Breaking

Mubarak লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Mubarak লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩ জুন, ২০১৮

৬/০৩/২০১৮ ০২:০৮:০০ PM

রোজায় নারীদের করণীয় সংক্রান্ত মাসায়েল

রোজা মুসলমান নারী-পুরুষের জন্য সমান মর্যাদার। এই ইবাদত সকলের ওপর ফরজ করা হয়েছে। তবে সৃষ্টিগত কিছু বিধি-নিষেধের কারণে রমজান মাসজুড়ে নারীরা সকল রোজা নাও রাখতে পারেন। এসবের মধ্যে রয়েছে—

► মহিলা যদি নিজের হায়েজের (মাসিক) আর্দ্রতা তথা পবিত্রতার নিদর্শন দেখতে পায়। যার দ্বারা বুঝতে পারে যে সে এখন পাক হতে যাচ্ছে। তাহলে রাতেই রোজার নিয়ত করবে। আর যদি পবিত্রতার নিদর্শন না দেখা যায়, তাহলে ভেতরে তুলা লাগিয়ে দেবে। যদি পরিষ্কার থাকে, তাহলে রোজা রাখবে। যদি দ্বিতীয়বার হায়েজের রক্ত এসে যায়, তাহলে রোজা ভেঙে ফেলবে।

► মহিলা যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল তার হায়েজ জারি হবে। তাহলেও সে রোজা ভাঙবে না। যতক্ষণ না সে তার হায়েজের রক্ত দেখতে পায়। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২৭৮)

► হায়েজা মহিলার জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থার ওপর থাকা। আল্লাহ তাআলা তার ওপর যে ফয়সালা করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। এমন কিছু ব্যবহার না করা, যার দ্বারা রক্ত বন্ধ হয়ে যায়। বরং হায়েজ অবস্থায় রোজা ছেড়ে দেয়া। অতঃপর রোজাগুলোর কাজা আদায় করে নেয়া। কেন না, উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা এমনটিই করেছেন। আর যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়, তাহলেও রোজা হয়ে যাবে। (আপকে মাসায়েল : খণ্ড ৩, পৃ. ২০৭)

► নেফাজওয়ালা (সন্তান জন্মদানের পর) মহিলা যদি ৪০ দিন হওয়ার আগেই পাক হয়ে যায়, তাহলে রোজা রাখবে এবং নামাজের জন্য গোসল করে নেবে।

► আর যদি ৪০ দিন অতিবাহিত হওয়ার পরও রক্ত জারি থাকে, তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে। কেন না তার রক্ত ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করা হবে। (বেহেশতি জেওর : পৃষ্ঠা : ১৬০, শরহে বেকায়া : খ. ১, পৃ. ১২০)

► হায়েজওয়ালা মহিলা যদি সূর্য হেলার আগেই পাক হয়ে যায় এবং রোজার নিয়ত করে, তাহলে তার ফরজ আদায় হবে না। (শামি : খ. ৩, পৃষ্ঠা : ৩৮৫)

► মহিলারা রমজান ছাড়া স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখবে না। (তিরমিজি : হাদির নম্বর ৭৮২)

শুক্রবার, ১ জুন, ২০১৮

৬/০১/২০১৮ ০২:৩৫:০০ PM

স্বামী স্ত্রী গোসল না করে সেহরি খেয়ে রোজা রাখতে পারবে?

স্বামী স্ত্রী গোসল না করে- রমজানে রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকার পর অনেক সময় গোসলের সময় থাকে না। কিন্তু এ দুই অবস্থায় গোসল করা ফরজ। এ ফরজ গোসল না করে যদি সেহরি খাওয়া হয় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে। এই নিয়ে অনেকের মনে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। আসুন জেনে রাখি মাসআলাটি।

প্রথমেই কিছু হাদিস থেকে বলছি-

বিষয়টির প্রমাণ রাসুলের সহধর্মিণী উম্মুল মোমিনীন আয়েশা রা. বর্ণিত হাদিস— ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻳﺪﺭﻛﻪ ﺍﻟﻔﺠﺮ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻭﻫﻮ ﺟﻨﺐ ﻣﻦ ﻏﻴﺮ ﺣﻠﻢ، ﻓﻴﻐﺘﺴﻞ ﻭﻳﺼﻮﻡ .

রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে অতিক্রম করতেন। অত:পর তিনি গোসল করে রোজা রাখতেন। [বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯।] রাসুলের অপর স্ত্রী উম্মুল মোমিনীন উম্মে সালামা রা. বর্ণনা করেন:— ﻛﺎﻥ ﻳﺪﺭﻛﻪ ﺍﻟﻔﺠﺮ ﻭﻫﻮ ﺟﻨﺐ ﻣﻦ ﺃﻫﻠﻪ ﺛﻢ ﻳﻐﺘﺴﻞ ﻭﻳﺼﻮﻡ.

সহবাসের ফলে না-পাকি অবস্থায় রাসুল সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। [বোখারি : ১৯২৬]

ফিকহবিদদের মতে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে। কিন্তু কিভাবে?

৬/০১/২০১৮ ০২:৩২:০০ PM

রোজাবস্থায় কেন বার বার দোয়া পড়বেন এবং কোন ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়বেন!

রোজাবস্থায় কেন বার বার- রোজাবস্থায় কেন বার বার দোয়া পড়বেন এবং কোন ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়বেন!? রোজাবস্থায় দোয়া কবুল হয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না (বিফলে যায় না)।

তাদের একজন হলেন- রোজাদার ব্যক্তি। অন্য এক বর্ণনায় এসেছে, ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আরেক বর্ণনায় এসেছে ইফতাদের সময় দোয়া কবুল হয়। সুতরাং রোজাদার ব্যক্তির উচিত দিনভার সময়-সুযোগমতো আল্লাহর নিকট দোয়া করতে থাকা।

সাধারণত: দোয়ার নিয়ম হলো- একাকী দোয়া করা। পবিত্র অবস্থায় দোয়া করা উত্তম হলেও অজু না থাকলেও দোয়া করা যায়। এমনকি হাত না তুলে মনে মনে কিংবা মুখে বান্দা নিজের সব কামনা-বাসনার কথা আল্লাহর কাছে বলতে পারেন।

তবে দোয়ার ক্ষেত্রে সবচে’ লক্ষণীয় বিষয় হলো- হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না। তাই দোয়া কবুলের অন্যতম শর্ত- হালাল উপার্জন ও ভক্ষণের ব্যপারে সচেষ্ট থাকা। কল্যাণের মাস রমজানে দিনের যেকোনো সময়ের দোয়ার চেয়ে ইফতারপূর্ব মুহূর্তটি নানা কারণে দোয়ার জন্য আদর্শ সময়।

অথচ তখন রকমারী ইফতার আয়োজনে আমরা এতটাই ব্যতিব্যস্ত থাকি, আজান পর্যন্ত আর নিরবে কিছু সময় আল্লাহর নিকট দোয়া ও জিকির-আজকারে মাশগুল থাকার ফুরসৎ হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক।

ইফতারের সময় নিরবে আল্লাহর নিকট দোয়া করতে থাকা। ইফতারের আগে সাধারণ দোয়ার পাশাপাশি ইফতার করার পর হাদিসে বর্ণিত ইফতারের নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত।

এ বিষয়ে “বেশতো ডট কমে” সৌদি আরবের প্রিচার অ্যান্ড ট্রান্সলেটর, পশ্চিম দাম্মাম ইসলামি সেন্টারের এক লেখক বলেনঃ

আমি কিছু দোয়া/জিকির এর বিষয় বলবো যার রেফ: হাদিস এই মুহূর্তে দিতে পারবোনালঃ তিথি মনি: পবিত্র মাহে রমাদান আমাদের জন্য একটি বিশেষ রহমত ও দোআ কবুলের মাস! তাই আমি হাদিস উল্লেখ না করে তিনটি দোআ/জিকিরের বিষয় আপনাকে বলবো-

১) লাইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই), এই জিকিরটি আল্লাহর সর্বাধিক প্রিয় একটি জিকির যা আপনি সর্বাবস্থায় (একমাত্র শর্ত হলো শরীর পাক থাকা) আমল করতে পারেন! হাদিস শরীফে বর্ণিত আছে এই জিকির যে করবে তার সমস্ত গুনাহ আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দিবেন! তবে জিকির করার পূর্বে মনে মনে নিয়ত করা আবশ্যক!

এই জিকিরের একটা বিশেষ ধরণের ফযীলতের বিষয় সকলের অবগতির জন্য জানাচ্ছি-

এই জিকির কেউ যখন করেন তখন এটি ১ম থেকে ৬ষ্ঠ আসমান ভেদ করে ৭ম আসমানে আরশে আযীমের সামনে গিয়ে কাঁপতে থাকলে মহান রাব্বুল আলামিন এই কালিমাকে স্থির হতে বললে-

জবাবে এই কালিমা বলেন না আমিতো থামতে পারবোনা, কারণ অমুক বান্দা/বান্দি আমায় জিকির করছে তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি স্থির হতে পারছিনা। জবাবে মহান রাব্বুল আলামিন বলবেন-

ওহ এই কথা, আমার বান্দা/বান্দি যখন এই কালিমা জিকির করার নিয়ত করেছে তখনি আমি তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি! এর পরই এই কালিমা স্থির হবে! সুবহানাল্লাহ ।

দোয়া ইউনুস এর রয়েছে আলাদা তাৎপর্য! এটাও দুনিয়া ও আখেরাতের সুখ সম্মৃদ্ধি চেয়ে ফরজ নামাজের পরে এমনকি সেজদার তাসবীর পরে ৩ বার পড়ার ফজিলত অনেক তাৎপর্যপূর্ণ । কোন কোন হাদিসে আছে যে কোন নিয়ত করে এই দোয়া পড়লে আল্লাহ তা কবুল করেন!

তৃতীয়ত: কোন ব্যাক্তি যদি প্রতি ফরজ নামাজে যেকোন একটি সেজদার তাসবীহ শেষ করে নিয়ত সহকারে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আজাবান্নার নার ৩ বার পড়ে-

তাহলে আল্লাহ তার ইহকাল এবং পরকালের সর্বরকমের সুখ শান্তির ব্যবস্থা করবেন ! তবে নেট থেকে নেয়া উত্তরের উপরি অংশে বর্ণিত শর্ত সমস্ত দোয়া কবুলের শর্ত সঠিক থাকতে হবে। আমি খুবই অসুস্থ, আমার ডায়াবেটিস এবং দুইটি কিডনিই ক্ষতিগ্রস্থ, যা এখন ৫টি স্তরের মাঝে 3rd স্টেজে আছে।

সাথে রয়েছে আনুষঙ্গিক অনেক জটিলতা, যার ফলে এবারের রোজা আমি রাখতে পারছিনা। জানিনা, ভবিষ্যতে আর রোজা আদায় করতে পারবো কিনা, এই উত্তরের মাধ্যমে সমস্ত বেশতবাসী মুসলিম ভাই বোনদের কাছে এই পবিত্র মাসে আমি আমার জন্য দোআ খায়ের করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি!

জানতে অজান্তে কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি! সবাই ভালো থাকবেন, সবার রোজা এবং যাবতীয় ইবাদত বন্দেগী মহান রাব্বুল আলামিন কবুল করুক এই দোআ করে শেষ করছি !ধন্যবাদ সবাইকে।
৬/০১/২০১৮ ১১:৫৪:০০ AM

রোজায় সহবাস ও গোসলের নিয়ম!

ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। যদি কেউ এর পূর্বে শূয়ে পড়তো তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত।

এর ফলে সাহাবাগন কষ্ট অনুভব করছিলেন। অতপর আল্লাহ আয়াত নাজিল করে মাগরিব থেকে সুভহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন।

রাসূল সা: বলেছেন, ইফতার তাড়াতাড়ি কর আর সেহরি বিলম্ব কর। হযরত আনাস রা: বলেন আমরা সেহরি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম। এখানে একটা বিষয় জ্গাতব্য যে যেহেতু আল্লাহতায়ালা রোজাদারের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সুবেহসাদিক পর্যন্ত নির্ধারন করেছেন কাজেই সকালে যে ব্যাক্তি অপবিত্র অবস্হায় উঠলো সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরা করে নিল।

যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে ওজু করে সেহরি পুরা করে গোসল করে নামাজ আদায় করে নিবে। কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন তবে মনে রাখবেন ফজরের নামাজের পুর্বে অবশ্যি নিজেকে পবিত্র করে নিতে হবে। 

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

৫/৩১/২০১৮ ০৩:৫০:০০ PM

জানেন কি? রোজার সময় রোজাদারের শরীর কোন কাজে ব্যস্থ থাকে?

প্রশ্ন: আমারা যখন রোজা রাখি তখন আমাদের দেহাভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়? আমাদের শরীর ঘুমিয়ে থাকে, নাকি বিশ্রাম নেয়?

উত্তর: এই দুটি ধারনাই সত্য নয়, বস্তুত রোজাদারের শরীর তখন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্য একটি বিরাট কাজে ব্যস্ত হয়ে থাকে।

আসুন ধাপে ধাপে দেখতে থাকি, রোজার সময় রোজাদারের দেহাভ্যন্তরে শরীর কোন ধরনের প্রতিক্রিয়ায় অংশ গ্রহণ করে।

বিষমুক্ত করন:

যখন রোজাদার খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়। তখন তার শরীর স্বয়ংক্রিয় ভাবে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমেই সে শরীরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেয়। প্রতিদিন শরীরের যে শক্তিটি খাদ্য হজমের কাজে ব্যস্ত থাকত, রোজার কারণে সে একই শক্তি খাদ্য হজমের পরিবর্তে, শরীরে উৎপন্ন বিভিন্ন বিষ নষ্ট করার কাজে নিয়োজিত হয়। দুর্বল কোষ গুলো ঘষে মেজে সতেজ করে এবং নতুন শক্তিশালী কোষের সৃষ্টি করে।

শরীর নিজ দেহে জমা কৃত গ্লাইকোজেন নামক খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, সেটাকে খাদ্য হিসেবে গ্রহণে বাধ্য করে। শরীরে খাদ্য সরবরাহ বন্ধ হবার কারণে চর্বিগুলো ভেঙ্গে যেতে থাকে। চর্বি যখন ভাঙ্গতে থাকে তখন শরীরের কোষে অবস্থিত রাসায়নিক উপাদান ও খাদ্য বিষগুলো ঝড়ে পড়তে থাকে। (এসব বিষ আমাদের খাদ্যগ্রহণের সময় শরীরে ঢুকে পড়েছিল)। চর্বি গলা ও বিষ মুক্ত হবার প্রক্রিয়াটি সাধারণত ক্ষুদ্র অন্ত্র, বৃহদান্ত্র, কলিজা, কিডনি, ফুসফুস, লসিকা গ্রন্থি, চামড়া উপর ব্যাপক প্রভাব ফেলে। এভাবে এসব নরম স্থান থেকে সহজে চর্বি মুক্ত হতে থাকে।

হজমে সহযোগিতা:

যখন রোজাদারের শরীর খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়, তখন কলিজায় অবস্থান করা আগে থেকেই মজুদ কৃত খাদ্য, তথা গ্লাইকোজেন খাদ্যে রূপান্তরিত হয় এবং শরীরের উপস্থিত চাহিদা মিটিয়ে দেয়। কলিজায় মূলত শর্করা জাতীয় খাবার জমা থাকে। ফলে কলিজায় গ্লাইকোজেন কমে যাবার কারণে রক্তে চিনির পরিমাণ কমে যায়। যার কারণে রোজাদার দুর্বলতা এবং কিছুটা অবসাদগ্রস্ত ভাব অনুভব করে।

তা স্বত্বেও রোজাদারের হতাশ হবার কিছু থাকেনা। কেননা তখন হজম শক্তি পুরো দমে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করে। চর্বি যত ভাঙ্গতে থাকে পরিষ্কারের কাজও তত বাড়তে থাকে। পাকস্থলী ও অন্ত্রের দেওয়ালে আটকে থাকা আবর্জনা খুলে আসে। লালাগ্রন্থি ও মাংসপেশি খুলে যাবার কারণে সেখান থেকে আবর্জনা গুলো অতি সহজে বেড়িয়ে আসে।

রোজা শুরুর প্রথম কয়দিন কিডনি নতুন কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিডনি বুঝতে পারে এই কয়দিন শরীরে খাদ্য সরবরাহ কমে গিয়েছে, তাই সে শরীরের অতিরিক্ত লবণ ও পানি বের করে দেয়। যার কারণে রোজার প্রথম কয়দিন অধিক মূত্র ত্যাগের ভাব পরিলক্ষিত হয়। তবে এর ফলে শরীরে ব্লাড প্রেশার কমে যায়। এই ব্যতীত শরীরের পুরো অবকাঠামো পরিষ্কার ঝরঝরে হয়ে উঠে। প্রচুর পরিমাণ প্রয়োজনীয় হরমোন সৃষ্টিতে ভূমিকা রাখে এবং ঘাটতি হরমোনের অভাব মুছে ফেলে।

পার্শ্ব প্রতিক্রিয়া:

রোজার সময় যেহেতু দেহাভ্যন্তরে পরিষ্কারের কাজ চলে, সেজন্য বাহিরে তার প্রভাব পরিলক্ষিত হয়। যেমন, নিঃশ্বাসে দুর্গন্ধ, শরীরের গন্ধ, মাথা ব্যথা, শারীরিক আলস্য ও ঢিমেতালে ভাব দেখা দেয়। রমজানের প্রথম সপ্তাহে এই ভাব চালু থাকতে পারে। দুই অথবা তিন সপ্তাহ পরে শরীর থেকে সকল বর্জ্য চলে যাবার কারণে উপরের পার্শ্ব প্রতিক্রিয়া চলে যায়।

রমজানের এই খাদ্য তারতম্যের কারণে শরীরের তাপমাত্রা হেরফের হয়। তবে শরীরের বাৎসরিক ম্যানটেন্যান্স প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং

বছরান্তে একটি তাজা ও ঝরঝরে শরীর পেতে, রোগমুক্ত ও বিষমুক্ত দেহ পেতে, অবসাদ মুক্ত ও উচ্ছল মন পেতে; এই সামান্য অসুবিধাটি হিসেবের খাতায় খুবই নগণ্য।

আসুন আমরা রমজানের রোজা ছাড়াও প্রতি সপ্তাহে দুটি করে রোজা রাখার অভ্যাস করে তুলি। সেটাও যদি না পারি তাহলে প্রতি মাসের মাঝামাঝি অন্তত তিনটি রোজা রাখার অনুশীলন করি। সুস্থ দেহ ও সুন্দর মন নির্মাণ করতে এই পরামর্শ গুলো দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর রাসুল মোহাম্মাদ (সাঃ) এর মাধ্যমে।
৫/৩১/২০১৮ ০৩:৩৯:০০ PM

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা রক্ত দিলে কি রোজা ভাঙ্গবে?

প্রশ্ন:

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যায় কি না? অনেকের দাঁতের সমস্যা থাকে। রোজা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

উত্তর:

শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না এবং সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলেও রোজা ভাঙ্গে না। তবে ইচ্ছা করে এ পরিমাণ রক্ত দেওয়া ঠিক নয়, যার কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশংকা হয় বা রোজা রাখা কঠিন হয়ে পড়ে। আর দাঁত থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। তবে রোযা অবস্থায় রক্ত বের হলে তা যেন গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা গলায় রক্তের স্বাদ পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে।

দলীলসমূহ:

عن ابن عباس رضي الله عنهما: “أن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم، واحتجم وهو صائم”

قال الحافظ ابن حجر رحمه الله في الفتح 4/226: “والحديث صحيح لا مرية فيه، قال ابن عبد البر وغيره: فيه دليل على أن حديث: “أفطر الحاجم والمحجوم” منسوخ، لأنه جاء في بعض طرقه أن ذلك كان في حجة الوداع، وسبق إلى ذلك الشافعي” انتهى كلام الحافظ رحمه الله.
وذهب الإمام أحمد رحمه الله إلى أن الحجامة تفطر، محتجاً بحديث شداد بن أوس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “أفطر الحاجم والمحجوم” رواه أبو داود وابن ماجه والدارمي وغيرهم. وهو حديث صحيح.
ولكن قد ثبت أن النبي صلى الله عليه وسلم رخص بالحجامة للصائم.
قال ابن حزم: صح حديث: “أفطر الحاجم والمحجوم” بلا ريب، ولكن وجدنا من حديث أبي سعيد: ” أرخص النبي صلى الله عليه وسلم في الحجامة للصائم” وإسناده صحيح فوجب الأخذ به لأن الرخصة إنما تكون بعد العزيمة، فدل على نسخ الفطر بالحجامة، سواء كان حاجماً أو محجوماً” راجع فتح الباري: 4/227
وما قاله ابن حزم من نسخ حديث أفطر الحاجم والمحجوم هو قول ابن عبد البر -كما تقدم- وهو الذي سبق إليه الشافعي، ومن أهل العلم من تأول الحديث بأنواع من التأويل مذكورة في شروح الحديث، قال الحافظ: ومن أحسن ما ورد في ذلك ما رواه أبو داود عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال: “نهى النبي صلى الله عليه وسلم عن الحجامة للصائم، وعن المواصلة، ولم يحرمهما إبقاءً على أصحابه” إسناده صحيح.ا.هـ
والله أعلم.

আরও দেখুন:

খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪;

ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩;

ফাতাওয়া বায্যাযিয়া ৪/৯৮;

আদ্দুররুল মুখতার ২/৩৯৬


উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আলহেরা (আরবি ম্যাগাজিন)

মুহাদ্দিস, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।
৫/৩১/২০১৮ ১২:৪৩:০০ PM

রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বা স্ত্রীর সাথে কাপড় দিয়ে সহবাস করলে রোযা ভাঙ্গবে কি?

প্রশ্নঃ
কাপড়ের উপর দিয়ে মেলামেশা অর্থাৎ
(স্বামীর পুরুসাঙ্গ কাপড়েৱ উপর দিয়ে স্ত্রীৱ যৌনাঙ্গে প্রবেশ) করালে  গোসল ফৱজ হবে কি না ?
# ৱোযা অবস্হায় এরুপ করলে ৱোযাৱ কোন ক্ষতি হবে কি না?
# ৱোযা অবস্হায় স্বামী স্ত্রী কে জড়িয়ে ধরলে বা চুম্বন কৱলে অদী ও মযী বের হলে ৱোযাৱ কোন ক্ষতি হবে কি না ৷

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যাবে এবং রোযা ভেঙ্গে যাবে। চাই কোন কিছু পেঁচিয়ে প্রবেশ করানো হোক বা সরাসরি। বীর্যপাত হোক বা না হোক। উভয় অবস্থার হুকুম একই। রোযা অবস্থায় একাজ করলে রোযা ভাঙ্গার সাথে সাথে কাযা ও কাফফারা ও উভয়ই আবশ্যক হবে।

রোযা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার দ্বারা মযী বা অদী বের হবার দ্বারা রোযা ভঙ্গ হবে না। তবে বীর্য বের হলে রোযা ভেঙ্গে যাবে।

او جومع وتواترت الحشفة فى احد السبيلين انزل او لا الخ قضى وكفر الخ (الدر المختار على هامش رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم ومالا يفسد-2/147، 149)

وتكلم المشائخ فى الافطار فى اقبال النساء منهم من قال هو على هذا الاختلاف، ومنهم من قال: يفسد الصوم بلا خلاف كالحقنة وهو الصحيح، (فتاوى تاتارخانية، كتاب الصوم، الفصل الرابع ما يفسد الصوم-2/365، وكذا فى الجوهرة النيرة-1/174، خلاصة الفتاوى-1/253)

سُئِلَ جَابِرُ بْنُ زَيْدٍ، عَنْ رَجُلٍ نَظَرَ إِلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ فَأَمْنَى مِنْ شَهْوَتِهَا، هَلْ يُفْطِرُ؟ قَالَ: «لَا، وَيُتِمُّ صَوْمَهُ» (المصنف لابن ابى شيبة، رقم الحديث-9480)

عَنِ الْحَسَنِ، قَالَ: «إِذَا قَبَّلَ أَوْ لَمَسَ وَهُوَ صَائِمٌ فَأَمْنَى فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَامِعِ» (المصنف لابن ابى شيبة، رقم الحديث-9479)



والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ১২:২৮:০০ PM

রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস ও বীর্যপাতের বিধান

রোযাবস্থায় বীর্যপাত এবং স্বপ্নদোষের বিধান

আলহামদুলিল্লাহ্ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মাবাদঃ
রামাযান মাসে সাউম পালনকারী ভাইদের পক্ষ থেকে উপরোক্ত বিষয়ে প্রায় প্রায় প্রশ্ন করা হয়। এ সম্পর্কে শরীয়ার সঠিক বিধান না জানা থাকার কারণে অনেকে অনেক রকমের ধারণা করে। কেউ মনে করে তার রোযা নষ্ট হয়ে গেছে, কেউ বলে রোযা মাকরূহ হয়ে গেছে, কেউ ভাবে তার দ্বারা গুনাহ হয়ে গেছে আর কেউ সংশয়ে থাকে। তাই
সংক্ষিপ্তাকারে বিষয়টির শারঈ সমাধান উল্লেখ করার নিয়ত করেছি। আল্লাহই তাওফীকদাতা।

প্রথমতঃ আমাদের মনে রাখা উচিৎ যে, রোযা/ সাউম হচ্ছে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও যৌনসঙ্গম হতে বিরত থাকা। [ফাতহুল বারী, ৪/১৩২]

তাই যৌন সঙ্গম হচ্ছে রোযা ভংগের একটি অন্যতম কারণ। অতঃপর জানা উচিৎ যে, রোযাবস্থায় বীর্যপাতের দুটি অবস্থা রয়েছে। যথা:

(ক) রোযাদার স্বেচ্ছায় স্বয়ং তার বীর্যপাত ঘটায়। অর্থাৎ তার নিজের এখতিয়ারে বীর্যপাত করা হয়।

(খ) সে স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় না। অর্থাৎ তার এখতিয়ারে তা ঘটানো হয় না। প্রথম অবস্থা আবার কয়েক শেণীতে বিভক্তঃ

১-রোযাবস্থায় স্ত্রী সঙ্গম করা: স্ত্রী-সঙ্গম বলতে স্ত্রীর যোনীতে লিঙ্গের অগ্রভাগ (মাথা) প্রবেশ করা বুঝায়, তাতে  বীর্যপাত হোক বা নাই হোক। স্ত্রীর পায়ু পথে লিঙ্গাগ্র প্রবেশ করানোও এরই অন্তর্ভুক্ত। এটা রোযাদারের এখতিয়ারভুক্ত কাজ। এমন হলে সেই ব্যক্তির রোযা তো নষ্ট হবেই হবে কিন্তু তার সাথে সাথে তার উপর কয়েকটি বিধান অর্পিত হবে। যথা:

(ক) তাকে এই পাপ থেকে তাওবা করতে হবে।

(খ) এই কাজ ঘটার পর দিনের বাকী সময় রোযাবস্থায় থাকতে হবে

(গ) রামাযান পর তাকে সেই রোযা কাযা করতে হবে

(ঘ) কাফ্ফারা দিতে হবে। এই অপরাধের কাফ্ফারা হচ্ছে

যথাক্রমেঃ

(১) একটি দাস স্বাধীন করা।

(২) সম্ভব না হলে একটানা ধারাবাহিক দুই মাস রোযা রাখা।

(৩) এটিও সম্ভব না হলে ৬০ জন মিসকীনকে খাদ্য দান করা। আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বসে ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাকে কিসে ধ্বংস করে ফেলল? সে বলল, রোযাবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কোনো দাস আছে যাকে তুমি স্বাধীন করে দিবে? সে বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দুই মাস ধারাবাহিক রোযা রাখতে পারবে? সে বলল, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ৬০ জন মিসকীনকে খাদ্য খাওয়াতে পারবে? সে বলল, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু অপেক্ষা করলেন অতঃপর এক পাত্রে খেজুর নিয়ে এসে বলেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি (এখানে)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা নাও এবং তা সাদাকা করে দাও। সে বলল, আমার থেকে বেশী দরিদ্র কি আর আছে, আল্লাহর রাসূল? আল্লাহর কসম এই দুই পাহাড়ের মাঝে আমার চেয়ে অধিক দরিদ্র বাড়ি আর নেই। (ইহা শুনে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসে দিলেন এমনকি তাঁর চোয়ালের দাঁত প্রকাশ পেল। তারপর বললেন, তোমার পরিবারকে খাইয়ে দিও। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯৩৬/মুসলিম, সিয়াম অধ্যায় নং ১১১১]

• এই খাদ্য সোয়া কেজি বা দেড় কেজি পরিমাণ হবে এবং প্রত্যক সমাজে যে খাদ্য প্রচলিত রয়েছে সে খাদ্যের মধ্যম মানের খাদ্য বিবেচ্য হবে। [মুগনী,৪/৩৮২]

• রোযাবস্থায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাসকারী যদি হাদীসে বর্ণিত সাহাবীর ন্যায় দরিদ্র ব্যক্তি হয়, তাহলে তার উপর কাফ্ফারা নেই। [মুগনী,৪/৩৮৫]

• যদি সঙ্গমে স্ত্রী সম্মত ছিল, তাহলে তার প্রতিও উক্ত কাফ্ফারা জরুরি হবে। তবে যদি স্ত্রীকে স্বামী বাধ্য করেছিল কিংবা স্ত্রী এই বিধান জনতো না কিংবা সে রোযায় আছে তা ভুলে গিয়েছিল, তাহলে তার উপর শুধু কাযা জরুরি হবে কাফ্ফারা জরুরি হবে না। [শারহুল মুমতি, ইবনু উসায়মীন,৬/৪০১]

উল্লেখ্য যে, রোযার মাসে রাতে (ইফতারির পর থেকে ফজর পর্যন্ত) স্ত্রী সহবাস বৈধ। আল্লাহ তাআলা বলেন,

َّﻞِﻫُﺃ ﻢﻜﻟ ِﻡﺎﻴﺼﻟﺍ َﺔﻠﻴﻟ ُﺚَﻓَّﺮﻟﺍ ﻰﻟﺇ
ﻢﻜِﺋﺎﺴﻧ 187/ﺓﺮﻘﺒﻟﺍ …

“রোযার রাতে তোমাদের জন্য স্ত্রী-সম্ভোগ হালাল করা হয়েছে।” [বাক্বারাহ/১৮৭]

রাতে স্ত্রী-সহবাসের পর ফজর হয়ে গেলে, তার রোযার কোনো ক্ষতি হয় না। ফজর পর্যন্ত সে গোসল বিলম্ব করতে পারে। অতঃপর গোসল করে নামায আদায় করবে ও রোযা রাখবে। আয়েশা ও উম্মু সালামাহ (রাযিঃ) হতে বর্ণিত,
তারা উভয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সহবাসের পর জুনুবী (নাপাক) অবস্থায় ফজর করতেন, তারপর গোসল করতেন ও সাউম পালন করতেন। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯২৫-১৯২৬]

২-স্ত্রী-সঙ্গম ব্যতীত অন্য পদ্ধতিতে যৌন-স্বাধের সহিত বীর্যপাত করাঃ যেমন যৌন-স্বাধের সহিত স্ত্রীর সাথে  কোলাকুলি, আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করার সময় বীর্যপাত হওয়া।

এই ভাবে সকাম হস্তমৈথুন করতঃ বীর্যপাত করা কিংবা যৌনচাহিদার সাথে যৌন (পর্ণ) ছবি সহ ইত্যাদি দেখার ফলে বীর্যপাত করা কিংবা আরো অন্য পদ্ধতিতে স্বেচ্ছায় কামভাবের সাথে বীর্যপাত করা। এসবই রোযা ভঙ্গের কারণ। কেউ এমন করলে তার রোযা নষ্ট হয়ে যাবে, তার উপর তাওবা সহ রোযা কাযা করা জরুরি হবে। কিন্তু তার উপর কাফ্ফারা নেই; কাফ্ফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয়।

হাদীসে কুদসীতে বর্ণিত হয়েছে, “সে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পানাহার ও যৌনাচার পরিহার করে”। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৮৯৪, মুসলিম, সিয়াম অধ্যায়, ১১৫১]

তাই রোযার জন্য যেমন পানাহার বর্জন করা জরুরি তেমন যৌনাচার পরিহার করাও জরুরি। আর যে ব্যক্তি যৌনস্বাধের সাথে উক্ত কাজগুলি করে সে, যৌনাচার পরিহার করে না ফলে তার রোযা হয় না।

উপরোক্ত ক্ষেত্রে বীর্যপাত না হয়ে যদি কেবল মযী বের হয়। অর্থাৎ উত্তেজনার সাথে বীর্যস্খলন না হয়ে কেবল যৌনাঙ্গে আঠা জাতীয় পানি বের হয়, যাকে শরীয়ার ভাষায় মযী বলে। তাহলে সঠিক মতানুযায়ী তার রোযা নষ্ট হবে না কিন্তু এর ফলে তার অযু নষ্ট হবে এবং যেই স্থানে তা লাগবে, তা ধৌত করতে হবে। [শারহুল মুমতি, ইবনে উসাইমীন,৬/৩৭৬]

বীর্য এবং মযী এর মধ্যে পার্থক্য হলঃ
বীর্য যৌনস্বাধের সাথে বের হয়, বের হওয়ার পর শরীরে অলসতা ও দুর্বলতা অনুভোব হয়, বীর্যের রং সাদা তবে হলুদ বর্ণ হয়, গাঢ় হয়, পরিমাণে বেশী হয় এবং বেগে ছিটকে দফায় দফায় বের হয়। আর মযী পাতলা পরিষ্কার হয়, চটচটে হয়, কোনো বিশেষ রঙ্গের হয় না,  কোলাকুলি কিংবা সহবাসের পূর্বে কিংবা সহবাস করার সম্পর্কে চিন্তা করার সময় বের হয়, পরিমাণে সামান্য হয় এবং অনেক সময় বের হওয়ার অনুভূতিও হয় না। [মোট কথা মযী বের হলে রোযা নষ্ট হবে না বরং তার কাপড় ও শরীরের যেই  স্থানে তা লাগবে তা ধৌত করা জরুরি হবে এবং অযুবস্থায় থাকলে অযু
ভেঙ্গে যাবে।]

রোযাবস্থায় স্ত্রীর সাথে হাসি- রহস্য করা, আলিঙ্গন করা, চুমু খাওয়া, ইত্যদিতে যদি কেউ নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়, এর ফলে বীর্য কিংবা মযী বের না হয় আর না সহবাসে লিপ্ত হওয়ার আশংকা থাকে, তাহলে তার জন্য উক্ত কাজ বৈধ হবে। আয়েশা (রাযিঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোযাবস্থায়, চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন। আর তিনি তোমাদের মধ্যে নিজের প্রবৃত্তিকে সবচেয়ে বেশী নিয়ন্ত্রনকারী ছিলেন। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯২৭]

আর যে ব্যক্তির আশংকা রয়েছে যে, এমন করলে তার বীর্য বা মযী বের হবে কিংবা সহবাসে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার জন্য রোযাবস্থায় উপরোক্ত কাজগুলি বৈধ হবে না। [ফতহুল বারী,৪/১৯৩,সহীহ আবুদাঊ নং ২০৬৫]

বিশেষ করে নবদাম্পত্যকে এ বিষয়ে সতর্ক থাকা উচিৎ।

দ্বিতীয় অবস্থাঃ রোযাদার স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় নি; অর্থাৎ তার এখতিয়ারে তা ঘটেনি যেমন, অসুস্থতা কিংবা স্বপ্নদোষের কারণে বীর্যপাত হওয়া। এমন হলে তার রোযার কোনো ক্ষতি হয় না। কারণ এটা তার এখতিয়ার বহির্ভূত কাজ এবং তাতে তার ইচ্ছার কোনো প্রকার দখল থাকে না। স্বপ্নদোষ হচ্ছে, ঘুমের অবস্থায় বীর্যপাত হওয়া। আর ঘুমন্ত ব্যক্তি থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন। অর্থাৎ আল্লাহর নিকট তাদের এই অবস্থার কোনো পাকড়াও করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তিন শ্রেণীর লোক হতে কলম তুলে নেওয়া হয়েছেঃ শিশু, যতক্ষণ না সে বালেগ (প্রাপ্ত বয়স্ক) হয়। ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়।” [স্বহীহুল জামে নং ৩৫১৩]

মহিলাদের স্বপ্নদোষঃ
মহিলাদেরও স্বপ্নদোষ হয়। একদা আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেঃ আল্লাহর রাসূল! আল্লাহ তাআলা সত্য বিষয়ে লজ্জা করেন না, মহিলার স্বপ্নদোষ হলে
তার উপর গোসল আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হ্যাঁ, যদি সে পানি দেখতে পায়। [বুখারী, নং ২৮২]

তাই কোনো মহিলা যদি ঘুমন্ত অবস্থায় কারো সাথে যৌনকাজ করতে দেখে এবং তারপর পানীয় কিছু বের হয়, তাহলে সেটা তার বীর্যপাত ধরা হবে। এমন হলে যেমন পুরুষের উপর গোসল জরুরি হয়, তেমন তার উপরও গোসল জরুরি হবে। ওয়া স্বল্লাল্লাহু আলা নাবিয়্যানা মুহাম্মাদ তাসলীমান মাযীদা।

লেখক: শাইখ আব্দুর রাকীব মাদানী লিসান্স, মদীনা বিশ্ববিদ্যালয় দাঈ, খাফজী দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

৫/২৯/২০১৮ ১২:০১:০০ PM

রমজানে দিনের বেলায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করলে সাওম কি নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন : যদি কোন পুরুষ রমজানে দিনের বেলা তার স্ত্রীকে চুমো দেয় বা আলিঙ্গন করে তা হলে তার সাওম কি নষ্ট হয়ে যাবে?

জওয়াব : যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে সাওমের কোন অসুবিধা হয় না। কেননা নবী করীম [সা.] সাওম অবস্থায় স্ত্রীকে চুমো দিতেন, আলিঙ্গন করতেন। তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর চুমো বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে সাওমের কোন ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত। আল্লা¬হ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদনা : জাকেরুল্লাহ আবুল খায়ের

রবিবার, ২৭ মে, ২০১৮

৫/২৭/২০১৮ ০৪:২৪:০০ PM

রোযার রাতে বীর্য বের হলে কী করতে হবে?

রোযার রাতে ইচ্ছা করে বির্য বের করলে তাকে কী গোসোল করতে হবে । গোসোল না করে সেহরি করা যাবে না । কেউ কেউ আছে নামায পরে না তিনি যদী যহরের নামাযের সময় ফরয গোসোল করে তাহলে তার রোযা ঠিক থাকবে কী ।

রোযার রাতে বীর্য বের হলে তখন যদি গোসল করতে না পারেন, তাহলে নাপাক জায়গাটুকু ধুয়ে ফেলবেন। এবং ফজরের আগেই গোসল করতে হবে। রোযার রাতে ইচ্ছে করে বীর্য বের করলে-ও তাকে ফরয গোসল করতে হবে। গোসল না করে সেহরি খাওয়া যাবেনা, কারন রাসুল (সাঃ) নাপাক অবস্হায় কখনো সেহরি খায়নি। রাতে বীর্য বের হলে যোহরের নামাযের সময় ফরয গোসল করা ঠিক হবেনা। বীর্য বের হলেই দেরি না করে গোসল করবেন। কারন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত-ই হলো পবিত্রতা।
৫/২৭/২০১৮ ০৪:১৭:০০ PM

জেনে নিন রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কী করবেন?

রোজা অবস্থায় মানুষের স্বপ্নদোষ হলে করণীয় কী তা জানতে অনেকেই লজ্জাবোধ করেন। এ অবস্থায় রোজা ভেঙে গেছে মনে করে অনেকেই দিনের বেলায় পানাহার করে থাকে। আসলে এ বিষয়টি জেনে নেয়া লজ্জার কোনো বিষয় নয়। রোজা অবস্থায় স্বপ্নদোষে করণীয় তুলে ধরা হলো-

কেউ কেউ মনে করেন, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভেঙে যায়। তাদের এ ধারণা ঠিক নয়। স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না।

হাদিসের বর্ণনায় এসেছে, তিনটি বস্তু রোজা ভঙ্গের কারণ নয়-
০১. বমি;
০২. শিঙ্গা লাগানো ও
০৩. স্বপ্নদোষ। (মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ তিরমিজি, বাইহাকি)

সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় ভেবে পানাহার করা ঠিক নয়। বরং রোজা পালন করে তা পরিপূর্ণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের বিষয়াদিসমূহ জানার ও মানার তাওফিক দান করুন। আমিন।

শনিবার, ২৬ মে, ২০১৮

৫/২৬/২০১৮ ১২:১৬:০০ PM

রোজা অবস্থায় রমজানের দিনের বেলা স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে কী হবে?

যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে সাওমের কোন অসুবিধা হয় না। কেননা নবী করীম (সা.) সাওম অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন। আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. রোযা অবস্থায় (স্ত্রীকে) চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন (জৈবিক) চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচে’ বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। [বুখারী ১৮৪১ মুসলিম ১১২১]

তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর জুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে সাওমের কোন ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত। আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

রোজাদারের জন্য চাই সে যুবক হোক বা বৃদ্ধ স্ত্রীকে চুমো দেয়া এবং আলিঙ্গন করা জায়েজ যদি যৌন তাড়নার বশবর্তী হয়ে সহবাসে লিপ্ত বা বীর্যপাত হবে না বলে নিজের ওপর দৃঢ় আস্থা থাকে। চাই তার রোজা নফল হোক বা ফরজ, রমজানে হোক বা অন্য কোন মাসে। আলিঙ্গন দ্বারা উদ্দেশ্য গায়ে গা মিলানো। যেমন- স্পর্শ করা বা জড়িয়ে ধরা। আলিঙ্গন এখানে স্ত্রী সহবাস উদ্দেশ্য নয়। কারণ স্ত্রী সহবাস অবশ্যই রোযাভঙ্গকারী।

রমজান মাসে কোন রোজাদার যদি আপন স্ত্রীকে চুমু দেয় অথবা স্পর্শ করে কিংবা আলিঙ্গন করে আর এতে তার বীর্যস্খলন হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে। তবে এরপরও তাকে সারাদিন রোজাবস্থায় থাকতে হবে। এবং রোজা কাজা করতে হবে তাওবা-ইস্তেগফারসহ। কারণ আল্লাহ তায়ালা হাদীসে কুদসীতে বলেন, একজন রোজাদার তার চাহিদা এবং খানা-পিনা আমার কারণেই ছাড়ে।

অপর এক বর্ণনায় রাসূল সা: বলেন, সে তার স্বাদ গ্রহণ আমার জন্যই ত্যাগ করে এবং তার স্ত্রী আমার জন্যই ছাড়ে। তবে যদি ‘মজি’ বের হয় তাতে রোযা ভঙ্গ হবে না। আলেমদের বিশুদ্ধ মতানুসারে এতে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না তবে তার জন্য উচিত হলো যৌন উত্তেজক আচরণ যেগুলো হারামে পতিত করার সম্ভাবনা রাখে তা হতে বিরত থাকা। [আহসানুল ফাতাওয়া, ফাতাওয়া দারুল উলুম, ইমদাদুল ফাতাওয়া, বেহেশতি যেওর, মিনহাতুল বারী ৩৬৪/৪]
৫/২৬/২০১৮ ১২:১১:০০ PM

যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করেছে কিন্তু বীর্যপাত হয়নি

প্রশ্ন : 
এক লোক রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করেছে, কিন্তু বীর্যপাত হয়নি। এর হুকুম কী? আর সে স্ত্রীরই বা করণীয় কী- যিনি এ ব্যাপারে অজ্ঞ ছিলেন?


উত্তর :  

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

রমজান মাসে দিনের বেলায় যে ব্যক্তি যৌনমিলন করে তিনি মুকীম (নিজ অঞ্চলে অবস্থানকারী) রোযাদার হলে তার উপর বড়-কাফ্‌ফারা (আল কাফ্‌ফারাতুল মুগাল্লাযাহ) ওয়াজিব হয়। আর তা হল একজন দাস মুক্ত করা। যদি তা না পায় তাহলে একাধারে দুইমাস সিয়াম পালন করা। আর যদি তাও না পারে তবে ৬০ জন মিসকীনকে খাওয়ানো।

যদি নারী সন্তুষ্টচিত্তে যৌনমিলনে সাড়া দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোন জরিমানা ওয়াজিব হবে না। আর যদি স্বামী-স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের কোন গুনাহ হবে না, তাদের উপর কোন কাফ্‌ফারাও ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকাও ওয়াজিব হবে না। শুধু তাদের উভয়কে ঐদিনের রোযা কাযা করতে হবে। যেহেতু মুসাফির অবস্থায় রোযা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক নয়। 

একইভাবে যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে (যেমন কোন নিরপরাধ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে) ঐ ব্যক্তি সেই দিন যদি যৌনমিলন করে, যেইদিন অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে তবে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। কারণ এক্ষেত্রে সে ব্যক্তি কোন ওয়াজিব রোযা ভঙ্গ করেনি।

নিজ অঞ্চলে অবস্থানকারী (মুকীম) রোযাদার যদি যৌনমিলন করে রোযা ভেঙ্গে ফেলে যার উপর রোযা রাখা বাধ্যতামূলক তার উপর পাঁচটি জিনিস বর্তাবে-

১। সে গুনাহগার হবে।

২। তার সেই দিনের রোযা নষ্ট হয়ে যাবে।

৩। সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।

৪। সেই দিনের রোযার কাযা করা ওয়াজিব হবে।

৫। (বড়) কাফ্‌ফারা আদায় করা ওয়াজিব হবে।

কাফ্‌ফারা আদায় করার দলীল হল সেই হাদিসটি, যা আবু হুরাইরাহ (আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হউন) থেকে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রমজানের দিনের বেলায় তাঁর স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন। এই ব্যক্তি একাধারে দুইমাস রোযা পালন করা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াতে অক্ষম ছিলেন। তাই এই ব্যক্তি কাফ্‌ফারা পরিশোধের বাধ্যবাধকতা হতে রেহাই পান। কারণ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না [সূরা বাক্বারাহ, ২:১৮৬] অপারগের ওপর কোন ওয়াজিব আরোপ করা যায় না।

যৌনমিলন যেহেতু সংঘটিত হয়েছে সুতরাং উপরোল্লেখিত মাসয়ালাতে বীর্যপাত হওয়া বা না-হওয়ার কারণে হুকুমের মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যৌনমিলন ছাড়া বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে তাকে কাফ্‌ফারা  আদায় করতে হবে না। বরং সে গুনাহগার হবে, দিনের বাকি অংশ তাকে যৌনমিলন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রোযাটির কাযা করতে হবে।

আল্‌ফাতাওয়া আল্‌জামি‘আহ লিল মারআতিল মুসলিমাহ (মুসলিম নারীর জীবন ঘনিষ্ট ফতোয়াসমগ্র), খণ্ড-১, পৃঃ- ৩৪৮
৫/২৬/২০১৮ ১২:০২:০০ PM

রোজার মাসে স্ত্রীর সাথে কখন মিলিত হবেন জানেন?

রোজার মাসে স্ত্রীর সাথে- ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। যদি কেউ এর পূর্বে শূয়ে পড়তো। তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত। এর ফলে সাহাবাগন কষ্ট অনুভব করছিলেন।

অতপর আল্লাহ আয়াত নাজিল করে মাগরিব থেকে সুভহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন।

এখানে একটা বিষয় জ্ঞাতব্য যে যেহেতু আল্লাহতায়ালা রোজাদারের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সুবেহসাদিক পর্যন্ত নির্ধারন করেছেন কাজেই সকালে যে ব্যাক্তি অপবিত্র অবস্হায় উঠলো সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরা করে নিল। যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে ওজু করে সেহরি পুরা করে গোসল করে নামাজ আদায় করে নিবে।কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন তবে মনে রাখবেন ফজরের নামাজের পুর্বে অবশ্যি নিজেকে পবিত্র করে নিতে হবে।

শুক্রবার, ২৫ মে, ২০১৮

৫/২৫/২০১৮ ০৩:০৩:০০ PM

রোযা রেখে নখ-চুল কাটা বা শেভ করা যাবে কিনা? হাদিস কি বলে জেনে নিন

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী রোজা অবস্থায় হাত-পায়ের নখ কাটলে, চুল কাটলে বা কাটালে; ক্ষৌরকর্ম করলে বা করালে রোজার ক্ষতি হবে না। এর সঙ্গে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হয় মূলত পানাহার ও রতিক্রিয়া দ্বারা।

তাই রমজানে রোজা অবস্থায় দিনের বেলায় হাত-পায়ের নখ কাটা, চুল কাটা বা অবাঞ্ছিত পশম মু-ানো বা কামানো, ছাঁটা বা কাটা অথবা উপড়ানো জায়েজ আছে; এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাফ কোনো কাজ সবসময়ই নিষেধ; বরং তা রমজানের ইবাদতের মাসে আরও বেশি ক্ষতির কারণ। তাই রমজানে রোজা অবস্থায় কোনো ধরনের ফরজ, ওয়াজিব ও সুন্নতের বরখেলাফ কোনো কাজ অবশ্যই কঠোরভাবে নিষিদ্ধ ও অধিক নিন্দনীয়।

অনেককে দেখা যায়, রমজানে দিনের বেলায় যে গোনাহের কাজটি করছেন না, রাতের বেলায় অবলীলায় তা করছেন; এটি মূর্খতা ছাড়া কিছু নয়। (ইমদাদুল আহকাম; ফাতাওয়ায়ে দারুল উলুম)।

প্রথমতঃ আল-কুরআনের মাসে নামাজে আপনাকে আল-কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু স্বয়ং আল্লাহর রাসূলের কাছে দুইবার তাফসির পড়েছেন। সাহাবারাও একজন একটা আয়াতের উপলব্ধি না জানলে সেটা অন্য সাহাবাদের থেকে জেনে নিতেন। এভাবে নিজেরা কুরআন উপলব্ধি করতেন, আমল করতেন, শত্রু থেকে নিজেকে আল্লাহর হেদায়াতের ছায়াতলে আশ্রয় নিতেন।

পাকিস্তানের বিখ্যাত মুফাসসির ডা. এসরার আহমাদ (রাহিমাহুল্লাহ) ২০টি তাফসির থেকে নিজে তাফসির করেছেন, এতটাই অসাধারণ ব্যক্তিত্ব তিনি ছিলেন। তিনি তারাবিহর নামাজে প্রতি চার রাকাতে কুরআনের কোন অংশে কী পঠিত হবে সেইটুকুর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আগে নামাজিদের বুঝিয়ে দিতেন। এভাবে প্রতি চার রাকাত পর পর তিনি আলোচনা করতেন। এভাবে নামাজে দীর্ঘ সময় লাগলেও তিনি আল্লাহর বাণীর সাথে নামাজিদের সংযুক্ত করানোর চেষ্টা করতেন, যেন কেউ নিজেকে নামাজ থেকে পৃথক না ভাবেন, আল্লাহ থেকে দোকানের বা বাড়ির হিসেব নিয়ে না বসেন। হেদায়াতের জায়গায় যেন আল্লাহর রহমত ও হিদায়াত নিতে পারেন।

আল্লাহ বলেন, “আমি কুর’আনকে সহজ করে দিয়েছি উপদেশ (হেদায়াত) নেওয়ার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?” (সূরা কামারঃ ১৭)। ‘তোমাদের মধ্যে সর্বাপক্ষা উত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দান করে।’ (বুখারি, মুসলিম)।

সুতরাং নিজে শিখুন, যে জানে তাঁর থেকে শিখুন, নিজেরা সূরাভিত্তিক আলোচনা করুন তাফসির পড়ে, জীবনের জন্য কি কি শিক্ষা পেলেন সেগুলো আমল করার চেষ্টা করতে থাকুন।

আল্লাহ তায়ালা বলেনঃ “তারা কি কুরআন সম্বন্ধে চিন্তা-গবেষণা করে না- না কি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ?”। (সূরা মুহাম্মাদ : ২৪) এই আয়াতটি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে উপলব্ধির দিক থেকে। কুরআনকে তালাবদ্ধ রেখে আপনি এর থেকে উপকারিতা পাবেন না, যদি না এর ভেতরে প্রবেশ করতে পারেন; যেমনি তালাবদ্ধ ঘরের উপকারিতা পাবেন না যদি না এর ভেতরে প্রবেশ করে এর উপকারিতা না নিতে পারেন। এই আয়াতে কেবল স্বাভাবিক উপলব্ধির কথাই বলেন নি, বরং রীতিমতো চিন্তা-ভাবনা-উন্নতভাবে গবেষণা করতে বলেছেন আল্লাহ সুবহানাহু; যেন এর থেকে আল্লাহর বাণীর যথার্থ উপলব্ধির মাধ্যমে জীবনকে সর্বোচ্চ উন্নত করা যায়, পূর্ণভাবে সফল হওয়া যায়।

সুতরাং কী কী পড়া হবে সেই অনুযায়ী ভালো করে অনুবাদ ও তাফসির পড়ে যান, সেগুলো থেকে কী কী শিক্ষা পেলেন সেগুলো তিলাওয়াতের সময় ভাবতে থাকুন। আল্লাহ আমাদের সহায় হোন।
৫/২৫/২০১৮ ১২:১৪:০০ PM

মুখের লালা পেটে গেলে কী রোজা ভাঙে? জেনে নিন রোজা সম্পর্কে আরো ৬ টি ভুল ধারণা

বছর ঘুরে আবার এলো রহমত, বরকত ও নাযাতের মাস পবিত্র রমজান মাস। রমজান আমাদের আত্মশুদ্ধির জন্য। মুসলমানদের জন্য আল্লাহ’র পক্ষ থেকে বিশেষ রহমতের মাস রমজান।বান্দার জন্য নিয়মত স্বরূপ মনে করা হয়।

প্রত্যেক প্রাপ্ত বয়ষ্ক মুসলিম নর-নারীর ওপর রোজা ফরজ বা অবশ্য পালনীয়।এসময় মুমিন মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেকোন ধরণের পানাহার থেকে বিরত থাকেন। রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়, কিন্তু কিছু ক্ষেত্রে ভুল ধারণা সমাজে বিদ্যমান। যেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদও রয়েছে।

ব্রিটেনের অ্যাডভান্সড (অগ্রসর) ইসলামি বিজ্ঞান এবং শারিয়া আইনের সদস্য ইসলামী চিন্তাবিদ সাব্বির হাসান সেরকম প্রচলিত ছয়টি ভুল ধারণা নিয়ে বিশ্লেষণ করেছেন।

দাঁত ব্রাশ করলে কী রোজা ভেঙে যায়?


অনেকে মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। কিন্তু ইসলামি চিন্তাবিদরা মনে করেন এটি ভুল ধারণা, দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না। কারণ পেস্টের স্বাদ পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না।

তবে অনেক মানুষ অতি সাবধানী। তাদের জন্য পরামর্শ হলো- অল্প পরিমাণ পেস্ট নিন। মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহার করুন। ভয় পেলে গাছের সরু ডাল থেকে তৈরি মিসওয়াক বা দাঁতন ব্যবহার করেন।

মুখের লালা পেটে ঢুকলে কী রোজা ভাঙে?

 

মুখের লালা পেটে ঢুকলে কোনো অসুবিধা নেই। মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না- এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। নিজের লালা খাওয়া খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। এতে অবশ্যই রোজা ভাঙে না। বরঞ্চ ইসলামে রোজার সময় মুখের লালা খাওয়াকে উৎসাহিত করা হয়েছে।

তবে অন্যের মুখের লালা নিজের মুখে ঢুকলে রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় আপনার সঙ্গীকে চুম খেতে পারবেন না, অন্তরঙ্গ হওয়া যাবে না। এর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার আকাঙ্ক্ষাকে সংযত করা। সে কারণেই খাবার, পানীয় বা অন্তরঙ্গ সম্পর্ক বন্ধ রাখতে হবে।

শুধু খাবার খেলেই নয় অন্য কিছু কারণেও রোজা ভাঙবে

শুধুমাত্র খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে তাই নয়। আরও কিছু আচরণে রোজা নষ্ট হয়ে যেতে পারে। কিছু অপরাধ জিহ্বা দিয়ে হয়। যেমন কারো সম্পর্কে দুর্নাম রটানো। গুজবে অংশ নেয়া বা কাউকে গালিগালাজ করা। তাহলে রোজা কবুল নাও হতে পারে।

অসাবধানতা বশত কিছু খেয়ে ফেললে কী রোজা ভেঙে যায়?

আপনি যদি সত্যিই একদম ভুলে কিছু খেয়ে ফেলেন তাহলেও আপনার রোজা বৈধ থাকবে। যদি না আপনি বোঝার সাথে সাথে খাওয়া বন্ধ করে দেন। কিন্তু নামাজের আগে ওজুর সময় যদি আপনি অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে।

কারণ এই ভুল এড়ানো সম্ভব। এ কারণে রোজা রেখে অজু করার সময় গারগল না করতে পরামর্শ দেওয়া হয়। আপনি শুধু কুলি করে পানি ফেলে দিন।

রোজা রেখে ওষুধ কী খাওয়া যাবে?

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সাথে যৌথ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে- রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে। যেমন, চোখের ড্রপ। এমসিবি বলেছে, চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশনে রোজা ভাঙবে না।

তবে যেসব ওষুধ মুখে দিয়ে খেতে হয়, সেগুলো নিষিদ্ধ । সেহেরির আগে এবং ইফতারির পর তা খেতে হবে। প্রথম কথা আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে ভাবতে হবে আপনি রোজা আদৌ রাখবেন কিনা? কুরআনে পরিষ্কার বলা আছে আপনি চিকিৎসকের পরামর্শ মত চলুন।

কাদের ওপর রোজা ফরজ?

ইসলামে শুধু প্রাপ্তবয়স্ক (সাধারণত ১৫ বছর) এবং সুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ বা আবশ্যিক করা হয়েছে। এমসিবি বলছে – শিশু, অসুস্থ (শারীরিক এবং মানসিক), দুর্বল, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যিক নয়।

যদি স্বল্প সময়ের জন্য কেউ অসুস্থ হন, তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙা রোজাগুলো পূরণ করে দিতে পারেন। যদি দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা থাকে এবং রোজা রাখা সম্ভব না হয়, তাহলে রোজার মাসের প্রতিদিন ফিদা অর্থাৎ গরিবকে কিছু দান করুন। ব্রিটেনে এই ফিদার পরিমাণ নির্ধারিত করা হয়েছে প্রতিদিন চার থেকে পাঁচ পাউন্ড।