Breaking

Operating-System লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Operating-System লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩ জুন, ২০১৮

৬/০৩/২০১৮ ০২:৩৬:০০ PM

উইন্ডোজ আপডেড করার পর “সি ড্রাইভে” জায়গা বাড়াবেন যে ভাবে

অনেক সময় দেখা যায়, আপনি আপনার উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেমটি  উইন্ডোজ ১০ এ আপডেড করেছেন।

এতে করে অনেকের মত আপনাকেও একটা সমস্যায় পড়তে হয়েছে। সেই সমস্যাটি হল আপনার সি ড্রাইভে উইন্ডোজ ১০ এর পাশাপাশি  পুরাতন উইন্ডোজ টি  “উইন্ডোজ অল্ড”  নামে রয়ে গেছে। ফলে জায়গা কমে গেছে ।

তবে সহজ ও নিরাপদে  ফোল্ডার টি যে ভাবে Delete করবেন তা নিচে দেখানো হলঃ

১. আপনার পিসির Start মেনুতে গিয়ে সার্চ দিন Disk Cleanup

২. Disk Cleanup ট্যাবটি open করুন

৩. তারপর ড্রাইভ নির্ধারন করে দিতে হবে  C: ড্রাইভ

৪. এখন Previous Windows Installation সিলেক্ট করে ok  বাটন এ ক্লিক করুন।
৬/০৩/২০১৮ ০২:২০:০০ PM

কম্পিউটার হঠাৎ রিস্টার্ট নেওয়ার কিছু কারন সমূহ

কম্পিউটার ব্যবহার করতে কে না ভালোবাসে। ছোট-বড় সবাই কম্পিউটার ব্যবহার করে নানান কারণে। আমার মতে যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের মধ্যে শতকরা ৯৯.৯ মানুষ তাদের কম্পিউটারকে ভালোবাসেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কম্পিউটার মাঝে মাঝে এমন সব আচার-আচরণ করে যেগুলো সত্যই আমাদের বিরক্তির কারণ হয়ে দাড়ায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে কম্পিউটার হঠাৎ রির্স্টাট নেওয়া। মুলত এটি বিভিন্ন কারনে হয়ে থাকে। ইনসাআল্লাহ আজকের এই পোষ্টে কম্পিউটার রিস্টার্ট এর কারণ সম্পর্কে আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করবো।

১. কম্পিউটারের অভ্যন্তরীণ অতিরিক্ত তাপমাত্রা কম্পিউটার রিস্টার্টের একটি অন্যতম প্রধান কারণ। এতে প্রসেসর তাপমাত্রা অপসারণ করতে পারে না। প্রসেসর একটা নির্দিষ্ট তাপমাত্রার পর তার স্বাভাবিক কার্যক্ষমতা বন্ধ করে দেয়। ফলে কম্পিউটার রিস্টার্ট হয়। তাই কম্পিউটারের আশপাশে পর্যাপ্ত খোলা জায়গা রাখা ভালো, যাতে গরম হাওয়া বের হয়ে যেতে পারে।

২. RAM এর কারণেও কম্পিউটার রিস্টার্ট করতে পারে। ধরুন যে RAM কম্পিউটারে লাগানো আছে তা আপনার মাদারবোর্ড সাপোর্ট করে না, স্পিড ম্যাচ হচ্ছে না কিংবা RAM এর চিপ নষ্ট থাকতে পারে। এসব কারণে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

৩. হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লে এবং সেখান থেকে ডাটা রিড করার চেষ্টা করলে কম্পিউটার রিস্টার্ট কিংবা হ্যাং হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য স্ক্যানডিস্ক দিয়ে স্ক্যান করে ব্যাড সেক্টর ফিক্স করা যায়। হার্ডডিস্ক অতিরিক্ত গরম হয়ে গেলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। অনেক সময় হার্ডডিস্কে এরর থাকে। এটিও রিস্টার্টের একটা কারণ।

৪. ইউএসবি ডিভাইস কম্পিউটারে যুক্ত করলে কম্পিউটার রিস্টার্ট হয়। তবে বেশিরভাগ সময় এই কাজ করার আগে অপারেটিং সিস্টেম অনুমতি চাইবে। তবে ওই ডিভাইসটি সমস্যাযুক্ত হলে কম্পিউটার বারবার রিস্টার্ট হবে।

৫. বিভিন্ন কারণে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে ফলে অপারেটিং সিস্টেম চালু হতে পারে না এবং নতুন করে চালু হওয়ার চেষ্টা করে। তাছাড়া কোনো জটিল সমস্যা হলেও অপারেটিং সিস্টেম রিস্টার্ট হতে পারে।

৬. বিভিন্ন হার্ডওয়্যার সঠিকভাবে কানেক্টেড না থাকলে বা লুস কানেক্টেড থাকলে কিংবা সমস্যাযুক্ত থাকলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

৭. বিভিন্ন ভাইরাসের জন্যও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। তাই ভালো একটা এন্টিভাইরাস ব্যবহার করা জরুরি।
প্রয়োজনে কোন দক্ষ কম্পিউটার এক্সপার্ট এর কাছে আপনার কম্পিউটারটি নিয়ে যান।
৬/০৩/২০১৮ ০২:১৭:০০ PM

Hard Disk না SSD Storage কোনটি বেটার?

কম্পিউটারে ডেটার স্থায়িত্বের বিবেচনায় মোটামুটি তিন ধরণের মেমোরি ডিভাইস থাকে। একটা হচ্ছে রিড-অনলি, যেমন মাদারবোর্ড/প্রসেসর বা বায়োসে স্থায়ীভাবে যেসব স্টোরেজে প্রোগ্রাম দেয়া হয় সেগুলো। এগুলো থেকে ডেটা রিড করা বা পড়া যায়, কিন্তু এতে নতুন ডেটা যোগ করা কিংবা বিদ্যমান ডেটা মোছা যায়না। অন্য একটি মেমোরি টাইপ হচ্ছে RAM। এটাতে ডেটা যোগ-বিয়োগ করা যায়, কিন্তু এটা ক্ষণস্থায়ী। পিসি চলতে চলতে বিদ্যুৎ চলে গেলে অথবা নতুন প্রোগ্রাম ওপেন করলে র‍্যামের ডেটা অদল-বদল বা রিপ্লেস হয়। RAM জিনিসটাই এমন- Random Access Memory। পিসিতে আমরা কোনো ফাইল সংরক্ষণ করতে যে মোমোরি ডিভাইস ব্যবহার করি, সেগুলো ডেটার সবচেয়ে বেশিক্ষণ স্থায়িত্ব প্রদান করে। এক্ষেত্রে সাধারণত হার্ড ড্রাইভ ব্যবহৃত হয়।

বর্তমানে কম্পিউটারে স্টোরেজ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে হার্ড ডিস্ক। এতে পিসির অপারেটিং সিস্টেম ও অন্যান্য ইউজার-ফাইল সংরক্ষিত থাকে। হার্ডডিস্কের দাম তুলনামূলক কম, এর স্পিডও একটু কম। বেশি স্পিড পেতে এজন্য অনেকেই ব্যবহার করেন এসএসডি স্টোরেজ। এগুলো হার্ডডিস্কের বিকল্প স্টোরেজ ডিভাইস SSD Storage এর পূর্ণরূপ হচ্ছে solid-state drive.

হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে অনেকগুলো ম্যাগনেটিক কোটিং দেয়া প্লেট থাকে যেগুলো কাজের সময় ঘুরতে থাকে এবং বিশেষ রিড-রাইট হেড এই ধাতব চাকতি বা প্লেট গুলোতে ডেটা আদানপ্রদান করে।

অপরদিকে, সলিড-স্টেড ড্রাইভ বা এসএসডি স্টোরেজে ঘূর্ণায়মান কোনো পার্ট থাকেনা। এর মধ্যে পরস্পর-সংযুক্ত ফ্ল্যাশ মেমোরি চিপ থাকে যেগুলোর মধ্যে ইলেকট্রনিকভাবে ডেটা সংরক্ষিত হয়। কোনো চৌম্বক শক্তির দরকার হয়না। এর মধ্যে কোনো রিড-রাইট হেডও নেই।

তো এবার চলুন দেখি আপনি কোন কোন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন যে কম্পিউটারে হার্ডডিস্ক ব্যবহার করবেন, নাকি SSD Storage?

গতি
হার্ড ডিস্কের মধ্যে ঘুর্ণায়মান অংশ থাকে এবং এজন্য হেডটি তার সঠিক স্থান থেকে ডেটা সংগ্রহ করতে কিছুটা সময় নেবে। এগুলোসহ অন্যান্য প্রযুক্তিগত কারণে এসএসডির চেয়ে হার্ডডিস্কের ডেটা এক্সেস টাইম একটু বেশি। অর্থাৎ, SSD Storage এর চেয়ে হার্ডডিস্ক একটু ধীরগতিতে কাজ করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, এসএসডি’যুক্ত পিসি ৭-১০ সেকেন্ডেই চালু হয়, যেখানে হার্ডডিস্ক’যুক্ত পিসি চালু হতে কমপক্ষে আধমিনিট সময় নেয়। এরপর পিসি চালু হয়ে স্টার্টাপ প্রোগ্রামগুলো রেডি হতে আরও মিনিটখানেক সময় তো লাগেই। এসএসডিতে ফাইল রিড-রাইট টাইম প্রতি সেকেন্ডে গড়ে ২০০ থেকে ৫৫০ মেগাবাইট হয়ে থাকে। হার্ড ডিস্কে অ্যাভারেজ ফাইল রিড-রাইট টাইম ৫০ থেকে ১২০ মেগাবাইট/সেকেন্ড।

হার্ডডিস্কযুক্ত পিসিতে আপনি যদি এসএসডি লাগান (অন্তত সিস্টেম ড্রাইভ হিসেবে), তাহলে আগের চেয়ে অন্তত দ্বিগুণ বেশি স্পিড পাবেন। হার্ডডিস্কের তুলনায় এসএসডির স্পিড আকাশ-পাতাল পার্থক্য বলে মনে হবে। সুতরাং আপনি যদি পিসিতে স্পিড চান, তাহলে স্টোরেজে এসএসডিই হবে আপনার সেরা পছন্দ।

স্থায়িত্ব
হার্ডডিস্কের তুলনায় এSSD Storage ডিভাইসের স্থায়িত্ব বেশি বলেই জানা যায়। তাই স্থায়িত্বের দিক দিয়েও এসএসডি এগিয়ে।

বিদ্যুৎ খরচ
হার্ড ডিস্কের তুলনায় এসএসডি কম বিদ্যুৎ খরচ করে। এসএসডি যেখানে ২-৩ ওয়াটের হয়, সেখানে হার্ড ডিস্ক হয়ে থাকে ৬-৭ ওয়াট। যেহেতু সলিড স্টেট ড্রাইভ কম বিদ্যুৎ খরচ করে, তাই এসএসডি স্টোরেজ আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কমপক্ষে ৩০ মিনিট বৃদ্ধি করবে।

ধারণক্ষমতা
বর্তমানে ল্যাপটপের জন্য যেসব এসএসডি পাওয়া যায়, সেগুলোর ধারণক্ষমতা সাধারণত ১ টেরাবাইটের বেশি হয়না। ডেস্কটপের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ টেরাবাইট ধারণক্ষমতার এসএসডি পাওয়া যায়। অপরদিকে, হার্ড ডিস্কের ধারণক্ষমতা অনেক বেশি। ল্যাপটপের জন্য সর্বোচ্চ ২ টেরাবাইট এবং ডেস্কটপের জন্য ১০ টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক পাওয়া যায়। ভবিষ্যতে উভয়ের ক্যাপাসিটিই আরও বাড়বে। আপনার যদি অনেক বেশি স্টোরেজ লাগে, তাহলে হার্ড ডিস্ক বেছে নিতে পারেন।

শব্দ ও কম্পন
হার্ড ডিস্কের মধ্যে ঘুর্ণায়মান অংশ থাকার কারণে এগুলো থেকে শব্দ (নয়েজ) উৎপন্ন হয়। কিন্তু এসএসডিতে কোনো ঘুর্ণায়মান পার্টস না থাকায় এটা থেকে কোনো শব্দ ও ভাইব্রেশন উৎপন্ন হয়না।

দাম
একটা বিজ্ঞাপনে নিশ্চয়ই দেখেছেন “জিনিস যেটা ভাল, দাম তার একটু বেশি”। সেরকমই, এসএসডি যেহেতু আপনাকে এত বেশি সুবিধা দিচ্ছে, তাই এর দামটাও একটু বেশি হবে। ২৫০ গিগাবাইট SSD Storage এর দাম পড়বে ৮ হাজার টাকার মত, যেখানে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভের দাম পড়বে মোটামুটি সাড়ে ৩ হাজার টাকা।

আপনি যদি বাজেট একটু বাড়াতে পারেন, তাহলে হার্ডডিস্কের বদলে এসএসডি স্টোরেজ বেছে নিতে পারেন। কিছু কিছু ল্যাপটপে এসএসডি স্টোরেজ দেয়াই থাকে। সেগুলো কিনলে বাড়তি দাম দিয়ে আর এসএসডি কিনতে হবেনা, এবং মোট দামেও অনেকটা সাশ্রয় হবে। এরকম কিছু এসএসডিযুক্ত ল্যাপটপ হচ্ছে আসুসের VivoBook S14 S410UN, VivoBook S15 S510UQ, VivoBook Pro 15 N580VD, ASUS ZenBook UX430UQ প্রভৃতি। আপনি চাইলে এদের কিছু কিছু মডেলে এসএসডি ও হার্ড ডিস্ক উভয়ই পেতে পারেন।

হার্ড ডিস্কের তুলনায় এসএসডির দাম বেশি, সেই সাথে স্পিডও বেশি। আপনার পিসিতে যদি একাধিক ড্রাইভ লাগানোর ব্যবস্থা থাকে, তাহলে সিস্টেম ড্রাইভ হিসেবে এসএসডি, এবং ফাইল স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। আর যদি একটিই ড্রাইভ লাগানোর জায়গা থাকে, তাহলে বাজেট অনুযায়ী এসএসডি নিলে স্টোরেজ ক্যাপাসিটি কম পেলেও স্পিড পাবেন চমৎকার।

বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ০৫:২৫:০০ PM

দ্রুত টাইপ করার কিছু পদ্ধতি জেনে নিন

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।

দ্রুত টাইপ কৌশলঃ


১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে।

২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।

৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে।

৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।

৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।

৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে। সূত্র: ম্যাশেবল, টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

১১/২৭/২০১৫ ০৫:৪০:০০ PM

উইন্ডোস ১০ অটোমেটিক আপডেট বন্ধ করার পদ্ধতি Step by Step সাথে ভিডিও

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আজ আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোস ১০ এর অটোমেটিক আপডেট বন্ধ করতে পারেন। এই পোষ্টটি শুধু নতুনদের জন্য, যারা জানে না, শুধু তাদের জন্য। তাই আপনি যদি পূর্বেই কাজটি জেনে থাকেন অযথা এখানে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
তাহলে আমরা কাজে চলে যাইঃ


ধাপ ০১: সার্চ বক্সে ক্লিক করে Services লিখে সার্চ দিন, তাহলে সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
নিচের স্ক্রীনশর্টটি দেখতে পারেন।

ধাপ ০২: এবার Windows Update অপশনটি খুজে বের করুন।

ধাপ ০৩: এবার ডাবল ক্লিক করে ওপেন করুন, Start up থেকে মেনুয়ালী সিলেক্ট করে Apply তে ক্লিক করুন,

ধাপ ০৪: এবার ডিজেবল সিলেক্ট করুন, এবার Apply>OK



মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

১১/২৪/২০১৫ ০৮:০২:০০ PM

ইউটিউবে সবসময় দেখুন এইচডি ভিডিও


আপনারা যদি একটি ভেবে দেখেন তবে খেয়াল করবেন যে আপনার খুব পরিচিত ইউটিউবও কিন্তু প্রতিনিয়তই বদলে যাচ্ছে। এক বছরের আগের ইউটিউব এক্সপেরিয়েন্সের সাথে বর্তমানের ইউটিউব এক্সপেরিয়েন্সেরও রয়েছে বেশ পার্থক্য। তো, এই যে পরিবর্তনগুলো যে করা হচ্ছে সেগুলো কেন হচ্ছে? সহজ প্রশ্ম! ব্যবহারকারীদের সুবিধার জন্য। কিন্তু এত সুবিধা যোগ করার পরেও একটি সমস্যা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং তা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউবের ভিডিও এইচডি কোয়ালিটিতে লোড না হওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই যে কোন ভিডিও খুললে দেখতে পাবেন যে তা ৩৬০ পিক্সেলে স্বয়ংক্রিয়ভাবে লোড হচ্ছে।  

এই সমস্যা খুব একটা বড় আকারের সমস্যাও নয় তবে প্রযুক্তি যখন আমাদের জীবনকে করে তুলছে সহজ থেকে সহজতর তাই ছোট খাট সমস্যাও বা কেন থাকবে? বলবেন, যে ম্যানুয়ালি ফুল এইচডি বা এইচডি সিলেক্ট করলেইতো হয়! কিন্তু না, আমরা এতটুকু কষ্টও করতে চাই না যেহেতু প্রযুক্তি আমাদের সাথে আছে। এই সমস্যার সমাধানও আপনি খুব সহজে একটি ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে করতে পারবেন। এক্সটেনশনটির নাম ম্যাজিক অ্যাকশন ফর ইউটিউব। আপনি যদি একজন ক্রোম ব্যবহারকারী হয়ে থাকেন তবে ক্রোমের ওয়েব স্টোর থেকে এবং ফায়ারফক্স ব্যবহারকারী হলে এদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।  

এই এক্সটেনশনটি মূলত বিভিন্ন ইউটিউবের সেটিংস টুইক করার সুবিধা দিয়ে থাকে তবে এই পোস্টে আমরা শুধুই কথা বলব কোয়ালিটি নিয়ে।  

এক্সটেনশনটি ডাউনলোড বা ইন্সটল করার পর ব্রাউজারের ধরণ অনুযায়ী আপনাকে যেতে হবে এক্সটেশন সেটিংসে। এরপর সেখান থেকে এই এক্সটেনশনটি সিলেক্ট করে আপনি টুইক করতে পারেন। এজন্য সেটিংস বক্স থেকে স্ক্রল করে Enable Auto HD অপশনটিতে টিক দিয়ে দিন। এছাড়াও আপনি অন্যান্য কোয়ালিটিও নির্ধারন করতে পারেন এর নিচের অপশনটি থেকে। এক্ষেত্রে ৫কে থেকে শুরু করে ১৪৪পিক্সেল পর্যন্ত অপশন পাবেন আপনি। তবে ৫কে-৪কে ভিডিওগুলো আমাদের দেশের ইন্টারনেট স্পিড অনুসারে কিছুটা বাড়াবাড়িই মনে হতে পারে তাই ১০৮০পিক্সেল বা সবচাইতে ভালো হয় যদি আপনি ৭২০পিক্সেল সিলেক্ট করেন।    

এছাড়াও আপনি Speed Booster নামের একটি অপশন ব্যবহার করতে পারেন যার ফলে আপনার ইউটিউবের ভিডিও খুব দ্রুতই লোড হবে।  
১১/২৪/২০১৫ ০৭:৫২:০০ PM

বেশ কাজের কিছু রান প্রম্পট কমান্ড বা শর্টকাট কী


আপনারা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছেন তাদের মধ্যে প্রায় সবাই কম বেশি রান ডায়লগ বক্সের সাথে পরিচিত। বিভিন্ন কাজে এই ডায়লগ বক্সটি আমরা ব্যবহার করে থাকি। শর্টকাটে রান ডায়লগ বক্স ওপেন করার জন্য আমরা Win+R চেপে থাকি, তাইনা? হ্যাঁ, রানের জন্য এটিই সবচাইতে ব্যবহারিত শর্টকাট কি। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু শর্টকাট যেগুলোর সাহায্যে এই রান ডায়লগ বক্সটির মাধ্যমে আপনারা অতি সহজেই এবং দ্রুত বেশ কিছু কাজ করতে পারবেন। চলুন, জেনে নেয়া যাক।

আপনি যদি রান ডায়লগ বক্সে %AppData% লিখে এন্টার চাপেন তবে এটি মুহুর্তেই Application Data directory খুলবে আপনার জন্য। খেয়াল করে দেখুন আমি শতকরা বা পারসেনটেজ সাইনটি ব্যবহার করেছি, এই সাইনটি ব্যবহার করে আপনি আরও বেশ কিছু কাজ করতে পারেন যেমন - 

  • %HomePath% ব্যবহারের ফলে C:\Users এর আন্ডারে থাকা আপনার হোম ডিরেক্টরি এক্সেস করতে পারবেন।  
  • প্রোগ্রাম ফাইলস ডিরেকটরির জন্য %ProgramFiles% শর্টকাটটি আপনার কাজে আসবে।  
  • সি ড্রাইভে থাকা উইন্ডোজ ডিরেক্টরি পাবার জন্য ব্যবহার করুন %WinDir% কমান্ডটি। 
  • একইভাবে C:\Temp ডিরেক্টরির জন্য ব্যবহার করুন %Temp% কমান্ডটি।  
শুধু যে বিভিন্ন রকমের ডিরেক্টরিই খুলতে পারবেন এগুলোর মাধ্যমে তা কিন্তু নয় বরং আপনি সিস্টেমের কোন চেনা পাথ (known path)ডিরেক্টরি থেকে বিভিন্ন প্রকারের প্রোগ্রামও ওপেন করতে পারবেন এই রান ডায়লগ বক্সটির সাহায্যে। যেমন,  

  • cmd: কমান্ড প্রম্পটের জন্য।  
  • explorer: ফাইল এক্সপ্লোরার উইন্ডোর জন্য।  
  • msconfig: সিস্টেম কনফিগারেশন উইন্ডোর জন্য।  
  • regedit: রেজিস্ট্রি এডিটরের জন্য। 
রান প্রম্পটটিকে আপনি বিভিন্ন রকম ম্যানেজমেন্ট কনসোল রান করানোর জন্য এবং উইন্ডোজ সিস্টেম মেইন্টেইন করার জন্যেও বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন, যেমন -  

  • devmgmt.msc - ডিভাইস এবং হার্ডওয়্যার কনফিগার করার জন্য। 
  • diskmgmt.msc - ডিস্ক ভল্যিউম ম্যানেজ করার জন্য।  
  • perform.msc - সিস্টেম পারফর্মেন্স মনিটর করার জন্য।  
  • services.msc - সিস্টেম সার্ভিস কনফিগার করার জন্য।  
শেষ কথা - এই ছিল আমাদের আজকের রান প্রম্পটের কিছু প্রয়োজনীয় কমান্ড বা শর্টকাট কী। আশা করি আপনাদের কাজ দ্রুত এবং সহজে করার জন্য এই কমান্ডগুলো আপনাদের কাজে আসবে।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

৮/১৮/২০১৫ ০৭:৫০:০০ PM

উইন্ডোজ ১০-এ সহজেই ফিরিয়ে আনুন উইন্ডোজ-৭ এর স্টার্ট মেন্যু

উইন্ডোজ ৮ এবং ৮.১ অপারেটিং সিস্টেমগুলোর যে বিষয়টি অনেকেই অপছন্দ করেছিলেন তা হচ্ছে এর লাইভ টাইল বিশিষ্ট স্মার্ট স্টার্ট মেন্যু। উইন্ডোজ ১০ এ সাধারণ স্টার্ট মেন্যু ফিরিয়ে আনলেও কিন্তু তা উইন্ডোজ ৭ এর মত হয়নি বরং অনেকের জন্যেই বিরক্তিকর অনেক লাইভ টাইল ছোট্ট স্টার্ট মেন্যুটিকেও বিরক্তিকর করে তুলছেন। আমরা ছোট্ট একটি পদ্ধতির মাধ্যমে সহজেই আমাদের উইন্ডোজ ১০ এর স্টার্ট মেন্যুটি অনেকটাই উইন্ডোজ ৭ এর মত করে ফেলতে পারি।
প্রথমেই বলে নিচ্ছি, মূলত হুবহু উইন্ডোজ ৭ এর স্টার্ট মেন্যু আমরা এই পদ্ধতিতে ফিরিয়ে আনতে পারবো না। তবে আমরা উইন্ডোজ ১০ এর স্টার্ট মেন্যুকে অনেকটাই উইন্ডোজ ৭ এর মত সিম্পল স্টার্ট মেন্যুতে রুপান্তরিত করতে পারবো। মজার বিষয় হচ্ছে, এজন্য আমাদের অন্য কোন থার্ড-পার্টি টুল বা স্টার্ট মেন্যু অ্যাপলিকেশন ইনস্টল করতে হচ্ছেনা। বাড়তি কোন অ্যাপলিকেশন ছাড়াই যেহেতু কাজটি আমরা করতে পারছি তাই আশা করি আপনাদের কাছে ঝামেলার মনে হবেনা পদ্ধতিটি।

পদ্ধতি:

স্টার্ট মেন্যুর লাইভ টাইলগুলোকে কিন্তু আপনি সহজেই মুছে (আন-ইনস্টল) দিতে পারবেন, আর মুছে দিতে না চাইলেও সহজেই আনপিন করতে পারবেন।

সবগুলো লাইভ টাইল মুছে ফেলার পর আপনার স্টার্ট মেন্যুটি প্রায় উইন্ডোজ ৭ এর স্টার্ট মেন্যুর মতই দেখাবে।

তবে আরও কাস্টমাইজেশনের জন্য আপনি সহজেই কিন্তু আপনি স্টার্ট মেন্যুর রং-ও পরিবর্তন করতে পারবেন। এর জন্য মেন্যুতে মাউসের রাইট ক্লিক করলেই কনটেক্সট মেন্যুতে Personalize অপশনটি দেখতে পাবেন।

এবার আপনি একটি কালার সিলেক্টর দেখতে পাবেন এবং এখান থেকে যে কোন একটি কালার আপনি আপনার স্টার্ট মেন্যুর জন্য নির্ধারন করে দিতে পারেন।

ব্যাস, হয়ে গেল আপনার স্টার্ট মেন্যুটি সিম্পল! আশা করি অন্তত আগের চাইতে স্মার্ট মেন্যুটি আপনাদের কাছে ফ্রেশ এবং সহজ লাগবে।

সোমবার, ১০ আগস্ট, ২০১৫

৮/১০/২০১৫ ০৫:০৩:০০ PM

উইন্ডোজ ১০: আপনি কি ফ্রি আপগ্রেড পাবেন?

২৯শে জুলাই বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়েছে উইন্ডোজ ১০। মুক্তির প্রথম দিনেই সেটি ১ কোটি ৪০ লক্ষ কম্পিউটারে জায়গাও করে নিয়েছে তাও আবার বিনামূল্যে হালনাগাদ করার মাধ্যমে। এর আগে মাইক্রোসফট তাদের নতুন এ অপারেটিং সিস্টেমটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম নামে একটা প্রোগ্রামের আয়োজন করে যেখানে নতুন এই উইন্ডোজ প্রশংসায় মুখর হয়ে উঠে। 

এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি উইন্ডোজ ১০ এ ফ্রি আপগ্রেড করতে পারবেন? নাকি আপনাকে কিনে নিয়ে ব্যবহার করতে হবে? 

নিচের এই ফ্লো-চার্টটিতে বিষয়টি সহজ ইংরেজিতে ভেঙ্গে দেখানো হয়েছে:

আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ এর জেনুইন কপি ইনস্টল করা থাকে তাহলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। কিন্তু আপনি যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ এর পাইরেটেড কপি ব্যবহার করেন তাহলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন না। যদি আপনি উইন্ডোজ ভিস্তা অথবা উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী হন, তাহলে আপনাকে উইন্ডোজ ১০ এর কপিটি কিনে ব্যবহার করতে হবে। 

কিনতে গেলে উইন্ডোজ ১০ এর হোম এডিশন এবং উইন্ডোজ ১০ এর প্রো এডিশন এর মূল্য যথাক্রমে ১১৯.৯৯ ডলার এবং ১৯৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৯৩০২.৫৮ টাকা এবং ১৫৫০৪.৮১ টাকা। 
আর উইন্ডোজ ১০ সম্বন্ধে আরও জানতে অনুসরণ করতে পারেন উইন্ডোজের অফিসিয়াল ব্লগ।

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

৭/০৯/২০১৫ ০৭:৫৩:০০ PM

আপনার windows চালিত কম্পিউটার/pc/laptop এর স্পীড বাড়ান ১০০% কার্যকরি টিউন (ভিডিও টিউটোরিয়াল)


আচ্ছাসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভাল আছি। আমি এই টিউনে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার ল্যাপ্টপ/পিসি/কম্পিউটার এর স্পীড বাড়াবেন। আমি কিভাবে কম্পিউটারের স্পীড বাড়াতে হয় এই নিয়ে আরো দুই একটি টিউন করেছি, যারা টিউন গুলি দেখেন নি, নিচে টিউন গুলির লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিবেন।

  • একটি টিপসঃ- প্রতিদিন কম্পিউটার বন্ধ করার পূর্বে, কম্পিউটার slow করে এমন সব ফাইল ডিলেট করুন। এক সাথে অনেক গুলি সফটওয়ার ওপেন করবেন না। নিচের ধাপ গুলি অনুসর করুন।
  • কিভাবে কম্পিউটার কম্পিউটারকে স্লো করে এমন ফাইল ডিলেট করবেন ভিডিও দেখুনঃ https://www.youtube.com/watch?v=1Aum1bEZHX4
  • Windows key+R প্রেস করে RUN কমান্ড চালু করুন এবং টাইপ করুন msconfig তারপর ok ক্লিক করুন। তারপর BOOT এ ক্লিক করুন। Advance option এ ক্লিক করুন। তারপর Number of processor এবং Maximum memory তে টিক দিয়ে ok করুন। তারপর startup এ ক্লিক করুন। এবং আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলি ছাড়া বাকি গুলি বাকি সব গুলি আনচেক করে দিন। মানে যেই সফটওয়্যার গুলি আপনার windows ওপেন হওয়ার সময় দেখতে চান না। সে গুলির পাশ থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে অকে করুন। এবার আপনার কপিউটার রিস্টার্ট চাইবে Restart দিন।
  • এবার স্টার্ট মেনুতে ক্লিক করুন। control panel এ ক্লিক করুন>> Programs এ ক্লি করুন>>trun windows features on or off এ ক্লিক করুন। আপনি যদি games না খেলেন তাহলে games এর পাশ থেকে টিক চিহ্ন তুলি দিন। যদি internet explore ব্যবহার না করেন তাহলে টিক চিহ্ন তুলে দিন। নোটিপিকেশন আসবে yes ক্লিক করুন।এবার Ok তে ক্লিক করুন। কম্পিউটার রিস্টার্ট চাইবে।
  • এবার ভিডিও দেখুন ভিডিও তে সব কিছু দেখানো হয়েছে,  https://www.youtube.com/watch?v=8FSkxsjVddU
আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
(সূত্র: টিউন্সবিডি ডটকম ডট বিডি)

বুধবার, ১০ জুন, ২০১৫

৬/১০/২০১৫ ১১:১০:০০ PM

কম্পিউটারের জন্মবৃত্তান্তের কিছু সংক্ষিপ্ত ইতিহাস

আমরা সেই স্কুল জীবন থেকে কম্পিউটার সম্পর্কে যেনে আসতেছি, আর এর জন্য কম্পিউটারটা কি এটা হয়তোবা নতুন করে যানানো লাগবে না। তারপরও বলি যে যন্ত্রের মাধ্যমে নির্ভুলভাবে দ্রুততর সাথে কোন তথ্য বা সংখ্যাভিত্তিক বিষায়বলী নিয়ে কাজ করতে পারি এবং তার দরুন কাজের সঠিক ফলাফল পাই তাকে কম্পিউটার বলে। তো শুরু করা যাক,,,,,

বিশেষজ্ঞদের মতে এ্যাবাকাস হলো ক্যালকুলেটারের প্রথম প্রজন্ম। তার পরবর্তী প্রজন্ম ক্যালকুলেটর আর এর থেকে কম্পিউটার এসেছে। তাই আমরা এখানে বরতে পারি ক্যালকুলেটার হলো কম্পিউটার এর বাবা মা। কম্পিউটারের ইতিহাস সম্পর্কে পড়লে আমারা যানতে পারি এ্যাবাকাস থেকে ক্যালকুলেটারেরর জন্মের সম্পর্কে প্রথম চিন্তাভাবনা শুরু করে একজন ফরাসী আবিস্কারক, তার নাম স্যার Blias Pascel

তখন কার সমায়টা ছিল ১৬৪৫ খ্রীস্টাব্দ। তখনকার দিনে তিনি এ্যাবাকাসের একটি উন্নত সংস্কারণ তৈরি করেন, এবং তাতে ছোট পাথরের পরিবর্তে ব্যাবহার করা হয়েছিল দাঁতযুক্ত চাকা বা গিয়ার। আর এই গিয়ারগুলা ঘুরিয়ে হিসাবের কাজ চালানো হতো। স্যার Blias Pascel এই গণনার যন্ত্রের নাম দিয়েছিলেন প্যাসকেলাইন (Pascaline)।

আনুমানিক এখন ১৬৯৪ সাল, এদিকে পেরিয়ে গেছে প্রায় ৫০ বছর। স্যার গটফ্রেড উইলহেম ভন লেইবনিজ নামের এক জার্মান বিজ্ঞানী Stepped Reckoner নামক একটি যন্ত্র বানিয়ে ফেললেন। যন্ত্রটি ছিল তখনকার দিনের সবথেকে বড় গণনার যন্ত্র, এবং এটি দিয়ে অনেক বড় বড় হিসাবের কাজ করা যেত।
এরপর পেরিয়ে গেল আরও প্রায় ১২৫ বছর। আনুমানিক ১৮২০ সালের গোড়ার দিকে আরেক জার্মান বিজ্ঞানী টমাস দ্যা কোমার লেইবনিজের ঐ যন্ত্রটির আরও একটু উন্নত সংস্কারণ তৈরি করেন।
এর মাত্র বছর তিনেক পর ১৮২৩ সালের মাঝামাঝি সমায় সারা পৃথিবীকে অবাক করে দিয়ে সত্যিকার কম্পিউটারের সূত্রপাত ঘটালেন এক ইংরেজ অংকশাস্তবিদ স্যার চার্লস ব্যাবেজ (যাকে আমরা কম্পিউটারের জনক বলে থাকি) তিনি অংকের বিভিন্ন তথ্যকে সহজে সমাধান করার জন্য তৈরি করলেন ভিন্ন মাত্রার এই গণনাযন্ত্র। আর তার নামকরণ করলেন ডিফারেন্স ইঞ্জিন নামে। এই যন্ত্রটিকে আরও গ্রহণযোগ্য করার জন্য বুদ্ধি খাটিয়ে অতিরিক্ত তিনটি অংশ (Store, Mill, Control) যোগ করলেন এই কম্পিউটার জনক। অতিরিক্ত তিনটা অংক যোগ করায় তার নাম দেওয়া হলো এ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এখান থেকে মানুষ বুঝলো শুধু হিসাব করলে চলবে না, উক্ত হিসাবের তথ্যবলি সংরক্ষণ ও করতে হবে।
স্যার চার্লস ব্যাবেজই সর্বপ্রথম তাঁর এ্যানালাইটিক্যাল ইঞ্জিনে ব্যাবহৃতএক ধরনের পাঞ্চ কার্ডে এইসব তথ্যাবলী সংরক্ষণের উপাই খুজে পাই। অবশ্য তখন কার দিনে একটি পাঞ্চ কর্ডে মাত্র একবারি ব্যাবহার করা যেত। পরবর্তীতে স্যার চার্লস ব্যাবেজের এই পাঞ্চ কার্ডে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হলেন তারই এক ছাত্রী, নাম লেডি লোভেলেস। তিনি উক্ত পাঞ্চ কার্ডটিকে বার বার ব্যাবহার করার নতুন প্রযুক্তি খুজে পেলেন। আর এই যন্ত্রটি তখন উন্নত বিশ্বের প্রযুক্তিবিদদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য যন্ত্র হিসাবে খ্যতি পেলেন।
এরপর সমায়ের সাথে উন্নত চিন্তাভাবনার বিকাশ ঘটতে থাকে। স্যার চার্লস ব্যাবেজের ধারণাকে ভিত্তি করে ১৮৮০ সালে Dr. Herman Hollerith নামের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ট্যাবুলেটর মেশিন নামের উন্নতমানের গণনার যন্ত্র তৈরি করেন। এবং সাথে সাথে তার তৈরি সেই মেশিন দিয়ে আমেরিকান সেনসাস ব্যুরো অতি অল্প সময়ের মধ্যে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের লোকগণনার কাজ করে।



সেই প্রথমে মানুষের তৈরি কম্পিউটার যন্ত্র ব্যাবহার করে একটি বিশাল কাজ করার প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। যন্ত্রটির প্রসারতা এবং চাহিদা দিক বিবেচনা করে Dr. Herman Hollerit আরও উন্নত যন্ত্র আবিস্কারের চেষ্টায় অন্য একটি কোম্পানির সাথে যুক্ত হয়ে নতুন একটি কোম্পানি গঠন করেন। যার নাম দেওয়া হয় Tabulating Machine Company। সেই সাথে যেন ভিত্তিপ্রস্তার স্থাপন করেন আজকের বিশ্বখ্যাত সর্ববৃহৎ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IMB নাকম প্রতিষ্ঠানের। কেননা সেই সমায়ের উক্ত Tabulating Machine Company পরবর্তীতে IBM নামে পরিবর্তিত হয়।

এই ছিলো আমার কম্পিউটারের জন্মবৃত্তান্তের সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসটা ছোট হলেও এটা লিখতে আমাকে অনেক সমায় এবং শ্রম ব্যায় করতে হয়েছে। পোষ্টটি লিখতে গুগোল, ইউকেপিডিয়া ও কম্পিউটার ব্লগ এর সাহাজ্য নিতে হয়ছে। পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি কোথাও ভূল করে থাকি ক্ষমা করে দিয়ে একটু ধরিয়ে দিবেন।
(সূত্র: টেকটিউনস ডট কম)