Breaking

Bangladeshi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangladeshi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

২/০৪/২০২১ ০৩:০৪:০০ PM

Afran Nisho Bio Height Wife Girlfriend Education Wiki & Net Worth

 

Afran Nisho is a popular Bangladesh model and actor who already has appeared in more than 300 telefilms and TV series. He is widely notable for his acting performance in the TV drama Jog Biyog for this drama he is awarded Meril Prothom Alo Awards. In fact, Nisho draws the huge attention of the young generation across the country after being cast in the drama ‘Appointment Letter’.


Afran Nisho Early Life & Education:

Afran Nisho was born on December 8, 1988, in Sharon, Bhuapur, Tangail, Bangladesh. He was so much passionate about the media arena from early childhood and attentive in the study. Nisho studied at Dhanmondi Government Boys School. Then he completed his higher secondary school certificate (HSC) from Dhaka College. He also enrolled at the East West University. 



Afran Nisho Career:

Afran Nisho kicked off the journey in the showbiz industry with modeling in 2003 appearing a television commercial for ‘Zini Jinjer’. In 2008, he made his acting debut with the drama ‘Sukher Asukh’. In fact, he showed off a terrible acting performance in the drama ‘Jog Biyog’. Nisho also notable for his acting performance in the dramas ‘Chirkut’, ‘No Answer’, ‘Ural Prem’, and ‘Red Ros’. Furthermore, Nisho raised his fame extensively when appeared in the drama ‘Appointment Letter’ with Mehjabin Chowdhury.



Personal Life:

Afran Nisho married Trisha under family arrangement after more than 14 years of courtship in May 2011. Together the couple has a son named Nyrvaan born in 2014 almost three and a half years later.

Quick Information 

Full Name     Afran Nisho

Nick Name     Afran

Birth Date     December 8, 1980

Birth Place     Sharon, Bhuapur, Tangail, Bangladesh

Nationality     Bangladeshi

Profession     Actor, Model

Years Active     2000–present

Religion             Islam

Zodiac Sign     Sagittarius

Body Measurement 

Height         5 feet 10 inches

                        177 centimeters

                        1.77 meters

Weight         67 kg

                        147 lbs

Chest         42 inches

Waist         33 inches

Biceps / Arms 16 inches

Shoe Size 10 US

Eye Color Brown

Hair Color Black


Personal Relation 

Marital Status     Married

Wife             Trisha

Marriage Date     May 2011

Children             Nyrvaan

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

২/১৩/২০২০ ০৫:০২:০০ PM

শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন


অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ই অগাস্ট রাত ৮টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ফেরেন।

খাওয়া-দাওয়া শেষে রাত ১২টার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায়।

তখন সে বাড়ির নীচ তলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী এ এফ এম মুহিতুল ইসলাম। রাত তিনটা নাগাদ ঘুমাতে যান মি: ইসলাম।

এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মি: ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। কারণ রাষ্ট্রপতি তার সাথে কথা বলতে চেয়েছেন।

মুহিতুল ইসলাম ২০১৬ সালে মারা যান। ১৯৯৬ সালে মি: ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন।

এর আগে ২০১০ সালে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে মি: ইসলাম বলেন, " বঙ্গবন্ধু আমাকে বললেন, সেরনিয়াবাত সাহেবের বাসায় আক্রমণ করছে। ঐ অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম। তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে এলেন। গেঞ্জি গায়ে লুঙ্গি পরা। তখন উনি আমাকে বললেন যে আমার কাছে দে।

"আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন। নিয়ে বললেন যে , হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। উনি একথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। উনি গাড়ি বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ সেন্ট্রি,আর্মি সেন্ট্রি - এতো গুলি চলছে তোমরা কী করো? আমিও ওনার পিছু এসে দাঁড়ালাম। উনি একথা বলেই উপরে উঠে চলে গেলেন।"

এ গোলাগুলির সময় রাষ্ট্রপতিসহ তাঁর বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেন নি।

শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচ তলায় গুলি করে হত্যা করা হয় তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মুহিতুল ইসলাম।

ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচ তলায় নেমে আসেন শেখ কামাল।

"পাঁচ-ছয়জন আর্মি, কেউ কালো পোশাকধারী কেউ খাকি পোশাকধারী - ওনার সামনে এসে বললো হ্যান্ডস আপ। কামাল ভাই বলছে, আমি প্রেসিডেন্ট শেখ মুজিবের ছেলে শেখ কামাল। তখনই সাথে-সাথে ব্রাশ ফায়ার।"


গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল।

রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোন ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল।

মুহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরণের নিরাপত্তা থাকা দরকার সেটি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোন তরফ থেকে কোন ধরনের সহায়তা আসেনি।

শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড। চারিদিকে তখন শুধু গুলির শব্দ।

" উপরে তো তাণ্ডবলীলা চলছে। চারিদিকে একটা বীভৎস অবস্থা। ঠিক সে মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করলো যে পাইছি পাইছি। এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম। তিনি বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? এরপরে ব্রাশ ফায়ার। বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি," সে রাতের ঘটনা এভাবে বর্ণনা করলেন মুহিতুল ইসলাম ।

মি: ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সে বাড়িটিতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র দশ বছর। এ হত্যাকাণ্ডটি হয়েছিল মুহিতুল ইসলামের সামনে।

"রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে। আমাকে বললো, ভাইয়া আমাকে মারবে না তো? ওর সে কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারলো। আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। ও (শেখ রাসেল) কান্নাকাটি করছিল যে 'আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব'। এক ঘাতক এসে ওকে বললো, 'চল তোর মায়ের কাছে দিয়ে আসি'। বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এতো নির্মমভাবে ছোট্ট সে শিশুটাকেও হত্যা করবে। রাসেলকে ভিতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার।"

রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, "অল আর ফিনিশড (সবাই শেষ)"।

সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফট্যানেন্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মি: চৌধুরী ২০১৩ সালে মারা যান।

২০১০ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর পাঁচটার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে।

আমিন আহমেদ চৌধুরী তখনো জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল শাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপ-প্রধান।

খন্দকার মোশতাক আহমেদ

জেনালের জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে।

"জেনারেল জিয়া একদিকে শেভ করছেন একদিকে শেভ করে নাই। স্লিপিং স্যুটে দৌড়ে আসলেন। শাফায়াতকে জিজ্ঞেস করলেন, 'শাফায়াত কী হয়েছে?' শাফায়াত বললেন, 'অ্যাপারেন্টলি দুই ব্যাটালিয়ন স্টেজড্ এ ক্যু। বাইরে কী হয়েছে এখনো আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন।' তখন জেনারেল জিয়া বললেন, সো হোয়াট? লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার। উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স।"

সেনানিবাসের দুটি ব্যাটালিয়ন এ অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এ অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে।

এ অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে জানা সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোন ইউনিট এগিয়ে আসেনি সেটি আজও এক বিরাট প্রশ্ন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন।

কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির দিকে।

কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা।

সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল।

সকাল ১০টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সে বাড়িতে।

ভোর সাড়ে চারটা নাগাদ হত্যাকাণ্ড হলেও তখন সেখানে মৃতদেহ দেখেছেন মি: চৌধুরী।

জিয়াউর রহমান
সামরিক পোশাক পর অবস্থায় মি: চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা।

মি: চৌধুরীর বর্ণনা ছিল এ রকম, " আর্টিলারি রেজিমেন্টের কিছু ট্রুপস ছিল সেখানে। মেজর হুদা ছিলেন। আমি যে যেহেতু হুদাকে চিনতাম, তাকে বলার পর সে আমাকে ঢুকতে দেয়। আমি দোতলার সিঁড়িতে উঠতেই বঙ্গবন্ধুর লাশটা দেখি। তার চশমা ও পাইপটাও পড়ে ছিল। দূর থেকে ভেতরে দেখলাম বেগম মুজিব পড়ে আছেন। যে লোকটার অঙ্গুলি হেলনে পঁচাত্তর মিলিয়ন লোক উঠছে বসছে, সে লোকটাকে তার সৃষ্ট আর্মি মেরে ফেললো। এটা কী করে সম্ভব? পাকিস্তানিদের কাছে মারা যায় নাই, মারা গেল শেষ পর্যন্ত বাঙালীর কাছে।"

সে অভ্যুত্থানের পর অনেকে তাকিয়ে ছিলেন তৎকালীন রক্ষীবাহিনীর প্রতিক্রিয়ার দিকে।

সেনাবাহিনীর সাথে রক্ষীবাহিনীর কোন সংঘাত তৈরি হয় কী না সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে ধরণের কিছু ঘটেনি।

রক্ষীবাহিনীর দিকে থেকে কোন প্রতিক্রিয়া না হওয়ায় অনেকে অবাক হয়েছিলেন।

শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষীবাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে আমিন আহমেদ চৌধুরী দুপুর নাগাদ পৌঁছেন সাভারে অবস্থিত রক্ষীবাহিনীর সদরদপ্তরে।

মি: চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষীবাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সে বার্তা তাদের কাছে পৌঁছে দেয়া।

" আমি সেখানে গিয়ে বলি যে সেনাবাহিনীর কিছু লোক এটার (হত্যাকাণ্ড) সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয়। সে হিসেবে সেনা প্রধানের বানী নিয়ে আমি এখানে আসছি," বলছিলেন মি: চৌধুরী।

হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামীলীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

সামগ্রিকভাবে ১৫ আগস্ট সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ দেখা যায়নি।

অভ্যুত্থানের খবর জানাজানি হবার পরে সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী।

তিনি জানান, ঘটনার আকস্মিকতায় অনেকে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। কী করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না।

শেখ হাসিনা
মি: চৌধুরীর বর্ণনায়, "যখন সকাল হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কোন পলিটিকাল ডিরেকশন আসতেছে না। বঙ্গবন্ধু মারা গেছে, এখন আমরা কী করবো? কার পেছনে দাঁড়াবো? তারা তো খন্দকার মোশতাককে বসিয়ে দিয়েছে। এখন আমরা তাকে ডিসলজ (ক্ষমতাচ্যুত) করবো? এর বিরুদ্ধে গেলে পুরোপুরি যুদ্ধ করতে হবে। কারণ ওরা ট্যাংক বের করে অলরেডি বঙ্গভবনে বসে গেছে, ফার্মগেটের সামনে বসে গেছে, জাহাঙ্গীর গেটের ভেতরে অলরেডি মুভ করছে। পরিস্থিতি অ্যাসেস করতে হচ্ছে। আমরা কি পারবো? আমাকে তো জানতে হবে আমার কাছে কত সৈন্য আছে এবং কত অ্যামুনিশন আছে। এতে গিয়া গোলমাল হয়ে গেল। কনফিউশনটা খুব বেশি ছিল।"

খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা।

সে থেকে পরবর্তী প্রায় ১৫ বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস।

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

১০/০৪/২০১৯ ০৬:৪৫:০০ PM

সালমান শাহ: অকালে ঝরে যাওয়া নক্ষত্র

'আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম'। এই চিরকুটটি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সালমানভক্ত নবম শ্রেণীর ছাত্রী লিপি রানি সাহা (১৫)। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত আটটায় শহরের পাতিলবাড়ি রোড গ্রামে। মৃত্যুর সময় লিপির বুকে সালমান শাহ'র একটি ছবি ও হাতে ঐ চিরকুটটি ছিলো। লিপি নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী।

এদিকে চিত্রনায়ক সালমানের মৃত্যু সংবাদে গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদীতে দুলু খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। আধঘন্টা পরে তার জ্ঞান ফেরে।

ভোরের কাগজ
৮ সেপ্টেম্বর ১৯৯৬

এটা তো মাত্র একটা সংবাদ। এরকম অসংখ্য আত্মহত্যা ও অসুস্থ হয়ে যাওয়ার সংবাদ প্রকাশ হয়েছিলো বিভিন্ন পত্রিকায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের পর। আত্মহত্যা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। কিন্তু কাউকে কত বেশি পরিমাণে ভালোবাসলে মানুষ অপরিচিত, অচেনা কোনো মানুষের মৃত্যু-সংবাদ শুনে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে এটা ভাবলেই অবাক হতে হয়। শুধু তা-ই নয়, আজ থেকে তেইশ বছর আগে যে মানুষটি না ফেরার দেশে চলে গেলেন, এখনও তাকে নিয়ে পত্রিকা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ কতটা মাতামাতি করেন, কতটা কষ্ট পান তার অকাল মৃত্যুতে সেটা দেখলেই কেবল বোঝা যায় সালমান শাহ নামক মহাতারকার মৃত্যুতে এই দেশ আসলে কী হারিয়েছে!

১৯৯২ সালের কথা। তৎকালীন খ্যাতনামা এক প্রযোজনা সংস্থা ভারত থেকে বলিউডের তিনটি সিনেমার পেটেন্ট কিনে আনে ঢালিউডে রিমেক করার জন্য। সেখান থেকে একটি সিনেমা বানানোর দায়িত্ব পড়ে গুণী পরিচালক সোহানুর রহমান সোহানের হাতে। কিন্তু তিনি তখনকার কোনো অভিনেতা-অভিনেত্রীর ওপর ভরসা না করতে পেরে নতুন মুখের সন্ধান করতে থাকেন। এর মধ্যে নায়িকা হিসেবে নবাগত মৌসুমীকে পেয়ে যান। নায়ক নিয়ে চিন্তায় পড়ে যান। অনেককে দেখলেও পছন্দ হচ্ছিল না কাউকেই। আবার রিমেক সিনেমা হওয়ায় ফিরিয়েও দিচ্ছিল কেউ কেউ।

একদিন দেখেন ইমন নামের একটি ছেলেকে, যার পুরো নাম চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়ার। দেখেই পছন্দ হয়ে যায় তার। নায়ককে প্রথমে 'সনম বেওয়াফা'র রিমেক করার প্রস্তাব দিলেও তিনি 'কেয়ামত সে কেয়ামত তক' সিনেমাটি পছন্দ করেন। তিনি জানান, সিনেমাটি তার ছাব্বিশবার দেখা হয়ে গেছে। পরিচালক সোহান তার সম্মতিতেই সিদ্ধান্ত নেন 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমাটি বানানোর। ১৯৯৩ সালের ২৫শে মার্চ মুক্তি পায় ছবিটি। তারপরের ইতিহাস সবার জানা। দারুণ জনপ্রিয় হয় চলচ্চিত্রটি। চারদিকে হইচই পড়ে যায় সালমান শাহকে নিয়ে। একের পর এক চলচ্চিত্র উপহার দিতে থাকেন তিনি।

মোট ২৭টি সিনেমা মুক্তি পেয়েছিলো তার। দুয়েকটা বাদে যার সবগুলোই ছিলো সুপার হিট। অভিনয় দক্ষতা, সংলাপে সাবলীলতা, সময়কে ছাড়িয়ে যাওয়া স্টাইল, ফ্যাশন দিয়ে বাংলা চলচ্চিত্রে যিনি আসন গেড়ে বসেছিলেন, ক্রমেই বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছিলেন নতুন উচ্চতায়। একঘেয়ে অভিনয় আর স্টাইল দেখতে দেখতে ক্লান্ত দর্শকদের সামনে তিনি হয়ে আসেন নতুনের আবাহন হিসেবে। তার রোমান্টিক, মেলোড্রামা, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, প্রতিবাদ সব চরিত্রেই ছিলো নতুত্বের স্বাদ। তার কাউবয় হ্যাট, গগলস, লং কোটে ডিটেকটিভ লুক, হুডি শার্ট, ব্যাক ব্রাশ করা চুল, কানে দুল, ফেড জিন্স, মাথার স্কার্ফ, ফ্যাশন সেন্স- সবকিছু মিলিয়ে এক অদেখা জোনের মধ্যে দর্শকেরা পড়ে গিয়েছিলো। ফলে তিনি হয়ে ওঠেছিলেন তারুণ্যের স্টাইল আইকন।

২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়িকা শাবনুরের সাথে। কবরী-রাজ্জাক জুটির পর সালমান-শাবনুর জুটিটাই এদেশের দর্শকদের পছন্দের শীর্ষে এখনও রয়ে গেছে। শাবনুর ছাড়াও মৌসুমী, শাহনাজ, লিমা, কাঞ্চি, শাবনাজ, বৃষ্টিসহ কয়েকজন নায়িকার সাথে জুটি বেঁধেছেন। রোমান্টিক ও মেলোড্রামায় বেশি কাজ কারলেও তার চরিত্রগুলোতে বৈচিত্র ছিলো দেখার মতো। কখনও ছাত্রনেতা, কখনও প্রতিবাদী যুবক, কখনও গ্রামের ছেলে, কখনও প্রেমের জন্য ঘরছাড়া তরুণের চরিত্রে অভিনয় করেছেন।

সালমানের সিনেমায় শুধু অভিনয় আর ফ্যাশন নয়, গানও ছিলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তার প্রতিটি সিনেমাই ছিলো দারুণ সব গানে ভরপুর। অনেক গানই কালজয়ীতে রূপ নিয়েছে ইতিমধ্যেই। তরুণ শিল্পীরা এখন চলচ্চিত্রের গান গাইতে গেলেই সালমান অভিনীত সিনেমার গানগুলোই বেশি গেয়ে থাকেন। সালমান শাহ কতটা জনপ্রিয় সেটা এই সময়ের অভিনেতাদের জিজ্ঞেস করলেই বোঝা যায়। বাংলা চলচ্চিত্রে এখন যারা কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা সবাই বলেন সালমান তাদের আইডল, তাকেই অনুসরণ করেন তারা।

সালমানের মধ্যে কী এমন ছিলো যার জন্য তাকে আইডল হিসেবে দেখে সবাই? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সালমানের সিনেমাগুলোতে। অনেকে সালমানকে শুধু স্টাইল আইকন হিসেবেই বিবেচনা করেন। অথচ তার সহজাত অভিনয় দক্ষতা ও চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে একদম চরিত্রে মিশে যাওয়ার গুণটা ছিলো প্রবল। তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত যারা দেখেছেন, তারা খেয়াল করে থাকবেন যে সেখানে সালমান এতটাই সপ্রতিভ ও সহজাত ছিলেন যে কারও মনে হওয়ার উপায় ছিলো না ওটাই ছিলো তার প্রথম চলচ্চিত্র। অনেক বড় বড় অভিনেতার প্রথম সিনেমায় জড়তা থাকে, দেখলেই বোঝা যায় নতুন এসেছেন। কিন্তু সালমান শাহ কোনো জড়তা ছাড়া অভিনয় করে গেছেন প্রথম সিনেমাতেই।

আবার, বিক্ষোভ সিনেমায় তাকে একজন ছাত্রনেতা হিসেবে দেখা যায়। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যিনি দেশপ্রেমের চেতনায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে থাকেন। পুরো ছবিতেই তার উপস্থিতি ও অভিনয় দক্ষতা ছিলো প্রশংসিত। ওদিকে সত্যের মৃত্যু নেই সিনেমায় তিনি সমাজের একজন প্রতিবাদী যুবকের চরিত্রে দারুণ নান্দনিক অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে। মায়ের চিঠি হাতে জেলখানায় আব্দুল মান্নান রানার গাওয়া তার ঠোঁটে 'চিঠি এলো জেলখানাতে' গানটি দেখে সে সময় কাঁদেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিচার হবে, সুজন-সখী সিনেমায় গ্রামের ছেলে হিসেবেও ছিলেন বেশ সাবলীল। অসাধারণভাবে গ্রামীণ ভাষায় সংলাপ বলার ধরন দেখে কেউ বুঝতে পারবে না শহরের একজন স্মার্ট ও সুদর্শন মানুষ ছিলেন তিনি।

আর রোমান্টিক সিনেমার কথা কী বলবো। এটা তো তার অভিনয়ের সবচেয়ে শক্তিশালী জোনই ছিলো বলা যায়। সালমান-শাবনুর কিংবা সালমান-মৌসুমীর রোমান্স দেখে হৃদয়ে প্রেম জাগেনি, এমন মানুষ খুঁজে পাওয়া ছিলো মুশকিল। মোটকথা, একজন ভার্সেটাইল অভিনেতা বলতে যা বোঝায় সালমান শাহ ছিলেন তেমনই একজন। হয়তো অফ ট্র‍্যাকের সিনেমা করেননি, হয়তো একসময় করতেন। কিন্তু চার বছরের ছোট্ট ফিল্ম ক্যারিয়ারে যা করে গেছেন, সাথে যেসব নাটকে অভিনয় করে গেছেন সেগুলোই তাকে চির অমর অভিনেতার সম্মানে ভূষিত করার জন্য যথেষ্ট।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর দিনটি ছিলো শুক্রবার। শুক্রবারে বিটিভিতে তখন বাংলা সিনেমা দেখার জন্য সবাই বসে থাকত। বাংলা সিনেমার মাঝখানেই বিকেল পাঁচটার খবরে সংবাদ পাঠকের কণ্ঠে ভেসে এলো দুঃসংবাদটা। প্রিয় নায়ক সালমান শাহ আর নেই। আকাশ ভেঙে পড়ল চলচ্চিত্রপ্রেমী প্রতিটি মানুষের মাথায়। এ কীভাবে হতে পারে? সালমান কীভাবে এভাবে চলে যেতে পারেন! অনেকে বিশ্বাস করছিলো না, অনেকে গুজব বলে উড়িয়ে দিচ্ছিল। কিন্তু যা ঘটে গেছে সেটা কোনো গুজব ছিলো না, ছিলো সত্য। অনেক নিষ্ঠুর সত্য। সেদিন আনুমানিক সকাল ১১টায়ই তিনি চলে যান না ফেরার দেশে।

মৃত্যুর পর সালমানের বাবা কমরউদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসে আত্মহত্যাজনিত মৃত্যু হয়েছে তার। কিন্তু সালমানের মা-বাবা দুজনেই রিপোর্টে সন্দেহ প্রকাশ করে নারাজি জানান। ফলে বিচারক তার লাশ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। সিলেটের ওসমানি মেডিকেলের ময়না তদন্তকারী ডাক্তার 'কৌশলগত কারণে' তখন ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে সন্দেহটা গাঢ় হয়।

সালমানের বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশের হাত থেকে সিআইডির হাতে যায়। সিআইডি তদন্ত করাকালীন হঠাৎ করেই আবার মামলাটি সিআইডি থেকে গোয়েন্দা পুলিশে হস্তান্তরিত হয়। গোয়েন্দা পুলিশ এটাকে আত্মহত্যা উল্লেখ করে চার্জশিট দিলে সেটা প্রত্যাখ্যান করে সিলেটে সংবাদ সম্মেলন করেন সালমানের বাবা-মা। মামলার বাদী সালমানের বাবা মারা যান ২০০২ সালে। এরপর থেকে মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যাচ্ছেন।

বারবার পুলিশ 'দায়সারাভাবে' রিপোর্ট দিয়ে গেছে, বারবার নীলা চৌধুরী তা প্রত্যাখ্যান করেছেন। অবশেষে ২০১৭ সালে মামলাটি পুলিশের নতুন গোয়েন্দা সংস্থা পিবিআই তথা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এরমধ্যেই আসে তোলপাড় করা এক খবর। ২০১৭ সালের ৭আগস্ট একসময়ের সালমান শাহর প্রতিবেশী ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুবি এক ফেসবুক লাইভে দাবি করেন সালমান শাহকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার স্বামী টাকার বিনিময়ে কাজটা করেছেন বলেও দাবি করেন। সালমান মৃত্যুরহস্যে যোগ হয় নতুন মাত্রা। কিন্তু দুদিন পরই তিনি আবার লাইভে গিয়ে অনেক অসংলগ্ন কথা বলে দায় এড়ান। এরপর পিবিআই তদন্ত করে যাচ্ছে এখনও। বারবার তদন্ত প্রতিবেদন দেয়ার তারিখ ঘোষণা করে আবারও পেছানো হচ্ছে।

সালমান শাহর বাবা-মায়ের মতো বহু ভক্ত বিশ্বাস করেন না তিনি আত্মহত্যা করেছেন। সালমানের মৃত্যুর পর মৃত্যুশোক সইতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে, অনেকে অসুস্থ হয়ে গেছেন। এখনও বহু ভক্ত সিলেটে হযরত শাহজালালের (রহ) মাজারে তার কবরে গিয়ে নীরবে অশ্রু ফেলেন, এখনও অনেকে তার 'হত্যাকারীদের' শাস্তি দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন করেন। তারা বিশ্বাস করতে পারেন না তাদের প্রিয় নায়ক নিজেই নিজের জীবন শেষ করে দেবেন। কারণ মৃত্যুর মাত্র ক'দিন আগে মৃত্যু নিয়ে সালমান শাহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখনই এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নই, কাম্যও নয়। শুধু আমার নয়, কারও ভাগ্যে যেন বিধাতা অকাল মৃত্যু না লিখেন।’ বাঁচার জন্য এমনই যার আকুতি, তিনি কেন আত্মহত্যা করবেন এই প্রশ্নের উত্তরই ভক্তরা খুঁজে পান না!

সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর সিলেট নগরীর দাড়িয়াপাড়ায়। বাবা কমরউদ্দিন চৌধুরী সরকারি কর্মকর্তা ছিলেন, মা নীলা চৌধুরী করতেন রাজনীতি, একাধিকবার সংসদ নির্বাচনও করেছেন। একমাত্র ছোট ভাইয়ের নাম চৌধুরী মোহাম্মদ শাহরান (ইভান)।

সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে। একই স্কুলে তার প্রথম ছবির নায়িকা মৌসুমীও তার সহপাঠী ছিলেন। ১৯৮৭ সালে তিনি ঢাকার ধানমণ্ডি আরব মিশন স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ধানমণ্ডির ড. মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম পাস করেন। ১২ই আগস্ট ১৯৯২ সালে তিনি তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন এবং বিভিন্ন চলচ্চিত্রের তার স্টাইল ও ফ্যাশন নিয়ে পরামর্শ দেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন সালমান নিজেই।

সালমান শাহর অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে, ১৯৮৫ সালে। হানিফ সংকেতের গ্রন্থনায় 'কথার কথা' নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠান হতো তখন। সে অনুষ্ঠানের একটি গানে মাদকাসক্ত এক তরুণের ভূমিকায় অভিনয় করেন তিনি। যে গানটি গেয়েছিলেন স্বয়ং হানিফ সংকেত। ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে তার অভিষেক হয় টিভি নাটকে। এরপর পরে দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফিরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫), স্বপ্নের পৃথিবী (১৯৯৬) নাটকেও অভিনয় করেন। 'নয়ন' নাটকটি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। এছাড়া তিনি ১৯৯০ সালে মঈনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত 'পাথর সময়' ও ১৯৯৪ সালে 'ইতিকথা' ধারাবাহিক নাটকে অভিনয় করেন। প্রেমযুদ্ধ ও ঋণশোধ চলচ্চিত্রে প্লেব্যাকও করেন তিনি। মিল্ক ভিটা, জাগুয়ার কেডস, ইস্পাহানি গোল্ড, স্টার টি, কোকাকোলা, ফানটাসহ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ও করেছেন।

সালমানের মৃত্যুর পর অভাবনীয় কিছু বিষয় ঘটতে থাকে বাংলা চলচ্চিত্রে। তার শেষ করে যাওয়া সিনেমাগুলো ও অসমাপ্ত বেশিরভাগ সিনেমা জোড়াতালি দিয়ে মুক্তি দেয়া হয়। কিন্তু সবগুলোই ব্যাপক আকারে ব্যবসা করে। তার সিনেমার সাফল্যের তোড়ে অনেক বড় বাজেটের সিনেমাগুলোও তখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সালমানের সিনেমাই একটানা চলতে থাকে সকল হলে। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই বুঝতে পারেন কী মূল্যবান সম্পদ হারালেন তারা। তার অভাবে সেই যে বাংলা চলচ্চিত্রে নামতে শুরু করল, আজ সেখানে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। শত শত হল বন্ধ হয়ে গেছে এখন। যেগুলো টিকে আছে সেগুলোও জরাজীর্ণ, নড়বড়ে। অথচ সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের চলচ্চিত্র আজ বলিউডের সাথেও টক্কর দিতে পারতো বলে অনেকেই বিশ্বাস করেন।

সালমানের মৃত্যু-সংবাদ প্রকাশিত হয়েছিল দেশ ও বিদেশের নানা পত্রিকায়। বিবিসি, এমনকি বিখ্যাত টাইম ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছিলো তার মৃত্যু-সংবাদ। ২৩শে সেপ্টেম্বর ১৯৯৬ সালে প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয় সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের সেরা তারকা। ২৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে সারা দেশ কীভাবে শোকের ছায়ায় আচ্ছন্ন ও কয়েকজন তরুণীর আত্মহত্যার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। টাইম ম্যাগাজিন একটা ব্যাপার অবশ্য উল্লেখ করেনি যে, এই উপমহাদেশে অনেক তারকাই অকালে মারা গেছেন। কিন্তু আর কারও জন্যই এভাবে ভক্তরা নিজেদের আত্মাহুতি দিয়েছেন এটা বিরল ঘটনা।

ধুমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল তার। মাত্র চারটি বছর ছিল তার অভিনয়জীবনের ব্যাপ্তি। কিন্তু এই চারটি বছরে যা করে গেছেন, রেখে গেছেন, মৃত্যুর তেইশ বছর অতিক্রান্ত হওয়ার পরও আজ তার শূন্যস্থানটা কেউ পূরণ করতে পারেনি। তার মানের না হোক, কাছাকাছি কেউও আজও বাংলা চলচ্চিত্রে আসেনি- এটাই আফসোসের। আজকের ধ্বসে যাওয়া বাংলা চলচ্চিত্র শিল্পে তার মতো কাউকেই প্রয়োজন, যে আবারও চলচ্চিত্রে একটা বিপ্লব ঘটাতে পারবে, আধুনিকতার ছোঁয়ায় বদলে দেবে পুরো চলচ্চিত্রাঙ্গন।

নক্ষত্রেরও পতন হয়, সবার প্রিয় নায়ক সালমান শাহর পতনটা হয়তো এভাবে না হলেই ভালো হতো। কিন্তু মানুষের সব আশা তো পূরণ হয় না। ঢালিউডের ইতিহাসে অনেক নায়কই অতীতে অকালে মারা গেছেন। কিন্তু মৃত্যুর ২৩ বছর পরও এত জনপ্রিয়তা আর কোনো নায়কের আছে কী না তাতে সন্দেহ আছে যথেষ্ট। বাংলা সিনেমা যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকবে সিনেমাপ্রেমীরা; ততদিন বেঁচে থাকবেন সালমান শাহও। ‘কেয়ামত থেকে কেয়ামত’ পর্যন্ত আমাদের মতো সিনেমাপ্রেমীরা সালমান শাহকে ভালবেসে যাবে তা অকপটেই বলা যায়।

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

৪/০৫/২০১৯ ০৭:২১:০০ PM

Parsa Evana Biography, Age, Height, Weight, Boyfriend, Husband & Pictures



Parsa Evana is a one of popular Bangladeshi TV Actress, Model and dancer. She is very Good looking, talented, Sweet, brilliant and Gorgeous actress. She is started her career as dancer.

She is a trained dancer and Champion at Channel I Shera Nachiye 2013 and also gold medal winner of another dance competition. Parsa Evana is also a good actress.

She was acted many BD TV dramas like Let’s Have A Walk, Yea Noy Biye, Bou Jodi Emon Hoy, No Lies – Tattoo 2, Usila, Gusti Gusti Kila Kili, Hariye Jawar Din, Shadow Of Love, Flashmob, Rashifol 3 Brother, Obbekto Ponktimala, Valobashar Kabbo, Ondho Aabhai, Tometo Ketchup etc. Evana was also acted many Short Film, Musical Film, TVC and Music Videos.


Parsa Evana was born on Chittagong, Bangladesh. Evana was Graduated from British Standard School Evana is not married yet. But dated someone special and his name is Rayhan Aziz. He is a Asst. Manager at Synesis IT.

Parsa Evana Full Biography:

NameParsa Evana
ParentsNot Known
Date of birthDecember 4
Birth PlaceChittagong, Bangladesh
ResidenceDhaka, Bangladesh
Age24 (Approx in 2018)
Nick nameEvana
NationalityBangladeshi
ReligionChristianity
EducationGraduated from British Standard School
OccupationBangladeshi TV Actress, Model, Dancer
Years active2013-Present
Height5 feet 3 inch
Weight50 kg
Skin ColorFair
Hair ColorBlack
Eye ColorBlack
Sexual OrientationStraight
Marital StatusUnmarried
BoyfriendRayhan Aziz
HusbandNo
Acted TV DramasLet’s Have A Walk, Yea Noy Biye, Bou Jodi Emon Hoy, No Lies – Tattoo 2, Usila, Gusti Gusti Kila Kili, Hariye Jawar Din, Shadow Of Love, Flashmob, Rashifol 3 Brother, Obbekto Ponktimala, Valobashar Kabbo, Ondho Aabhai, Tometo Ketchup etc.
Acted MoviesNo
Musical FilmHawai Mithai
Short FilmATOSHI
Music Video“Bileen” Rumman ft. Motasim, PROTHOM DEKHAYE, Shundori Komola (2018)
TVCFreedom Ultra Sanitary Napkin Mukto Bihongo
Favorite ColorBlack, Pink
AwardsChampion at Channel I Shera Nachiye 2013
HobbiesDancing


















Parsa Evana With Her Boyfriend:



বুধবার, ২০ জুন, ২০১৮

৬/২০/২০১৮ ০৫:৪০:০০ PM

গোপনে কাকে বিয়ে করলেন ডিপজলকন্যা অলিজা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ার বিয়ে করেছেন। ঢাকার ব্যবসায়ী অর্পনের সঙ্গে গতকাল মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল। তিনি আরো জানান, আগামী ২৪ জুন গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর ২৯ জুন হবে বিয়ের অনুষ্ঠান।

মনোয়ার হোসন ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের কাজ সম্পন্ন করেছি। ছেলের নাম অর্পন, সে ঢাকায় ব্যবসা করে। পারিবারিক ভাবেই আমরা বিয়ের কাজটি শেষ করেছি। বিয়ের সময় আমাদের দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’

গোপনে বিয়ে হওয়া প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমরা চেয়েছিলাম পুরো বিষয়টি সুন্দর একটি অনুষ্ঠান করে সবাইকে নিয়ে করার জন্য। কিন্তু ছেলের পরিবারের প্রায় সবাই দেশের বাইরে থাকে। সেখান থেকে কিছু আত্মীয় দেশের বাইরে চলে যাবে, যে কারণে আমরা বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করব। সবাই এসে আমার মেয়ে ও মেয়ের জামাইকে দোয়া করবেন। আর দেশবাসীর কাছে আমি আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চাই।’


গত ২০১৭ সালে বছরের প্রথম দিন মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন অলিজা মনোয়ার। কিছুদিন শুটিং করার পর ছবির কাজ আর শেষ হয়নি। ব্যস্ততার কারণে ছবিতে সময় দিতে পারেননি তিনি। লন্ডনের রেড ব্রিজ নামের একটি সরকারি কলেজে এশিয়ান ব্রাইডাল মেকআপ বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অলিজা মনোয়ার।

বুধবার, ১৩ জুন, ২০১৮

৬/১৩/২০১৮ ০৩:৪৩:০০ PM

সিলেটের ছক্কা ছয়ফুর! এক অনন্য সাধারণ বাংলাদেশি! বাংলার ইতিহাসে আর কখনো এমন মানুষের জন্ম হবে কি না সন্দেহ!

তাঁর নাম ছয়ফুর রহমান। পেশায় ছিলেন বাবুর্চি। খুব নামিদামি বাবুর্চি এমন নয়। সিলেটের সালুটিকর নামের একেবারেই গ্রাম্য বাজারের পাশের ছাপড়া ঘরের দিন আনি দিন খাই বাবুর্চি। তাঁর দ্বিতীয় পেশা ছিল ঠেলাগাড়ি চালনা। যখন বাবুর্চিগিরি করে আয় রোজগার হতো না তখন ঠেলাগাড়ি চালাতেন। কিন্তু এই লোকটির ছিল অসম সাহস। যেকোনো ইস্যুতে তিনি একেবারেই জনসম্পৃক্ত রাজনীতি করতেন। ধরুন সালুটিকর থেকে শহরে আসার বাসভাড়া আটআনা বেড়ে গেছে। ছয়ফুর রহমান কোর্ট পয়েন্টে একটা মাইক বেঁধে নিয়ে ওইদিন বিকালে প্রতিবাদ সভা করবেনই করবেন।

বক্তা হিসেবে অসম্ভব রসিক লোক ছিলেন। ছড়ার সুরে সুরে বক্তৃতা করবেন। তারপর মূল ইস্যু নিয়ে অনেক রসিকতা করবেন; কিন্তু দাবি তাঁর ঠিকই থাকবে।

তার বক্তৃতা শুনতে সাধারণ শ্রমজীবি মানুষের ভিড় হতো। তো বক্তৃতা শেষ হওয়ার পরেই তিনি একটুকরো কাপড় বের করে সামনে রাখতেন। তারপর সবাইকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলতেন, 'আমি এই যে আপনাদের জন্য আন্দোলন করতেছি, আমার মাইকের খরচ দিবে কে? মাইকের খরচ দেন।'

অদ্ভুত ব্যাপার হল, কোনোদিনই মাইকের খরচ উঠতে দেরি হয়েছে এমনটা হয়নি। দুই টাকা, এক টাকা করে তার সামনের কাপড়টি ভরে উঠত। তারপর যখন তিনশ' টাকা হয়ে গেল তখন মাইকের খরচ উঠে গেছে; তিনি তার কাপড়টি বন্ধ করে দিতেন।

অনেক সময় তার লেখা বই বিক্রি করেও জনসভার খরচ তুলতেন। অদ্ভুত কয়েকটি চটি সাইজের বই ছিল তার। একটির নাম 'বাবুর্চি প্রেসিডেন্ট হতে চায়'। সেই বইটির পেছনে তার দাত-মুখ খিচানো একটা সাদাকালো ছবি, নিচে লেখা 'দুর্নীতিবাজদেরকে দেখলেই এরকম ভ্যাংচি দিতে হবে'।

ছয়ফুর রহমান প্রথম দৃষ্টি আকর্ষণ করেন আশির দশকের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে। তখন দেশে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন। তো সব প্রেসিডেন্ট প্রার্থীর নিরাপত্তার জন্যই সঙ্গে পুলিশ দেওয়া হলো। ছয়ফুর তাঁর নিরাপত্তার জন্য দেিয়া পুলিশ প্রত্যাখ্যান করে বললেন, 'এদেরকে খাওয়ানোর সাধ্য আমার নাই'। তবু সরকারি চাপাচাপিতে তাকে নূন্যতম দুইজন পুলিশ সঙ্গে নিতে হলো।

সে সময় দেখা যেত রিক্সায় দুইপাশে দুই কনেস্টবল আর ছয়ফুর রহমান রিক্সার মাঝখানে উঁচু হয়ে বসে কোথাও যাচ্ছেন।

নির্বাচনে খারাপ করেননি। সেই প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৬০-৬৫ জন প্রার্থীর মাঝে ৮ নম্বর হয়েছিলেন। তারপর এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি দেশের ৮ নম্বর প্রেসিডেন্ট। ইলেকশনের দিন বাকি ৭ জন মরে গেলে আমি প্রেসিডেন্ট হতে পারতাম।'

অদ্ভুত এবং মজাদার সব নির্বাচনী অঙ্গীকার ছিল তাঁর। যেমন, দেশের কোনো রাস্তাঘাট পাকা করার দরকার নেই! রাস্তা তুলে দিয়ে সেখানে খাল করে ফেলতে হবে! নদীমাতৃক দেশে সেই খাল দিয়ে নৌকায় লোকজন চলাচল করবে! খালের পানিতে সেচ হবে-সব সমস্যার সহজ সমাধান।

তাঁর দলের নাম ছিল 'ইসলামি সমাজতান্ত্রিক দল'। সেই দলে কোনো সদস্য নেওয়া হতো না। এমনকি উনার স্ত্রীকেও সদস্য করেননি। তিনি বলতেন, 'একের বেশি লোক হলেই দল দুইভাগ হয়ে যাবে'।

ছক্কা ছয়ফুর বেশ কয়েকবার নির্বাচন করেছেন। কখনোই তাঁকে গুরুত্ব দেয়া হয়নি; সবাই মজার ক্যান্ডিডেট হিসেবেই নিয়েছিল। কিন্তু তিনি ১৯৯০ সালের উপজেলা নির্বাচনে সিলেট সদর উপজেলায় নির্বাচিত হয়েছিলেন। সে এক কাণ্ড ছিল বটে।

যথারীতি ছয়ফুর রহমান প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক-ডাব। তিনি একটা হ্যান্ডমাইক বগলে নিয়ে একা একা প্রচার চালিয়ে যাচ্ছেন। পোস্টার লিফলেট কিছুই নেই। কিন্তু বক্তৃতা তীর্যক। বাকি প্রার্থীদেরকে তুলাধুনা করে ফেলছেন। এরকম এক সন্ধ্যায় সিলেটের টিলাগড়ে তার উপর অন্য এক প্রার্থীর কয়েকজন পান্ডা হামলা করে বসল।

পরের দিন সেই খবর গোটা শহরে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ বিরক্ত হলো। আহা! একেবারেই সাধারণ একটা মানুষ, তাঁর সঙ্গে গুন্ডামি করার কী দরকার ছিল?

ওইদিন বিকালে স্কুল ছুটির পর প্রথম মিছিল বের হলো সিলেট পাইলট স্কুলের ছাত্রদের উদ্যোগে। মিছিল লালদিঘীর রাস্তা হয়ে বন্দরবাজারে রাজাস্কুলের সামনে আসার পর রাজাস্কুলের ছেলেরাও যোগ দিল। ব্যস, বাকিটুকু ইতিহাস। মুহূর্তেই যেন সারা শহরে খবর হয়ে গেল। সন্ধ্যার মধ্যেই পাড়া-মহল্লা থেকে মিছিল শুরু হলো ছয়ফুরের ডাব মার্কার সমর্থনে। একেবারেই সাধারণ নির্দলীয় মানুষের মিছিল। পাড়া মহল্লার দোকানগুলোর সামনে আস্ত আস্ত ডাব ঝুলতে থাকল। রিক্সাওয়ালারা ট্রাফিক জ্যামে আটকেই জোরে জোরে 'ডাব, ডাব' বলে চিৎকার শুরু করে! সেই স্লোগান ম্যাক্সিকান ওয়েভসের মতো প্রতিধ্বনি হয়ে এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলে যায়। অনেক প্রেসমালিক নিজেদের সাধ্যমতো হাজার দুইহাজার পোস্টার ছাপিয়ে নিজেদের এলাকায় সাঁটাতে থাকলেন। পাড়া-মহল্লার ক্লাব-সমিতিগুলো নিজেদের উদ্যোগে অফিস বসিয়ে ক্যাম্পেইন করতে থাকল।

অবস্থা এমন হলো যে, ছয়ফুর রহমানকে নির্বাচনী সভায় আনার এপয়েন্টমেন্ট পাওয়াই মুশকিল হয়ে গেল।

ছয়ফুর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ তাঁদের অফিস ছেড়ে দিল ছয়ফুরের নির্বাচনী প্রচার অফিস হিসেবে। পাড়ায় পাড়ায় ছেলেরা তাঁর নির্বাচনী জনসভার উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখানে আনতে হলেও আগে মূল অফিসে গিয়ে ৫০০ টাকা এডভান্স করে আসতে হয়, নইলে ছয়ফুর রহমান আসেন না! কারণ, তাঁর বাবুর্চিগিরি বন্ধ হয়ে গেছে। ফুলটাইম নির্বাচন করতে হলে সংসার খরচ দরকার।

আমার মনে হয় তিনিই একমাত্র প্রার্থী, যাকে তাঁরই নির্বাচনী জনসভায় নিয়ে আসার জন্য উল্টো টাকা দিতে হচ্ছে।

নির্বাচনের দিন জনগণ এক মহ-বিস্ময় প্রত্যক্ষ করল। আওয়ামীলীগের প্রার্থী ইফতেখার হোসেন শামীম জামানত রক্ষা করেছিলেন। আর মেজর জিয়ার দল সহ বাকি সবারই জামানত বাজেয়াপ্ত হলো। ডাব প্রতীকে ছয়ফুর পেয়েছিলেন ৫২ হাজার ভোট আর চাক্কা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী ইফতেখার হোসেন শামীম পেয়েছিলেন ৩০ হাজার ভোট।

দক্ষিণ সুরমার এক কেন্দ্রে ছয়ফুর রহমানের ডাব পেয়েছিল ১৮০০+ ভোট! ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা প্রজাপতি মার্কা পেয়েছে কুল্লে ১ ভোট।

আরও অবাক করা একটি ব্যাপার ঘটে নির্বাচনের দিন। প্রায় ভোটকেন্দ্রে জনগণ ডাব
মার্কার ব্যালেটের সাথে টাকাও ব্যালেটবাক্সে ঢুকিয়ে দেয়।

নির্বাচনের পরে ছয়ফুর রহমানের নাম পড়ে গেল ছক্কা ছয়ফুর। তিনি হাসিমুখে সেই উপাধি মেনে নিয়ে বললেন, 'নির্বাচনে ছক্কা পিটানোয় মানুষ এই নাম দিয়েছে'।

উপজেলা চেয়ারম্যান হিসেবে ছক্কা ছয়ফুর সফল ছিলেন। তাঁর মূল ফোকাস ছিল প্রাইমারি স্কুলের শিক্ষা ঠিক করা। হুটহাট যেকোনো প্রত্যন্ত অঞ্চলের প্রাইমারি স্কুলে ঢুকে পড়তেন। শিক্ষক অনুপস্থিত থাকলেই শোকজ করে দিতেন। সেই সময় প্রাইমারি স্কুলগুলো উপজেলা পরিষদের নিয়ন্ত্রণে ছিল অনেকটাই।

তবে ছয়ফুর রহমানকে চ্যালেঞ্জ নিতে হয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কারণে। ইউনিয়ন পরিষদের দুর্নীতি বন্ধে তিনি ছিলেন আপসহীন। এতে ক্ষিপ্ত চেয়ারম্যানরা একজোট হয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিলে যতদূর মনে পড়ে তাঁর উপজেলা চেয়ারম্যানশিপ স্থগিত করে মন্ত্রণালয়। পরে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে উপজেলা পরিষদ বাতিল করে দিলে ছক্কা ছয়ফুরের স্বল্পমেয়াদী জনপ্রতিনিধিত্বের চিরতরে ইতি ঘটে।

এক নির্বাচনে খরচের জন্য তিনি কিছু টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্বাচন কোনো কারণে হয়নি। কিন্তু ছয়ফুর জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে সেই ঐতিহাসিক কোর্টপয়েন্টে আবার আসলেন। এসে বলেলেন, ‘আপনারা তো আমাকে নির্বাচনে খরচ চালানোর জন্য কিছু টাকা দিয়েছিলেন। কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে না; তাই আমি আপনাদের টাকাগুলো ফেরত দিতে চাই।’ লোকজন অনেক খুশি হয়ে বলল, ‘আমরা টাকা ফেরত নিতে চাই না; এগুলো আপনি নিয়ে নিন’।

তিনি যখন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন তখন রেজিষ্টারি মাঠে তার প্রথম জনসভা ছিল। হাজার হাজার মানুষের ঢল। তিল ধারণের ঠাঁই নেই। তিনি তার বক্তব্যে প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেছেন,
‘আমার নির্বাচনের শুরুতে আমার দুইটা ঠেলাগাড়ি ছিল। সংসার চলে না তাই একটি বেছি লাইছি। আর আমার বাড়িতে আপনারার বসাবার জায়গা ও নাই। পয়লা যখন রিলিফের চালান পাইমু সেখান থেকে কিছু বেছিয়া আপনারার বসাবার জায়গা করবো যদি আপনারা অনুমতি দেন।’
তখন হাজার হাজার জনগণ একসাথে হেসে উঠে বলল, ‘অনুমতি দিলাম’।

তিনি ছোট ছোট কয়েকটি বইও রচনা করেন। 'বার্বুচি প্রেসিডেন্ট হতে চায়', ‘পড়, বুঝাে, বল’ তার আলোচিত বই।

জীবনের শেষ সময়ে এই মহান মানুষটি সিলেট ডিসি অফিসের বারান্দায় চিকিৎসা খরচের দাবীতে অনশন করেছিলেন এবং দাবী আদায়ও করেছিলেন। চিরকালীন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করেই এই মানুষটি পৃথিবী থেকে বিদায় নেন। সরলপ্রাণ এই সমাজবিপ্লবীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

১১/২৭/২০১৫ ০৬:১৮:০০ PM

আমার মতো নিরবে কষ্ট সহ্য না করে প্রতিবাদ করুন

আমি মিতা। আমার বাবার চাকুরীর জন্য ছোটবেলা থেকেই এক জায়গাই বেশিদিন থাকা হয়ে ওঠেনি কখন। আমি যখন ক্লাস নাইনে তখন আমরা আমাদের দাদির বাড়িতে চলে আসি স্থায়ী ভাবে থাকার জন্য। আমাকে একটা ভাল স্কুলে ভর্তি করান হয়। নতুন স্কুল, নতুন পরিবেশ। নিজেকে এই নতুন পরিবেশের সাথে মানিয়ে
নিতে একটু সময় লাগছিল। কিছু দিনের মধ্যেই আমার নতুন ক’জন বান্ধবী হল, সব কিছু ভাল ভাবেই চলতে থাকল। 

আমি আমার বান্ধবীদের সাথে নিয়মিত স্কুলে একসাথে যাতায়াত করতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে, আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো এমনি

সোমবার, ১০ আগস্ট, ২০১৫

৮/১০/২০১৫ ০৬:০৮:০০ PM

বিংশ শতাব্দির কুথ্যাত খুনি এরশাদ শিকদার

আমি তো মরেই যাবো, চলে যাবো, রেখে যাবো সবি/ আছসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গেনী কেউ যাবি / আমি মরে যাব…’- শতাব্দীর ভয়ঙ্কর খুনি খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সেই বিখ্যাত গানের প্রথম দুই লাইন এটি। মানুষ খুন করেই যিনি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন। পবিত্র হওয়ার পর ‘জলসা’র আয়োজন করতেন। আর সেই জলসার মূল আকর্ষণ থাকত এরশাদ শিকদারের নিজ কণ্ঠে গাওয়া এই গানটি। পরবর্তীতে কাকতালীয়ভাবে সেই গানটির প্রতিটি লাইনের সঙ্গেই তার জীবনের শেষ মুহূর্তগুলোর মিল খুঁজে পাওয়া যায়। গ্রেফতারের পরপরই তার সহায়সম্পদ পরিবারের সদস্যরা যে যার মতো দখল করে নেয়।

২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সদস্যদের সাক্ষাৎ পর্বে এরশাদ শিকদার তার স্ত্রীর উদ্দেশে বলেছিলেন, ‘শত শত কোটি টাকার সম্পদ রেখে গেলাম। আমার নামে একটা গরু কোরবানি দিতে পারলা না? তাইলে তো আমি বাঁইচা যাইতাম। আমার এই দুঃসময়ে তোমরা কেউ পাশে রইলা না।’ ফ্রাঙ্কেনস্টাইনের সেই দানবে রূপ নেয়া এরশাদ শিকদারের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে দৈন্যদশায়। তার রেখে যাওয়া টাকা ও সম্পদ কেউ তার পেছনে খরচ করতে চাননি।

কারাগারের অভ্যন্তরে সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের সদস্যদের এ নিয়ে বকাঝকাও করতেন তিনি। এমনি পরিস্থিতিতে কনডেম সেলের ভিতরেও তার বিখ্যাত গানটি তিনি গাইতেন গুনগুন করে। এরশাদ শিকদারের নৃশংসতা এমনই ভয়াবহ ছিল যে, আস্তে-ধীরে রয়ে-সয়ে কষ্ট দিয়ে খুন করতেন তিনি। তার বরফকলে যার ডাক পড়ত, তিনি আর কখনোই সেখান থেকে জীবিত বের হতে পারতেন না। এদের অধিকাংশের লাশও আর খুঁজে পাওয়া যেত না।

এরশাদের নৃশংসতা : দিনভর সেখানে মানুষের কোলাহল। সন্ধ্যা নামতেই নিস্তব্ধতা। স্বল্প আলোয় গায়ে কাঁটা দেয়া অদ্ভুত এক ভৌতিক পরিবেশ। শুধু একটি কক্ষ থেকে মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। কিন্তু খুলনার ঘাট এলাকার এই বিশাল বরফকলের চার দেয়ালের ভিতরই চাপা পড়ে গগনবিদারী সেই আর্তনাদ। হাত-পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছেন এরশাদ শিকদার। আরেকজন বড় হাতুড়ি দিয়ে পায়ের ওপর পিটিয়ে যাচ্ছেন অবিরাম। পা থেঁতলে গেছে। চূর্ণবিচূর্ণ হয়ে গেছে দুই পায়ের হাড়। হাতুড়ি রেখে মানুষরূপী দানব এরশাদ শিকদার ধীরেসুস্থে একটি রশি নিলেন। রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে ধরে টান দিলেন।

যুবকটির নড়াচড়া তখন বন্ধ। নাক-মুখ এমনকি চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল। জিভ একটু বেরিয়ে পড়েছে। মানুষরূপী দানবটি মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত হলেন, প্রাণ নেই। এরপরও তিনি ঠাণ্ডা হলেন না। হঠাৎ মেঝের ওপর পড়ে থাকা যুবকটির বুকের ওপর দাঁড়ালেন। লাফাতে শুরু করলেন। পাঁজর ভাঙার শব্দ হলো। শান্ত হলেন তিনি। এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন এরশাদ। যুবকের লাশ জমাটবাঁধা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেয়া হলো ভেরব নদে।

শতাব্দীর ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের খুনের নিজস্ব কৌশল এটি। ঠিক এভাবেই তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাটি কাঁপিয়েছেন। তার হাতের মুঠোয় ছিল জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠাণ্ডা মাথায় মানুষ হত্যার পর খাঁটি দুধ দিয়ে গোসল করে ‘পবিত্র’ হতেন। যাকে পথের কাঁটা মনে করেছেন, তাকেই তিনি হত্যা করেছেন।

তার সহযোগী ও পরবর্তীতে মামলার রাজসাক্ষী নূরে আলমের মতে, এরশাদ শিকদার কমপক্ষে ৬০টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে তিনি ২৪টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। ১১ বছর আগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা মামলার রায় কার্যকর করা হলেও মানুষের কাছে তিনি এখনো নৃশংসতার প্রতীক। কুখ্যাত খুনি এরশাদ শিকদার তার রাজত্বকালে রূপসার যুবলীগ কর্মী খালিদ; দৌলতপুরের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর ফটিক; সোনাডাঙ্গার ইনসাফ, কামাল, খালেক; সেনহাটির টাক আজিজসহ আরও অনেককে হত্যা করে জমাট সিমেন্টের বস্তায় বেঁধে ভৈরব নদে ফেলে দেন।

এর মধ্যে শুধু খালিদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদের লাশ পাওয়া যায়নি। তবে তাদের পরিধেয় কাপড় আর কিছু হাড় পরবর্তীতে পুলিশ উদ্ধার করে। খুলনার এই ডন নিয়ন্ত্রণ করতেন আন্ডারওয়ার্ল্ড। ১৯৯৯ সালের নভেম্বরে গ্রেফতার হন এরশাদ শিকদার। গ্রেফতারের পর বেরিয়ে আসে তার নৃশংসতার অজানা সব কাহিনী। তার নৃশংসতার ভয়াবহতা এতটাই ছিল যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতবাক। খুলনার কারাগারে নেওয়ার পর সেখানেও পেশাদার অপরাধীরা তার বিচার চেয়ে মিছিল করেন। শিশুদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা এখনো এরশাদ শিকদারের নাম বলে ভয় দেখান।

এখনো কোথাও কোনো নৃশংস ঘটনা ঘটলেই চলে আসে এরশাদ শিকদারের নাম। বিদেশি গণমাধ্যমেও সিরিয়াল কিলার হিসেবে এরশাদ শিকদারের নাম উঠে আসে। তখন খবর বেরিয়েছিল, তার মুক্তির ব্যাপারে শত কোটি টাকার বাজেট ধরা হয়। তার ছোট স্ত্রী শোভা এ সময় কয়েক বস্তা টাকা নিয়ে ঢাকায়ও এসেছিলেন বলে জানা যায়। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এরশাদ শিকদারের বিষয়ে সিদ্ধান্তে অটল থাকায় সে সময় আর রক্ষা পাননি তিনি। এরশাদ শিকদারের জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার বাবার নাম বন্দে আলী। ১৯৬৬-৬৭ সালে তিনি তার জন্মস্থান নলছিটি থেকে খুলনায় চলে আসেন।

খুলনায় আসার পর এরশাদ সেখানে কিছু দিন রেলস্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ করেন। সেখান থেকেই ধীরে ধীরে রেললাইনের পাত চুরি করে বিক্রি করত এমন দলের সঙ্গে যোগ দেন। পরে তিনি তাদের নিয়ে নিজেই একটি দল গঠন করেন ও এলাকায় ‘রাঙ্গা চোরা’ নামে পরিচিতি পান। ১৯৭৬-৭৭ সালে তিনি ‘রামদাবাহিনী’ নামে একটি দল গঠন করেন, যারা খুলনা রেলস্টেশন ও ঘাট এলাকায় চুরি-ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত। এ রামদাবাহিনী নিয়েই এরশাদ ১৯৮২ সালে ৪ ও ৫ নম্বর ঘাট এলাকা দখল করেন এবং এর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্দপ্রকাশ করেন। ১৯৮২ সালে তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।

এরশাদের আমলে ১৯৮৮ সালের নির্বাচনে তিনি তৎকালীন ৮ নম্বর ওয়ার্ডের (বর্তমান ২১ নম্বর ওয়ার্ড) কমিশনার নির্বাচিত হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর এরশাদ শিকদার বিএনপিতে যোগ দেন। ১৯৯৭ সালের ২৬ ডিসেম্বর এরশাদ আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু সমালোচনার মুখে কিছু দিন পরই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। ১৯৯৯ সালে গ্রেফতার হওয়ার সময়ও তিনি ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। ১৯৯১ সালে তিনি ৪ নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফকলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফকল দখল করেন। সব ব্যবসায়ীকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন। নূরে আলম আরও সাক্ষ্য দেন, এরশাদের কাছে ৭০টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। যদিও তার ‘স্বর্ণকমল’ নামে খ্যাত বাড়ি থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

যেভাবে খুন : ১৯৯৯ সালের ১১ আগস্ট হত্যা করা হয় যুবলীগের খালিদকে। সে সময় খালিদের সঙ্গে ছিলেন খুলনার ব্যবসায়ী আপন দুই ভাই মুনির ও চয়ন। এ দুজনের ওপরও এরশাদ শিকদার নির্মম নির্যাতন চালান। নির্যাতনের শিকার চয়ন আদালতে জানান, ‘সন্ধ্যার পর জরুরি কথা আছে বলে এরশাদ শিকদার আমাদের ৫ নম্বর ঘাটে ডেকে নিয়ে আসেন। আমরা একটি প্রাইভেট কারে আসি। আমাদের সঙ্গে ছিলেন বড় ভাই মুনির, যুবলীগ কর্মী খালিদ, মোস্তফা ও ড্রাইভার আবুল। আমাদের সঙ্গে মোটরসাইকেলে এসেছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা অসিত বরণ।

ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এরশাদ শিকদার তার লোকদের নিয়ে ওজন মাপার হন্দর, শাবল, হাতুড়ি দিয়ে হামলা চালান। আমার বড় ভাই মুনিরের দুই পা চূর্ণবিচূর্ণ করে দেন। খালিদকে ধরে বরফকলে নিয়ে যান। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর এরশাদ নিজেই খালিদের পাঁজর ভেঙে লাশের সঙ্গে জমাট সিমেন্টের বস্তা বেঁধে ভৈরব নদে ফেলে দেন। লাশের সঙ্গে আরও ফেলে দেয়া হয় আমাদের প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল।’ অনুসন্ধানে জানা যায়, এরশাদ শিকদার ১৯৯৯ সালের প্রথম দিকে খুলনা নিউমার্কেট এলাকায় নৈশপ্রহরী ইনসাফ, কামাল ও খালেককে ৫ নম্বর ঘাটে ধরে নিয়ে একইভাবে হত্যা করে ভৈরবে ফেলে দেন।

এরশাদের একসময়ের সহযোগী টাক আজিজকেও হত্যা করে ভৈরবে ফেলে দেয়া হয়েছে। দৌলতপুরের পাবলার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর ফটিককেও এরশাদ নিজ হাতে হত্যা করেন। পরে তার লাশ নদে ফেলে দেন। ফটিকের লাশের কোনো সন্ধান মেলেনি। এরশাদের দেহরক্ষী নূরে আলমের স্বীকারোক্তিতে ফটিক হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায়। এ ছাড়া ঘটনার পরপর ফটিকের বাবা হাশেম আলীও তার মেধাবী সন্তান হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন।

নূরে আলমের ভাষ্য হচ্ছে, ‘এরশাদের বড় বউ খোদেজার সঙ্গে ফটিকের প্রেম রয়েছে- এ অভিযোগেই তাকে হত্যা করা হয়। ১৯৯৮ সালের ৬ এপ্রিল এরশাদ খোদেজার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে দিয়েই ফটিককে স্বর্ণকমলে ডেকে নিয়ে আসেন। সন্ধ্যায় ৫ নম্বর ঘাটের বরফকলে নিয়ে গলায় রশি পেঁচিয়ে ফটিককে হত্যা করা হয়। এরপর এরশাদ ফটিকের বুকে উঠে লাফিয়ে লাফিয়ে তার পাঁজর ভেঙে দেন। পরে জমাট সিমেন্টের সঙ্গে ফটিকের লাশ বেঁধে ভৈরব নদে ডুবিয়ে দেয়া হয়।’ বিভিন্ন মাধ্যমে এরশাদের ছয়টি বিয়ের কথা জানা যায়। তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম।

সানজিদা আক্তার শোভা তার সবচেয়ে ছোট স্ত্রী। যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন। এ ছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেছা এবং যাত্রাদলের নায়িকা পাইকগাছার দুর্গারানীর কথা জানা গেছে। খোদেজার গর্ভে এরশাদের চারটি সন্তান রয়েছে। শোভার গর্ভে এষা নামে একটি মেয়ে আছে।

রাজধানী ঢাকায় তার তিনতলা বাড়ি রয়েছে। যেখানে প্রতি মাসে তিনি জলসার আয়োজন করতেন। সেখানে যোগ দিতেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রভাবশালী মানুষ। ১৯৯৯ সালের নভেম্বরে গ্রেফতার হন এরশাদ শিকদার। তখন তার নামে ৪৩টি মামলা বিচারাধীন ছিল। এর অধিকাংশই হত্যা মামলা। নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে টুটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।