Breaking

News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ জুন, ২০১৮

৬/২০/২০১৮ ০৬:১৭:০০ PM

কী করে বানায় রং পেন্সিল?

রং পেন্সিলের সাথে আমাদের পরিচয় কখন হয় মনে করতে পারবে? খুব কঠিন, আমরা প্রায় সবাই লিখতে শেখার আগে আঁকতে শিখে যাই। তোমার ছোট ভাইবোন কিংবা অন্য কোনো শিশুকে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে। দেখবে, এখনো বর্ণমালা লিখতে শেখেনি কিন্তু রং পেন্সিল নিয়ে দিব্যি খাতায়, বইয়ে, দেয়ালে, আয়নায় কিংবা যেখানে মন চাচ্ছে সেখানেই আঁকিবুঁকি করছে।বিশ্বাস করো, তুমি-আমি-আমরা সবাই কিন্তু ছোট থাকতে এমনটাই করেছি! রং পেন্সিল দিয়ে আঁকতে তো দারুণ মজা। জানতে ইচ্ছে করে না, কেমন করে তৈরি করা হয় আমাদের প্রিয় এই আঁকিবুঁকির উপকরণটি? চল দেখি বিষয়টা আসলে কেমন!

রং পেন্সিল তৈরি করার জন্য প্রথমে পেন্সিলের ভেতরে থাকা নিভ বা শিসটি তৈরি করা হয়। এটা বানানোর জন্য জ্বলন্ত চুলায় একটি পাত্রে পানি নিয়ে তাতে একে একে দিতে হয় বর্ণহীন বা রংছাড়া গাম/আঠা ও পরিমাণ মতো গুঁড়া মোম। এরপর যে রংয়ের শিস তৈরি করা হবে, সেই রংটা মেশানো হয়।পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশে যাওয়ার জন্য সময় দিতে হয়। এরপর যতক্ষণ মিশ্রণটা শুকিয়ে শক্ত কাদামাটির মতো না হচ্ছে, ততক্ষণ এটাকে কিছু একটা দিয়ে ভালো মতো ঘাঁটতে হয়।

পুরো মিশ্রণটা শুকিয়ে শক্ত হয়ে গেলে একে ছোট ছোট টুকরা করে কাটা হয়।এরপর এই টুকরোগুলোকে অন্য একটি মেশিনে ঢোকানো হয়।এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে লম্বা শিস তৈরি করে। এবার পেন্সিলের মাপ অনুযায়ী শিসগুলো কেটে শুকাতে দেওয়া হয়। শুকানোর পর রাসায়নিক মেশানো রঙে আরো কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয়। এরপর শিস একদম কাঠের ভেতর ঢুকোনোর পালা।

এই প্রক্রিয়াটা খুবই মজার। প্রথমে এক প্রস্থ কাঠ খাঁজ কেটে তার ভেতর সিস ঢুকানো হয়, তার উপরে এরপর আরেক প্রস্থ খাঁজ কাটা কাঠ লাগানো হয় আঠা দিয়ে। এরপর মেশিনের সাহায্যে পেন্সিলগুলো কেটে আলাদা করে প্রথমে বার্নিশ করে তারপর বিভিন্ন রং করা হয়। পাশাপাশি পেন্সিলের গায়ে প্রিন্ট করে দেওয়া হয় পেন্সিল সম্পর্কে তথ্য ও নির্মাতা প্রতিষ্ঠানের নাম, লোগো ইত্যাদি। ব্যস এই তো, এভাবেই তৈরি হয় আমাদের সবার প্রিয় রং পেন্সিল। এরপর শুধুই লাইব্রেরি থেকে কিনে মজা করে আঁকবার পালা।
৬/২০/২০১৮ ০৫:৪৫:০০ PM

একটি অসম প্রেমের বিয়ের করুণ পরিণতি

ভালোবাসা জাত, ধর্ম, বর্ণ, বয়স কোনো কিছুরই তোয়াক্কা করে না। এ রকমটা আমরা সবসময় শুনে আসছি। আসলে কি তাই? তবে এইটুকু জানি, ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। সমাজের চোখে যা খারাপ, প্রেমের সম্পর্কে তা সহজেই আসকারা পায়। অনেক অসুন্দরকে প্রেমময় রূপ দেয় ভালোবাসা নামক জাদুর কাঠি। তবে আজকে পাঠকদের ভালোবাসার ব্যাখ্যা দেব না। একটি অসম প্রেমের সম্পর্কের গল্প শোনাব।

ভালোবেসে নিজের ঘর, দেশ ছেড়েছেন ডায়ানা ডি জয়সা (৬০)। পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কায়। সেখানে গিয়ে বিয়ে করেছেন ২৬ বছর বয়সী হোটেলবয় প্রিয়ঞ্জনা ডি জয়সাকে (২৬)। এক ছুটির দিনে তাদের জানাশোনা হয়। তারপর তা প্রেমে গড়ায়। তাদের মধ্যে এমন অসম প্রেম গড়ে উঠলেও সব কিছু চলছিল ঠিকঠাক।

তাতে ছন্দপতন ঘটে গত বছর। ওই সময় তার স্বামী প্রিয়ঞ্জনাকে গুলি করে হত্যা করা হয়। সেই থেকে হাজার হাজার পাউন্ডের ঋণে আটকা পড়ে আছেন ডায়ানা। তার কাছে এখন শ্রীলঙ্কার জীবন এক বন্দিশিবিরের মতো। ওই ঋণ তিনি শোধও করতে পারছেন না। ফিরে যেতেও পারছেন না নিজের দেশ বৃটেনের এডিনবার্গে। তাই তার কাছে মনে হচ্ছে তিনি আটকা পড়েছেন শ্রীলঙ্কায়। তার ধারণা সেখানেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে।

তিনি বলেছেন, স্বামী প্রিয়ঞ্জনা ডি জয়সাকে সব মিলিয়ে এক লাখ পাউন্ডের মতো দিয়েছেন গত বছর সে মারা যাওয়ার আগে। ডায়ানার বিশ্বাস ওই অর্থের খবর পেয়ে কুচক্রীমহল তার কাছে ঘুষ বা উৎকোচ দাবি করেছিল। তা না পেয়ে তারা হত্যা করেছে তার স্বামীকে। এখন তার হাতে বৃটেনে ফিরে যাওয়ার মতো অর্থ নেই। অথচ শ্রীলঙ্কায় এসে হোটেল কাজ করা তার স্বামীর সঙ্গে বসবাস করতে তিনি স্কটল্যান্ডের রাজধানীতে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন।

শ্রীলঙ্কা থেকে ডায়ানা ডেইলি রেকর্ডকে বলেছেন, আমি শ্রীলঙ্কায় আটকা পড়েছি। এখানেই আমাকে মরতে হবে। শ্রীলঙ্কা ছাড়তে হলে আমাকে দেশে বাদবাকি যা আছে তা বিক্রি করতে হবে। তারপর আমি বিমানের টিকিট কেটে ফিরতে পারবো দেশে। হয়তো সেখানে গিয়ে একটি ফ্লাট নিয়ে নিতেও পারবো। কিন্তু শ্রীলঙ্কায় গত এক বছরে তেমন পরিবর্তন দেখিনি। শুধু আমিই প্রচুর পরিমাণে ঋণে ডুবে গিয়েছি।

ডায়ানা বলেছেন, তিনি যে বাড়িটি কিনতে ৬০ হাজার পাউন্ড দিয়েছিলেন তা এখন বিক্রি করে দিতে চান। কিন্তু এতে বাকি আত্মীয়-স্বজন তাকে প্রত্যাখ্যান করছেন। এখানেই শেষ নয়। একটি মিনিবাস কিনতে নিজের স্বামীকে ৩১ হাজার পাউন্ড দিয়েছিলেন ডায়ানা, যাতে সে একজন চালক হয়ে উঠতে পারে। ডায়ানা বলেন, প্রিয়ঞ্জনার এক বন্ধু আমাকে বলেছেন, তারা তাকে নিয়ে ঈর্ষান্বিত ছিল। কারণ, প্রিয়ঞ্জনা অর্থশালী হয়ে উঠেছিল। সে একটি চমৎকার বাড়ি কিনেছিল। একটি মিনিবাস ও একটি টুক-টুক কিনেছিল। ওইসব বন্ধু তাকে ব্লাকমেইল করেছিল। তাই প্রিয়ঞ্জনা তাদের কিছু অর্থ দিয়েছিল। তারা তার কাছে আরো অর্থ দাবি করছিল। কিন্তু সে তাদেরকে বাড়তি অর্থ দেয়নি। এ জন্য তারা তাকে গুলি করে।

একনজরে ডায়ানা ও প্রিয়ঞ্জনা: ২০১১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় এক ছুটি কাটাতে এসেছিলেন ডায়ানা। সেখানে হোটেলের এক কর্মচারী তখন প্রিয়ঞ্জনা। সেখানেই তাদের সাক্ষাৎ হয়। গড়ে ওঠে আন্তরিকতা। তারই ধারাবাহিকতায় ২০১২ সালের জুনে ডায়ানা আবার প্রিয়ঞ্জনাকে দেখতে ফিরে আসেন শ্রীলঙ্কা। এবার প্রেমে বাঁধা পড়েন তিনি। সেই বাঁধন তিনি ছিঁড়তে পারেননি। এর শেষ পরিণতি ঘটে তাদের বিয়ের মধ্য দিয়ে। বিয়ের পর ডায়ানা ফিরে যান দেশে।

ওই বছরের নভেম্বরে তিনি তার এই স্বামীকে দেখতে আবার ফেরেন শ্রীলঙ্কায়। এ সময়েই তাদের বিয়ের আনুষ্ঠানিক ছবি ধারণ করে তা প্রকাশ করা হয়। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যে নিয়মিতভাবে নিজের দেশ স্কটল্যান্ড ও শ্রীলঙ্কায় আসা-যাওয়া করতে থাকেন ডায়ানা। তিনি ছিলেন এডিনবার্গ কাউন্সিলের একজন ওয়ার্কার।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি এডিনবার্গে নিজের বাড়িটি বিক্রি করে দিয়ে চলে আসেন শ্রীলঙ্কায়। প্রিয়ঞ্জনা শ্রীলঙ্কায় ভিন্ন একটি শহরে কাজ পাওয়ায় ওই বছরের জুনে তিনি অল্প সময়ের জন্য ফিরে যান স্কটল্যান্ডে। আবার সেপ্টেম্বরে তিনি ফিরে আসেন। কারণ, তিনি স্বামী প্রিয়ঞ্জনা থেকে আলাদা থাকতে চাননি। ২০১৭ সালের মে মাসে প্রিয়ঞ্জনাকে গুলি করা হয়। অভিযোগ করা হয় একদল মানুষ তার কাছে উৎকোচ দাবি করছিল। তা না পেয়ে তারা তাকে গুলি করে।

আর এ বছরের জুনে ডায়ানা বললেন, তিনি যুক্তরাজ্যে ফিরে যেতে পারছেন না। কারণ, তিনি অনেক ঋণে ডুবে আছেন। তিনি আরো বলেছেন, জমানো অর্থ খরচ করে নিজেকে এবং প্রয়াত স্বামীর পরিবারকে চালিয়ে নিচ্ছেন। তার নিজেরও চিকিৎসা প্রয়োজন হয়ে পড়েছে।
৬/২০/২০১৮ ০৫:৪২:০০ PM

বিশ্বকাপে যৌন ব্যবসার ভয়াবহ বর্ণনা

রাশিয়ায় কিভাবে নারীদের পাচার করে নিয়ে যৌন ব্যবসায় নামানো হয় তার ভয়াবহ এক বর্ণনা দিয়েছেন মস্কো ভিত্তিক দাসত্ব বিরোধী সংগঠন অলটারনেটিভা’র ইউলিয়া সিলুয়ানোভা। বিশেষ করে এবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে এমন যৌন ব্যবসায় রাশিয়াতে বিপুল সংখ্যক নারীকে নেয়া হয়েছে পাচার করে এমনটা বিশ্বাস করেন অধিকারকর্মীরা। তাদের কেউ কেউ পেশাদার দেহব্যবসায়ী। আবার কিছু আছেন ফাঁদে পড়ে পাচারের শিকার হয়েছেন। ইউলিয়া একজন নারীর দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওই নারীকে তিন দিন আটকে রাখা হয়েছিল একটি বাথরুমে।

এ সময় তাকে কোনো খাবার বা পানি দেয়া হয় নি। এমন পরিণতির শিকার হয়ে অনেক নারী বাধ্য হয়ে যৌন ব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন। গত বছর রাশিয়ায় কনফেডারেশনস কাপ চলাকালীন নাইজেরিয়া থেকে অনেক নারীকে পাচার করে নেয়া হয়েছে রাশিয়ায়। এ বছরের শুরু থেকে এমন কমপক্ষে ২০ জন নারীকে মুক্ত করতে সহায়তা করেছে ইউলিয়ার সংগঠন অলাটারনেটিভা। এমনই একজন মুক্ত যুবতীর নাম প্রিসিয়াস। তিনি মস্কোর একটি স্থানীয় পত্রিকাকে বলেছেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি রাশিয়া গিয়েছেন। নাইজেরিয়ার রাজধানী লাগোসে একজন নারীর সঙ্গে তার সাক্ষাত হয়েছিল। তিনি তাকে বুদ্ধি দিয়েছিলেন। বলেছিলেন, যদি তুমি রাশিয়া যাও তাহলে কলেজ ডিগ্রিটা নিতে পারবে। সে জন্য তোমাকে ৬ মাসের জন্য পতিতাবৃত্তি করতে হবে। এ থেকে যে অর্থ আয় হবে তা দিয়ে তোমার সব খরচ মেটাতে পারবে। ব্যস ওই কথায় রাজি হয়ে যান প্রিসিয়াস।

তিনি কয়েক বছর আগে কলেজের পড়াশোনা বাদ দিয়েছিলেন। কারণ, তিনি তখন সিঙ্গেল মা। চার সন্তানের মা। ফলে তাকে আয়ের পথেও নামতে হয়েছিল। বর্তমানে তার বয়স ২৬ বছর। তিনি ভেবেছিলেন রাশিয়া গেলে কোনো একটা জ্যাকপট রাউন্ডে বিজয়ী হবেন। তিনি বলেন, আমি দ্রুত একটি ভাল সমাধানের জন্য উদগ্রীব ছিলাম। এখন আমি সব স্বীকার করি।

প্রিসিয়াস এখন দৃশ্যত অনেকটাই হতাশ। তিনি পিছনের দিনগুলোতে ফিরে যান। বলতে থাকেন কিভাবে মস্কো পৌঁছার পর তার পাসপোর্ট কেড়ে নেন ওই নারী, যিনি তাকে মস্কোতে নিয়ে গিয়েছেন। তার পাসপোর্ট কেড়ে নিয়ে ওই নারী প্রিসিয়াসকে নিয়ে যান একটি এপার্টমেন্টে। সেখানে আগে থেকেই ছিলেন ৬ জন নারী। সেখানে ঢুকিয়ে দেয়া হয় প্রিসিয়াসকে। তাকে বলা হয়, পাসপোর্ট ফেরত পেতে হলে তাকে ৪৫ হাজার ডলার উপার্জন করে দিতে হবে। তারপরই তাকে ফেরত দেয়া হবে পাসপোর্ট। এরপর তাকে যিনি রাশিয়া নিয়ে গিয়েছেন সেই নারী নিয়মিত তাকে প্রহার করতেন। প্রিসিয়াস বলেন, ওই সময় আমাকে বাধ্য করা হয় দেহ ব্যবসায়। ভয় হতো। ভয় হতো আরো বেশি খদ্দেরের মনোরঞ্জন করতে হবে হয়তো। মাঝে মাঝেই আমাকে প্রহার করা হতো। কনডম ছাড়া শারীরিক সম্পর্ক গড়তে রাজি না হলে খদ্দেররাই তাকে প্রহার করতো। তাকে যৌন নির্যাতন করতো। আবার এমনও আছে, তাদের মনোবাসনা পূরণ করার পর তারা তাদের দেয় অর্থ ফেরত নিয়ে নিতো। একবার প্রিসিয়াস প্রতিবাদ করার সাহস দেখান। এর জবাবে তার ওই খদ্দের তার সব পোশাক কেড়ে নেয়। তাকে শীতের ভিতরে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়।
৬/২০/২০১৮ ০৫:৪০:০০ PM

গোপনে কাকে বিয়ে করলেন ডিপজলকন্যা অলিজা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ার বিয়ে করেছেন। ঢাকার ব্যবসায়ী অর্পনের সঙ্গে গতকাল মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল। তিনি আরো জানান, আগামী ২৪ জুন গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর ২৯ জুন হবে বিয়ের অনুষ্ঠান।

মনোয়ার হোসন ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের কাজ সম্পন্ন করেছি। ছেলের নাম অর্পন, সে ঢাকায় ব্যবসা করে। পারিবারিক ভাবেই আমরা বিয়ের কাজটি শেষ করেছি। বিয়ের সময় আমাদের দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’

গোপনে বিয়ে হওয়া প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমরা চেয়েছিলাম পুরো বিষয়টি সুন্দর একটি অনুষ্ঠান করে সবাইকে নিয়ে করার জন্য। কিন্তু ছেলের পরিবারের প্রায় সবাই দেশের বাইরে থাকে। সেখান থেকে কিছু আত্মীয় দেশের বাইরে চলে যাবে, যে কারণে আমরা বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করব। সবাই এসে আমার মেয়ে ও মেয়ের জামাইকে দোয়া করবেন। আর দেশবাসীর কাছে আমি আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চাই।’


গত ২০১৭ সালে বছরের প্রথম দিন মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন অলিজা মনোয়ার। কিছুদিন শুটিং করার পর ছবির কাজ আর শেষ হয়নি। ব্যস্ততার কারণে ছবিতে সময় দিতে পারেননি তিনি। লন্ডনের রেড ব্রিজ নামের একটি সরকারি কলেজে এশিয়ান ব্রাইডাল মেকআপ বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অলিজা মনোয়ার।

বুধবার, ১৩ জুন, ২০১৮

৬/১৩/২০১৮ ০২:৫১:০০ PM

যেসব খাবারগুলো নারীর যৌনাঙ্গ ভালো রাখতে সহায়ক!

সাজগোজ, পোশাক-আশাকের উপর নজর দিলেও, মেয়েরা যৌনাঙ্গের দিকে নজর দেয় না। কিন্তু জেনে রাখা দরকার, নারীর যৌনাঙ্গে সংক্রমণের সম্ভাবনা সারাদেহের মধ্যে সবচেয়ে বেশি। অথচ এসব নিয়ে ভাবনাচিন্তা, আলোচনা এড়িয়ে যেতেই আমরা পছন্দ করি।

নারীর যৌনাঙ্গকে জীবাণুর আক্রমণ থেকে বাঁচাতে কী করা উচিত, তা নিয়ে পরে আলোচনা করা হবে। আপাতত আজ থাকছে, কী কী খেলে নারীর যৌনাঙ্গ ভালো থাকে। সংক্রমণ কম হয়। এবং সুস্থ-স্বাভাবিক থাকে।

* ক্র্যানবেরি জুস : খারাপ জীবাণুদের তাড়াতে সহায়ক ক্র্যানবেরির অ্যাসিড কমপাউন্ড।

* টক দই : যৌনাঙ্গের PH-লেভেল বজায় রাখতে সাহায্য করে টক দই।

* রসুন : অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থে ভরপুর রসুন। এই উপাদান ফাঙ্গাস দূর করতে সাহায্য করে।

* সয় : ফাইটোজেনে ভরপুর সয় বা সয়া (Soya) যৌনাঙ্গ মসৃণ রাখে।

* মিষ্টি আলু : ভিটামিন A সমৃদ্ধ মিষ্টি আলু এমন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা যৌনাঙ্গ মসৃণ রাখে।

* ডার্ক চকোলেট : ফ্ল্যাভনয়েডে পরিপূর্ণ, অ্যান্টিঅক্সিডেন্টসে সমৃদ্ধ ডার্ক চকোলেট যৌনমিলনের ইচ্ছে বাড়ায়। স্নায়ুকে শান্ত করে। মন ভালো রাখে।

* তাজা ফল : সেক্সে করার সময় যন্ত্রণা ও পিরিয়ডের সময় পেট ব্যথা থেকে বাঁচাতে পারে মিনারেলে ভরপুর তাজা ফল।

* পানি : শরীরের স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি নারী যৌনাঙ্গকেও আর্দ্র রাখতে সাহায্য করে পানি। যৌনাঙ্গের দুর্গন্ধ দূর করে।

* অ্যাভাকাডো : পুষ্টিকর ফ্যাটে পরিপূর্ণ অ্যাভাকাডোয় রয়েছে B6 ও পটাশিয়াম। মিলেচ্ছা বাড়ায়।

* ফ্ল্যাকসিড : ফাইটোজেনে ভরপুর ফ্ল্যাকসিডে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এসট্রোজেন হরমোনের বৃদ্ধিতে সাহায্য করে। যৌনাঙ্গের শুষ্কতা মেটায়।

* বিভিন্ন ধরনের বাদাম : ওয়াল নাট, হেজ়েল নাট, সূর্যমুখী বীজ, আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন E। যৌনাঙ্গের শুষ্কতা মেটাকে এই বাদামগুলি কার্যকরী।
৬/১৩/২০১৮ ০২:৪৬:০০ PM

পুুরুষের হাইড্রোসিল রোগ কি? জেনে রাখুর এর সম্পর্কে!

হাইড্রোসিল হলো অন্ডকোষের চারপাশে ঘিরে থাকা একটি পানিপূর্ণ থলি, যার কারণে অন্ডথলি ফুলে যায়। এই পানিটা প্রকৃতপক্ষে জমে থাকে অন্ডকোষের দুই আবরণের মাঝখানে। জন্মের সময় প্রতি ১০ জন পুরুষ শিশুর মধ্যে প্রায় একজনের হাইড্রোসিল থাকে, তবে অধিকাংশ হাইড্রোসিল চিকিৎসা ছাড়াই প্রথম বছরের মধ্যে মিলিয়ে যায়। আর পুরুষদের সাধারণত ৪০ বছরের ওপরে অন্ডথলিতে প্রদাহ বা আঘাতের কারণে হাইড্রোসিল হতে পারে।

হাইড্রোসিলের সাধারণত ব্যথা হয় না। সাধারণত হাইড্রোসিল ক্ষতির নয়। অনেক সময় চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। তবে আপনার যদি অন্ডকোষ ফুলে যায় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দেখতে হবে অন্যকোনো কারণে যেমন অন্ডকোষের ক্যান্সার বা অন্যরোগে অন্ডকোষ ফুলে গেছে কি না।

* উপসর্গঃ হাইড্রোসিলের প্রধান উপসর্গ হলো ব্যথাবিহীন ফোলা অন্ডকোষ। পানি ভর্তি বেলুনের মতো অনুভূত হয়। হাইড্রোসিল একটি বা দুটি অন্ডকোষেই হতে পারে।

* কারণঃ ছেলে শিশুর ক্ষেত্রে গর্ভে থাকা অবস্থায় হাইড্রোসিল হতে পারে। গর্ভাবস্থায় প্রায় ২৮ সপ্তাহে স্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত শিশুর অন্ডকোষ উদর গহ্বর থেকে অন্ডথালিতে নেমে আসে। প্রতিটা অন্ডকোষের সাথে একটি স্যাক বা থলি (প্রোসেসাস ভ্যাজাইনালিস) থাকে, এর মধ্যে পানি জমে।

অধিকাংশ ক্ষেত্রে এই স্যাক বা থলি বন্ধ হয়ে যায় এবং পানি শোষিত হয়। তবে থলি বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি পানি থেকে যায় তাহলে সেই অবস্থাকে বলে ননকমিউনিকেটিং বা সংযোগবিহীন হাইড্রোসিল। কারণ এ ক্ষেত্রে থলি বন্ধ হয় কিন্তু পানি পেটে ফিরে যেতে পারে না। সাধারণত এক বছরের মধ্যে পানি শোষিত হয়ে মিলিয়ে যায়।

কিছু কিছু ক্ষেত্রে থলি খোলা থাকে। এ অবস্থাকে বলে কমিউনিকেটিং বা সংযোগকারী হাইড্রোসিল। থলির আকৃতি পরিবর্তিত হতে পারে, কিংবা অন্ডথলিতে চাপ দিলে পেটে ফিরে যেতে পারে। বয়স্ক পুরুষদের ক্ষেত্রে অন্ডথলির মধ্যে প্রদাহ বা আঘাতের ফলে হাইড্রোসিল হতে পারে। অন্ডকোষ বা এপিডিডাইমসে সংক্রমণ ঘটলে হাইড্রোসিল হতে পারে।

# ঝুঁকিপূর্ণ বিষয়গুলোঃ

অধিকাংশ হাইড্রোসিল জন্মের সময় থাকে। একে বলে জন্মগত হাইড্রোসিল। অন্য অবস্থাগুলো সাধারণত ৪০ বছর বয়সে বা তার বেশি বয়সে আক্রমণ করে। হাইড্রোসিলের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছেঃ

১. অন্ডথলিতে আঘাত।
২. ইনফেকশন বা সংক্রমণ।
৩. রেডিয়েশন থেরাপি বা রশ্মির সাহায্যে চিকিৎসা।

# যখন চিকিৎসকের শরণাপন্ন হবেনঃ

আপনার নিজের জন্যঃ যদি আপনার অন্ডথলি ফোলা দেখতে পান তাহলে অতিসত্বর চিকিৎসকের কাছে যান। অন্ডথলি ফুলে যাওয়ার কারণ নির্ণয় করা খুবই জরুরি, বিশেষ করে এটা টিউমার কি না তা নিশ্চিত হতে হবে। কখনো কখনো হাইড্রোসিলের সাথে ইনগুইনাল হার্নিয়া থাকে। এক্ষেত্রে সঠিক চিকিৎসার প্রয়োজন।

আপনার শিশুর জন্যঃ শিশুদের ক্ষেত্রে হাইড্রোসিল সাধারণত নিজে নিজেই মিলিয়ে যায়। তবে যদি আপনার শিশুর হাইড্রোসিল এক বছরের পর মিলিয়ে না যায় কিংবা ওটা আরো বড় হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

# রোগ নির্ণয়ঃ

সাধারণত শারীরিক পরীক্ষা করে হাইড্রোসিল নির্ণয় করা হয়। অন্ডথলি ফুলে যেয়ে বড় হয় এবং চাপ দিলে ব্যথা লাগে না। সাধারণত চারপাশের পানির কারণে অন্ডকোষে হাত দিয়ে অনুভব করা যায় না। পেটে কিংবা অন্ডথলিতে চাপ দিলে কখনো কখনো পারিপূর্ণ থলি বড় বা ছোট হতে পারে, এরকম হলে বুঝতে হবে ইনগুইনাল হার্নিয়া রয়েছে।

যেহেতু হাইড্রোসিলের পানি সাধারণত স্বচ্ছ হয়, তাই আপনার চিকিৎসক অন্ডথলিতে টর্চের আলো ফেলে পরীক্ষা করে দেখতে পারেন। হাইড্রোসিলের ক্ষেত্রে আলোর অন্ডকোষের বাইরের রেখা দেখা যাবে, এতে বোঝা যাবে ওটার চারপাশে স্বচ্ছ পানি রয়েছে। যদি আপনার চিকিৎসক সন্দেহ করেন যে আপনার হাইড্রোসিল প্রদাহের কারণে হয়েছে, তাহলে রক্ত ও প্রস্রাব পরীক্ষা রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে।

অন্ডকোষের চারপাশে পানি থাকে বলে অন্ডকোষ হাত দিয়ে অনুভব করা নাও যেতে পারে। সেক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। সম্ভাব্য পরীক্ষাগুলোর মধ্যে রয়েছেঃ

১. আল্ট্রাসাউন্ড ইমেজিং।
২. পেটের এক্সরে।

# জটিলতাঃ

হাইড্রোসিল সাধারণত বিপজ্জনক নয় এবং সাধারণত এটা প্রজননের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে না। তবে নিচের অবস্থাগুলোর সাথে এটা সম্পৃক্ত থাকতে পারে, সে ক্ষেত্রে এটা মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারেঃ

১. ইনফেকশন অথবা টিউমারঃ এগুলো শুক্রাণু উৎপাদনে বা শুক্রাণুর কাজে বাধা দিতে পারে।
২. ইনগুইনাল হার্নিয়াঃ হার্নিয়া আটকে গেলে জীবন-মরণ সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া সচরাচর যেসব জটিলতা দেখা দিতে পারে সেসব হলোঃ

১. চলাফেরার অসুবিধা।
২. যৌনমিলনে সমস্যা।
৩. হাইড্রোসিল বেশি বড় হলে অন্ডকোষের রক্ত সরবরাহে প্রতিবন্ধকতা।

# চিকিৎসাঃ

শিশুদের ক্ষেত্রে এক বছরের মধ্যে হাইড্রোসিল আপনা আপনি মিলিয়ে যায়। যদি হাইড্রোসিল এক বছর পরেও মিলিয়ে না যায় কিংবা আরো বড় হতে থাকে তাহলে অপারেশনের প্রয়োজন হতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে হাইড্রোসিল বড় হয়ে অস্বস্তি ঘটালে অথবা আকৃতির কারণে অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন সর্বদা দক্ষ সার্জন দিয়ে করাতে হবে।

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

৬/০৭/২০১৮ ১১:৪১:০০ AM

স্ত্রীর স্তন চোষণ করা স্বামীর জন্য হালাল না হারাম ?

স্বামীর জন্য বৈধ তার স্ত্রীর স্তনবৃন্ত চোষণ করে উভয়ের যৌন উত্তেজনা বৃদ্ধি করা। সে ক্ষেত্রে যদি স্ত্রীর দুধ তার পেটে চলে যায়, তাহলে তাতে কোন প্রকার ক্ষতি হয় না এবং স্ত্রী তার মা হয়ে যায় না। কারণ দুধ পানের মাধ্যমে হারাম হওয়ার যে সব শর্ত আছে, তা হলঃ

১। দুই বছর বয়সের মধ্যে দুধ পান করতে হবে। সুতরাং তার পরে বড় অবস্থায় দুধ পান করলে হারাম হবে না।

২। পাঁচবার পান করতে হবে।

সুতরাং ২/৪ বার পান করলে কোন প্রভাব পড়ে না। আর বড় অবস্থায় ৫ বারের বেশী পান করলেও কোন ক্ষতি হয় না। (ইবনে বায, ইবনে উষাইমীন)

দলিল:
প্রামান্য গ্রন্থাবলী
১. সূরা বাক্বারা-২৩৩

২. সূরা আহকাফ-১৫

৩. ফাতওয়ায়ে শামী-৪/৩৯৭

৪. তাফসীরে মাযহারী-১/৩৫৬

৫. কেফায়াতুল মুফতী-৫/১৬২

আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে তাঁর দেখানো পথ অনুযায়ী চলার তাওফিক দান করুন।

রবিবার, ৩ জুন, ২০১৮

৬/০৩/২০১৮ ০২:০৮:০০ PM

রোজায় নারীদের করণীয় সংক্রান্ত মাসায়েল

রোজা মুসলমান নারী-পুরুষের জন্য সমান মর্যাদার। এই ইবাদত সকলের ওপর ফরজ করা হয়েছে। তবে সৃষ্টিগত কিছু বিধি-নিষেধের কারণে রমজান মাসজুড়ে নারীরা সকল রোজা নাও রাখতে পারেন। এসবের মধ্যে রয়েছে—

► মহিলা যদি নিজের হায়েজের (মাসিক) আর্দ্রতা তথা পবিত্রতার নিদর্শন দেখতে পায়। যার দ্বারা বুঝতে পারে যে সে এখন পাক হতে যাচ্ছে। তাহলে রাতেই রোজার নিয়ত করবে। আর যদি পবিত্রতার নিদর্শন না দেখা যায়, তাহলে ভেতরে তুলা লাগিয়ে দেবে। যদি পরিষ্কার থাকে, তাহলে রোজা রাখবে। যদি দ্বিতীয়বার হায়েজের রক্ত এসে যায়, তাহলে রোজা ভেঙে ফেলবে।

► মহিলা যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল তার হায়েজ জারি হবে। তাহলেও সে রোজা ভাঙবে না। যতক্ষণ না সে তার হায়েজের রক্ত দেখতে পায়। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২৭৮)

► হায়েজা মহিলার জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থার ওপর থাকা। আল্লাহ তাআলা তার ওপর যে ফয়সালা করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। এমন কিছু ব্যবহার না করা, যার দ্বারা রক্ত বন্ধ হয়ে যায়। বরং হায়েজ অবস্থায় রোজা ছেড়ে দেয়া। অতঃপর রোজাগুলোর কাজা আদায় করে নেয়া। কেন না, উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা এমনটিই করেছেন। আর যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়, তাহলেও রোজা হয়ে যাবে। (আপকে মাসায়েল : খণ্ড ৩, পৃ. ২০৭)

► নেফাজওয়ালা (সন্তান জন্মদানের পর) মহিলা যদি ৪০ দিন হওয়ার আগেই পাক হয়ে যায়, তাহলে রোজা রাখবে এবং নামাজের জন্য গোসল করে নেবে।

► আর যদি ৪০ দিন অতিবাহিত হওয়ার পরও রক্ত জারি থাকে, তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে। কেন না তার রক্ত ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করা হবে। (বেহেশতি জেওর : পৃষ্ঠা : ১৬০, শরহে বেকায়া : খ. ১, পৃ. ১২০)

► হায়েজওয়ালা মহিলা যদি সূর্য হেলার আগেই পাক হয়ে যায় এবং রোজার নিয়ত করে, তাহলে তার ফরজ আদায় হবে না। (শামি : খ. ৩, পৃষ্ঠা : ৩৮৫)

► মহিলারা রমজান ছাড়া স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখবে না। (তিরমিজি : হাদির নম্বর ৭৮২)

শুক্রবার, ১ জুন, ২০১৮

৬/০১/২০১৮ ০২:৩৫:০০ PM

স্বামী স্ত্রী গোসল না করে সেহরি খেয়ে রোজা রাখতে পারবে?

স্বামী স্ত্রী গোসল না করে- রমজানে রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকার পর অনেক সময় গোসলের সময় থাকে না। কিন্তু এ দুই অবস্থায় গোসল করা ফরজ। এ ফরজ গোসল না করে যদি সেহরি খাওয়া হয় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে। এই নিয়ে অনেকের মনে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। আসুন জেনে রাখি মাসআলাটি।

প্রথমেই কিছু হাদিস থেকে বলছি-

বিষয়টির প্রমাণ রাসুলের সহধর্মিণী উম্মুল মোমিনীন আয়েশা রা. বর্ণিত হাদিস— ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻳﺪﺭﻛﻪ ﺍﻟﻔﺠﺮ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻭﻫﻮ ﺟﻨﺐ ﻣﻦ ﻏﻴﺮ ﺣﻠﻢ، ﻓﻴﻐﺘﺴﻞ ﻭﻳﺼﻮﻡ .

রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে অতিক্রম করতেন। অত:পর তিনি গোসল করে রোজা রাখতেন। [বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯।] রাসুলের অপর স্ত্রী উম্মুল মোমিনীন উম্মে সালামা রা. বর্ণনা করেন:— ﻛﺎﻥ ﻳﺪﺭﻛﻪ ﺍﻟﻔﺠﺮ ﻭﻫﻮ ﺟﻨﺐ ﻣﻦ ﺃﻫﻠﻪ ﺛﻢ ﻳﻐﺘﺴﻞ ﻭﻳﺼﻮﻡ.

সহবাসের ফলে না-পাকি অবস্থায় রাসুল সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। [বোখারি : ১৯২৬]

ফিকহবিদদের মতে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে। কিন্তু কিভাবে?

৬/০১/২০১৮ ০২:৩২:০০ PM

রোজাবস্থায় কেন বার বার দোয়া পড়বেন এবং কোন ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়বেন!

রোজাবস্থায় কেন বার বার- রোজাবস্থায় কেন বার বার দোয়া পড়বেন এবং কোন ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়বেন!? রোজাবস্থায় দোয়া কবুল হয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না (বিফলে যায় না)।

তাদের একজন হলেন- রোজাদার ব্যক্তি। অন্য এক বর্ণনায় এসেছে, ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আরেক বর্ণনায় এসেছে ইফতাদের সময় দোয়া কবুল হয়। সুতরাং রোজাদার ব্যক্তির উচিত দিনভার সময়-সুযোগমতো আল্লাহর নিকট দোয়া করতে থাকা।

সাধারণত: দোয়ার নিয়ম হলো- একাকী দোয়া করা। পবিত্র অবস্থায় দোয়া করা উত্তম হলেও অজু না থাকলেও দোয়া করা যায়। এমনকি হাত না তুলে মনে মনে কিংবা মুখে বান্দা নিজের সব কামনা-বাসনার কথা আল্লাহর কাছে বলতে পারেন।

তবে দোয়ার ক্ষেত্রে সবচে’ লক্ষণীয় বিষয় হলো- হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না। তাই দোয়া কবুলের অন্যতম শর্ত- হালাল উপার্জন ও ভক্ষণের ব্যপারে সচেষ্ট থাকা। কল্যাণের মাস রমজানে দিনের যেকোনো সময়ের দোয়ার চেয়ে ইফতারপূর্ব মুহূর্তটি নানা কারণে দোয়ার জন্য আদর্শ সময়।

অথচ তখন রকমারী ইফতার আয়োজনে আমরা এতটাই ব্যতিব্যস্ত থাকি, আজান পর্যন্ত আর নিরবে কিছু সময় আল্লাহর নিকট দোয়া ও জিকির-আজকারে মাশগুল থাকার ফুরসৎ হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক।

ইফতারের সময় নিরবে আল্লাহর নিকট দোয়া করতে থাকা। ইফতারের আগে সাধারণ দোয়ার পাশাপাশি ইফতার করার পর হাদিসে বর্ণিত ইফতারের নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত।

এ বিষয়ে “বেশতো ডট কমে” সৌদি আরবের প্রিচার অ্যান্ড ট্রান্সলেটর, পশ্চিম দাম্মাম ইসলামি সেন্টারের এক লেখক বলেনঃ

আমি কিছু দোয়া/জিকির এর বিষয় বলবো যার রেফ: হাদিস এই মুহূর্তে দিতে পারবোনালঃ তিথি মনি: পবিত্র মাহে রমাদান আমাদের জন্য একটি বিশেষ রহমত ও দোআ কবুলের মাস! তাই আমি হাদিস উল্লেখ না করে তিনটি দোআ/জিকিরের বিষয় আপনাকে বলবো-

১) লাইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই), এই জিকিরটি আল্লাহর সর্বাধিক প্রিয় একটি জিকির যা আপনি সর্বাবস্থায় (একমাত্র শর্ত হলো শরীর পাক থাকা) আমল করতে পারেন! হাদিস শরীফে বর্ণিত আছে এই জিকির যে করবে তার সমস্ত গুনাহ আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দিবেন! তবে জিকির করার পূর্বে মনে মনে নিয়ত করা আবশ্যক!

এই জিকিরের একটা বিশেষ ধরণের ফযীলতের বিষয় সকলের অবগতির জন্য জানাচ্ছি-

এই জিকির কেউ যখন করেন তখন এটি ১ম থেকে ৬ষ্ঠ আসমান ভেদ করে ৭ম আসমানে আরশে আযীমের সামনে গিয়ে কাঁপতে থাকলে মহান রাব্বুল আলামিন এই কালিমাকে স্থির হতে বললে-

জবাবে এই কালিমা বলেন না আমিতো থামতে পারবোনা, কারণ অমুক বান্দা/বান্দি আমায় জিকির করছে তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি স্থির হতে পারছিনা। জবাবে মহান রাব্বুল আলামিন বলবেন-

ওহ এই কথা, আমার বান্দা/বান্দি যখন এই কালিমা জিকির করার নিয়ত করেছে তখনি আমি তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি! এর পরই এই কালিমা স্থির হবে! সুবহানাল্লাহ ।

দোয়া ইউনুস এর রয়েছে আলাদা তাৎপর্য! এটাও দুনিয়া ও আখেরাতের সুখ সম্মৃদ্ধি চেয়ে ফরজ নামাজের পরে এমনকি সেজদার তাসবীর পরে ৩ বার পড়ার ফজিলত অনেক তাৎপর্যপূর্ণ । কোন কোন হাদিসে আছে যে কোন নিয়ত করে এই দোয়া পড়লে আল্লাহ তা কবুল করেন!

তৃতীয়ত: কোন ব্যাক্তি যদি প্রতি ফরজ নামাজে যেকোন একটি সেজদার তাসবীহ শেষ করে নিয়ত সহকারে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আজাবান্নার নার ৩ বার পড়ে-

তাহলে আল্লাহ তার ইহকাল এবং পরকালের সর্বরকমের সুখ শান্তির ব্যবস্থা করবেন ! তবে নেট থেকে নেয়া উত্তরের উপরি অংশে বর্ণিত শর্ত সমস্ত দোয়া কবুলের শর্ত সঠিক থাকতে হবে। আমি খুবই অসুস্থ, আমার ডায়াবেটিস এবং দুইটি কিডনিই ক্ষতিগ্রস্থ, যা এখন ৫টি স্তরের মাঝে 3rd স্টেজে আছে।

সাথে রয়েছে আনুষঙ্গিক অনেক জটিলতা, যার ফলে এবারের রোজা আমি রাখতে পারছিনা। জানিনা, ভবিষ্যতে আর রোজা আদায় করতে পারবো কিনা, এই উত্তরের মাধ্যমে সমস্ত বেশতবাসী মুসলিম ভাই বোনদের কাছে এই পবিত্র মাসে আমি আমার জন্য দোআ খায়ের করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি!

জানতে অজান্তে কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি! সবাই ভালো থাকবেন, সবার রোজা এবং যাবতীয় ইবাদত বন্দেগী মহান রাব্বুল আলামিন কবুল করুক এই দোআ করে শেষ করছি !ধন্যবাদ সবাইকে।
৬/০১/২০১৮ ১১:৫৪:০০ AM

রোজায় সহবাস ও গোসলের নিয়ম!

ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। যদি কেউ এর পূর্বে শূয়ে পড়তো তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত।

এর ফলে সাহাবাগন কষ্ট অনুভব করছিলেন। অতপর আল্লাহ আয়াত নাজিল করে মাগরিব থেকে সুভহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন।

রাসূল সা: বলেছেন, ইফতার তাড়াতাড়ি কর আর সেহরি বিলম্ব কর। হযরত আনাস রা: বলেন আমরা সেহরি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম। এখানে একটা বিষয় জ্গাতব্য যে যেহেতু আল্লাহতায়ালা রোজাদারের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সুবেহসাদিক পর্যন্ত নির্ধারন করেছেন কাজেই সকালে যে ব্যাক্তি অপবিত্র অবস্হায় উঠলো সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরা করে নিল।

যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে ওজু করে সেহরি পুরা করে গোসল করে নামাজ আদায় করে নিবে। কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন তবে মনে রাখবেন ফজরের নামাজের পুর্বে অবশ্যি নিজেকে পবিত্র করে নিতে হবে। 

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

৫/৩১/২০১৮ ০৩:৫০:০০ PM

জানেন কি? রোজার সময় রোজাদারের শরীর কোন কাজে ব্যস্থ থাকে?

প্রশ্ন: আমারা যখন রোজা রাখি তখন আমাদের দেহাভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়? আমাদের শরীর ঘুমিয়ে থাকে, নাকি বিশ্রাম নেয়?

উত্তর: এই দুটি ধারনাই সত্য নয়, বস্তুত রোজাদারের শরীর তখন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্য একটি বিরাট কাজে ব্যস্ত হয়ে থাকে।

আসুন ধাপে ধাপে দেখতে থাকি, রোজার সময় রোজাদারের দেহাভ্যন্তরে শরীর কোন ধরনের প্রতিক্রিয়ায় অংশ গ্রহণ করে।

বিষমুক্ত করন:

যখন রোজাদার খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়। তখন তার শরীর স্বয়ংক্রিয় ভাবে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমেই সে শরীরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেয়। প্রতিদিন শরীরের যে শক্তিটি খাদ্য হজমের কাজে ব্যস্ত থাকত, রোজার কারণে সে একই শক্তি খাদ্য হজমের পরিবর্তে, শরীরে উৎপন্ন বিভিন্ন বিষ নষ্ট করার কাজে নিয়োজিত হয়। দুর্বল কোষ গুলো ঘষে মেজে সতেজ করে এবং নতুন শক্তিশালী কোষের সৃষ্টি করে।

শরীর নিজ দেহে জমা কৃত গ্লাইকোজেন নামক খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, সেটাকে খাদ্য হিসেবে গ্রহণে বাধ্য করে। শরীরে খাদ্য সরবরাহ বন্ধ হবার কারণে চর্বিগুলো ভেঙ্গে যেতে থাকে। চর্বি যখন ভাঙ্গতে থাকে তখন শরীরের কোষে অবস্থিত রাসায়নিক উপাদান ও খাদ্য বিষগুলো ঝড়ে পড়তে থাকে। (এসব বিষ আমাদের খাদ্যগ্রহণের সময় শরীরে ঢুকে পড়েছিল)। চর্বি গলা ও বিষ মুক্ত হবার প্রক্রিয়াটি সাধারণত ক্ষুদ্র অন্ত্র, বৃহদান্ত্র, কলিজা, কিডনি, ফুসফুস, লসিকা গ্রন্থি, চামড়া উপর ব্যাপক প্রভাব ফেলে। এভাবে এসব নরম স্থান থেকে সহজে চর্বি মুক্ত হতে থাকে।

হজমে সহযোগিতা:

যখন রোজাদারের শরীর খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়, তখন কলিজায় অবস্থান করা আগে থেকেই মজুদ কৃত খাদ্য, তথা গ্লাইকোজেন খাদ্যে রূপান্তরিত হয় এবং শরীরের উপস্থিত চাহিদা মিটিয়ে দেয়। কলিজায় মূলত শর্করা জাতীয় খাবার জমা থাকে। ফলে কলিজায় গ্লাইকোজেন কমে যাবার কারণে রক্তে চিনির পরিমাণ কমে যায়। যার কারণে রোজাদার দুর্বলতা এবং কিছুটা অবসাদগ্রস্ত ভাব অনুভব করে।

তা স্বত্বেও রোজাদারের হতাশ হবার কিছু থাকেনা। কেননা তখন হজম শক্তি পুরো দমে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করে। চর্বি যত ভাঙ্গতে থাকে পরিষ্কারের কাজও তত বাড়তে থাকে। পাকস্থলী ও অন্ত্রের দেওয়ালে আটকে থাকা আবর্জনা খুলে আসে। লালাগ্রন্থি ও মাংসপেশি খুলে যাবার কারণে সেখান থেকে আবর্জনা গুলো অতি সহজে বেড়িয়ে আসে।

রোজা শুরুর প্রথম কয়দিন কিডনি নতুন কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিডনি বুঝতে পারে এই কয়দিন শরীরে খাদ্য সরবরাহ কমে গিয়েছে, তাই সে শরীরের অতিরিক্ত লবণ ও পানি বের করে দেয়। যার কারণে রোজার প্রথম কয়দিন অধিক মূত্র ত্যাগের ভাব পরিলক্ষিত হয়। তবে এর ফলে শরীরে ব্লাড প্রেশার কমে যায়। এই ব্যতীত শরীরের পুরো অবকাঠামো পরিষ্কার ঝরঝরে হয়ে উঠে। প্রচুর পরিমাণ প্রয়োজনীয় হরমোন সৃষ্টিতে ভূমিকা রাখে এবং ঘাটতি হরমোনের অভাব মুছে ফেলে।

পার্শ্ব প্রতিক্রিয়া:

রোজার সময় যেহেতু দেহাভ্যন্তরে পরিষ্কারের কাজ চলে, সেজন্য বাহিরে তার প্রভাব পরিলক্ষিত হয়। যেমন, নিঃশ্বাসে দুর্গন্ধ, শরীরের গন্ধ, মাথা ব্যথা, শারীরিক আলস্য ও ঢিমেতালে ভাব দেখা দেয়। রমজানের প্রথম সপ্তাহে এই ভাব চালু থাকতে পারে। দুই অথবা তিন সপ্তাহ পরে শরীর থেকে সকল বর্জ্য চলে যাবার কারণে উপরের পার্শ্ব প্রতিক্রিয়া চলে যায়।

রমজানের এই খাদ্য তারতম্যের কারণে শরীরের তাপমাত্রা হেরফের হয়। তবে শরীরের বাৎসরিক ম্যানটেন্যান্স প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং

বছরান্তে একটি তাজা ও ঝরঝরে শরীর পেতে, রোগমুক্ত ও বিষমুক্ত দেহ পেতে, অবসাদ মুক্ত ও উচ্ছল মন পেতে; এই সামান্য অসুবিধাটি হিসেবের খাতায় খুবই নগণ্য।

আসুন আমরা রমজানের রোজা ছাড়াও প্রতি সপ্তাহে দুটি করে রোজা রাখার অভ্যাস করে তুলি। সেটাও যদি না পারি তাহলে প্রতি মাসের মাঝামাঝি অন্তত তিনটি রোজা রাখার অনুশীলন করি। সুস্থ দেহ ও সুন্দর মন নির্মাণ করতে এই পরামর্শ গুলো দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর রাসুল মোহাম্মাদ (সাঃ) এর মাধ্যমে।
৫/৩১/২০১৮ ০৩:৩৯:০০ PM

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা রক্ত দিলে কি রোজা ভাঙ্গবে?

প্রশ্ন:

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যায় কি না? অনেকের দাঁতের সমস্যা থাকে। রোজা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

উত্তর:

শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না এবং সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলেও রোজা ভাঙ্গে না। তবে ইচ্ছা করে এ পরিমাণ রক্ত দেওয়া ঠিক নয়, যার কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশংকা হয় বা রোজা রাখা কঠিন হয়ে পড়ে। আর দাঁত থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। তবে রোযা অবস্থায় রক্ত বের হলে তা যেন গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা গলায় রক্তের স্বাদ পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে।

দলীলসমূহ:

عن ابن عباس رضي الله عنهما: “أن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم، واحتجم وهو صائم”

قال الحافظ ابن حجر رحمه الله في الفتح 4/226: “والحديث صحيح لا مرية فيه، قال ابن عبد البر وغيره: فيه دليل على أن حديث: “أفطر الحاجم والمحجوم” منسوخ، لأنه جاء في بعض طرقه أن ذلك كان في حجة الوداع، وسبق إلى ذلك الشافعي” انتهى كلام الحافظ رحمه الله.
وذهب الإمام أحمد رحمه الله إلى أن الحجامة تفطر، محتجاً بحديث شداد بن أوس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “أفطر الحاجم والمحجوم” رواه أبو داود وابن ماجه والدارمي وغيرهم. وهو حديث صحيح.
ولكن قد ثبت أن النبي صلى الله عليه وسلم رخص بالحجامة للصائم.
قال ابن حزم: صح حديث: “أفطر الحاجم والمحجوم” بلا ريب، ولكن وجدنا من حديث أبي سعيد: ” أرخص النبي صلى الله عليه وسلم في الحجامة للصائم” وإسناده صحيح فوجب الأخذ به لأن الرخصة إنما تكون بعد العزيمة، فدل على نسخ الفطر بالحجامة، سواء كان حاجماً أو محجوماً” راجع فتح الباري: 4/227
وما قاله ابن حزم من نسخ حديث أفطر الحاجم والمحجوم هو قول ابن عبد البر -كما تقدم- وهو الذي سبق إليه الشافعي، ومن أهل العلم من تأول الحديث بأنواع من التأويل مذكورة في شروح الحديث، قال الحافظ: ومن أحسن ما ورد في ذلك ما رواه أبو داود عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال: “نهى النبي صلى الله عليه وسلم عن الحجامة للصائم، وعن المواصلة، ولم يحرمهما إبقاءً على أصحابه” إسناده صحيح.ا.هـ
والله أعلم.

আরও দেখুন:

খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪;

ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩;

ফাতাওয়া বায্যাযিয়া ৪/৯৮;

আদ্দুররুল মুখতার ২/৩৯৬


উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আলহেরা (আরবি ম্যাগাজিন)

মুহাদ্দিস, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।
৫/৩১/২০১৮ ১২:৪৩:০০ PM

রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বা স্ত্রীর সাথে কাপড় দিয়ে সহবাস করলে রোযা ভাঙ্গবে কি?

প্রশ্নঃ
কাপড়ের উপর দিয়ে মেলামেশা অর্থাৎ
(স্বামীর পুরুসাঙ্গ কাপড়েৱ উপর দিয়ে স্ত্রীৱ যৌনাঙ্গে প্রবেশ) করালে  গোসল ফৱজ হবে কি না ?
# ৱোযা অবস্হায় এরুপ করলে ৱোযাৱ কোন ক্ষতি হবে কি না?
# ৱোযা অবস্হায় স্বামী স্ত্রী কে জড়িয়ে ধরলে বা চুম্বন কৱলে অদী ও মযী বের হলে ৱোযাৱ কোন ক্ষতি হবে কি না ৷

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যাবে এবং রোযা ভেঙ্গে যাবে। চাই কোন কিছু পেঁচিয়ে প্রবেশ করানো হোক বা সরাসরি। বীর্যপাত হোক বা না হোক। উভয় অবস্থার হুকুম একই। রোযা অবস্থায় একাজ করলে রোযা ভাঙ্গার সাথে সাথে কাযা ও কাফফারা ও উভয়ই আবশ্যক হবে।

রোযা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার দ্বারা মযী বা অদী বের হবার দ্বারা রোযা ভঙ্গ হবে না। তবে বীর্য বের হলে রোযা ভেঙ্গে যাবে।

او جومع وتواترت الحشفة فى احد السبيلين انزل او لا الخ قضى وكفر الخ (الدر المختار على هامش رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم ومالا يفسد-2/147، 149)

وتكلم المشائخ فى الافطار فى اقبال النساء منهم من قال هو على هذا الاختلاف، ومنهم من قال: يفسد الصوم بلا خلاف كالحقنة وهو الصحيح، (فتاوى تاتارخانية، كتاب الصوم، الفصل الرابع ما يفسد الصوم-2/365، وكذا فى الجوهرة النيرة-1/174، خلاصة الفتاوى-1/253)

سُئِلَ جَابِرُ بْنُ زَيْدٍ، عَنْ رَجُلٍ نَظَرَ إِلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ فَأَمْنَى مِنْ شَهْوَتِهَا، هَلْ يُفْطِرُ؟ قَالَ: «لَا، وَيُتِمُّ صَوْمَهُ» (المصنف لابن ابى شيبة، رقم الحديث-9480)

عَنِ الْحَسَنِ، قَالَ: «إِذَا قَبَّلَ أَوْ لَمَسَ وَهُوَ صَائِمٌ فَأَمْنَى فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَامِعِ» (المصنف لابن ابى شيبة، رقم الحديث-9479)



والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ০৫:১৭:০০ PM

মিলনের আগে এই কাজটা করলে ২০-৩০ মিনিট মিলন করতে পারবেন!

সেক্স করার সময় পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মুল যোগ্যতা হিসাবে গন্য হয়। যেকোন পুরুষ বয়সেরর সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই – ২৫ বছরের কম বয়সী পুরুষ সাধারনত বেশি সময় নিয়ে মিলন করতে পারেনা। তবে তারা খুব অল্প সময় ব্যাভধানে পুনরায় উত্তেজিত/উত্তপ্ত হতে পারে। ২৫ এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত (ইরিকশান) হওয়ার ব্যাভধানও বাড়তে থাকে।

তাছাড়া এক নারী কিংবা একপুরুষের সাথে বার বার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারন স্বরুপ: নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভাললাগা/মন্দলাগা, পছন্দসই আসনভঙ্গি, সুখ দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালভাবে অবহিত থাকে।

[উল্লেখ্যঃ যারা বলেন “এক তরকারী দিয়ে প্রতিদিন খেতে ভাল লাগেনা – তাই পর নারী ভোগের লালসা” – তাদেরকে অনুরোধ করছিঃ দয়াকরে মিথ্যাচার করবেন না। এমন যুক্তি ভিত্তিহীন। পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে।

মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারনের জন্য আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগাবেন কেন? অবিবাহীত ভাই ও বোনেরা, আপানাদের কি অতটা বড় বুকের পাটা আছে – যদি বিয়ের পরে আপনি জানেন যে আপনার স্ত্রী ‘সতী’ নয় তখন তার সাথে বাকি জীবন কাটাবেন? তাহলে কেন শুধু শুধু বিবাহ-পুর্ব মিলনের জন্য এত ব্যকুলতা? যে ধরনের নারীকে আপনি গ্রহন করতে পারবেন না – অথচ সেই আপনি অন্য পুরুষের ভবিষ্যৎ বধুর সতীত্ব লুটবেন?

দুঃখিত যদি কারো ব্যক্তি সত্বায় আঘাত করে থাকি।] মুল আলোচনায় আসি। বলছিলাম যৌন মিলনে অধিক সময় দেয়ার পদ্ধতি সমুহ নিয়ে…

পদ্ধতি ১:- চেপে/টিপে (স্কুইজ) ধরা:

এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাষ্টার এবং জনসন নামের দুই ব্যাক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকেই অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোন পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মুত্র/বীর্য বহিঃর্গামী হয় সে শিরা/মুত্রনালী কয়েক সেকেন্ডর জন্য চেপে ধরবেন। (লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে ক্লিপের মত আটকে ধরতে হবে।)। চাপ ছেড়ে দেবার পর ৩০ থেকে ৪৫ সেকেন্ডের মত সময় বিরতী নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোন প্রকার যৌন কর্যক্রম করা থেকে বিরত থাকুন।

এ পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষনের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন। কিন্তু ৪৫ সেকেন্ড পুর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে।

স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারীতা অভ্যাস বা প্রাকটিস এর উপর নির্ভর করে। তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামী হবে।

পদ্ধতি ২:- সংকোচন (টেনসিং):
এ পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারনা দেই। আমরা প্রস্রাব করার সময় প্রসাব পুরোপুরি নিঃস্বরনের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিচুনী দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই এখানে বর্নিত সংকোচন বা টেনসিং পদ্ধতিটি অনেকটা সে রকম। তবে পার্থক্য হল এখনে আমরা খিচুনী প্রয়োগ করবো – চাপ নয়।

এবার মুল বর্ননা – মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে, তখন আপনার সকল যৌন কর্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিচুনী দিন। এভাবে ২/১ বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনেরে চাপ/অনুভব চলে গেছে তখন পুনরায় আপনার যৌন কর্ম শুরু করুন।

সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। আবারো বলি, সব পদ্ধতির কার্যকারীতা অভ্যাস বা প্রাকটিস এর উপর নির্ভর করে। তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামী হবে।

পদ্ধতি ৩:- বিরাম (টিজিং / পজ এন্ড প্লে):
এ পদ্ধতিটি বহুল ব্যবহৃৎ। সাধারনত সব যুগল এ পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এ পদ্ধতিতে মিলনকালে বীর্য স্থলনের অবস্থানে পৌছালে লিঙ্গকে বাহির করে ফেলুন অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন। অর্থ্যৎ সুখ অনুভুতি থেকে মনকে ঘুরিয়ে নিন।যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে তখন পুনরায় শুরু করতে পারেন।

বিরাম পদ্ধতির সফলতা সম্পুর্ন নির্ভর করে আপনার অভ্যাসের উপর। প্রথমদিকে এ পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুনাগুন জানেন। মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারীতা অভ্যাস বা প্রাকটিস এর উপর নির্ভর করে। তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করবেন না।

পরিশিষ্ট: উপরের সবকয়টি পদ্ধতি আপনার সঙ্গীর তৃপ্তির উদ্দেশ্যে। অনেকের ধারনা নারী এ ট্রিকস্ গুলো অনুমান বা জানতে পারলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। ধারনাটি সম্পুর্ন ভুল। আপনি আপনার স্ত্রীকে পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন। দেখবেন সেই আপনাকে সাহায্য করছে। কারন সে জানে আপনি বেশি সময় নেয়া মানে সে লাভবান হওয়া।
৫/৩০/২০১৮ ০৫:১০:০০ PM

সহবাসের সময় মেয়েদের যোনী চোষা কি ইসলামে বৈধ?

ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে রয়েছে প্রকাশ্য থেকে গোপনীয় সকল ধরনের সমস্যার সমাধান। আমাদের জন্য কোনটি ভালো কোনটি মন্দ ইসলাম তা আগে থেকেই নির্ধারন করে দিয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো ” স্বামী স্ত্রীর পরস্পর মুখ মৈথুন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি ” সম্পর্কে।

পশ্চিমা সংস্কৃতিতে আজ মিলনে বা অন্য সময় নর-নারী পরষ্পরের মুখমৈথুন সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিন্তু বিষয়টা সৃষ্টির সেরা জীব হিসেবে কতটা যৌক্তিক এটাও একটা প্রশ্ন দাড় করিয়ে দেয়। তাছাড়া এ সংক্রান্ত ধর্মীয় বিধি নিষেধই বা কি এটাও জানার বিষয়। বিশেষ করে ইসলামে এর কি বিধান রয়েছে তাও চিন্তা করা দরকার। স্বামী/স্ত্রী সহবাসের ক্ষেত্রে ইসলামে দুই বিষয় নিষিদ্ধ করা হয়েছে। আর তা হলো:

১. পায়ুপথে মিলন।
২. মাসিক ঋজচক্রের সময় মিলন।

এ দুই বিষয় ছাড়া স্বামী-স্ত্রী নৈতিকতার সীমায় থেকে যেভাবে ইচ্ছা সেভাবে মিলন/আনন্দ উপভোগ করতে পারবে।প্রথমত ইসলামী বিধান অনুযায়ী মানবদেহে পায়ূতে লিঙ্গ প্রবেশ হারাম। নিজ স্ত্রীর সঙ্গেও পায়ূমৈথুন হারাম বা নিষিদ্ধ। ইসলামী বিধান অনুসারে, এ কাজ কবিরা গুনাহ বা সর্বোচ্চ পাপ।

এবার আসুন গোপনাঙ্গ চোষন প্রসঙ্গেঃ
গোপনাঙ্গ চোষন অধিকাংশ দেশেই বৈধ। ইসলাম ধর্মে শুধুমাত্র নারীদের মাসিকের সময় যৌনমিলনে নিষেধ আছে। কিন্তু কিছু কিছু ইসলামি চিন্তাবিদের মতে এটা মাকরূহ, কারণ গোপনাঙ্গ চোষন এর মাধ্যমে স্বামীর লিঙ্গ থেকে স্ত্রীর মুখে বা স্ত্রীর যোনি থেকে স্বামীর মুখে নাপাক তরল যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ।

অন্যান্য ইসলামি চিন্তাবিদরা জোর দিয়ে বলেছেন গোপনাঙ্গ চোষন নিষিদ্ধ বলা যায় এমন দলিল কোথাও পাওয়া যায়নি। স্বামী অথবা স্ত্রীর গোপনাঙ্গ মানব দেহের অন্য অঙ্গের মতই বিবেচনা করা হয় (যেমন স্তন অথবা ঠোট)। অন্যদিকে মুখ হচ্ছে শরীরের সর্বাপেক্ষা পবিত্র অঙ্গ। তাই ইসলামিক চিন্তাবিদগন সতর্ক করে দিয়েছেন কোন ভাবেই মনি অথবা মজি (প্রাক-মিলন-তরল অথবা বীর্য) যেন মুখের ভিতর না যায়। এ তরল মুখে যাবার সম্ভাবনা প্রচুর। তাই এই চোষন ক্রিয়াকে মাকরুহ্ বলেছেন অনেকে।
৫/৩০/২০১৮ ১২:২৮:০০ PM

রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস ও বীর্যপাতের বিধান

রোযাবস্থায় বীর্যপাত এবং স্বপ্নদোষের বিধান

আলহামদুলিল্লাহ্ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মাবাদঃ
রামাযান মাসে সাউম পালনকারী ভাইদের পক্ষ থেকে উপরোক্ত বিষয়ে প্রায় প্রায় প্রশ্ন করা হয়। এ সম্পর্কে শরীয়ার সঠিক বিধান না জানা থাকার কারণে অনেকে অনেক রকমের ধারণা করে। কেউ মনে করে তার রোযা নষ্ট হয়ে গেছে, কেউ বলে রোযা মাকরূহ হয়ে গেছে, কেউ ভাবে তার দ্বারা গুনাহ হয়ে গেছে আর কেউ সংশয়ে থাকে। তাই
সংক্ষিপ্তাকারে বিষয়টির শারঈ সমাধান উল্লেখ করার নিয়ত করেছি। আল্লাহই তাওফীকদাতা।

প্রথমতঃ আমাদের মনে রাখা উচিৎ যে, রোযা/ সাউম হচ্ছে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও যৌনসঙ্গম হতে বিরত থাকা। [ফাতহুল বারী, ৪/১৩২]

তাই যৌন সঙ্গম হচ্ছে রোযা ভংগের একটি অন্যতম কারণ। অতঃপর জানা উচিৎ যে, রোযাবস্থায় বীর্যপাতের দুটি অবস্থা রয়েছে। যথা:

(ক) রোযাদার স্বেচ্ছায় স্বয়ং তার বীর্যপাত ঘটায়। অর্থাৎ তার নিজের এখতিয়ারে বীর্যপাত করা হয়।

(খ) সে স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় না। অর্থাৎ তার এখতিয়ারে তা ঘটানো হয় না। প্রথম অবস্থা আবার কয়েক শেণীতে বিভক্তঃ

১-রোযাবস্থায় স্ত্রী সঙ্গম করা: স্ত্রী-সঙ্গম বলতে স্ত্রীর যোনীতে লিঙ্গের অগ্রভাগ (মাথা) প্রবেশ করা বুঝায়, তাতে  বীর্যপাত হোক বা নাই হোক। স্ত্রীর পায়ু পথে লিঙ্গাগ্র প্রবেশ করানোও এরই অন্তর্ভুক্ত। এটা রোযাদারের এখতিয়ারভুক্ত কাজ। এমন হলে সেই ব্যক্তির রোযা তো নষ্ট হবেই হবে কিন্তু তার সাথে সাথে তার উপর কয়েকটি বিধান অর্পিত হবে। যথা:

(ক) তাকে এই পাপ থেকে তাওবা করতে হবে।

(খ) এই কাজ ঘটার পর দিনের বাকী সময় রোযাবস্থায় থাকতে হবে

(গ) রামাযান পর তাকে সেই রোযা কাযা করতে হবে

(ঘ) কাফ্ফারা দিতে হবে। এই অপরাধের কাফ্ফারা হচ্ছে

যথাক্রমেঃ

(১) একটি দাস স্বাধীন করা।

(২) সম্ভব না হলে একটানা ধারাবাহিক দুই মাস রোযা রাখা।

(৩) এটিও সম্ভব না হলে ৬০ জন মিসকীনকে খাদ্য দান করা। আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বসে ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাকে কিসে ধ্বংস করে ফেলল? সে বলল, রোযাবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কোনো দাস আছে যাকে তুমি স্বাধীন করে দিবে? সে বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দুই মাস ধারাবাহিক রোযা রাখতে পারবে? সে বলল, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ৬০ জন মিসকীনকে খাদ্য খাওয়াতে পারবে? সে বলল, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু অপেক্ষা করলেন অতঃপর এক পাত্রে খেজুর নিয়ে এসে বলেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি (এখানে)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা নাও এবং তা সাদাকা করে দাও। সে বলল, আমার থেকে বেশী দরিদ্র কি আর আছে, আল্লাহর রাসূল? আল্লাহর কসম এই দুই পাহাড়ের মাঝে আমার চেয়ে অধিক দরিদ্র বাড়ি আর নেই। (ইহা শুনে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসে দিলেন এমনকি তাঁর চোয়ালের দাঁত প্রকাশ পেল। তারপর বললেন, তোমার পরিবারকে খাইয়ে দিও। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯৩৬/মুসলিম, সিয়াম অধ্যায় নং ১১১১]

• এই খাদ্য সোয়া কেজি বা দেড় কেজি পরিমাণ হবে এবং প্রত্যক সমাজে যে খাদ্য প্রচলিত রয়েছে সে খাদ্যের মধ্যম মানের খাদ্য বিবেচ্য হবে। [মুগনী,৪/৩৮২]

• রোযাবস্থায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাসকারী যদি হাদীসে বর্ণিত সাহাবীর ন্যায় দরিদ্র ব্যক্তি হয়, তাহলে তার উপর কাফ্ফারা নেই। [মুগনী,৪/৩৮৫]

• যদি সঙ্গমে স্ত্রী সম্মত ছিল, তাহলে তার প্রতিও উক্ত কাফ্ফারা জরুরি হবে। তবে যদি স্ত্রীকে স্বামী বাধ্য করেছিল কিংবা স্ত্রী এই বিধান জনতো না কিংবা সে রোযায় আছে তা ভুলে গিয়েছিল, তাহলে তার উপর শুধু কাযা জরুরি হবে কাফ্ফারা জরুরি হবে না। [শারহুল মুমতি, ইবনু উসায়মীন,৬/৪০১]

উল্লেখ্য যে, রোযার মাসে রাতে (ইফতারির পর থেকে ফজর পর্যন্ত) স্ত্রী সহবাস বৈধ। আল্লাহ তাআলা বলেন,

َّﻞِﻫُﺃ ﻢﻜﻟ ِﻡﺎﻴﺼﻟﺍ َﺔﻠﻴﻟ ُﺚَﻓَّﺮﻟﺍ ﻰﻟﺇ
ﻢﻜِﺋﺎﺴﻧ 187/ﺓﺮﻘﺒﻟﺍ …

“রোযার রাতে তোমাদের জন্য স্ত্রী-সম্ভোগ হালাল করা হয়েছে।” [বাক্বারাহ/১৮৭]

রাতে স্ত্রী-সহবাসের পর ফজর হয়ে গেলে, তার রোযার কোনো ক্ষতি হয় না। ফজর পর্যন্ত সে গোসল বিলম্ব করতে পারে। অতঃপর গোসল করে নামায আদায় করবে ও রোযা রাখবে। আয়েশা ও উম্মু সালামাহ (রাযিঃ) হতে বর্ণিত,
তারা উভয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সহবাসের পর জুনুবী (নাপাক) অবস্থায় ফজর করতেন, তারপর গোসল করতেন ও সাউম পালন করতেন। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯২৫-১৯২৬]

২-স্ত্রী-সঙ্গম ব্যতীত অন্য পদ্ধতিতে যৌন-স্বাধের সহিত বীর্যপাত করাঃ যেমন যৌন-স্বাধের সহিত স্ত্রীর সাথে  কোলাকুলি, আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করার সময় বীর্যপাত হওয়া।

এই ভাবে সকাম হস্তমৈথুন করতঃ বীর্যপাত করা কিংবা যৌনচাহিদার সাথে যৌন (পর্ণ) ছবি সহ ইত্যাদি দেখার ফলে বীর্যপাত করা কিংবা আরো অন্য পদ্ধতিতে স্বেচ্ছায় কামভাবের সাথে বীর্যপাত করা। এসবই রোযা ভঙ্গের কারণ। কেউ এমন করলে তার রোযা নষ্ট হয়ে যাবে, তার উপর তাওবা সহ রোযা কাযা করা জরুরি হবে। কিন্তু তার উপর কাফ্ফারা নেই; কাফ্ফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয়।

হাদীসে কুদসীতে বর্ণিত হয়েছে, “সে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পানাহার ও যৌনাচার পরিহার করে”। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৮৯৪, মুসলিম, সিয়াম অধ্যায়, ১১৫১]

তাই রোযার জন্য যেমন পানাহার বর্জন করা জরুরি তেমন যৌনাচার পরিহার করাও জরুরি। আর যে ব্যক্তি যৌনস্বাধের সাথে উক্ত কাজগুলি করে সে, যৌনাচার পরিহার করে না ফলে তার রোযা হয় না।

উপরোক্ত ক্ষেত্রে বীর্যপাত না হয়ে যদি কেবল মযী বের হয়। অর্থাৎ উত্তেজনার সাথে বীর্যস্খলন না হয়ে কেবল যৌনাঙ্গে আঠা জাতীয় পানি বের হয়, যাকে শরীয়ার ভাষায় মযী বলে। তাহলে সঠিক মতানুযায়ী তার রোযা নষ্ট হবে না কিন্তু এর ফলে তার অযু নষ্ট হবে এবং যেই স্থানে তা লাগবে, তা ধৌত করতে হবে। [শারহুল মুমতি, ইবনে উসাইমীন,৬/৩৭৬]

বীর্য এবং মযী এর মধ্যে পার্থক্য হলঃ
বীর্য যৌনস্বাধের সাথে বের হয়, বের হওয়ার পর শরীরে অলসতা ও দুর্বলতা অনুভোব হয়, বীর্যের রং সাদা তবে হলুদ বর্ণ হয়, গাঢ় হয়, পরিমাণে বেশী হয় এবং বেগে ছিটকে দফায় দফায় বের হয়। আর মযী পাতলা পরিষ্কার হয়, চটচটে হয়, কোনো বিশেষ রঙ্গের হয় না,  কোলাকুলি কিংবা সহবাসের পূর্বে কিংবা সহবাস করার সম্পর্কে চিন্তা করার সময় বের হয়, পরিমাণে সামান্য হয় এবং অনেক সময় বের হওয়ার অনুভূতিও হয় না। [মোট কথা মযী বের হলে রোযা নষ্ট হবে না বরং তার কাপড় ও শরীরের যেই  স্থানে তা লাগবে তা ধৌত করা জরুরি হবে এবং অযুবস্থায় থাকলে অযু
ভেঙ্গে যাবে।]

রোযাবস্থায় স্ত্রীর সাথে হাসি- রহস্য করা, আলিঙ্গন করা, চুমু খাওয়া, ইত্যদিতে যদি কেউ নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়, এর ফলে বীর্য কিংবা মযী বের না হয় আর না সহবাসে লিপ্ত হওয়ার আশংকা থাকে, তাহলে তার জন্য উক্ত কাজ বৈধ হবে। আয়েশা (রাযিঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোযাবস্থায়, চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন। আর তিনি তোমাদের মধ্যে নিজের প্রবৃত্তিকে সবচেয়ে বেশী নিয়ন্ত্রনকারী ছিলেন। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯২৭]

আর যে ব্যক্তির আশংকা রয়েছে যে, এমন করলে তার বীর্য বা মযী বের হবে কিংবা সহবাসে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার জন্য রোযাবস্থায় উপরোক্ত কাজগুলি বৈধ হবে না। [ফতহুল বারী,৪/১৯৩,সহীহ আবুদাঊ নং ২০৬৫]

বিশেষ করে নবদাম্পত্যকে এ বিষয়ে সতর্ক থাকা উচিৎ।

দ্বিতীয় অবস্থাঃ রোযাদার স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় নি; অর্থাৎ তার এখতিয়ারে তা ঘটেনি যেমন, অসুস্থতা কিংবা স্বপ্নদোষের কারণে বীর্যপাত হওয়া। এমন হলে তার রোযার কোনো ক্ষতি হয় না। কারণ এটা তার এখতিয়ার বহির্ভূত কাজ এবং তাতে তার ইচ্ছার কোনো প্রকার দখল থাকে না। স্বপ্নদোষ হচ্ছে, ঘুমের অবস্থায় বীর্যপাত হওয়া। আর ঘুমন্ত ব্যক্তি থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন। অর্থাৎ আল্লাহর নিকট তাদের এই অবস্থার কোনো পাকড়াও করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তিন শ্রেণীর লোক হতে কলম তুলে নেওয়া হয়েছেঃ শিশু, যতক্ষণ না সে বালেগ (প্রাপ্ত বয়স্ক) হয়। ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়।” [স্বহীহুল জামে নং ৩৫১৩]

মহিলাদের স্বপ্নদোষঃ
মহিলাদেরও স্বপ্নদোষ হয়। একদা আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেঃ আল্লাহর রাসূল! আল্লাহ তাআলা সত্য বিষয়ে লজ্জা করেন না, মহিলার স্বপ্নদোষ হলে
তার উপর গোসল আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হ্যাঁ, যদি সে পানি দেখতে পায়। [বুখারী, নং ২৮২]

তাই কোনো মহিলা যদি ঘুমন্ত অবস্থায় কারো সাথে যৌনকাজ করতে দেখে এবং তারপর পানীয় কিছু বের হয়, তাহলে সেটা তার বীর্যপাত ধরা হবে। এমন হলে যেমন পুরুষের উপর গোসল জরুরি হয়, তেমন তার উপরও গোসল জরুরি হবে। ওয়া স্বল্লাল্লাহু আলা নাবিয়্যানা মুহাম্মাদ তাসলীমান মাযীদা।

লেখক: শাইখ আব্দুর রাকীব মাদানী লিসান্স, মদীনা বিশ্ববিদ্যালয় দাঈ, খাফজী দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

৫/২৯/২০১৮ ১২:০৯:০০ PM

সহবাসের সময় উত্তেজনা বৃদ্ধির জন্য পর্নোগ্রাফি দেখা কি জায়েজ?

সুন্নাতী জীবন  যাপন শুরু করলে আপনি রাসূল সাঃ এর স্ত্রীগণের সাথে ভাল ব্যবহার করার সুন্নাত, স্ত্রীদের যাবতীয় অধিকার প্রদানের ক্ষেত্রে গভীর দৃষ্টি রাখার সুন্নাতের ব্যাপারে কেন গাফেল হবেন? স্ত্রীর সাথে ৪ মাসে অন্তত একবার হলেও শারিরিকভাবে মিলিত হওয়া এটা স্ত্রীর অধিকার। এটা থেকে তাকে আপনি কিছুতেই বঞ্চিত করতে পারেন না।

আপনি হয়তো ভেবে নিয়েছেন যে,স্ত্রীর কাছে গেলে দ্বীনদার হওয়া যাবে না। আপনার এ ধারণাটি ভুল। যদি তাই হতো রাসূল সাঃ কখনো স্ত্রীদের কাছে সপ্তাহের দিন পালা করে প্রতিটি স্ত্রীর ঘরেই রাত্রি যাপন করতেন না।

আপনার বর্তমান অবস্থাটি হতে পারে দু’টি কারণে। যথা-
১-স্ত্রীর কাছে গমণকে দ্বীনদারীর জন্য ক্ষতিকর ভাবার কারণে। অন্য শব্দে বললে বলা যায় মানসিক কারণে।
২-শারিরীকভাবে অসুস্থ্য হওয়ার কারণে। অন্য শব্দে বললে শারিরিক অক্ষমতার কারণে।

প্রথম বিষয়টির সমাধানতো পূর্বেই বলা হয়েছে যে, আপনার ধারণাটি সঠিক নয়। তাই স্ত্রীর সাথে  স্বাভাবিকভাবেই আগের মত মিলিত হোন। এবং এটাকে নিশ্চিতরূপে রাসূল সাঃ এর সুন্নাত হিসেবে বিশ্বাস করে নিন। আশা করি তাতে আপনার সমস্যাটি কেটে যাবে।

আর যদি শারিরীক অসুস্থ্যতার কারণে হয়ে থাকে,তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন বা ব্যবহার করুন।

কিন্তু পর্নোগ্রাফী দেখা কিছুতেই এ সমস্যার সমাধান নয়। পর্নো ফিল্ম দেখা হারাম। এতে চোখের জ্যোতি কমে যায়। পর নারী দেখার হারাম গোনাহ হয়।

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ  وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ الخ

কুরআনে কারীমে ইরশাদ হয়েছে-“মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটাই তাদের জন্য পবিত্রতম পন্থা। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে ও তাদের লজ্জাস্থানকে হিফাযত করে। {সূরা নূর-৩০,৩১}

عن أبي موسى قال : ( دخلت امرأة عثمان بن مظعون على نساء النبي صلى الله عليه و سلم فرأينها سيئة الهيئة فقلن : ما لك ما في قريش رجل أغنى من بعلك قالت : ما لنا منه شيء ؟ أما نهاره فصائم وأما ليله فقائم قال : فدخل النبي صلى الله عليه و سلم فذكرن ذلك له فلقيه النبي صلى الله عليه و سلم فقال : يا عثمان أما لك في أسوة ؟ ) قال : وما ذاك يا رسول الله فداك أبي وأمي ؟ قال : ( أما أنت فتقوم الليل وتصوم النهار وإن لأهلك عليك حقا وإن لجسدك عليك حقا صل ونم وصم وأفطر ) قال : فأتتهم المرأة بعد ذلك عطرة كأنها عروس
আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত। তিনি বলেন,
হযরত ওসমান ইবনে মাযউন (রাঃ) এর স্ত্রী মলিন বদন এবং পুরাতন কাপড়ে নবী করিম(সাঃ) এর বিবিদের কাছে এলেন। তাঁরা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? কুরাইশদের মাঝে তোমার স্বামী থেকে ধনী কেউ নেই। তিনি বললেন, এতে আমাদের কি হবে? কেননা আমার স্বামীর রাত নামাযে কাটে ও দিন রোযায় কাটে। তারপর নবী করিম(সাঃ) প্রবেশ করলেন। তখন নবীজীর স্ত্রীগণ বিষয়টি তাকে বললেন। অত:পর হযরত ওসমান ইবনে মাযউন(রাঃ) এর সাথে সাক্ষাত হলে তিনি তাকে বললেন,-“আমার মধ্যে কি তোমার জন্য কোন আদর্শ নাই?” হযরত ওসমান(রা.) বললেন, কি বলেন? আমার পিতাও মাতা আপনার নামে উৎস্বর্গিত! তখন তিনি বললেন-“তাহলে তুমি রাতে নামায পড় আর দিনে রোযা রাখনা? অথচ তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, আর তোমার উপর তোমার শরীরেও হক রয়েছে, তুমি নামাযও পড়বে, আবার ঘুমাবেও, আর রোযাও রাখবে আবার ভাঙ্গবেও”। তিনি বলেনে তারপর আরেকদিন তার স্ত্রী পরিচ্ছন্ন ও সুগন্ধিত অবস্থায় এলেন যেন নববধু।  (সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৩১৬)
৫/২৯/২০১৮ ১২:০১:০০ PM

রমজানে দিনের বেলায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করলে সাওম কি নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন : যদি কোন পুরুষ রমজানে দিনের বেলা তার স্ত্রীকে চুমো দেয় বা আলিঙ্গন করে তা হলে তার সাওম কি নষ্ট হয়ে যাবে?

জওয়াব : যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে সাওমের কোন অসুবিধা হয় না। কেননা নবী করীম [সা.] সাওম অবস্থায় স্ত্রীকে চুমো দিতেন, আলিঙ্গন করতেন। তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর চুমো বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে সাওমের কোন ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত। আল্লা¬হ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদনা : জাকেরুল্লাহ আবুল খায়ের
৫/২৯/২০১৮ ১১:৫৭:০০ AM

মঙ্গলবারে স্বামী-স্ত্রীর মিলন ক্ষতিকর; এই বিষয়ে ইসলামে কি বলে?

প্রশ্ন - শুনেছি যে, মঙ্গলবারে সহবাস না করা আবশ্যক, কেননা সেদিন একটি জিনিস আগমন করে, যে প্রত্যেক সহবাসকারীকে অভিসম্পাত করে। মনে করা হয়, এর ফলে ভবিষ্যতে তারা ক্ষতির সম্মুখিন হবে।

উত্তর -
আল-হামদুলিল্লাহ

আল্লাহ আমাকে ও আপনাকে সত্য বুঝার তাওফিক দান করুন। যা বললেন তা একান্তই কুসংস্কার এবং নব আবিষ্কৃত বিষয়। কুরআন ও হাদিসে এর কোন দলিল নেই, বরং এসব হল পথভ্রষ্ট ও বিপথগামীদের প্রচারণা। যেমন তারা বলেছে : চাদ যখন বৃশ্চিকরাশি, অথবা রশ্মির নিচে, অথবা চাদ যখন পুরোপুরি আলোকরহিত পর্যায়ে পৌঁছে, চাদের এজাতীয় ক্ষণে সহবাস করা তারা মাকরুহ বলেছে। দেখুন : রায়েদ সাবরি, মুজামুল বিদায়ি: ৬৫৬ 

আল্লাহ তাআলা কিছু স্থান ও সময় ব্যতীত সব সময় ও সকল স্থানে স্ত্রী সহবাস হালাল করেছেন, যেমন :

এক. 
রমযানের দিনে সহবাস করা:
আল্লাহ তাআলা বলেন :
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْآَنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ
সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবূল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। বাকারা : (১৮৭)

দুই. 
হায়েজ ও নিফাসের সময় সহবাস করা:
আল্লাহ তাআলা বলেন :

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ
আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে। বল, তা কষ্ট। সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। (বাকারা : ২২২)

তিন.
মসজিদে সহবাস করা: 
আল্লাহ তাআলা বলেন,
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا
আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। (বাকারা : ১৮৭) 
মুহরিম থাকা অবস্থায়ও স্ত্রী সহবাস হারাম।
আর উপরের অমূলক কথার পক্ষে কোনো দলিল খোঁজে পাওয়া যাবে না। বরং এসব হচ্ছে বাতিল, গর্হিত ও অপছন্দনীয় জিনিস, যা ব্যাপক প্রচারণার ফলে কারো কারো নিকট মূল বিশ্বাসে পরিণত হয়েছে, তারা এ থেকে বিরত হচ্ছে না। এমন অনেক মানুষ রয়েছে, যারা মঙ্গলবার স্ত্রী সহবাস করে সুস্থ্য সন্তানের পিতা হয়েছে, এবং এ কারণে তাদের বা তাদের সন্তানদের কোন ক্ষতি হয়নি। আল্লাহ আমাকে ও আপনাকে অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করুন। আল্লাহ-ই ভাল জানেন।

সমাপ্ত


মুফতী: শায়খ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদক: জাকের উল্লাহ আবুল খায়ের
সূত্র: www.islamqa.info