিয়ম অনুযায়ী আপনি যদি আপনাকে দেওয়া ৪টি হলুদ রঙের অ্যাড ক্লিক না করেন তাহলে আগামিকাল আপনি আপনার কোন রেফারাল থেকে আয় করতে পারবেন না। এমনকি আপনার Direct Referral থেকেও না।
তার মানে আপনার আগামিকালের আয় নির্ভর করছে আপনার আজকের অ্যাড ক্লিক এর ওপর। তাই রেফারাল থেকে আয় করতে আপনার সার্ভার এর সময় এবং আপনার অ্যাড রিসেট এর সময় জানা খুবই জরুরি।
কিভাবে আপনি Neobux এর সার্ভারের সময় জানতে পারবেন?
প্রথমে আপনার Neobux এর অ্যাকাউন্ট এ লগিন করুন। তারপর View Advertisement এ ক্লিক করুন। নতুন পেজ আসলে পেজ এর উপরের দিকে বাম দিকে দেখুন আপনার অ্যাড রিসেট এর সময় এবং ডান দিকে বর্তমান সার্ভার এর সময় দেওয়া আছে। এখন আপনি হিসাব করে নিন।
সবথেকে ভাল আপনি একদিন খুব ভাল ভাবে খেয়াল করুন কখন আপনার অ্যাড রিসেট হচ্ছে। মানে বাংলাদেশী সময়ের ঠিক কোন সময় আপনার অ্যাড রিসেট হচ্ছে তাহলে আপনার ক্লিক করতে সুবিধা হবে। প্রতিদিন ঠিক ঐ সময়েই আপনি নতুন অ্যাড পাবেন। যেমন আমার অ্যাড রিসেট হয় প্রতিদিন বাংলাদেশী সময়ে বিকাল ৪ টা ৪৭ মিনিটে।
আমার মনে হয় সার্ভার এর সময় এবং অ্যাড রিসেট সময় সম্পর্কে একটু হলেও আপনাদের ধারনা দিতে পেরেছি। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে তবে এটা নিশ্চিত খুব তাড়াতাড়ি-ই আপনি সব শিখে যাবেন।
অটো পে কি?
অটো পে হল Neobux এর এমন একটি পদ্ধতি যেখানে আপনার ভাড়া করা রেফারাল দের জন্য Neobux অটোমেটিক পে করবে। ভয়ের কিছু নেই Neobux শুধু মাত্র একটি রেফারাল এর জন্য পে করবে যখন রেফারালটি সেইদিন ক্লিক করবে। সহজ ভাষায় কোন রেফারাল যদি আজকে অ্যাড ক্লিক করে তাহলে Neobux আগামিকাল এর জন্য তার ভাড়া পে করবে। যদি ক্লিক না করে তাহলে ঐ রেফারাল এর জন্য Neobux কোন টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে না। মানে Neobux শুধু মাত্র তখনি কোন রেফারাল এর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে যদি ঐ রেফারাল এর মাধ্যমে আপনার আয় হয়।
**ডিসকাউন্ট**
আপনি Autopay চালু রাখলে ১৫% ডিসকাউন্ট পাবেন। যেমন আপনার প্রতিটি রেফারাল এর জন্য প্রতি মাসে পে করতে হবে ৩০ সেন্ট তবে আপনি যদি অটো পে চালু রাখেন তাহলে পে করতে হবে ২৫.৫ সেন্ট
এবার আসি রিনিউ এর ডিসকাউন্ট এ
১৫ দিনের জন্য ০%
৩০ দিনের জন্য ৫%
৬০ দিনের জন্য ১০%
৯০ দিনের জন্য ১৮%
১৫০ দিনের জন্য ২৫%
২৪০ দিনের জন্য ৩০%
এখন দেখা যাচ্ছে ১৫,৩০ এবং ৬০ দিনের রিনিউ এর জন্য আমরা যে ডিসকাউন্ট পাচ্ছি তা অটো পে এর ডিসকাউন্ট থেকে কম (১৫%)। তাই অটো পে চালু রাখাই সবচেয়ে ভাল। তবে আপনি যদি ৯০ বা তার চেয়ে বেশি দিনের জন্য রিনিউ করেন তাহলে অটো পে বন্ধ রাখুন এবং আপনার রেফারাল এর মেয়াদ বাড়িয়ে নিন।
এবার বলবো সব থেকে ইম্পরট্যান্ট বিষয় BEP নিয়ে।
BEP কি?
BEP মানে হচ্ছে break even point বা আপনার ভাড়া করা রেফারাল এর গড়(avg.)
ক্লিক এর পরিমান। এখন আপনার রেফারাল এর পরিমানের উপর আপনার BEP এর পরিমান কম বেশি হবে। আপনি যদি আপনার BEP এর নিচে থাকেন তাহলে আপনি লস এ আছেন আর যদি BEP এর উপরে থাকেন তাহলে লাভ এ আছেন।
কখন আপনি একটি রেফারাল Recycle করবেন?
এর জন্য প্রথমে আপনাকে আপনার BEP নির্ণয় করতে হবে।
Standard Member বা ফ্রি মেম্বার হিসেবে আপনি নিচের হিসাব অনুসরণ করুন।
আপনার যদি ১ - ২৫০টি রেফারাল থাকে তাহলে রিনিউ এর সময়ের ওপর আপনার BEP কমবে বা বাড়বে।
যেমন,
রেফারাল এর মেয়াদ
Break even point(BEP)
১৫ দিন
১.৩৩৩
৩০ দিন
১.২৬৭
৬০ দিন
১.২০০
৯০ দিন
১.০৮৯
১৫০ দিন
১.০০
২৪০ দিন
০.৯৩৩
যদি ২৫১ – ৩০০টি হয় তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন
রেফারাল এর মেয়াদ
Break even point(BEP)
১৫ দিন
১.৪৬৭
৩০ দিন
১.৩৩৩
৬০ দিন
১.২৬৭
৯০ দিন
১.১৫৬
১৫০ দিন
১.০৫৩
২৪০ দিন
০.৯৮৩
উদাহরণস্বরূপ:
50 refs এ BEP 1.200 হয়
সুতরাং, 50 × 1.2 = 60 ক্লিক
আপনার কোন রেফারাল এর avg. আপনার BEP এর নিচে নামলেই তাকে Recycle করে ফেলুন।
মানে প্রতিদিন গড়ে ৬০টি রেফারাল ক্লিক থাকতে হবে লাভে থাকতে হলে।
ক্লিক করা ছাড়া আর কি কি ভাবে Neobux থেকে আয় করা যায়?
আপনি ক্লিক করা ছাড়া Neobux এর মিনি জব এবং AD prize থেকে আয় করতে পারবেন।
মিনি জব কি?
মিনি জব হল Neobux এর আরেকটি আয় করার পদ্ধতি যেখানে আপনি ছোট ছোট কাজ করার মাধ্যমে ছোট একটি অংকের টাকা আয় করতে পারবেন। যা অনেকটা Micro Workers এর মত। এই বিষয়ে হয়তো পরের টিউন এ বিস্তারিত আলোচনা করবো।
Adprize কি?
এটি হল Neobux এর একটি গেম যেখানে অনেক মেম্বার একইসাথে ক্লিক করে কিন্তু সবার ক্লিক এর টাকা একজন পায়। এটি একটি লটারির মত যা সম্পূর্ণ ভাগ্য এর উপর নির্ভর করে। আপনি Adprize এর মাধ্যমে ডলার, পয়েন্ট এমনকি Golden মেম্বারশীপ ও পেয়ে যেতে পারেন যা মূল্য ৯০ ডলার।
আবারো বলছি আপনি যদি সাফল্যকে ধাওয়া করেন এবং ক্লান্ত হয়ে ফিরে না আসেন তাহলে সাফল্যই এক সময় ক্লান্ত হয়ে আপনার কাছে মাথা নত করবে।

বুধবার, ১০ জুন, ২০১৫

৬/১০/২০১৫ ১০:২৫:০০ PM

আউটসোর্সিং কাজে যে ভুলের কারণে পিছিয়ে পড়তে হয় ফ্রিল্যান্সারদের

আউটসোর্সিং কাজের প্রতি আগ্রহ বাড়ছে অনেকের। বিশেষ করে তরুনদের কাছে বেশি আকর্ষণীয় পেশা হয়ে উঠছে এটি। নতুন উদ্যোগ তৈরিতেও ভূমিকা রাখছে অনলাইননির্ভর বৈচিত্রময় এ কাজের ক্ষেত্র। 
কাজের স্বাধীনতা, নির্দিষ্ট সময়ে অফিস করার ঝামেলা থেকে মুক্তি, নিজের মতো কাজের সুবিধার কারণে অনেকেই আউটসোর্সিংকে স্থায়ী পেশা হিসাবে নিচ্ছেন। অনলাইন পেশাজীবীদের কাজের ক্ষেত্র হয়ে উঠছে এটি। 

তবে আউটসোর্সিং কাজের ক্ষেত্রে কিছু ভুলের কারণে পিছিয়ে পড়তে হয় ফ্রিল্যান্সারদের। যা এড়িয়ে যেতে পারলে কাজটা অনেক সহজ হয়। এ টিউটোরিয়ালে আউটসোর্সিং কাজের ভুলগুলো তুলে ধরা হলো। 

কম রেটে কাজ করা 
নতুন ফ্রিল্যান্সাররা কাজের জন্য মরিয়া হয়ে থাকেন। তাই রেট সম্পর্কে কোনো ধারণা রাখেন না। তাই একটি ৫০ ডলারের কাজ মাত্র ৫-১০ ডলারে করতেও রাজি হয়ে যান অনেকে। এতে করে কাজের মান সম্পর্কে ক্লায়েন্টের মনে বিরূপ ধারণা তৈরি হতে পারে। ফলে নতুন কাজ পাওয়ার সম্ভবনা কমে যায়। 

দক্ষতা অনুযায়ী কাজ না করা 
আউটসোর্সিং কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা অনুসারে যে কাজটি সবচেয়ে উপযুক্ত সেটি করা উচিত। কাজটি কেমন তা যেমন জানতে হবে, তেমনি এটি আপনার দ্বারা করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত হতে হবে। যদি কাজটি সম্পর্কে দুর্বলতা থাকে তাহলে কাজ না নেওয়াই উচিত।

ক্লায়েন্ট সম্পর্কে খোঁজ খবর না নেওয়া
যে কোনো কাজ শুরুর আগে ক্লায়েন্ট সম্পর্কে খোঁজখবর করে জেনে নিতে হবে। মোট কথা যে কোনো কাজ পেলেই শুরু করা যাবে না। ক্লায়েন্টের আগের কাজের তালিকা চেক করে দেখতে হবে। তিনি ঠিকভাবে টাকা পরিশোধ করেছেন কিনা তাও নিশ্চিত হয়ে নিতে হবে। হতাশ হওয়া অন্য যে কোনো কাজের মতো ফ্রিল্যান্সিং পেশায় বছরের পর বছর ধরে দক্ষতার উন্নয়ন করে যেতে হয়। সফলতার জন্য অনেক কাজ শিখতে হয়। শুরুর দিকে অনেক বাধাবিপত্তি আসে, অনেক সময় এসব ছেড়ে নতুন কিছু করতে ইচ্ছা করে। এত সহজে হার মানা যাবে না। 

কাজের পর যোগাযোগ না করা 
কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখেন না অনেক ফ্রিল্যান্সার। পুরানো ক্লায়েন্ট নতুন কাজে বড় সোর্স হতে পারেন। তাই কাজ শেষ হয়ে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন করা বুদ্ধিমানের কাজ হবে না। 
মাঝে মাঝে পুরনো ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে কাজের কথা মনে করিয়ে দিতে হবে। তাঁর কাছে কাজ না থাকলেও আপনার সঙ্গে যোগাযোগের সম্ভাব্য সব রাস্তা তাঁকে জানিয়ে রাখা উচিত। 

জীবনের অন্য দিক ভুলে যাওয়া 
আউটসোর্সিং কাজগুলো বেশিরভাগ সময় রাতে করতে হয়। তাই ফ্রিল্যান্সারদের রাত জাগতে হয়। নিয়মিত আয় আসতে থাকলে অনেকে কাজে এত মগ্ন হয়ে পড়েন যে পরিবার ও প্রিয়জনদের কথা ভুলে যান। এতে প্রিয়জন কিংবা পরিবারের সদস্যের সাথে ভুল বোঝাবোঝি হতে পারে। ফলে মানসিকভাবে সমস্যা হতে পারে। যা কাজের জন্য ক্ষতিকর। তাই জীবনের সঙ্গে জড়িত মানুষটিকে ভুলে যাওয়া চলবে না। (সূত্র: কর্পোরেট ডট কম ডট বিডি)