Breaking

Software লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Software লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ জুন, ২০১৮

৬/০৬/২০১৮ ০১:৪৯:০০ PM

বিনামূল্যে ইন্টারনেট সিকিউরিটি পাবেন যেভাবে

কম্পিউটারকে ভাইরাস-এর আক্রমণ থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করি। টাকা খরচ করে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি। অ্যান্টি-ভাইরাস কিনে ইনস্টল করি।

অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামী অ্যান্টি-ভাইরাসের 'ট্রায়াল ভার্সান' বদলে বদলে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন 'ইন্টারনেট সিকিউরিটি'বা ব্রাউজার সুরক্ষা? আসুন জেনে নিই কীভাবে গুগল ক্রোমে চালু করবেন ম্যালওয়ার (Malware)স্ক্যানিং ফিচার।

গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ক্রোমের ডানদিকে উপরে মেনুতে (তিনটি বিন্দু) ক্লিক করুন। এবার 'সেটিংস'-এ ক্লিক করে 'অ্যাডভান্সড' সিলেক্ট করুন। এবার স্ক্রিনে একদম নিচে 'ক্লিন আপ কম্পিউটার' অপশন দেখতে পাবেন। এবার এর মধ্যে থেকে 'Find and remove harmful software' অপশানে (ম্যালওয়ার ডিটেক্টিং টুল) ক্লিক করুন।

তারপর 'Find'-এ ক্লিক করলে ক্রোম আপনার কম্পিউটারে ম্যালওয়ার স্ক্যান শুরু করে দেবে। স্ক্যান শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায় তবে সেটিকে 'রিমুভ'-এর অপশন দেবে ক্রোম। যদি কিছু না পাওয়া যায় তো জানিয়ে দেবে 'No harmful software found'।

এবার থেকে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্যানের জন্য ক্রোমের অ্যাড্রেস বারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই এই স্ক্যান শুরু হয়ে যাবে। তবে এই অপশানটি যদি কাজ না করে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম আপডেট করে নিন।

মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

৬/০৫/২০১৮ ০৩:৪২:০০ PM

পোর্টেবল ড্রাইভ কেনার আগে ৫ টি বিষয় জেনে নিন!

‘ক্লাউড’ সেবা দারুণ সুবিধাজনক। কিন্তু যখন আপনার বড় ধরনের গুরুত্বপূর্ণ তথ্য-ছবি জমিয়ে রাখতে হবে তখন অনলাইন স্টোরেজ যথেষ্ট নয়। তা ছাড়া উচ্চগতির ইন্টারনেট সংযোগ ছাড়া অনলাইন স্টোরেজ দারুন পীড়াদায়ক বিষয়। আর এ সমস্যার সমাধান দেয় পোর্টেবল স্টোরেজ।

বিলিয়ন বিলিয়ন ছবি, গোপন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, এডিট করা ব্যক্তিগত ভিডিও বা এমপি৩ সংগ্রহ সবই রাখা যায় পোর্টেবল স্টোরেজে। এই ব্যবস্থা সব সময়ই ক্লাউডের চেয়ে অনেক ভালো।

যারা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টোরেজ চাইছেন তাদের জন্য জেনেরিক ইউএসবি স্টিক বা এসডি কার্ডের চেয়েও বেশি কিছু দরকার। ইউএসবি এবং থান্ডারবোল্ট ড্রাইভগুলো সাইজে ছোট, ধারণ ক্ষমতাসম্পন্ন, দামে সস্তা এবং দ্রুতগতির হয়ে থাকে। এগুলো সবাই বাড়ির কম্পিউটারে কাজ করে। সাধারণ ডেটে ক্যাবলেই কাজ করে। আলাদা অ্যাডাপ্টারের প্রয়োজন পড়ে না।

তাই একটি পোর্টেবল স্টোরেজ কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া উচিত। এখানে ৫টি বিষয় তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

১. সঠিক ‘কানেকশন’ বেছে নেওয়াঃ

ইউএসবি ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারেন। থান্ডারবোল্ট এমন কানেকশন যা প্রচলিত নয়। তবে সবার এমন স্টোরেজ দরকার যা তার কম্পিউটারে সুন্দরভাবে কাজ করে। থান্ডারবোল্ট বা থান্ডারবোল্ট ২ পোর্ট থাকলে (ম্যাকে থাকে সাধারণত) এটাই ভালো হবে। অন্যদিকে, অধিকাংশ কম্পিউটারে ইউএসবি পোর্ট থাকে। তাই তাদের জন্য এটাই উপযোগী।

২. ভবিষ্যতের প্রস্তুতিঃ

আপনার ইউএসবি কানেশন যেন ভবিষ্যতেও চলে তা নিশ্চিত করতে হলে হয়তো বর্তমান কম্পিউটারে চলবে না। আজ থেকে এক বা তিন বছর পর যদি কম্পিউটার কেনার চিন্তা থাকে তবে ইউএসবি-সি পোর্ট বেছে নিতে হবে। আবার যদি ইউএসবি-এ পোর্ট থাকে তবে ইউএসবি-সি ড্রাইভ সংযোগের জন্যে ইউএসবি-সি-টু-ইউএসবি-এ ক্যাবল লাগবে।

৩. দ্রুতগতির হতে হবেঃ

পোর্টেবল ড্রাইভটিকে দ্রুতগতির পেতে চাইলে এসএসডি স্টোরেজ লাগবে। বড় ধরনের ফাইল বা এইচডি মুভি চালাতে চাইলে এসএসডি দরকার। তবে এই স্টোরেজ বেশ দামী। আবার যদি প্রতিনিয়ত কিছু না কিছু আপনাকে স্টোরেজ করতে হয়, তবে গতি ততটা গুরুত্বপূর্ণ নয়।

তবে মনে রাখবেন, থান্ডারবোল্ট প্রচলিত ইউএসবি’র চেয়ে বেশি গতির হয়ে থাকে।

৪. যথেষ্ট স্টোরেজ আছে তো?

যত বেশি স্টোরেজ তত ভালো। তবে এ ক্ষেত্রে দামের বিষয় রয়েছে। কত স্টোরেজ নেবেন তা নির্ভর করে আপনার চাহিদার ওপর। একটা ৪ টেরাবাইট স্টোরেজ নিতে পারেন। বড় ধরনের ফাইল রাখতে চিন্তা করতে হবে না।

৫. কতটা টেকসই?

হয়তো আপনি খুব সাবধানী নন। এলোমেলো এবং অযত্নে ব্যবহার করেন। সে ক্ষেত্রে ‘রাগড’ পোর্টেবল ড্রাইভ পাওয়া যায়। এগুলো পড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় না। আবার পানি পড়লেও নষ্ট হয় না।

এবার এখানে কিছু ভালোমানের পোর্টেবল ড্রাইভের পরিচয় জেনে নিন।

১. স্যামসাং পোর্টেবল এসএসডি টি৩ঃ

দারুণ পাতলা এবং ২ টেরাবাইট স্টোরেজ থাকে। অ্যালুমিনিয়াম দেহে টেকসই। নিরাপত্তাব্যবস্থা রয়েছে। আরো আছে ইউএসবি-সি পোর্ট। তবে এতে ইউএসবি-সি-টু-ইউএসবি-সি ক্যাবল দেওয়া হয় না এর সঙ্গে। এটা বেশ দামী।

২. স্ক্যানডিস্ক এক্সট্রিম ৯০০ পোর্টেবল এসএসডিঃ

দারুণ গতির ড্রাইভ। ইউএসবি-সি পোর্ট রয়েছে। দুটো ইউএসবি ক্যাবল দেওয়া আছে। বেশ টেকসই। নিরাপত্তাব্যবস্থা দেওয়া রয়েছে। এর দামম বেশি এবং আকারে বেশ বড়।

৩. লাসি রাগড থান্ডারবোল্ট অল-টেরাইনঃ

রাগড ক্যাটাগরির। ইউএসবি ৩.০ এবং থান্ডারবোল্ট উভয়ই সাপোর্ট করে। তবে ইউএসবি-সি পোর্ট নেই এবং বেশ দামী।

৪. ডাব্লিউডি মাই পাসপোর্ট আল্ট্রাঃ

সর্বোচ্চ ৩ টেরাবাইট স্টোরেজ দিতে পারে। বেশ দ্রুতগতির। ব্যাকআপ সফটওয়্যার রয়েছে। রিয়েল-টাইম ব্যাকআপ অপশন নেই। এসএসডি ড্রাইভ হিসাবে পারফরমেন্স অনেকের কাছে পছন্দসই নয়।

৫. জি-টেক জি-ড্রাইভ মোবাইল ইউএসবি-সিঃ

পারফরমেন্স ভালো। অ্যালুমিনিয়াম কেসে বেশ টেকসই। সমস্যা হলো, সর্বোচ্চ ক্যাপাসিটি ১ টেরাবাইট। দামও তুলনামূলক বেশি।
৬/০৫/২০১৮ ০৩:৩৭:০০ PM

জাল টাকা চিনিয়ে দেবে স্মার্টফোনের অ্যাপ!

জাল টাকা চেনা বেশ মুশকিলের ব্যাপার। কেনাকাটা কিংবা ব্যাংক লেনদেনেও কখন যে জাল টাকা ঢুকে যায় বোঝা দুষ্কর। তবে এখন থেকে স্মার্টফোনের অ্যাপে জাল টাকা চেনা যাবে!

আসল টাকা শনাক্ত করা বেশ দুষ্কর ব্যাপার। যে কারণে কেনাকাটা হতে শুরু করে লেনদেনের ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। জাল টাকার চেনার জন্য বিভিন্ন উপায় বাংলাদেশ ব্যাংক জানালেও জালিয়াত চক্র এই বিষয়গুলোও মাথায় রেখে কাজ করে। তাই খুব দক্ষ না হলে সাধারণের পক্ষে জাল টাকা চেনা দায় হয়ে পড়ে।

সামনেই ঈদ। আর ঈদ এলে জালিয়াতি চক্র আরও বেশি সক্রিয় হয়। কারণ ঈদের জন্য লেনদেন ঘটে অনেক বেশি। এই সময়টিতে জাল টাকার প্রভাব একটু বেশিই দেখা যায় বাজারে। তাই এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে হলে জেনে নিন কিভাবে বুঝবেন কোনটা আসল ও কোনটা নকল টাকা। সেজন্য আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন Counterfeit Money Detector অ্যাপ।

এই অ্যাপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেওয়া রয়েছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা এবং আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। যে কারণে কেও নকল টাকা দিলে অ্যাপটিতে ধরা পড়ে যাবে খুব সহজে। তাছাড়া এটি খুব জটিলও নয়। এই অ্যাপটি ব্যবহার করতে আপনার স্মার্টফোনটি ২.৩ বা এর উপরের ভার্সন হলেই যথেষ্ট। অ্যাপটি গুগল প্লে হতে আপনি নামিয়ে নিতে পারবেন। অ্যাপটির সাইজেও খুব ছোট, মাত্র ৪.১ এমবি।

যেভাবে জাল টাকা পরীক্ষা করবেনঃ

অ্যাপটি চালুর করার পর একটি বাটন দেখা যাবে। ওই বাটনে ক্লিক করে মোবাইলের ক্যামেরা চালু করুন। সন্দেহজনক টাকাটিকে সমতলভাবে বিছিয়ে নিয়ে এর সম্পূর্ণ ছবি তুলুন।

এরপর ডান পাশে পাবেন একটি আইকন, সেখানে ক্লিক করুন। এরপর টাকাটি স্ক্যাণ হবে। এরপর আপনাকে কিছুই করতে হবে না, অ্যাপটি জানিয়ে দেবে টাকাটি আসল নাকি নকল।

তবে খেয়াল রাখতে হবে যাতে করে ছবি তোলার সময় টাকার সম্পূর্ণ অংশ যেনো সঠিকভাবে আসে। কেনোনা সম্পূর্ণ ছবি না আসলে আসল টাকাটিও নকল দেখাবে। তাই ছবি তোলার সময় যতোটা কাছে সম্ভব এবং অবশ্যই টাকার সম্পূর্ণ অংশের ছবি তুলতে হবে। এভাবে এই অ্যাপের মাধ্যমে আসল টাকা চিনুন।

রবিবার, ৩ জুন, ২০১৮

৬/০৩/২০১৮ ০২:২৮:০০ PM

Windows 8 এর সকল কম্পিউটার শর্টকাট

বর্তমানে কম্পিউটার বাজারে অপারেটিং সিস্টেম হিসাবে একচেটিয়া জনপ্রিয় অবস্থানে আছে মাইক্রোসফ কোম্পানির Windows । ২০ শতাব্দীর শেষের দিকে আবিষ্কার হওয়া অপারেটিং সিস্টেম Windows এখন ও কম্পিউটার ব্যবহারকারিদের প্রথম চয়েজ।

বর্তমানে ২০১৫ সালের খুব শেষের দিকে অর্থাৎ আর এক দিন পরই ২০১৬ সাল । ২০১৫ সালে বের হয়েছে Windows এর নতুন ভার্সন Windows 10. Windows 98 থেকে ধাপে ধাপে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে বাজারে আসে Windows Xp, Windows Vista, Windows 7 Professional,  Windows 7 Ultimate, Windows 8, Windows 8.1-8.3, আর এই বছর সর্বশেষ ভার্সন Windows 10 .

Windows 8

আজকের এই টিউনটি মূলত Windows 8 ব্যবহারকারীদের জন্য। বর্তমানে অপারেটিং সিস্টেম Windows 10 এর যুগ। তবুও অনেকেই অনেকের পিসি তে Windows 8 ব্যবহার করেন। তাই তাদের কথা মাথায় রেখে আজকের এই লেখাটি।

Windows 8 মোটামোটি উইন্ডোজের সকল অপারেটিং সিস্টেমের তুলনায় বেশ জটিল। আর সাধারন অনেক কি-বোর্ড শর্টকাট Windows 8 এ সাপোর্ট করেনা।

আর তাই Windows 8 এর সকল কম্পিউটার শর্টকাটকে একসাথে নিয়ে একটি ইবুক আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশাকরি উপকারে আসবে।


৬/০৩/২০১৮ ০২:২০:০০ PM

কম্পিউটার হঠাৎ রিস্টার্ট নেওয়ার কিছু কারন সমূহ

কম্পিউটার ব্যবহার করতে কে না ভালোবাসে। ছোট-বড় সবাই কম্পিউটার ব্যবহার করে নানান কারণে। আমার মতে যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের মধ্যে শতকরা ৯৯.৯ মানুষ তাদের কম্পিউটারকে ভালোবাসেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কম্পিউটার মাঝে মাঝে এমন সব আচার-আচরণ করে যেগুলো সত্যই আমাদের বিরক্তির কারণ হয়ে দাড়ায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে কম্পিউটার হঠাৎ রির্স্টাট নেওয়া। মুলত এটি বিভিন্ন কারনে হয়ে থাকে। ইনসাআল্লাহ আজকের এই পোষ্টে কম্পিউটার রিস্টার্ট এর কারণ সম্পর্কে আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করবো।

১. কম্পিউটারের অভ্যন্তরীণ অতিরিক্ত তাপমাত্রা কম্পিউটার রিস্টার্টের একটি অন্যতম প্রধান কারণ। এতে প্রসেসর তাপমাত্রা অপসারণ করতে পারে না। প্রসেসর একটা নির্দিষ্ট তাপমাত্রার পর তার স্বাভাবিক কার্যক্ষমতা বন্ধ করে দেয়। ফলে কম্পিউটার রিস্টার্ট হয়। তাই কম্পিউটারের আশপাশে পর্যাপ্ত খোলা জায়গা রাখা ভালো, যাতে গরম হাওয়া বের হয়ে যেতে পারে।

২. RAM এর কারণেও কম্পিউটার রিস্টার্ট করতে পারে। ধরুন যে RAM কম্পিউটারে লাগানো আছে তা আপনার মাদারবোর্ড সাপোর্ট করে না, স্পিড ম্যাচ হচ্ছে না কিংবা RAM এর চিপ নষ্ট থাকতে পারে। এসব কারণে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

৩. হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লে এবং সেখান থেকে ডাটা রিড করার চেষ্টা করলে কম্পিউটার রিস্টার্ট কিংবা হ্যাং হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য স্ক্যানডিস্ক দিয়ে স্ক্যান করে ব্যাড সেক্টর ফিক্স করা যায়। হার্ডডিস্ক অতিরিক্ত গরম হয়ে গেলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। অনেক সময় হার্ডডিস্কে এরর থাকে। এটিও রিস্টার্টের একটা কারণ।

৪. ইউএসবি ডিভাইস কম্পিউটারে যুক্ত করলে কম্পিউটার রিস্টার্ট হয়। তবে বেশিরভাগ সময় এই কাজ করার আগে অপারেটিং সিস্টেম অনুমতি চাইবে। তবে ওই ডিভাইসটি সমস্যাযুক্ত হলে কম্পিউটার বারবার রিস্টার্ট হবে।

৫. বিভিন্ন কারণে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে ফলে অপারেটিং সিস্টেম চালু হতে পারে না এবং নতুন করে চালু হওয়ার চেষ্টা করে। তাছাড়া কোনো জটিল সমস্যা হলেও অপারেটিং সিস্টেম রিস্টার্ট হতে পারে।

৬. বিভিন্ন হার্ডওয়্যার সঠিকভাবে কানেক্টেড না থাকলে বা লুস কানেক্টেড থাকলে কিংবা সমস্যাযুক্ত থাকলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

৭. বিভিন্ন ভাইরাসের জন্যও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। তাই ভালো একটা এন্টিভাইরাস ব্যবহার করা জরুরি।
প্রয়োজনে কোন দক্ষ কম্পিউটার এক্সপার্ট এর কাছে আপনার কম্পিউটারটি নিয়ে যান।

শনিবার, ২ জুন, ২০১৮

৬/০২/২০১৮ ০৬:০৭:০০ PM

ফাইল রিকভার করার টিউটোরিয়াল

কম্পিউটার ব্যবহারকারীর জীবনের প্রতিটি পর্যায়ে মুছে ফেলা ফাইল, ফরম্যাট করা স্টোরেজ ড্রাইভ বা হার্ড ড্রাইভের গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ফলে রিকভার করার প্রয়োজন হয়। স্টোরেজ ড্রাইভ করাপ্ট হলে, আপনার ডেটা ফিরে পেতে অনেক কষ্ট করতে হয়, দোকানে গিয়ে ডেটা রিকভারি করতে সময় এবং অর্থ দুটোই খরচ হয়।

এই সমস্যার সমাধান পেতে EaseUS Data Recovery Wizard ব্যাবহার করা যেতে পারে। যা দিয়ে সহজেই পিসির হারিয়ে যাওয়া ফাইল গুলি রিকভার করা যাবে। এর সর্বশেষ সংস্করণ ১১.৯ দিয়ে প্রেজেন্টেশন, ডকুমেন্ট, গ্রাফিকস, অডিও, ভিডিও, ই-মেইল, ফোল্ডার, কমপ্রেস ফাইল সহ উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারগুলোর বিভিন্ন ফাইল রিকভার করা যায়। এটির উইজার্ড ভিত্তিক ইন্টারফেস ব্যবহার সহজ। এই সফ্টওয়্যার দ্রুত স্ক্যান করে পিসির হারিয়ে যাওয়া ফাইল গুলো রিকভার করতে পারে। মূলত EaseUS Data Recovery Wizard আপনার উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে সংযুক্ত স্টোরেজ ডিভাইস থেকে ফাইল রিকভার করতে সক্ষম।

Download & Installation
প্রথমে, আপনাকে EaseUS Data Recovery Wizard সফটওয়্যারের অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ অথবা ম্যাক সংস্করণ ডাউনলোড করতে হবে।
এই ফাইলের আকার ৩২ মেগাবাইট। সফটওয়ারটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে প্রথমে ভাষা নির্বাচন করে OK বাটনে ক্লিক করতে হবে।
এরপর সেটআপ শুরু হবে, এবং আপনাকে Next > বাটনে ক্লিক করতে হবে।
লাইসেন্স এগ্রিমেন্ট পড়ুন এবং Accept বাটনে ক্লিক করুন।

এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ, যদি আপনি “C” ড্রাইভ থেকে তথ্য রিকভার করার চিন্তা করেন তবে আপনাকে অন্য ড্রাইভে সফটওয়ারটি ইনস্টল করতে হবে। যদি আপনার অন্য কোন পৃথক পার্টিশন বা ড্রাইভ না থাকে, তবে আপনি একটি USB ডিভাইসেও সফটওয়ারটি ইনস্টল করতে পারেন। এরপর Confirm বাটনে ক্লিক করতে হবে।
এখন ইন্সটল বাটনে ক্লিক করুন।
ইনস্টলেশন শেষ হওয়ার পর আপনার স্ক্রিনে কিছু অপশন থাকবে, তারপর Finish বাটনে ক্লিক করুন।
কাজ শেষ, ইনস্টল করা খুব সহজ।

করাপ্ট ড্রাইভ থেকে ফাইল রিকভারঃ
আপনার হার্ডডিস্ক, ইউএসবি ডিভাইস, মেমোরি কার্ড অথবা আপনার স্টোরেজ ডিভাইসটি আপনার উইন্ডোজ 10 পিসিতে যুক্ত করুন, তারপর এই ফ্রি সফটওয়্যারটি চালু করুন।

সফটওয়্যারটি চালু হওয়ার পর, এটি পিসির সকল ড্রাইভ স্ক্যান করে নিচের ছবির মতন ড্রাইভ লিস্ট দেখাবে।
করাপ্ট ড্রাইভে ক্লিক করুন, তারপর আপনি দেখতে পাবেন যে ড্রাইভ স্ক্যান করতে শুরু করেছে।
ড্রাইভ স্ক্যান শেষে যে ফাইল রিকভার করবেন সেটির ফোল্ডার এ ক্লিক করুন।
অনেক ফাইল আছে যা আপনি দেখতে পাবেন। এক বা একাধিক ফাইল নির্বাচন করে, মাউস এর ডান বাটনে ক্লিক করুন, তারপর Recover এ ক্লিক করুন।
উইন্ডোতে একটি পপ আপ আসবে। যেখানে আপনি রিকভার ফাইল সংরক্ষণ করতে চান, ফোল্ডার থেকে সেখানে নেভিগেট করে Save বাটনে ক্লিক করুন।
এভাবে করাপ্ট ড্রাইভ থেকে ফাইল রিকভার করা যায়। আমি নিজে এই সফটওয়্যার এর Pro সংস্করণ ব্যাবহার করি। এর ফ্রি এবং Pro সংস্করণ এর মূল একটি পার্থক্য আছে। ফ্রি সংস্করণ দিয়ে একবারে শুধু ৫০০ মেগাবাইট এর বেশি বড় ফাইল রিকভার করা যায় না। আর Pro সংস্করণ দিয়ে যেকোনো সাইজের করাপ্ট ফাইল রিকভার করা যায়। আমার কাছে হারিয়ে যাওয়া ফাইল রিকভার করার জন্য EaseUS Data Recovery Wizard সফটওয়্যারটি বেশ কাজের।
৬/০২/২০১৮ ১২:৩৫:০০ PM

একটি পাসওয়ার্ড মনে রেখে কোটি কোটি পাসওয়ার্ড মনে রাখুন খুব সহজে

আসসালামু আলাইকুম। আশা করি, আল্লাহ্‌র অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউনটি করতে বসেছি। আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সাইটে লগ ইন করতে হই। আর লগ ইন মানে ইমেইল এবং পাসওয়ার্ড মনে রাখার জামেলা। একটি ইমেইল এবং পাসওয়ার্ড রাখুন, আর সারাজীবন মুখস্ত করার জামেলা থেকে বাঁচুন। কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি।

স্টেপ ১) সর্বপ্রথমে Google Chrome ব্রাউজারটি ওপেন করি। এবং ডানপাশে Customize and Control -এ ক্লিক করি।









স্টেপ ২) Settings – যাই।



















স্টেপ ৩) Settings থেকে Extension এবং নিছে Get more extensions – এ ক্লিক করি।
















স্টেপ ৪) এরপর Chrome Web Store – এ Search Box-এ লিখুন lastpass লিখে এন্টার করুন।









স্টেপ ৫) LastPass: Free Password Manager নামে একটি Extension আসবে। + ADD TO CHROME -এ ক্লিক করুন।
স্টেপ ৬) একটি PopUp Menu আসবে, Add Extension-এ ক্লিক করুন। ডাউনলোড শুরু হবে। অপেক্ষা করুন।
স্টেপ ৭) ডাউনলোড শেষ হলে এরকম একটি PopUp Menu আসবে, তারপর Create Account- ক্লিক করুন।
স্টেপ ৮) যাবতীয় তথ্য দিয়ে Create Account- ক্লিক করুন।
স্টেপ ৯) এরপর Account তৈরি করা হয়ে গেলে ব্রাউজারটি Restart করি, এবং পুনরায় লগ ইন করি।



বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ০৫:২৫:০০ PM

দ্রুত টাইপ করার কিছু পদ্ধতি জেনে নিন

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।

দ্রুত টাইপ কৌশলঃ


১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে।

২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।

৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে।

৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।

৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।

৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে। সূত্র: ম্যাশেবল, টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

৫/২৯/২০১৮ ০৪:২০:০০ PM

জেনে নিন স্মার্টফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার

আজকাল প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল- ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণও আছে। আসুন স্মার্টফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার জেনে নেই।

স্মার্টফোন যে কারণে গরম হয় : স্মার্টফোন বেশি গরম হওয়ার জন্য প্রথম কারণ প্রসেসর। সেটাই ফোনের প্রধান অঙ্গ। আপনি ফোন ব্যবহার করুন আর নাই করুন প্রসেসর সবসময় চলতে থাকে। তার কাজ করতে থাকে। প্রসেসর ফোনের বডির সঙ্গে লেগে থাকে। ফলে গরম অনুভূত হয়। এছাড়াও স্মার্টফোন দিন দিন পাতলা হলেও ব্যাটারির প্রযুক্তি সেভাবে উন্নত হয়নি। দুর্বল ব্যাটারি বেশি তাপ তৈরি করে। এছাড়াও দুর্বল নেটওয়ার্কের সিগনালের কারণেও ফোনটি গরম হতে পারে।

স্মার্টফোন গরম হওয়া বন্ধ করা যাবে যেভাবে :

১. স্মার্টফোন বেশি ব্যবহার করা যাবে না বা বেশি গেম খেলা যাবে না-এটা কিন্তু একেবারই ঠিক নয়। বরং খেয়াল রাখুন, ফোনে যেন সব সময় চার্জ থাকে। বিশেষ করে, ডাউনলোড করার সময়।

২. এক সঙ্গে বেশি অ্যাপস বা প্রোগ্রাম খুলে রাখবেন না। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। কোন কোন অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেগুলো বন্ধ রাখুন।

৩. র‌্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন। অ্যানিমেশন বন্ধ রাখুন। অপ্রয়োজনে ওয়াই-ফাই অফ রাখুন।

৪. স্মার্টফোনের এমন কভার নিন যেটা ফোনের তাপ শুষে নিতে পারবে। বাইরের তাপ যেন ফোনকে আরও গরম করে না দেয়। ফোনকে যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন।

৫. রাতে স্মার্টফোন চার্জে দিয়েই ঘুমিয়ে যাবেন না। এতে স্মার্টফোনের দীর্ঘস্থায়িত্ব যেমন কমে তেমনি ফোনটি গরম করে ফেলে। এভাবে প্রায়ই স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণ হতেও দেখা যায়।

৬. অনেক সময় এটি হতে পারে ভাইরাস ও ম্যালওয়্যারের জন্য।

৮. ব্রাইটনেস বাড়ালে ফোনটি গরম হতে পারে। ব্রাইটনেস না বাড়িয়ে বরং একটি গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করুন।

বুধবার, ২৩ মে, ২০১৮

৫/২৩/২০১৮ ০১:৩২:০০ PM

জিমেল-এর এই ৫টি নতুন ফিচার আপনি ব্যবহার করেছেন কী


এক সপ্তাহ হলো জিমেলে কিছু নতুন ফিচার আসতে চলেছে, যা আপনার মেল পাঠানোর বন্দোবস্তকে আধুনিক করতে চলেছে। ঠিক কী কী এই ফিচারগুলি, জেনে নেব সংক্ষেপে।

১) কনফিডেন্সিয়াল মোড—

নিরাপত্তা এবং গোপনীয়তা আরও কড়া করতে গুগল নিয়ে এসেছে এই নতুন পন্থা। এখন মেল খুলতে গেলে আপনাকে একটা পাসকোড এন্ট্রি করতে হবে, যা আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে যাবে। শুধু তাই নয়, জিমেল ব্যবহারকারীরা এখন থেকে পাঠানো মেলের একটি এক্সপায়ারি ডেট সেট করতে পারবেন। এর ফলে প্রেরকদের মেল, প্রাপক যাতে কপি না করতে পারেন, তার একটি ব্যবস্থা নেওয়া যাবে।

২) স্মার্ট রিপ্লাইস—

ব্যস্ততার কথা মাথায় রেখে গুগল কিছু টেমপ্লেট সংযোজন করেছে মেলের উত্তর হিসেবে। অর্থাৎ এখন আপনাকে আর শব্দ খরচ করে, কিপ্যাড টাইপ করে কিছু লিখতে হচ্ছে না। তৈরি করা টেমপ্লেট ক্লিক করলেই মেলের উত্তর দিতে পারবেন।

৩) নিউ কাস্টোমাইজেশন—

এখন থেকে আপনি ইনবক্স কাস্টোমাইজ করতে পারবেন। নতুন জিমেলে-এ ইনবক্সের সঙ্গে ক্যালেন্ডার সংযুক্ত থাকবে, যা আপনাকে নতুন ইভেন্ট বানাতে সাহায্য করবে। ইনবক্স থেকে না বেরিয়েই আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন।

৪) স্মার্ট কম্পোজ—

জিমেল-এর অন্যতম বুদ্ধিদীপ্ত ফিচার এটি। এবার থেকে কোনও মেল লেখার সময়ে গুগল নিজে থেকে মেলের বিষয় অনুযায়ী শব্দগুচ্ছ বা ফ্রেজ দিয়ে দেবে। ফলত কম সময়ে আপনি মেল লিখে নিতে পারবেন।

৫) হাই প্রায়োরিটি নোটিফিকেশন—

আপনার ইনবক্সে মেলের গুরুত্ব বুঝে গুগল সেগুলি রিড করবে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইনবক্সে রাখবে বা ডিলিট করে দেবে। কোনও ম্যালওয়্যার বা থ্রেটস-এর সম্মুখীন হলে নিজে থেকেই স্ক্যান চালাবে। তা ছাড়া দীর্ঘদিন ধরে কোনও মেলের প্রতি খেয়াল না করলে, গুগল নিজে থেকে সেগুলি আনসাবস্ক্রাইব করে দেবে।
৫/২৩/২০১৮ ০১:০৩:০০ PM

হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন?

গ্রাহকদের জন্য নতুন ফিচার্স আনল হোয়াটসঅ্যাপ। এবার থেকে অনিচ্ছাকৃত ভাবে ডিলিট হওয়া ছবি, ভিডিও সংক্রান্ত তথ্য ইচ্ছে করলেই ফিরে পাবেন গ্রাহক।

অর্থাত্, ডিলিট হওয়া তথ্য পুনঃরায় ডাউনলোড করতে দেবে হোয়াটসআ্যপ। যার ফলে ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল স্টোরেজ থেকেই ফিরে পাবেন গ্রাহক।

যে সমস্ত গ্রাহকদের মেমরি স্টোরেজ খুবই স্বল্প তাদের জন্য এই ফিচার্স উপযোগী হবে বলেই মত গ্যাজেট গুরুদের।

ফার্স্টপোস্ট পোস্ট প্রকাশিত খবর অনুযায়ী ডিলিট হওয়া তথ্য ৩০ দিনের মধ্যে পুনঃরুদ্ধার করতে পারবে গ্রাহকরা।

তবে ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল মেমরি থেকে একবার পুনঃরুদ্ধার করার পর তা দ্বিতীয়বার ডাউনলোড করতে পারবে না গ্রাহক। উল্লেখ্য, কেবলমাত্র আ্যন্ড্রয়েড ব্যবহারকারী গ্রাহকরাই এই পরিষেবা উপভোগ করতে পারবে।

মঙ্গলবার, ২২ মে, ২০১৮

৫/২২/২০১৮ ১২:৩৭:০০ PM

সহজ উপায়ে বাড়িয়ে নিন স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ

বাজারে প্রতিনিয়তই আসছে নতুন স্মার্টফোন। কিছু কিছু স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির কথা বলছে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির অফার দিচ্ছে। কিন্তু ফোন কেনার কিছুদিন পরই ব্যাটারি ব্যাকআপ কমে যেতে দেখা যায়। মাঝে মাঝে চার্জ হয় ধীরগতিতে। কোনোটির চার্জ শেষও হয়ে যায় দ্রুত। যদিও এই দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যবহারকারীরাই।

অনেক ক্ষেত্রে ফোন খুব বেশি পুরনো হয়ে গেলে সব দিক থেকেই দুর্বল হয়ে পড়তে পারে। তবে কিছু উপায়ে স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায়।

ডিসপ্লে ব্রাইটনেস

যেকোনো স্মার্টফোনের সবচেয়ে বেশি ব্যাটারি গ্রহণ করে ফোনের ডিসপ্লে। তাই ডিসপ্লের ব্রাইটনেস ফোনের ব্যাটারি ব্যাকআপের অন্যতম প্রধান বিষয়। ডিসপ্লের ব্রাইটনেস যতটা কম রাখা যাবে, ততটা বেশি পাওয়া যাবে ফোনের ব্যাটারির ব্যাকআপ।

ডিসপ্লের ব্রাইটনেস কম থাকা চোখের জন্যও উপকারী। সাধারণত অন্ধকারে ১০ থেকে ২০ শতাংশ আর দিনের আলোতে ৪০ থেকে ৫০ শতাংশ ডিসপ্লে ব্রাইটনেস ফোনের ব্যাটারি ও চোখের জন্য উত্তম। তবে মাথায় রাখতে হবে, অটোমেটিক ডিসপ্লে ব্রাইটনেস অপশন অন রাখলেও নষ্ট হয় অনেক ব্যাটারি। তাই চেষ্টা করবেন, এই অপশনটি বন্ধ রাখতে।

লোকেশন

দ্বিতীয় যে কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হতে পারে, তা হলো লোকেশনের জন্য জিপিএস ব্যবহার করা। যদি সবসময় লোকেশান অন রাখতে চান, তবে ব্যবহার করতে পারেন ব্যাটারি সেভিং মোড। ব্যাটারি সেভিং মোডে জিপিএসের জন্য ব্যাটারি ব্যবহৃত হয় না।

রিসেন্ট অ্যাপ

বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত ক্লিয়ার করুন রিসেন্ট অ্যাপগুলো। পেছনে চলতে থাকা এই অ্যাপগুলো অযথা ফোনের ব্যাটারি নষ্ট করে চলে।

অপ্রয়োজনীয় অ্যাপ

যে অ্যাপগুলো ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি নষ্ট করে, তার মধ্যে অন্যতম ফেসবুক অ্যাপ। সম্প্রতি বিশাল আকার ধারণ করেছে ফেসবুক অ্যাপটি। আর এই অ্যাপ সারাক্ষণ কারো অজান্তেই নষ্ট করে চলেছে ফোনের র‍্যাম ও ডাটা। এতে যেমন ফোন স্লো হয়ে যায়, তেমনি নষ্ট হয় ফোনের ব্যাটারি। মোবাইল থেকে ফেসবুক করতে ভিজিট করুন m.facebook.com। এই সাইটে গিয়ে ফোন থেকে একইভাবে ফেসবুক ব্রাউজ করতে পারবেন। এ ছাড়াও ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে আনইনস্টল করুন ফোনে থাকা ক্লিনিং অ্যাপ, ব্যাটারি সেভিং অ্যাপগুলো। কাজের কাজ না করে ব্যাকগ্রাউন্ডে সবসময় চলে ফোনের ব্যাটারি নষ্ট করতে ওস্তাদ এই অ্যাপগুলো।

নেটওয়ার্ক সেটিংস

ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করুন। ফোরজির চেয়ে ওয়াইফাইতে ফোনের ব্যাটারি অনেকটাই কম নষ্ট হয়। এ ছাড়াও দীর্ঘ সময় ওয়াইফাইতে থাকলে আগেই ফোন থেকে টুজি নেটওয়ার্ক সিলেক্ট করে নিন। এতে অনেকটাই ব্যাটারি বাঁচিয়ে নিতে পারবেন।

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

১১/২৭/২০১৫ ০৫:৫৭:০০ PM

অনলাইনে ছবি সম্পাদনার উপায়


অনেক সময় দ্রুত ছবি এডিটের প্রয়োজন পড়ে। এমন ক্ষেত্রে ব্যবহারকারীর কম্পিউটারের গতি কম হলে তা এডিটের জন্য শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করা যায় না। আবার কম্পিউটারে ছবি এডিটের সফটওয়্যার ইন্সটল করা না থাকলে জরুরি প্রয়োজনে এডিটিংয়ের জন্য ঝামেলা পোহাতে হয়।
এমন ক্ষেত্রে সফটওয়্যার ইন্সটল করে তারপর ছবি এডিট করাটা বেশ ঝামেলার ও সময় সাপেক্ষের ব্যাপার। তবে এমন পরিস্থিতিতে কাজে দেবে আপনার বাসার বা অফিসের ইন্টারনেট সংযোগ। কেননা অনলাইনেই প্রয়োজনীয় ছবিটি এডিটের কাজটি করে ফেলতে পারবেন।
এ জন্য রয়েছে পিক্সলার

রবিবার, ২৮ জুন, ২০১৫

৬/২৮/২০১৫ ০৪:৪৫:০০ PM

এবার ছোট একটি সফটওয়ার দিয়ে পরিবর্তন করুন উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়। এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই  উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।

ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

সফটওয়ার টি ডাউনলোড হয়ে গেলে zip ফাইল unzip করুন। তারপর Win7LogonBackgroundChanger.exe লেখা ফাইল টি ওপেন করুন এবং নিজের ইচ্ছা মত ছবি আপনের কম্পিউটার ফাইল থেকে নিন তারপর Apply করুন বাস আপনের কাজ শেষ এখন কম্পিউটার Restart করুন দেখবেন আপনের উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন হয়ে গেছে।

টিউনটি কেমন হয়েছে জানাবেন প্লিজ প্রথম টিউন তো তাই জানতে চাই আরকি। আশা করি সবার ভাল লাগবে আর সবার কাজেও আসবে এই টিউনটি! টেকটিউনসে এতদিন শুধু টিউন পড়েই গেছি,এখন সাহস করে একটা টিউন করলাম।
(সূত্র: টেকটিউন্স ডটকম ডট বিডি)