Breaking

Islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

৬/১২/২০১৮ ১১:৪৭:০০ AM

যে দোয়া পড়ে সহবাস করলে শয়তানের ক্ষতি হতে রেহাই পাবে

ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলাম তার নির্দেশনা রাখেনি।

বিবাহ একটি ধর্মীয় ও সামাজিক প্রথা। যার মাধ্যমে ছেলে ও মেয়ে সামাজিক ভাবে মিলিত হয়। বিবাহ প্রথা হলো সামাজিকভাবে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার মাধ্যমে।

শুধু জৈবিক চাহিদাই নয় সন্তান লাভের আশায়ও ছেলে মেয়ে বিবাহ বিন্ধনে আবদ্ধ হয়। সেক্ষেত্র আল্লাহর কাছে ভালো সন্তান লাভের জন্য দোয়ার মাধ্যমে চাইতে বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ(সঃ)। যে দোয়াটি স্ত্রী মিলনের আগে পড়তে হয়।

অনেকেই নিম্নের প্রশ্নটি করেছেন। তাই উত্তরটি আজ পাঠকের জন্য দেয়া হলোঃ-

প্রশ্ন: স্ত্রীর সাথে সহবাসের দোয়া কোনটি? আর এক রাতে যতবার সহবাস করব ততো বারই কি পড়তে হবে?

উত্তরঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীমঃ
আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেনঃ

তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়া পড়েঃ
باسْمِ اللَّهِ أَللَُّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
“বিসমিল্লাহ্। আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তান ও জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা।

অর্থাৎ, আল্লাহুর নামে (মিলন) করছি, হে আল্লাহ্! তুমি আমাকে শয়তান থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে সন্তান তুমি দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ।”

অতঃপর এ সহবাসের মাধ্যমে কোন সন্তান দেয়া হলে শয়তান কখনও তার কোন ক্ষতি করতে সক্ষম হবে না। (বুখারী)

একই রাতে যদি কেউ তার স্ত্রীর সাথে একাধিকবার সহবাস করতে চায়, তাহলে এ ক্ষেত্রে উত্তম হচ্ছে, প্রত্যেক সহবাসের পূর্বে অযু করে পবিত্রতা অর্জন করা। সে হিসাবে তাকে প্রত্যেকবারই দোয়া পড়তে হবে।

আর যদি বিনা অযুতেই একাধিকবার সহবাস করতে চায়, তাহলে দোয়া না পড়াই শ্রেয়। সে ক্ষেত্রে প্রথমবারের দোয়াই যথেষ্ট।

এ ক্ষেত্রে যেকোন সহবাসের মাধ্যমে সন্তান জন্ম গ্রহণ করলে শয়তানের ক্ষতি হতে রেহাই পাবে ইনশা-আল্লাহ।

রবিবার, ১০ জুন, ২০১৮

৬/১০/২০১৮ ১২:৫৯:০০ PM

ইসলামের দৃষ্টিতে যৌনতা সম্পর্কিত ৪০টি প্রশ্ন উত্তর

প্রশ্নোত্তরগুলো পূর্বে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র থেকে নেয়া যে সূত্রগুলো নীচে উল্লেখ করা হয়েছে। কারো মনে কোন প্রশ্নের উদ্রেক হলে অনুগ্রহ করে সোর্সগুলো দেখবেন। এখানে কোন প্রশ্নের যথার্থ উত্তর না থাকলে কমেন্ট করে সংশোধনী দেয়ার অনুরোধ থাকল।

১) আমি স্ত্রীর সাথে সঙ্গম করতে গেলে কী সামনের দিক থেকেই করতে পারবো? পিছন দিক থেকে করা যাবে?
উত্তরঃ আপনি সামনে এবং পিছনে উভয় দিক থেকেই সঙ্গম করতে পারবেন। তবে সঙ্গম অবশ্যই যোনীপথ দিয়ে করতে হবে।

২) আমি শুনেছি পায়ূপথে সঙ্গম করা হারাম। কথাটা কি সত্যি?স্বামী-স্ত্রী-মিলনে
উত্তরঃ হ্যাঁ, এটি সত্যি। মহানবী (সঃ) পায়ূপথে সঙ্গম করা হারাম করেছেন।

৩) আমার স্বামী প্রায়ই আমার সাথে জোর করে সঙ্গম করে। কিন্তু তখন আমার সঙ্গম করার ইচ্ছা থাকে না। এক্ষেত্রে কী করণীয়?
উত্তরঃ এক্ষেত্রে করণীয় যে, আপনি আপনার স্বামীকে বোঝান যে, আপনার ইচ্ছা না থাকলে তখন তার বিরত থাকাই উত্তম। কারণ, এতে দুজনই সঙ্গমের পূর্ণ আনন্দ লাভে ব্যর্থ হয়। তখন সেই সঙ্গমটা একপক্ষীয় হয়ে যায়।

৪) আমার স্বামী প্রায়ই আমাকে তার পুরুষাঙ্গ চুষতে বলে এবং আমার যোনী চুষতে চায়। কিন্তু আমার চুষতে ইচ্ছা করে না এবং আমারটাও চুষতে দেই না। খুব ঘৃণা লাগে। যদি গোপনাঙ্গ চোষা হয় তাহলে এতে কোন পাপ হবে কী?
উত্তরঃ ইসলামে গোপনাঙ্গ চোষণ সম্পর্কে হাদিসে কোন সঠিক ব্যাখ্যা না থাকার ফলে এ আচরণকে হারামও বলা যাবে না, আবার হালাল ও বলা যাবে না। সুতরাং গোপনাঙ্গ চোষণের ব্যাপারটি সম্পূর্ণ আপনাদের ওপর।

৫) আমার হস্তমৈথুন করার অভ্যাস আছে। এটা কী পাপ?
উত্তরঃ ইসলামে হস্তমৈথুন সম্পর্কে হাদিসে কোন সঠিক ব্যাখ্যা নেই যে এটি হারাম নাকি হালাল। তবে যদি আপনি এটাকে পাপ মনে করে থাকেন তাহলে ধীরে ধীরে হস্তমৈথুনের অভ্যাসটি ত্যাগ করতে পারেন।

৬) ইসলামে একজন পুরুষ দুজন নারীকে একসাথে নিয়ে সঙ্গম করতে পারবে কিনা?
উত্তরঃ যেহেতু ইসলামে একই লিঙ্গের দুজন ব্যক্তি একে অপরের গোপনাঙ্গ দেখতে পারবে না, সেক্ষেত্রে এ ধরণের সঙ্গমকে না বলাই ভালো।

৭) আমি এবং আমার স্ত্রী কী একসাথে গোসল করতে পারবো? এটা কি জায়েজ?
উত্তরঃ হ্যাঁ, অবশ্যই পারবেন এবং এটি জায়েজ।

৮) আমি শুনেছি যে ইসলামে একে অপরের গোপনাঙ্গ দেখা নিষেধ। কিন্তু আমার স্বামী আমার গোপনাঙ্গের দিকে তাকিয়ে সঙ্গম করে। এতে কী কোন সমস্যা হবে?
উত্তরঃ স্বামী-স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখতে পারবে। এতে কোন বাঁধা নেই, অর্থাৎ স্বামী-স্ত্রীর মাঝে কোন পর্দা নেই। তবে স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকিয়ে সঙ্গম করলে পুরুষের চোখের জ্যোতি কমে যায়।

৯) নিজেদের দাম্পত্য জীবন নিয়ে অন্যদের সাথে খোলামেলা আচরণ করা কি ঠিক?
উত্তরঃ না। এটি মোটেই ঠিক নয়। নিজেদের দাম্পত্য জীবনের কথা অন্যজনদের না বলাই ভালো। তবে চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে নিজেদের দাম্পত্য জীবনের কথা বলতে পারেন।

১০) সঙ্গম করার পূর্বে কী শৃঙ্গার (ফোরপ্লে) করা জরুরী?
উত্তরঃ হ্যাঁ। কারণ পুরুষদের যৌনইচ্ছা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায় কিন্তু নারীদের যৌনইচ্ছা আস্তে আস্তে করে আসে আবার আস্তে আস্তে করে যায়। তাই সঙ্গমের পূর্বে শৃঙ্গার করা জরুরী।

১১) সঙ্গম শেষে কী নারীদের গোসল করা জরুরী?
উত্তরঃ হ্যাঁ। শুধু নারীদেরই নয়, পুরুষদেরও গোসল করে পবিত্র হয়ে নেয়া জরুরী।

১২) কনডম ব্যবহার করে কী জন্মনিয়ন্ত্রণ করা যাবে?
উত্তরঃ যেহেতু মহানবীর যুগে কনডম আবিষ্কার হয়নি, তাই সেসময়ের আরবের লোকরা আল-আযল পদ্বতি ব্যবহার করতো, অর্থাৎ বীর্যপাত হওয়ার আগে যোনীপথ থেকে পুরুষাঙ্গ বের করে বীর্যপাত করতো। তবে যে আত্না আসার, সেটা আসবেই। তা যতই জন্মনিয়ন্ত্রণ পদ্বতি অবলম্বন করা হোক না কেন। তাই কনডম ব্যবহার করে জন্মনিয়ন্ত্রণ করা আর না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার।

১৩) আমার মাসিকের সময় আমার স্বামী প্রায়ই পায়ূপথে সঙ্গম করতে চায়। কিন্তু আমি বাঁধা দেই। আমি জানি যে, মাসিকের সময় এবং পায়ূপথে সঙ্গম করা হারাম। তবে স্বামী-স্ত্রীর জন্য এ আইন শিথিল কিনা?
উত্তরঃ না। সঙ্গমের ক্ষেত্রে এ দুটো বিষয় কখনোই শিথিল নয়। এ দুটি বিষয় সম্পর্কে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

১৪) স্বামী-স্ত্রী কি একে অপরের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করতে পারবে?
উত্তরঃ হ্যাঁ। এতে কোন সমস্যা নেই।

১৫) ইসলামে সঙ্গমের জন্য কি কোন নির্দিষ্ট আসন রয়েছে?
উত্তরঃ না। আপনি যেভাবে ইচ্ছা বা যে আসনে সঙ্গম করলে আপনাদের সুবিধা হয় সেসব আসন অবলম্বন করতে পারেন।

১৬) যেহেতু মাসিকের সময় সঙ্গম নিষেধ, সেক্ষেত্রে কী শৃঙ্গার করা যাবে?
উত্তরঃ চাইলে শৃঙ্গার করতে পারেন, তবে তা চুম্বন, স্তন চোষা এবং টিপ দেয়ার মধ্যেই সীমাবদ্ব রাখবেন।

১৭) আমার স্বামী আমার স্তনের বোঁটা চুষে এবং স্তন টিপে। এটা কী জায়েজ?
উত্তরঃ হ্যাঁ। এটি অবশ্যই জায়েজ। তাছাড়া স্তন টিপলে প্রাকৃতিকভাবেই আপনার স্তন বড় হবে।

১৮) আমি কী আমার স্ত্রীর স্তনের দুধ খেতে পারবো? এটি কী জায়েজ?
উত্তরঃ না। এটি জায়েজ নয়। যদি আপনি ইচ্ছা করে খান, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। তাছাড়া স্তনের দুধ শুধুমাত্র সন্তানের জন্য, স্বামীর জন্য নয়।

১৯) সঙ্গমের সময় শরীরে কী একটু হলেও কাপড় রাখা উচিত?
উত্তরঃ এটি রাখলে ভালো। তবে চাইলে পুরোপুরি উলঙ্গ হয়েও সঙ্গম করতে পারেন। সেটা আপনাদের ব্যাপার।

২০) স্বামী-স্ত্রী কী উলঙ্গ হয়ে বিছানায় শয়ন করতে পারবে?
উত্তরঃ হ্যাঁ। এতে কোন সমস্যা নেই।

২১) বিছানা ছাড়া কী অন্য যে কোন স্থানে সঙ্গম করা যাবে?
উত্তরঃ হ্যাঁ। তবে স্থানটি নির্জন হতে হবে এবং আপনাদের সঙ্গমের দৃশ্য যেন অন্যের দৃষ্টিগোচর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্থানটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

২২) রোযা রাখা অবস্থায় কী সঙ্গম করা যাবে?
উত্তরঃ না। এটি রোযা ভঙ্গের অন্যতম কারণ। যদি ভূলবশত রোযা রাখা অবস্থায় সঙ্গমে লিপ্ত হয়ে পড়েন, তাহলে তা মনে পড়া মাত্রই দুজনে পৃথক হয়ে যাবেন। এরজন্য কোন কাজ্বা কাফফারার প্রয়োজন নেই।

২৩) আমি জানি যে, সন্তান জন্মের পরবর্তী ৪০ দিন পর্যন্ত সঙ্গম জায়েজ নয়। এটা কী সত্যি?
উত্তরঃ হ্যাঁ। কারণ সন্তান জন্মের পরবর্তী ৪০ দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়ে থাকে। তাই এ সময়ে সঙ্গম জায়েজ নয়।

২৪) হজ্জ বা উমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থানকালে কী সঙ্গম করা যাবে?
উত্তরঃ না। এটি জায়েজ নয়। কারণ ইহরাম অবস্থায় সঙ্গম করলে হজ্জ বা উমরাহ বাতিল হয়ে যাবে। তাছাড়া হজ্জ বা উমরাহ একটি ইবাদত এবং এটি ইসলামের পাচঁটি স্তম্ভের মধ্যে একটি।

২৫) ইসলাম কী সমকামী সমর্থন করে?
উত্তরঃ না। কারণ, সমকামী পৃথিবীতে চলমান বংশবৃদ্বির ধারাকে রোধ করে।

২৬) ইসলামে কী গর্ভপাত করা হারাম?
উত্তরঃ হ্যাঁ। তবে যদি এমন অবস্থার সৃষ্টি হয় যে, সন্তানকে বাচাঁতে গেলে মায়ের মৃত্যু হবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করা জায়েজ।

২৭) স্বামী-স্ত্রী কী একে অপরের গোপনাঙ্গের লোম কাটতে পারবে?
উত্তরঃ হ্যাঁ। এতে কোন সমস্যা নেই।

২৮) রোযা রাখা অবস্থায় আমি কী আমার স্ত্রীকে চুম্বন করতে বা জড়িয়ে ধরতে পারবো?
উত্তরঃ যদি স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে যদি আপনার সঙ্গমের ইচ্ছা জেগে ওঠে বা যদি এ দুটি কাজ করার ফলে আপনার বীর্যপাত হয়, তবে তা আপনার জন্য প্রযোজ্য নয়। যদি আপনি এ দুটি কাজ করার পরও নিজেকে সংযত রাখতে পারেন তবে এটি আপনার জন্য প্রযোজ্য।

২৯) সঙ্গমকালে কী সেক্সটয় ব্যবহার করা যাবে?
উত্তরঃ করা যায়, তবে না করাই ভালো। প্রয়োজনে সেক্সটয়ের বিকল্প হিসেবে হাত ব্যবহার করতে পারেন।

৩০) সঙ্গম করার জন্য কি নির্দিষ্ট কোন সময় রয়েছে?
উত্তরঃ না। আপনি যখন ইচ্ছা তখনই সঙ্গম করতে পারেন। তবে মধ্যরাতকে সঙ্গমের জন্য আদর্শ সময় হিসেবে বেছে নেন অধিকাংশ দম্পতি।

৩১) হিল্লা বিবাহ কী ইসলাম সমর্থিত?
উত্তরঃ না। হিল্লা বিবাহ হারাম। এটি মূলত কোনো বিয়েই নয় বরং হিল্লা স্বামীর সাথে বিয়ে ও সঙ্গম করাও হারাম।

৩২) একই দিনে কী একাধিক স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে?
উত্তরঃ না। কোন স্ত্রীর সাথে যেদিন সঙ্গমের দিন থাকবে সেদিন অন্য আর এক স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না।

৩৩) নারীদের কী খৎনা করা জরুরী?
উত্তরঃ নারীদের খৎনা করা কোন আবশ্যকীয় বিষয় নয়। পুরুষদের খৎনা করা সুন্নত। কিন্তু মহিলাদের খৎনা করা সুন্নত বা জরুরী কিছু নয়। এছাড়া হাদীস ব্যাখ্যাকারীগণও নারীদের খৎনাকে সুন্নত বা জরুরী সাব্যস্ত করেননি। তবে নারীদের খৎনা করতে বাধ্য করা জায়েজ নয়।

৩৪) একই দিনে কী স্ত্রীর সাথে একাধিকবার সঙ্গম করা যাবে?
উত্তরঃ করা যাবে। যদি একই সময়ের মধ্যে একাধিকবার সঙ্গম করা হয় তাহলে সঙ্গম শেষে একবার গোসলই যথেষ্ট। আর যদি ভিন্ন ভিন্ন সময়ে করা হয় তবে আলাদাভাবে গোসল করতে হবে। তবে আদর্শ হলো সপ্তাহে ২/৩ বার সঙ্গম করা।

৩৫) মুতা বিবাহ কী শুধুমাত্র শিয়া ইসলামের প্রচলিত?
উত্তরঃ হ্যাঁ। এটি একসময় সুন্নি ইসলামে প্রচলিত থাকলেও প্রথমে মহানবী (সঃ) এবং পরবর্তীতে হযরত ওমর (রা) এটি নিষিদ্ব করেন। তবে শিয়া ইসলামে আজো মুতা বিবাহ প্রচলিত রয়েছে।

৩৬) গর্ভাবস্থায় কী সঙ্গম করা যাবে?
উত্তরঃ যদি গর্ভাবস্থায় ভ্রণের কোন প্রকার ক্ষতি হবার আশঙ্কা না থাকে তাহলে তা খুবই সতর্কতার সাথে করা যাবে।

৩৭) স্ত্রীদের সঙ্গমবিহীন থাকার সাধারণ ধৈর্য সীমা কত মাস?
উত্তরঃ সাধারণত চার মাস। তবে পর্যাপ্ত কারণ ছাড়া এর বেশী সময় স্ত্রীদের সঙ্গম ছাড়া কাটানো ঠিক নয়।

৩৮) পুরুষাঙ্গ যোনীপথে প্রবেশ করানোর পর যদি বীর্যপাত না হয় তাহলে কী গোসল করতে হবে?
উত্তরঃ হ্যাঁ। এটি ফরয। এছাড়া যদি পুরুষাঙ্গ যোনীপথে প্রবেশ না করেও অন্য উপায়ে (যেমনঃ হস্তমৈথুন) বীর্যপাত করা হয় তবুও গোসল করা ফরয।

৩৯) স্বামীর সাথে আমার সঙ্গম শেষ হওয়ার পরপরই আমার মাসিক শুরু হয়ে গেছে। এমন অবস্থায় কী গোসল জরুরী?
উত্তরঃ না। এমন অবস্থায় গোসল জরুরী নয়। একেবারে মাসিক বন্ধ হবার পরই গোসল করে পবিত্র হতে হবে।

৪০) নগ্ন অবস্থায় স্বামী-স্ত্রী আলিঙ্গন করলে যদি বীর্যপাত না হয়ে মযী বের হয় তাহলে কী গোসল করা ফরয?
উত্তরঃ না। এক্ষেত্রে গোসল ফরয নয়। পুরুষাঙ্গ ধুয়ে ওযূ করলেই যথেষ্ট।

শনিবার, ৯ জুন, ২০১৮

৬/০৯/২০১৮ ১১:৫০:০০ AM

স্ত্রী সহবাস ও নেক সন্তান লাভের গুরুত্বপূর্ণ ১২টি সুন্নাত!

একটা নেক সন্তান দশটা বিপথগামী সন্তানের চেয়ে উত্তম । সকল দম্পতি তাদের দাম্পত্ত জীবনে নেক সন্তান লাভের কামনা করে। নেক সন্তান লাভে স্ত্রী সহবাস একটা গুরুত্বপুর্ণ বিষয়। নেক সন্তান লাভের উপায় কি? নেক সন্তান লাভ ও স্ত্রী সহবাসের গুরুত্বপূর্ণ ১২টি সুন্নাত এখানে তুলে ধরা হল…

১। নেক সন্তান লাভে স্বামী-স্ত্রী উভয়ই পাক পবিত্র অবস্থায় সহবাস করতে হবে ।

২। অবশ্যই “বিসমিল্লাহ” বলে সহবাস শুরু করা। ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নেবে। সেক্সের সময় এই ভুলগুলো কখনো করবেন না ।

৩। মনে রাখবেন কোন শিশু বা পশুর সামনে সংগমে রত হবে না

৪। সহবাসের সময় ঘরের বা সহবাসের স্থান পরিষ্কার রাখুন। দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত। উল্লেখ্য যে , ধুমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এতে কামভাব কমে যায়। আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা।

৫। সম্ভব হলে সহবাসের আগে সুগন্ধি ব্যবহার করুন । সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহর রাসুলের [সা.] সুন্নত।

৬। অবশ্যই পর্দা ঘেরা স্থানে সংগম করবে। কোন মতেই খোলা জায়গা যেমন বাড়ির ছাঁদ, মাঠে যৌনমিলন করবেন না ।

৭। কোনোভাবেই কেবলামূখী না হওয়া।

৮। যৌনমিলনের আগে সঙ্গিনীকে ভালভেবে উত্তেজিত করুন। সংগম শুরু করার পূর্বে শৃঙ্গার (চুম্বন, স্তন মর্দন ইত্যাদি) করবে। এতে নারীকে দ্রুত ও পরিপূর্ন যৌন তৃপ্তি দেওয়া যায় ।

৯। বীর্যপাতের সাথে সাথে উঠে পরবেন না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে।

১০। মনে রাখবেন স্বামী-স্ত্রী উভয়ই একেবারে উলঙ্গ হবে না। গায়ে কিছু কাপর রাখুন ।

১১। বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে। কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে।

১২। নিয়ত ঠিক করুন। হযরত আলী (রা.) তাঁর অসিয়ত নামায় লিখেছেন যে, সহবাসের ইচ্ছে হলে এই নিয়তে সহবাস করতে হবে যে, আমি ব্যভিচার থেকে দূরে থাকবো। আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবেনা আর জন্ম নেবে নেককার ও ভালো সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই সাথে সাথে উদ্যেশ্যও পূরণ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।
৬/০৯/২০১৮ ১১:৪৮:০০ AM

ইসলামে যেসব মেয়েদের সাথে সহবাস করা নিষেধ!

পুরুষরা যেসব নারীকে বিয়ে করতে পারবে না : পুরুষদের জন্য ১৪ শ্রেণির নারীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বৈধ। তবে তাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ। কিন্তু এসব নারী ছাড়া অন্য নারীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা পুরুষদের জন্য বৈধ নয়।

তবে ইসলামী শরিয়তের শর্ত মোতাবেক তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ।

ওই ১৪ শ্রেণির নারী যথাক্রমে—(১) মা। (২) আপন দাদি, নানি ও তাদের ঊর্ধ্বতন নারীরা। (৩) সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। (৪) আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান ও আপন ছেলেসন্তানদের স্ত্রী। (৫) যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন সংঘটিত হয়েছে, তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর কন্যাসন্তান এবং স্ত্রীর মা—অর্থাৎ শাশুড়ি, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি। (৬) ফুফু—অর্থাৎ পিতার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। (৭) খালা—অর্থাৎ মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। (৮) ভাতিজি—অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের অধস্তন কন্যাসন্তান। (৯) ভাগ্নি—অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের অধস্তন কন্যাসন্তান। (১০) দুধসম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধস্তন কোনো কন্যাসন্তান এবং দুধসম্পর্কীয় ছেলের স্ত্রী। (১১) দুধসম্পর্কীয় মা, খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন মহিলারা। (১২) দুধসম্পর্কীয় বোন, দুধবোনের মেয়ে, দুধভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান। (১৩) যৌনশক্তিহীন এমন বৃদ্ধা, যার প্রতি পুরুষের কোনো প্রকার আকর্ষণ নেই। (১৪) অপ্রাপ্তবয়স্ক এমন বালিকা, যার প্রতি পুরুষের এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। উল্লেখ্য, ১৩ ও ১৪ নম্বরে বর্ণিত মেয়েদের সঙ্গে বিবাহ জায়েজ আছে। উপরোক্ত নারীরা ছাড়া পুরুষের জন্য অন্য কোনো মহিলার সঙ্গে দেখা-সাক্ষাৎ জায়েজ নয়। (সুরা নিসা : ২৩, তাফসিরে মাজহারি : ২/২৫৪)

যেসব পুরুষের সঙ্গে নারীদের বিয়ে বৈধ নয় : নারী এমন ১৪ শ্রেণির পুরুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারবে, যাদের সঙ্গে তাদের বিবাহ নিষিদ্ধ : (১) পিতা, দাদা, নানা ও তাঁদের ঊর্ধ্বতন পুরুষরা। (২) সহোদর ভাই, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই। (৩) শ্বশুর, আপন দাদা শ্বশুর ও নানা শ্বশুর এবং তাঁদের ঊর্ধ্বতন পুরুষরা। (৪) ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত পুত্রসন্তান। (৫) স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র। (৬) ভাতিজা—অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের ছেলে ও তাদের অধস্তন কোনো ছেলে। (৭) ভাগিনা—অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের ছেলে ও তাদের অধস্তন কোনো ছেলে। (৮) চাচা—অর্থাৎ বাপের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই। (৯) মামা—অর্থাৎ মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই। (১০) দুধসম্পর্কীয় ছেলে, ছেলের ছেলে, দুধসম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত যেকোনো পুত্রসন্তান এবং দুধসম্পর্কীয় মেয়েদের স্বামী। (১১) দুধসম্পর্কীয় বাপ, চাচা, মামা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষ। (১২) দুধসম্পর্কীয় ভাই, দুধভাইয়ের ছেলে, দুধবোনের ছেলে এবং তাদের ঔরসজাত যেকোনো পুত্রসন্তান। (১৩) যৌনশক্তিহীন এমন বৃদ্ধ, যার মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নেই এবং তার প্রতি মহিলাদেরও কোনো আকর্ষণ নেই। (১৪) অপ্রাপ্তবয়স্ক এমন বালক, যার এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। উল্লেখ্য, ১৩ ও ১৪ নম্বরে বর্ণিত পুরুষদের সঙ্গে বিয়ে জায়েজ আছে।

নারীর জন্য উপরোক্ত পুরুষরা ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা জায়েজ নয়। সুতরাং চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাশুর, খালু, ফুফা, চাচাতো শ্বশুর, উকিলবাপ, ধর্মবাপ, ধর্মভাই, দুলাভাই, বেয়াই, ননদের জামাই প্রমুখের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা হারাম এবং তাদের সঙ্গে বিয়েশাদি জায়েজ। স্ত্রীর বর্তমানে বা তার ইদ্দতের সময় তার বোনকে বিয়ে করা হারাম। (সুরা নূর : ৩১, তাফসিরে মাজহারি : ৬/৪৯৭-৫০২, মাআরেফুল কোরআন : ৬/৪০১-৪০৫, হেদায়া : ২/৩০৭, ফাতহুল কাদীর : ২/১১৭)

শুক্রবার, ৮ জুন, ২০১৮

৬/০৮/২০১৮ ১১:৩৭:০০ AM

জুম্মার নামাজ না পড়লে বা ইচ্ছাকৃত ছেড়ে দিলে ভয়াবহ শাস্তি

মুসলমানদের কাছে সপ্তাহের সবচেয়ে গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিন হল শুক্রবার অর্থাৎ জুম্মার দিন। ফজিলতের কারণে এদিনটি গরীবের ঈদের দিন বলা হয়ে থাকে। জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ (সা.)। অপর দিকে বিনা বারণে জুম্মার নামাজ ছেড়ে দেয়ার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।

জুমার নামাজ না পড়ার পরিণাম : রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যাক্তি পরপর তিনটি জুম্মা বিনা ওজরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ঐ ব্যাক্তির অন্তরে মোহর মেরে দেবেন। (তিরমিযী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ)।

অপর এক হাদীসে রাসূল (সা.) বলেছেন, জুম্মা ত্যাগকারী লোকেরা হয় নিজেদের এই খারাপ কাজ হতে বিরত থাকুক। ( অর্থাৎ জুম্মার নামাজ আদায় করুক), নতুবা আল্লাহ তাআলা তাদের এই গোনাহের শাস্তিতে তাদের অন্তরের ওপর মোহর করে দেবেন। পরে তারা আত্মভোলা হয়ে যাবে। অতপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। (মুসলিম)।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যাক্তি পর পর তিনটি জুম্মার পরিত্যাগ করবে, সে ইসলামকে পিছনের দিকে নিক্ষেপ করল। (মুসলিম)।

তবে আবার রাসূল (সা.) বলেছেন, চার শ্রেণির লোক ব্যতিত জুম্মার নামাজ ত্যাগ করা কবিরা গোনাহ। চার শ্রেণির লোক হল- ক্রীতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্ত বয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)।

মহান আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত জুম্মার নামাজ আদায় করে ভয়াবহ শাস্তি থেকে সবাইকে হেফাজত করুন। আমীন

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

৬/০৭/২০১৮ ১১:৪১:০০ AM

স্ত্রীর স্তন চোষণ করা স্বামীর জন্য হালাল না হারাম ?

স্বামীর জন্য বৈধ তার স্ত্রীর স্তনবৃন্ত চোষণ করে উভয়ের যৌন উত্তেজনা বৃদ্ধি করা। সে ক্ষেত্রে যদি স্ত্রীর দুধ তার পেটে চলে যায়, তাহলে তাতে কোন প্রকার ক্ষতি হয় না এবং স্ত্রী তার মা হয়ে যায় না। কারণ দুধ পানের মাধ্যমে হারাম হওয়ার যে সব শর্ত আছে, তা হলঃ

১। দুই বছর বয়সের মধ্যে দুধ পান করতে হবে। সুতরাং তার পরে বড় অবস্থায় দুধ পান করলে হারাম হবে না।

২। পাঁচবার পান করতে হবে।

সুতরাং ২/৪ বার পান করলে কোন প্রভাব পড়ে না। আর বড় অবস্থায় ৫ বারের বেশী পান করলেও কোন ক্ষতি হয় না। (ইবনে বায, ইবনে উষাইমীন)

দলিল:
প্রামান্য গ্রন্থাবলী
১. সূরা বাক্বারা-২৩৩

২. সূরা আহকাফ-১৫

৩. ফাতওয়ায়ে শামী-৪/৩৯৭

৪. তাফসীরে মাযহারী-১/৩৫৬

৫. কেফায়াতুল মুফতী-৫/১৬২

আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে তাঁর দেখানো পথ অনুযায়ী চলার তাওফিক দান করুন।

রবিবার, ৩ জুন, ২০১৮

৬/০৩/২০১৮ ০২:০৮:০০ PM

রোজায় নারীদের করণীয় সংক্রান্ত মাসায়েল

রোজা মুসলমান নারী-পুরুষের জন্য সমান মর্যাদার। এই ইবাদত সকলের ওপর ফরজ করা হয়েছে। তবে সৃষ্টিগত কিছু বিধি-নিষেধের কারণে রমজান মাসজুড়ে নারীরা সকল রোজা নাও রাখতে পারেন। এসবের মধ্যে রয়েছে—

► মহিলা যদি নিজের হায়েজের (মাসিক) আর্দ্রতা তথা পবিত্রতার নিদর্শন দেখতে পায়। যার দ্বারা বুঝতে পারে যে সে এখন পাক হতে যাচ্ছে। তাহলে রাতেই রোজার নিয়ত করবে। আর যদি পবিত্রতার নিদর্শন না দেখা যায়, তাহলে ভেতরে তুলা লাগিয়ে দেবে। যদি পরিষ্কার থাকে, তাহলে রোজা রাখবে। যদি দ্বিতীয়বার হায়েজের রক্ত এসে যায়, তাহলে রোজা ভেঙে ফেলবে।

► মহিলা যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল তার হায়েজ জারি হবে। তাহলেও সে রোজা ভাঙবে না। যতক্ষণ না সে তার হায়েজের রক্ত দেখতে পায়। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২৭৮)

► হায়েজা মহিলার জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থার ওপর থাকা। আল্লাহ তাআলা তার ওপর যে ফয়সালা করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। এমন কিছু ব্যবহার না করা, যার দ্বারা রক্ত বন্ধ হয়ে যায়। বরং হায়েজ অবস্থায় রোজা ছেড়ে দেয়া। অতঃপর রোজাগুলোর কাজা আদায় করে নেয়া। কেন না, উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা এমনটিই করেছেন। আর যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়, তাহলেও রোজা হয়ে যাবে। (আপকে মাসায়েল : খণ্ড ৩, পৃ. ২০৭)

► নেফাজওয়ালা (সন্তান জন্মদানের পর) মহিলা যদি ৪০ দিন হওয়ার আগেই পাক হয়ে যায়, তাহলে রোজা রাখবে এবং নামাজের জন্য গোসল করে নেবে।

► আর যদি ৪০ দিন অতিবাহিত হওয়ার পরও রক্ত জারি থাকে, তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে। কেন না তার রক্ত ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করা হবে। (বেহেশতি জেওর : পৃষ্ঠা : ১৬০, শরহে বেকায়া : খ. ১, পৃ. ১২০)

► হায়েজওয়ালা মহিলা যদি সূর্য হেলার আগেই পাক হয়ে যায় এবং রোজার নিয়ত করে, তাহলে তার ফরজ আদায় হবে না। (শামি : খ. ৩, পৃষ্ঠা : ৩৮৫)

► মহিলারা রমজান ছাড়া স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখবে না। (তিরমিজি : হাদির নম্বর ৭৮২)

শুক্রবার, ১ জুন, ২০১৮

৬/০১/২০১৮ ০২:৩৫:০০ PM

স্বামী স্ত্রী গোসল না করে সেহরি খেয়ে রোজা রাখতে পারবে?

স্বামী স্ত্রী গোসল না করে- রমজানে রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকার পর অনেক সময় গোসলের সময় থাকে না। কিন্তু এ দুই অবস্থায় গোসল করা ফরজ। এ ফরজ গোসল না করে যদি সেহরি খাওয়া হয় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে। এই নিয়ে অনেকের মনে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। আসুন জেনে রাখি মাসআলাটি।

প্রথমেই কিছু হাদিস থেকে বলছি-

বিষয়টির প্রমাণ রাসুলের সহধর্মিণী উম্মুল মোমিনীন আয়েশা রা. বর্ণিত হাদিস— ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻳﺪﺭﻛﻪ ﺍﻟﻔﺠﺮ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻭﻫﻮ ﺟﻨﺐ ﻣﻦ ﻏﻴﺮ ﺣﻠﻢ، ﻓﻴﻐﺘﺴﻞ ﻭﻳﺼﻮﻡ .

রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে অতিক্রম করতেন। অত:পর তিনি গোসল করে রোজা রাখতেন। [বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯।] রাসুলের অপর স্ত্রী উম্মুল মোমিনীন উম্মে সালামা রা. বর্ণনা করেন:— ﻛﺎﻥ ﻳﺪﺭﻛﻪ ﺍﻟﻔﺠﺮ ﻭﻫﻮ ﺟﻨﺐ ﻣﻦ ﺃﻫﻠﻪ ﺛﻢ ﻳﻐﺘﺴﻞ ﻭﻳﺼﻮﻡ.

সহবাসের ফলে না-পাকি অবস্থায় রাসুল সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। [বোখারি : ১৯২৬]

ফিকহবিদদের মতে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে। কিন্তু কিভাবে?

৬/০১/২০১৮ ০২:৩২:০০ PM

রোজাবস্থায় কেন বার বার দোয়া পড়বেন এবং কোন ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়বেন!

রোজাবস্থায় কেন বার বার- রোজাবস্থায় কেন বার বার দোয়া পড়বেন এবং কোন ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়বেন!? রোজাবস্থায় দোয়া কবুল হয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না (বিফলে যায় না)।

তাদের একজন হলেন- রোজাদার ব্যক্তি। অন্য এক বর্ণনায় এসেছে, ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আরেক বর্ণনায় এসেছে ইফতাদের সময় দোয়া কবুল হয়। সুতরাং রোজাদার ব্যক্তির উচিত দিনভার সময়-সুযোগমতো আল্লাহর নিকট দোয়া করতে থাকা।

সাধারণত: দোয়ার নিয়ম হলো- একাকী দোয়া করা। পবিত্র অবস্থায় দোয়া করা উত্তম হলেও অজু না থাকলেও দোয়া করা যায়। এমনকি হাত না তুলে মনে মনে কিংবা মুখে বান্দা নিজের সব কামনা-বাসনার কথা আল্লাহর কাছে বলতে পারেন।

তবে দোয়ার ক্ষেত্রে সবচে’ লক্ষণীয় বিষয় হলো- হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না। তাই দোয়া কবুলের অন্যতম শর্ত- হালাল উপার্জন ও ভক্ষণের ব্যপারে সচেষ্ট থাকা। কল্যাণের মাস রমজানে দিনের যেকোনো সময়ের দোয়ার চেয়ে ইফতারপূর্ব মুহূর্তটি নানা কারণে দোয়ার জন্য আদর্শ সময়।

অথচ তখন রকমারী ইফতার আয়োজনে আমরা এতটাই ব্যতিব্যস্ত থাকি, আজান পর্যন্ত আর নিরবে কিছু সময় আল্লাহর নিকট দোয়া ও জিকির-আজকারে মাশগুল থাকার ফুরসৎ হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক।

ইফতারের সময় নিরবে আল্লাহর নিকট দোয়া করতে থাকা। ইফতারের আগে সাধারণ দোয়ার পাশাপাশি ইফতার করার পর হাদিসে বর্ণিত ইফতারের নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত।

এ বিষয়ে “বেশতো ডট কমে” সৌদি আরবের প্রিচার অ্যান্ড ট্রান্সলেটর, পশ্চিম দাম্মাম ইসলামি সেন্টারের এক লেখক বলেনঃ

আমি কিছু দোয়া/জিকির এর বিষয় বলবো যার রেফ: হাদিস এই মুহূর্তে দিতে পারবোনালঃ তিথি মনি: পবিত্র মাহে রমাদান আমাদের জন্য একটি বিশেষ রহমত ও দোআ কবুলের মাস! তাই আমি হাদিস উল্লেখ না করে তিনটি দোআ/জিকিরের বিষয় আপনাকে বলবো-

১) লাইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই), এই জিকিরটি আল্লাহর সর্বাধিক প্রিয় একটি জিকির যা আপনি সর্বাবস্থায় (একমাত্র শর্ত হলো শরীর পাক থাকা) আমল করতে পারেন! হাদিস শরীফে বর্ণিত আছে এই জিকির যে করবে তার সমস্ত গুনাহ আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দিবেন! তবে জিকির করার পূর্বে মনে মনে নিয়ত করা আবশ্যক!

এই জিকিরের একটা বিশেষ ধরণের ফযীলতের বিষয় সকলের অবগতির জন্য জানাচ্ছি-

এই জিকির কেউ যখন করেন তখন এটি ১ম থেকে ৬ষ্ঠ আসমান ভেদ করে ৭ম আসমানে আরশে আযীমের সামনে গিয়ে কাঁপতে থাকলে মহান রাব্বুল আলামিন এই কালিমাকে স্থির হতে বললে-

জবাবে এই কালিমা বলেন না আমিতো থামতে পারবোনা, কারণ অমুক বান্দা/বান্দি আমায় জিকির করছে তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি স্থির হতে পারছিনা। জবাবে মহান রাব্বুল আলামিন বলবেন-

ওহ এই কথা, আমার বান্দা/বান্দি যখন এই কালিমা জিকির করার নিয়ত করেছে তখনি আমি তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি! এর পরই এই কালিমা স্থির হবে! সুবহানাল্লাহ ।

দোয়া ইউনুস এর রয়েছে আলাদা তাৎপর্য! এটাও দুনিয়া ও আখেরাতের সুখ সম্মৃদ্ধি চেয়ে ফরজ নামাজের পরে এমনকি সেজদার তাসবীর পরে ৩ বার পড়ার ফজিলত অনেক তাৎপর্যপূর্ণ । কোন কোন হাদিসে আছে যে কোন নিয়ত করে এই দোয়া পড়লে আল্লাহ তা কবুল করেন!

তৃতীয়ত: কোন ব্যাক্তি যদি প্রতি ফরজ নামাজে যেকোন একটি সেজদার তাসবীহ শেষ করে নিয়ত সহকারে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আজাবান্নার নার ৩ বার পড়ে-

তাহলে আল্লাহ তার ইহকাল এবং পরকালের সর্বরকমের সুখ শান্তির ব্যবস্থা করবেন ! তবে নেট থেকে নেয়া উত্তরের উপরি অংশে বর্ণিত শর্ত সমস্ত দোয়া কবুলের শর্ত সঠিক থাকতে হবে। আমি খুবই অসুস্থ, আমার ডায়াবেটিস এবং দুইটি কিডনিই ক্ষতিগ্রস্থ, যা এখন ৫টি স্তরের মাঝে 3rd স্টেজে আছে।

সাথে রয়েছে আনুষঙ্গিক অনেক জটিলতা, যার ফলে এবারের রোজা আমি রাখতে পারছিনা। জানিনা, ভবিষ্যতে আর রোজা আদায় করতে পারবো কিনা, এই উত্তরের মাধ্যমে সমস্ত বেশতবাসী মুসলিম ভাই বোনদের কাছে এই পবিত্র মাসে আমি আমার জন্য দোআ খায়ের করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি!

জানতে অজান্তে কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি! সবাই ভালো থাকবেন, সবার রোজা এবং যাবতীয় ইবাদত বন্দেগী মহান রাব্বুল আলামিন কবুল করুক এই দোআ করে শেষ করছি !ধন্যবাদ সবাইকে।
৬/০১/২০১৮ ১১:৫৪:০০ AM

রোজায় সহবাস ও গোসলের নিয়ম!

ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। যদি কেউ এর পূর্বে শূয়ে পড়তো তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত।

এর ফলে সাহাবাগন কষ্ট অনুভব করছিলেন। অতপর আল্লাহ আয়াত নাজিল করে মাগরিব থেকে সুভহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন।

রাসূল সা: বলেছেন, ইফতার তাড়াতাড়ি কর আর সেহরি বিলম্ব কর। হযরত আনাস রা: বলেন আমরা সেহরি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম। এখানে একটা বিষয় জ্গাতব্য যে যেহেতু আল্লাহতায়ালা রোজাদারের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সুবেহসাদিক পর্যন্ত নির্ধারন করেছেন কাজেই সকালে যে ব্যাক্তি অপবিত্র অবস্হায় উঠলো সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরা করে নিল।

যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে ওজু করে সেহরি পুরা করে গোসল করে নামাজ আদায় করে নিবে। কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন তবে মনে রাখবেন ফজরের নামাজের পুর্বে অবশ্যি নিজেকে পবিত্র করে নিতে হবে। 

বুধবার, ৩০ মে, ২০১৮

৫/৩০/২০১৮ ০৫:১০:০০ PM

সহবাসের সময় মেয়েদের যোনী চোষা কি ইসলামে বৈধ?

ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে রয়েছে প্রকাশ্য থেকে গোপনীয় সকল ধরনের সমস্যার সমাধান। আমাদের জন্য কোনটি ভালো কোনটি মন্দ ইসলাম তা আগে থেকেই নির্ধারন করে দিয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো ” স্বামী স্ত্রীর পরস্পর মুখ মৈথুন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি ” সম্পর্কে।

পশ্চিমা সংস্কৃতিতে আজ মিলনে বা অন্য সময় নর-নারী পরষ্পরের মুখমৈথুন সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিন্তু বিষয়টা সৃষ্টির সেরা জীব হিসেবে কতটা যৌক্তিক এটাও একটা প্রশ্ন দাড় করিয়ে দেয়। তাছাড়া এ সংক্রান্ত ধর্মীয় বিধি নিষেধই বা কি এটাও জানার বিষয়। বিশেষ করে ইসলামে এর কি বিধান রয়েছে তাও চিন্তা করা দরকার। স্বামী/স্ত্রী সহবাসের ক্ষেত্রে ইসলামে দুই বিষয় নিষিদ্ধ করা হয়েছে। আর তা হলো:

১. পায়ুপথে মিলন।
২. মাসিক ঋজচক্রের সময় মিলন।

এ দুই বিষয় ছাড়া স্বামী-স্ত্রী নৈতিকতার সীমায় থেকে যেভাবে ইচ্ছা সেভাবে মিলন/আনন্দ উপভোগ করতে পারবে।প্রথমত ইসলামী বিধান অনুযায়ী মানবদেহে পায়ূতে লিঙ্গ প্রবেশ হারাম। নিজ স্ত্রীর সঙ্গেও পায়ূমৈথুন হারাম বা নিষিদ্ধ। ইসলামী বিধান অনুসারে, এ কাজ কবিরা গুনাহ বা সর্বোচ্চ পাপ।

এবার আসুন গোপনাঙ্গ চোষন প্রসঙ্গেঃ
গোপনাঙ্গ চোষন অধিকাংশ দেশেই বৈধ। ইসলাম ধর্মে শুধুমাত্র নারীদের মাসিকের সময় যৌনমিলনে নিষেধ আছে। কিন্তু কিছু কিছু ইসলামি চিন্তাবিদের মতে এটা মাকরূহ, কারণ গোপনাঙ্গ চোষন এর মাধ্যমে স্বামীর লিঙ্গ থেকে স্ত্রীর মুখে বা স্ত্রীর যোনি থেকে স্বামীর মুখে নাপাক তরল যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ।

অন্যান্য ইসলামি চিন্তাবিদরা জোর দিয়ে বলেছেন গোপনাঙ্গ চোষন নিষিদ্ধ বলা যায় এমন দলিল কোথাও পাওয়া যায়নি। স্বামী অথবা স্ত্রীর গোপনাঙ্গ মানব দেহের অন্য অঙ্গের মতই বিবেচনা করা হয় (যেমন স্তন অথবা ঠোট)। অন্যদিকে মুখ হচ্ছে শরীরের সর্বাপেক্ষা পবিত্র অঙ্গ। তাই ইসলামিক চিন্তাবিদগন সতর্ক করে দিয়েছেন কোন ভাবেই মনি অথবা মজি (প্রাক-মিলন-তরল অথবা বীর্য) যেন মুখের ভিতর না যায়। এ তরল মুখে যাবার সম্ভাবনা প্রচুর। তাই এই চোষন ক্রিয়াকে মাকরুহ্ বলেছেন অনেকে।
৫/৩০/২০১৮ ১২:২৮:০০ PM

রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস ও বীর্যপাতের বিধান

রোযাবস্থায় বীর্যপাত এবং স্বপ্নদোষের বিধান

আলহামদুলিল্লাহ্ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মাবাদঃ
রামাযান মাসে সাউম পালনকারী ভাইদের পক্ষ থেকে উপরোক্ত বিষয়ে প্রায় প্রায় প্রশ্ন করা হয়। এ সম্পর্কে শরীয়ার সঠিক বিধান না জানা থাকার কারণে অনেকে অনেক রকমের ধারণা করে। কেউ মনে করে তার রোযা নষ্ট হয়ে গেছে, কেউ বলে রোযা মাকরূহ হয়ে গেছে, কেউ ভাবে তার দ্বারা গুনাহ হয়ে গেছে আর কেউ সংশয়ে থাকে। তাই
সংক্ষিপ্তাকারে বিষয়টির শারঈ সমাধান উল্লেখ করার নিয়ত করেছি। আল্লাহই তাওফীকদাতা।

প্রথমতঃ আমাদের মনে রাখা উচিৎ যে, রোযা/ সাউম হচ্ছে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও যৌনসঙ্গম হতে বিরত থাকা। [ফাতহুল বারী, ৪/১৩২]

তাই যৌন সঙ্গম হচ্ছে রোযা ভংগের একটি অন্যতম কারণ। অতঃপর জানা উচিৎ যে, রোযাবস্থায় বীর্যপাতের দুটি অবস্থা রয়েছে। যথা:

(ক) রোযাদার স্বেচ্ছায় স্বয়ং তার বীর্যপাত ঘটায়। অর্থাৎ তার নিজের এখতিয়ারে বীর্যপাত করা হয়।

(খ) সে স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় না। অর্থাৎ তার এখতিয়ারে তা ঘটানো হয় না। প্রথম অবস্থা আবার কয়েক শেণীতে বিভক্তঃ

১-রোযাবস্থায় স্ত্রী সঙ্গম করা: স্ত্রী-সঙ্গম বলতে স্ত্রীর যোনীতে লিঙ্গের অগ্রভাগ (মাথা) প্রবেশ করা বুঝায়, তাতে  বীর্যপাত হোক বা নাই হোক। স্ত্রীর পায়ু পথে লিঙ্গাগ্র প্রবেশ করানোও এরই অন্তর্ভুক্ত। এটা রোযাদারের এখতিয়ারভুক্ত কাজ। এমন হলে সেই ব্যক্তির রোযা তো নষ্ট হবেই হবে কিন্তু তার সাথে সাথে তার উপর কয়েকটি বিধান অর্পিত হবে। যথা:

(ক) তাকে এই পাপ থেকে তাওবা করতে হবে।

(খ) এই কাজ ঘটার পর দিনের বাকী সময় রোযাবস্থায় থাকতে হবে

(গ) রামাযান পর তাকে সেই রোযা কাযা করতে হবে

(ঘ) কাফ্ফারা দিতে হবে। এই অপরাধের কাফ্ফারা হচ্ছে

যথাক্রমেঃ

(১) একটি দাস স্বাধীন করা।

(২) সম্ভব না হলে একটানা ধারাবাহিক দুই মাস রোযা রাখা।

(৩) এটিও সম্ভব না হলে ৬০ জন মিসকীনকে খাদ্য দান করা। আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বসে ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাকে কিসে ধ্বংস করে ফেলল? সে বলল, রোযাবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কোনো দাস আছে যাকে তুমি স্বাধীন করে দিবে? সে বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দুই মাস ধারাবাহিক রোযা রাখতে পারবে? সে বলল, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ৬০ জন মিসকীনকে খাদ্য খাওয়াতে পারবে? সে বলল, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু অপেক্ষা করলেন অতঃপর এক পাত্রে খেজুর নিয়ে এসে বলেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি (এখানে)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা নাও এবং তা সাদাকা করে দাও। সে বলল, আমার থেকে বেশী দরিদ্র কি আর আছে, আল্লাহর রাসূল? আল্লাহর কসম এই দুই পাহাড়ের মাঝে আমার চেয়ে অধিক দরিদ্র বাড়ি আর নেই। (ইহা শুনে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসে দিলেন এমনকি তাঁর চোয়ালের দাঁত প্রকাশ পেল। তারপর বললেন, তোমার পরিবারকে খাইয়ে দিও। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯৩৬/মুসলিম, সিয়াম অধ্যায় নং ১১১১]

• এই খাদ্য সোয়া কেজি বা দেড় কেজি পরিমাণ হবে এবং প্রত্যক সমাজে যে খাদ্য প্রচলিত রয়েছে সে খাদ্যের মধ্যম মানের খাদ্য বিবেচ্য হবে। [মুগনী,৪/৩৮২]

• রোযাবস্থায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাসকারী যদি হাদীসে বর্ণিত সাহাবীর ন্যায় দরিদ্র ব্যক্তি হয়, তাহলে তার উপর কাফ্ফারা নেই। [মুগনী,৪/৩৮৫]

• যদি সঙ্গমে স্ত্রী সম্মত ছিল, তাহলে তার প্রতিও উক্ত কাফ্ফারা জরুরি হবে। তবে যদি স্ত্রীকে স্বামী বাধ্য করেছিল কিংবা স্ত্রী এই বিধান জনতো না কিংবা সে রোযায় আছে তা ভুলে গিয়েছিল, তাহলে তার উপর শুধু কাযা জরুরি হবে কাফ্ফারা জরুরি হবে না। [শারহুল মুমতি, ইবনু উসায়মীন,৬/৪০১]

উল্লেখ্য যে, রোযার মাসে রাতে (ইফতারির পর থেকে ফজর পর্যন্ত) স্ত্রী সহবাস বৈধ। আল্লাহ তাআলা বলেন,

َّﻞِﻫُﺃ ﻢﻜﻟ ِﻡﺎﻴﺼﻟﺍ َﺔﻠﻴﻟ ُﺚَﻓَّﺮﻟﺍ ﻰﻟﺇ
ﻢﻜِﺋﺎﺴﻧ 187/ﺓﺮﻘﺒﻟﺍ …

“রোযার রাতে তোমাদের জন্য স্ত্রী-সম্ভোগ হালাল করা হয়েছে।” [বাক্বারাহ/১৮৭]

রাতে স্ত্রী-সহবাসের পর ফজর হয়ে গেলে, তার রোযার কোনো ক্ষতি হয় না। ফজর পর্যন্ত সে গোসল বিলম্ব করতে পারে। অতঃপর গোসল করে নামায আদায় করবে ও রোযা রাখবে। আয়েশা ও উম্মু সালামাহ (রাযিঃ) হতে বর্ণিত,
তারা উভয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সহবাসের পর জুনুবী (নাপাক) অবস্থায় ফজর করতেন, তারপর গোসল করতেন ও সাউম পালন করতেন। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯২৫-১৯২৬]

২-স্ত্রী-সঙ্গম ব্যতীত অন্য পদ্ধতিতে যৌন-স্বাধের সহিত বীর্যপাত করাঃ যেমন যৌন-স্বাধের সহিত স্ত্রীর সাথে  কোলাকুলি, আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করার সময় বীর্যপাত হওয়া।

এই ভাবে সকাম হস্তমৈথুন করতঃ বীর্যপাত করা কিংবা যৌনচাহিদার সাথে যৌন (পর্ণ) ছবি সহ ইত্যাদি দেখার ফলে বীর্যপাত করা কিংবা আরো অন্য পদ্ধতিতে স্বেচ্ছায় কামভাবের সাথে বীর্যপাত করা। এসবই রোযা ভঙ্গের কারণ। কেউ এমন করলে তার রোযা নষ্ট হয়ে যাবে, তার উপর তাওবা সহ রোযা কাযা করা জরুরি হবে। কিন্তু তার উপর কাফ্ফারা নেই; কাফ্ফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয়।

হাদীসে কুদসীতে বর্ণিত হয়েছে, “সে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পানাহার ও যৌনাচার পরিহার করে”। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৮৯৪, মুসলিম, সিয়াম অধ্যায়, ১১৫১]

তাই রোযার জন্য যেমন পানাহার বর্জন করা জরুরি তেমন যৌনাচার পরিহার করাও জরুরি। আর যে ব্যক্তি যৌনস্বাধের সাথে উক্ত কাজগুলি করে সে, যৌনাচার পরিহার করে না ফলে তার রোযা হয় না।

উপরোক্ত ক্ষেত্রে বীর্যপাত না হয়ে যদি কেবল মযী বের হয়। অর্থাৎ উত্তেজনার সাথে বীর্যস্খলন না হয়ে কেবল যৌনাঙ্গে আঠা জাতীয় পানি বের হয়, যাকে শরীয়ার ভাষায় মযী বলে। তাহলে সঠিক মতানুযায়ী তার রোযা নষ্ট হবে না কিন্তু এর ফলে তার অযু নষ্ট হবে এবং যেই স্থানে তা লাগবে, তা ধৌত করতে হবে। [শারহুল মুমতি, ইবনে উসাইমীন,৬/৩৭৬]

বীর্য এবং মযী এর মধ্যে পার্থক্য হলঃ
বীর্য যৌনস্বাধের সাথে বের হয়, বের হওয়ার পর শরীরে অলসতা ও দুর্বলতা অনুভোব হয়, বীর্যের রং সাদা তবে হলুদ বর্ণ হয়, গাঢ় হয়, পরিমাণে বেশী হয় এবং বেগে ছিটকে দফায় দফায় বের হয়। আর মযী পাতলা পরিষ্কার হয়, চটচটে হয়, কোনো বিশেষ রঙ্গের হয় না,  কোলাকুলি কিংবা সহবাসের পূর্বে কিংবা সহবাস করার সম্পর্কে চিন্তা করার সময় বের হয়, পরিমাণে সামান্য হয় এবং অনেক সময় বের হওয়ার অনুভূতিও হয় না। [মোট কথা মযী বের হলে রোযা নষ্ট হবে না বরং তার কাপড় ও শরীরের যেই  স্থানে তা লাগবে তা ধৌত করা জরুরি হবে এবং অযুবস্থায় থাকলে অযু
ভেঙ্গে যাবে।]

রোযাবস্থায় স্ত্রীর সাথে হাসি- রহস্য করা, আলিঙ্গন করা, চুমু খাওয়া, ইত্যদিতে যদি কেউ নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়, এর ফলে বীর্য কিংবা মযী বের না হয় আর না সহবাসে লিপ্ত হওয়ার আশংকা থাকে, তাহলে তার জন্য উক্ত কাজ বৈধ হবে। আয়েশা (রাযিঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোযাবস্থায়, চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন। আর তিনি তোমাদের মধ্যে নিজের প্রবৃত্তিকে সবচেয়ে বেশী নিয়ন্ত্রনকারী ছিলেন। [বুখারী, সাউম অধ্যায়, নং ১৯২৭]

আর যে ব্যক্তির আশংকা রয়েছে যে, এমন করলে তার বীর্য বা মযী বের হবে কিংবা সহবাসে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার জন্য রোযাবস্থায় উপরোক্ত কাজগুলি বৈধ হবে না। [ফতহুল বারী,৪/১৯৩,সহীহ আবুদাঊ নং ২০৬৫]

বিশেষ করে নবদাম্পত্যকে এ বিষয়ে সতর্ক থাকা উচিৎ।

দ্বিতীয় অবস্থাঃ রোযাদার স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় নি; অর্থাৎ তার এখতিয়ারে তা ঘটেনি যেমন, অসুস্থতা কিংবা স্বপ্নদোষের কারণে বীর্যপাত হওয়া। এমন হলে তার রোযার কোনো ক্ষতি হয় না। কারণ এটা তার এখতিয়ার বহির্ভূত কাজ এবং তাতে তার ইচ্ছার কোনো প্রকার দখল থাকে না। স্বপ্নদোষ হচ্ছে, ঘুমের অবস্থায় বীর্যপাত হওয়া। আর ঘুমন্ত ব্যক্তি থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন। অর্থাৎ আল্লাহর নিকট তাদের এই অবস্থার কোনো পাকড়াও করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তিন শ্রেণীর লোক হতে কলম তুলে নেওয়া হয়েছেঃ শিশু, যতক্ষণ না সে বালেগ (প্রাপ্ত বয়স্ক) হয়। ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়।” [স্বহীহুল জামে নং ৩৫১৩]

মহিলাদের স্বপ্নদোষঃ
মহিলাদেরও স্বপ্নদোষ হয়। একদা আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেঃ আল্লাহর রাসূল! আল্লাহ তাআলা সত্য বিষয়ে লজ্জা করেন না, মহিলার স্বপ্নদোষ হলে
তার উপর গোসল আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হ্যাঁ, যদি সে পানি দেখতে পায়। [বুখারী, নং ২৮২]

তাই কোনো মহিলা যদি ঘুমন্ত অবস্থায় কারো সাথে যৌনকাজ করতে দেখে এবং তারপর পানীয় কিছু বের হয়, তাহলে সেটা তার বীর্যপাত ধরা হবে। এমন হলে যেমন পুরুষের উপর গোসল জরুরি হয়, তেমন তার উপরও গোসল জরুরি হবে। ওয়া স্বল্লাল্লাহু আলা নাবিয়্যানা মুহাম্মাদ তাসলীমান মাযীদা।

লেখক: শাইখ আব্দুর রাকীব মাদানী লিসান্স, মদীনা বিশ্ববিদ্যালয় দাঈ, খাফজী দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

৫/২৯/২০১৮ ১২:০৯:০০ PM

সহবাসের সময় উত্তেজনা বৃদ্ধির জন্য পর্নোগ্রাফি দেখা কি জায়েজ?

সুন্নাতী জীবন  যাপন শুরু করলে আপনি রাসূল সাঃ এর স্ত্রীগণের সাথে ভাল ব্যবহার করার সুন্নাত, স্ত্রীদের যাবতীয় অধিকার প্রদানের ক্ষেত্রে গভীর দৃষ্টি রাখার সুন্নাতের ব্যাপারে কেন গাফেল হবেন? স্ত্রীর সাথে ৪ মাসে অন্তত একবার হলেও শারিরিকভাবে মিলিত হওয়া এটা স্ত্রীর অধিকার। এটা থেকে তাকে আপনি কিছুতেই বঞ্চিত করতে পারেন না।

আপনি হয়তো ভেবে নিয়েছেন যে,স্ত্রীর কাছে গেলে দ্বীনদার হওয়া যাবে না। আপনার এ ধারণাটি ভুল। যদি তাই হতো রাসূল সাঃ কখনো স্ত্রীদের কাছে সপ্তাহের দিন পালা করে প্রতিটি স্ত্রীর ঘরেই রাত্রি যাপন করতেন না।

আপনার বর্তমান অবস্থাটি হতে পারে দু’টি কারণে। যথা-
১-স্ত্রীর কাছে গমণকে দ্বীনদারীর জন্য ক্ষতিকর ভাবার কারণে। অন্য শব্দে বললে বলা যায় মানসিক কারণে।
২-শারিরীকভাবে অসুস্থ্য হওয়ার কারণে। অন্য শব্দে বললে শারিরিক অক্ষমতার কারণে।

প্রথম বিষয়টির সমাধানতো পূর্বেই বলা হয়েছে যে, আপনার ধারণাটি সঠিক নয়। তাই স্ত্রীর সাথে  স্বাভাবিকভাবেই আগের মত মিলিত হোন। এবং এটাকে নিশ্চিতরূপে রাসূল সাঃ এর সুন্নাত হিসেবে বিশ্বাস করে নিন। আশা করি তাতে আপনার সমস্যাটি কেটে যাবে।

আর যদি শারিরীক অসুস্থ্যতার কারণে হয়ে থাকে,তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন বা ব্যবহার করুন।

কিন্তু পর্নোগ্রাফী দেখা কিছুতেই এ সমস্যার সমাধান নয়। পর্নো ফিল্ম দেখা হারাম। এতে চোখের জ্যোতি কমে যায়। পর নারী দেখার হারাম গোনাহ হয়।

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ  وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ الخ

কুরআনে কারীমে ইরশাদ হয়েছে-“মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটাই তাদের জন্য পবিত্রতম পন্থা। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে ও তাদের লজ্জাস্থানকে হিফাযত করে। {সূরা নূর-৩০,৩১}

عن أبي موسى قال : ( دخلت امرأة عثمان بن مظعون على نساء النبي صلى الله عليه و سلم فرأينها سيئة الهيئة فقلن : ما لك ما في قريش رجل أغنى من بعلك قالت : ما لنا منه شيء ؟ أما نهاره فصائم وأما ليله فقائم قال : فدخل النبي صلى الله عليه و سلم فذكرن ذلك له فلقيه النبي صلى الله عليه و سلم فقال : يا عثمان أما لك في أسوة ؟ ) قال : وما ذاك يا رسول الله فداك أبي وأمي ؟ قال : ( أما أنت فتقوم الليل وتصوم النهار وإن لأهلك عليك حقا وإن لجسدك عليك حقا صل ونم وصم وأفطر ) قال : فأتتهم المرأة بعد ذلك عطرة كأنها عروس
আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত। তিনি বলেন,
হযরত ওসমান ইবনে মাযউন (রাঃ) এর স্ত্রী মলিন বদন এবং পুরাতন কাপড়ে নবী করিম(সাঃ) এর বিবিদের কাছে এলেন। তাঁরা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? কুরাইশদের মাঝে তোমার স্বামী থেকে ধনী কেউ নেই। তিনি বললেন, এতে আমাদের কি হবে? কেননা আমার স্বামীর রাত নামাযে কাটে ও দিন রোযায় কাটে। তারপর নবী করিম(সাঃ) প্রবেশ করলেন। তখন নবীজীর স্ত্রীগণ বিষয়টি তাকে বললেন। অত:পর হযরত ওসমান ইবনে মাযউন(রাঃ) এর সাথে সাক্ষাত হলে তিনি তাকে বললেন,-“আমার মধ্যে কি তোমার জন্য কোন আদর্শ নাই?” হযরত ওসমান(রা.) বললেন, কি বলেন? আমার পিতাও মাতা আপনার নামে উৎস্বর্গিত! তখন তিনি বললেন-“তাহলে তুমি রাতে নামায পড় আর দিনে রোযা রাখনা? অথচ তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, আর তোমার উপর তোমার শরীরেও হক রয়েছে, তুমি নামাযও পড়বে, আবার ঘুমাবেও, আর রোযাও রাখবে আবার ভাঙ্গবেও”। তিনি বলেনে তারপর আরেকদিন তার স্ত্রী পরিচ্ছন্ন ও সুগন্ধিত অবস্থায় এলেন যেন নববধু।  (সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৩১৬)
৫/২৯/২০১৮ ১২:০১:০০ PM

রমজানে দিনের বেলায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করলে সাওম কি নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন : যদি কোন পুরুষ রমজানে দিনের বেলা তার স্ত্রীকে চুমো দেয় বা আলিঙ্গন করে তা হলে তার সাওম কি নষ্ট হয়ে যাবে?

জওয়াব : যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে সাওমের কোন অসুবিধা হয় না। কেননা নবী করীম [সা.] সাওম অবস্থায় স্ত্রীকে চুমো দিতেন, আলিঙ্গন করতেন। তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর চুমো বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে সাওমের কোন ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত। আল্লা¬হ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদনা : জাকেরুল্লাহ আবুল খায়ের
৫/২৯/২০১৮ ১১:৫৭:০০ AM

মঙ্গলবারে স্বামী-স্ত্রীর মিলন ক্ষতিকর; এই বিষয়ে ইসলামে কি বলে?

প্রশ্ন - শুনেছি যে, মঙ্গলবারে সহবাস না করা আবশ্যক, কেননা সেদিন একটি জিনিস আগমন করে, যে প্রত্যেক সহবাসকারীকে অভিসম্পাত করে। মনে করা হয়, এর ফলে ভবিষ্যতে তারা ক্ষতির সম্মুখিন হবে।

উত্তর -
আল-হামদুলিল্লাহ

আল্লাহ আমাকে ও আপনাকে সত্য বুঝার তাওফিক দান করুন। যা বললেন তা একান্তই কুসংস্কার এবং নব আবিষ্কৃত বিষয়। কুরআন ও হাদিসে এর কোন দলিল নেই, বরং এসব হল পথভ্রষ্ট ও বিপথগামীদের প্রচারণা। যেমন তারা বলেছে : চাদ যখন বৃশ্চিকরাশি, অথবা রশ্মির নিচে, অথবা চাদ যখন পুরোপুরি আলোকরহিত পর্যায়ে পৌঁছে, চাদের এজাতীয় ক্ষণে সহবাস করা তারা মাকরুহ বলেছে। দেখুন : রায়েদ সাবরি, মুজামুল বিদায়ি: ৬৫৬ 

আল্লাহ তাআলা কিছু স্থান ও সময় ব্যতীত সব সময় ও সকল স্থানে স্ত্রী সহবাস হালাল করেছেন, যেমন :

এক. 
রমযানের দিনে সহবাস করা:
আল্লাহ তাআলা বলেন :
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْآَنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ
সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবূল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। বাকারা : (১৮৭)

দুই. 
হায়েজ ও নিফাসের সময় সহবাস করা:
আল্লাহ তাআলা বলেন :

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ
আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে। বল, তা কষ্ট। সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। (বাকারা : ২২২)

তিন.
মসজিদে সহবাস করা: 
আল্লাহ তাআলা বলেন,
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا
আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। (বাকারা : ১৮৭) 
মুহরিম থাকা অবস্থায়ও স্ত্রী সহবাস হারাম।
আর উপরের অমূলক কথার পক্ষে কোনো দলিল খোঁজে পাওয়া যাবে না। বরং এসব হচ্ছে বাতিল, গর্হিত ও অপছন্দনীয় জিনিস, যা ব্যাপক প্রচারণার ফলে কারো কারো নিকট মূল বিশ্বাসে পরিণত হয়েছে, তারা এ থেকে বিরত হচ্ছে না। এমন অনেক মানুষ রয়েছে, যারা মঙ্গলবার স্ত্রী সহবাস করে সুস্থ্য সন্তানের পিতা হয়েছে, এবং এ কারণে তাদের বা তাদের সন্তানদের কোন ক্ষতি হয়নি। আল্লাহ আমাকে ও আপনাকে অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করুন। আল্লাহ-ই ভাল জানেন।

সমাপ্ত


মুফতী: শায়খ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদক: জাকের উল্লাহ আবুল খায়ের
সূত্র: www.islamqa.info

রবিবার, ২৭ মে, ২০১৮

৫/২৭/২০১৮ ০৪:১৭:০০ PM

জেনে নিন রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কী করবেন?

রোজা অবস্থায় মানুষের স্বপ্নদোষ হলে করণীয় কী তা জানতে অনেকেই লজ্জাবোধ করেন। এ অবস্থায় রোজা ভেঙে গেছে মনে করে অনেকেই দিনের বেলায় পানাহার করে থাকে। আসলে এ বিষয়টি জেনে নেয়া লজ্জার কোনো বিষয় নয়। রোজা অবস্থায় স্বপ্নদোষে করণীয় তুলে ধরা হলো-

কেউ কেউ মনে করেন, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভেঙে যায়। তাদের এ ধারণা ঠিক নয়। স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না।

হাদিসের বর্ণনায় এসেছে, তিনটি বস্তু রোজা ভঙ্গের কারণ নয়-
০১. বমি;
০২. শিঙ্গা লাগানো ও
০৩. স্বপ্নদোষ। (মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ তিরমিজি, বাইহাকি)

সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় ভেবে পানাহার করা ঠিক নয়। বরং রোজা পালন করে তা পরিপূর্ণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের বিষয়াদিসমূহ জানার ও মানার তাওফিক দান করুন। আমিন।
৫/২৭/২০১৮ ১২:২১:০০ PM

রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন সংক্রান্ত ৬টি মাস্‌য়ালা

প্রশ্ন: রমজান মাসে স্বামী স্ত্রী যৌনমিলন বা সহবাস করা যাবে কি?

উত্তরঃ আপনি রমজান মাসে রোজা রেখে যৌনমিলন করতে পারবেন না আর এতে আপনার রোজা তো ভাঙবেই এবং এটা সম্পূর্ন হারাম।হ্যা তবে রোজা ভাঙ্গার পর সঙ্গম করতে পারবেন ।

প্রশ্নঃ মেয়েদের পিরিয়ড বা মাসিক শুরু হলে রোজা রাখার নিয়ম কি?

মাসিক বা ঋতুস্রাব চলাকালীন রোজা রাখা যায় না। আর এতে কোন গোণাহ হবে না।

রমজান মাসে দিনের বেলায় যে ব্যক্তি যৌনমিলন করে তিনি মুকীম (নিজ অঞ্চলে অবস্থানকারী) রোযাদার হলে তার উপর বড়-কাফ্‌ফারা (আল কাফ্‌ফারাতুল মুগাল্লাযাহ) ওয়াজিব হয়। আর তা হল একজন দাস মুক্ত করা। যদি তা না পায় তাহলে একাধারে দুইমাস সিয়াম পালন করা। আর যদি তাও না পারে তবে ৬০ জন মিসকীনকে খাওয়ানো।

রমজানের রাতে স্ত্রী মিলন কোন ঘঠনার পরে হালাল করা হয়েছে এবং কেন

যদি নারী সন্তুষ্টচিত্তে যৌনমিলনে সাড়া দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোন জরিমানা ওয়াজিব হবে না। আর যদি স্বামী-স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের কোন গুনাহ হবে না, তাদের উপর কোন কাফ্‌ফারাও ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকাও ওয়াজিব হবে না। শুধু তাদের উভয়কে ঐদিনের রোযা কাযা করতে হবে। যেহেতু মুসাফির অবস্থায় রোযা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক নয়।

একইভাবে যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে (যেমন কোন নিরপরাধ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে) ঐ ব্যক্তি সেই দিন যদি যৌনমিলন করে, যেইদিন অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে তবে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। কারণ এক্ষেত্রে সে ব্যক্তি কোন ওয়াজিব রোযা ভঙ্গ করেনি।

নিজ অঞ্চলে অবস্থানকারী (মুকীম) রোযাদার যদি যৌনমিলন করে রোযা ভেঙ্গে ফেলে যার উপর রোযা রাখা বাধ্যতামূলক তার উপর পাঁচটি জিনিস বর্তাবে-

১। সে গুনাহগার হবে।

২। তার সেই দিনের রোযা নষ্ট হয়ে যাবে।

৩। সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।

৪। সেই দিনের রোযার কাযা করা ওয়াজিব হবে।

৫। (বড়) কাফ্‌ফারা আদায় করা ওয়াজিব হবে।

কাফ্‌ফারা আদায় করার দলীল হল সেই হাদিসটি, যা আবু হুরাইরাহ (আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হউন) থেকে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রমজানের দিনের বেলায় তাঁর স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন। এই ব্যক্তি একাধারে দুইমাস রোযা পালন করা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াতে অক্ষম ছিলেন। তাই এই ব্যক্তি কাফ্‌ফারা পরিশোধের বাধ্যবাধকতা হতে রেহাই পান। কারণ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না [সূরা বাক্বারাহ, ২:১৮৬] অপারগের ওপর কোন ওয়াজিব আরোপ করা যায় না।

যৌনমিলন যেহেতু সংঘটিত হয়েছে সুতরাং উপরোল্লেখিত মাসয়ালাতে বীর্যপাত হওয়া বা না-হওয়ার কারণে হুকুমের মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যৌনমিলন ছাড়া বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে তাকে কাফ্‌ফারা আদায় করতে হবে না। বরং সে গুনাহগার হবে, দিনের বাকি অংশ তাকে যৌনমিলন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রোযাটির কাযা করতে হবে।

প্রশ্ন : এটি কারো অজানা নয় যে, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় তার স্ত্রীর সাথে সহবাস করবে, তার কাফ্‌ফারা হল- একজন দাস মুক্ত করা অথবা (তা না পারলে) একটানা দুই মাস রোযা রাখা অথবা (তা না পারলে) ৬০ জন মিসকীনকে খাওয়ানো। প্রশ্ন হল-
১- যে ব্যক্তি রমজান মাসের ভিন্ন ভিন্ন দিবসে নিজের স্ত্রীর সাথে একাধিকবার সহবাস করেছে, তাকে কি সহবাসকৃত প্রতিটি দিবসের পরিবর্তে দুই মাস করে রোযা পালন করতে হবে? নাকি যতদিন সহবাস করুক না কেন শুধু দুই মাস রোযা রাখা যথেষ্ট?
২- উপরে উল্লেখিত কাফ্‌ফারার হুকুম না জেনে কেউ যদি (রমজানের দিনের বেলায়) স্ত্রী-সহবাস করে (তার বিশ্বাস ছিল সে যেদিন সহবাস করবে শুধু সেই দিনের বদলে একদিনের রোযা কাযা করতে হবে) তবে সে ব্যক্তির ব্যাপারে হুকুম কি?
৩- স্বামীর ন্যায় স্ত্রীর উপরও কি একই হুকুম বর্তাবে?
৪- খাবার খাওয়ানোর বদলে কি অর্থ প্রদান করা জায়েয?
৫- স্বামী ও স্ত্রী উভয়ের পক্ষ থেকে শুধু একজন মিসকীনকে খাওয়ালে চলবে কি?
৬- যদি খাওয়ানোর মত কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে কোন দাতব্য সংস্থাকে খাদ্যের মূল্য প্রদান করা যাবে কি না। যেমন- রিয়াদের আল-বির্‌র দাতব্য সংস্থা বা এ ধরনের অন্য কোন দাতব্য সংস্থা?

উত্তর: আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির উপর রোযা পালন করা ফরয:

এক
তিনি যদি তার স্ত্রীর সাথে রমজানের কোন এক দিবসে একবার বা একাধিকবার সহবাস করেন তবে তার উপর একবার কাফ্‌ফারা আদায় করা আবশ্যক হবে; যদি তিনি প্রথমবার সহবাস করার পর কাফ্‌ফারা আদায় না করে থাকেন। আর যদি তিনি কয়েকদিন দিবাভাগে সহবাস করে থাকেন তবে তাকে সম সংখ্যক দিনের কাফ্‌ফারা আদায় করতে হবে।

দুই
তার উপর শারীরিক মিলনের কাফ্‌ফারা আদায় করা ফরয যদিও তিনি এই ব্যাপারে অজ্ঞ থেকে থাকেন।

তিন
সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয় তাহলে স্ত্রীর উপরও কাফ্‌ফারা ফরয হবে। আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রীর উপর কোন কিছু ফরয হবে না।

চার
খাদ্য খাওয়ানোর বদলে সমমূল্য অর্থ প্রদান করা জায়েয নয়। খাওয়ানোর পরিবর্তে অর্থ প্রদান করলে এতে অর্পিত দায়িত্ব পালন হবে না।

পাঁচ
একজন মিসকীনকে তার পক্ষ থেকে অর্ধ স্বা‘ ও তার স্ত্রীর পক্ষ থেকে অর্ধ স্বা‘ খাওয়ানো জায়েয। এতে তাদের দুইজনের পক্ষ থেকে ৬০ জন মিসকীনের একজনকে খাওয়ানো হয়েছে বলে গণ্য হবে।

ছয়
কাফ্‌ফারার সবগুলো খাদ্য শুধু একজন মিসকীনকে প্রদান করা জায়েয নয়। অনুরূপভাবে আল-বির্‌র চ্যারিটি বা অন্য কোন দাতব্য সংস্থাকে প্রদান করাও জায়েয নয়। কারণ তারা হয়ত ৬০ জন মিসকীনের মাঝে খাদ্য বিতরণ করবে না। মু’মিনের উচিত শরিয়ত কর্তৃক তার উপর আরোপিত কাফ্‌ফারাসহ সকল ওয়াজিব পালনে সচেষ্ট হওয়া।

আল্লাহই তাওফিক্দাতা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীগণের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

শনিবার, ২৬ মে, ২০১৮

৫/২৬/২০১৮ ১২:১৬:০০ PM

রোজা অবস্থায় রমজানের দিনের বেলা স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে কী হবে?

যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে সাওমের কোন অসুবিধা হয় না। কেননা নবী করীম (সা.) সাওম অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন। আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. রোযা অবস্থায় (স্ত্রীকে) চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন (জৈবিক) চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচে’ বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। [বুখারী ১৮৪১ মুসলিম ১১২১]

তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর জুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে সাওমের কোন ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত। আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

রোজাদারের জন্য চাই সে যুবক হোক বা বৃদ্ধ স্ত্রীকে চুমো দেয়া এবং আলিঙ্গন করা জায়েজ যদি যৌন তাড়নার বশবর্তী হয়ে সহবাসে লিপ্ত বা বীর্যপাত হবে না বলে নিজের ওপর দৃঢ় আস্থা থাকে। চাই তার রোজা নফল হোক বা ফরজ, রমজানে হোক বা অন্য কোন মাসে। আলিঙ্গন দ্বারা উদ্দেশ্য গায়ে গা মিলানো। যেমন- স্পর্শ করা বা জড়িয়ে ধরা। আলিঙ্গন এখানে স্ত্রী সহবাস উদ্দেশ্য নয়। কারণ স্ত্রী সহবাস অবশ্যই রোযাভঙ্গকারী।

রমজান মাসে কোন রোজাদার যদি আপন স্ত্রীকে চুমু দেয় অথবা স্পর্শ করে কিংবা আলিঙ্গন করে আর এতে তার বীর্যস্খলন হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে। তবে এরপরও তাকে সারাদিন রোজাবস্থায় থাকতে হবে। এবং রোজা কাজা করতে হবে তাওবা-ইস্তেগফারসহ। কারণ আল্লাহ তায়ালা হাদীসে কুদসীতে বলেন, একজন রোজাদার তার চাহিদা এবং খানা-পিনা আমার কারণেই ছাড়ে।

অপর এক বর্ণনায় রাসূল সা: বলেন, সে তার স্বাদ গ্রহণ আমার জন্যই ত্যাগ করে এবং তার স্ত্রী আমার জন্যই ছাড়ে। তবে যদি ‘মজি’ বের হয় তাতে রোযা ভঙ্গ হবে না। আলেমদের বিশুদ্ধ মতানুসারে এতে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না তবে তার জন্য উচিত হলো যৌন উত্তেজক আচরণ যেগুলো হারামে পতিত করার সম্ভাবনা রাখে তা হতে বিরত থাকা। [আহসানুল ফাতাওয়া, ফাতাওয়া দারুল উলুম, ইমদাদুল ফাতাওয়া, বেহেশতি যেওর, মিনহাতুল বারী ৩৬৪/৪]
৫/২৬/২০১৮ ১২:১১:০০ PM

যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করেছে কিন্তু বীর্যপাত হয়নি

প্রশ্ন : 
এক লোক রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করেছে, কিন্তু বীর্যপাত হয়নি। এর হুকুম কী? আর সে স্ত্রীরই বা করণীয় কী- যিনি এ ব্যাপারে অজ্ঞ ছিলেন?


উত্তর :  

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

রমজান মাসে দিনের বেলায় যে ব্যক্তি যৌনমিলন করে তিনি মুকীম (নিজ অঞ্চলে অবস্থানকারী) রোযাদার হলে তার উপর বড়-কাফ্‌ফারা (আল কাফ্‌ফারাতুল মুগাল্লাযাহ) ওয়াজিব হয়। আর তা হল একজন দাস মুক্ত করা। যদি তা না পায় তাহলে একাধারে দুইমাস সিয়াম পালন করা। আর যদি তাও না পারে তবে ৬০ জন মিসকীনকে খাওয়ানো।

যদি নারী সন্তুষ্টচিত্তে যৌনমিলনে সাড়া দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোন জরিমানা ওয়াজিব হবে না। আর যদি স্বামী-স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের কোন গুনাহ হবে না, তাদের উপর কোন কাফ্‌ফারাও ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকাও ওয়াজিব হবে না। শুধু তাদের উভয়কে ঐদিনের রোযা কাযা করতে হবে। যেহেতু মুসাফির অবস্থায় রোযা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক নয়। 

একইভাবে যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে (যেমন কোন নিরপরাধ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে) ঐ ব্যক্তি সেই দিন যদি যৌনমিলন করে, যেইদিন অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে তবে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। কারণ এক্ষেত্রে সে ব্যক্তি কোন ওয়াজিব রোযা ভঙ্গ করেনি।

নিজ অঞ্চলে অবস্থানকারী (মুকীম) রোযাদার যদি যৌনমিলন করে রোযা ভেঙ্গে ফেলে যার উপর রোযা রাখা বাধ্যতামূলক তার উপর পাঁচটি জিনিস বর্তাবে-

১। সে গুনাহগার হবে।

২। তার সেই দিনের রোযা নষ্ট হয়ে যাবে।

৩। সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।

৪। সেই দিনের রোযার কাযা করা ওয়াজিব হবে।

৫। (বড়) কাফ্‌ফারা আদায় করা ওয়াজিব হবে।

কাফ্‌ফারা আদায় করার দলীল হল সেই হাদিসটি, যা আবু হুরাইরাহ (আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হউন) থেকে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রমজানের দিনের বেলায় তাঁর স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন। এই ব্যক্তি একাধারে দুইমাস রোযা পালন করা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াতে অক্ষম ছিলেন। তাই এই ব্যক্তি কাফ্‌ফারা পরিশোধের বাধ্যবাধকতা হতে রেহাই পান। কারণ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না [সূরা বাক্বারাহ, ২:১৮৬] অপারগের ওপর কোন ওয়াজিব আরোপ করা যায় না।

যৌনমিলন যেহেতু সংঘটিত হয়েছে সুতরাং উপরোল্লেখিত মাসয়ালাতে বীর্যপাত হওয়া বা না-হওয়ার কারণে হুকুমের মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যৌনমিলন ছাড়া বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে তাকে কাফ্‌ফারা  আদায় করতে হবে না। বরং সে গুনাহগার হবে, দিনের বাকি অংশ তাকে যৌনমিলন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রোযাটির কাযা করতে হবে।

আল্‌ফাতাওয়া আল্‌জামি‘আহ লিল মারআতিল মুসলিমাহ (মুসলিম নারীর জীবন ঘনিষ্ট ফতোয়াসমগ্র), খণ্ড-১, পৃঃ- ৩৪৮
৫/২৬/২০১৮ ১২:০২:০০ PM

রোজার মাসে স্ত্রীর সাথে কখন মিলিত হবেন জানেন?

রোজার মাসে স্ত্রীর সাথে- ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। যদি কেউ এর পূর্বে শূয়ে পড়তো। তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত। এর ফলে সাহাবাগন কষ্ট অনুভব করছিলেন।

অতপর আল্লাহ আয়াত নাজিল করে মাগরিব থেকে সুভহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন।

এখানে একটা বিষয় জ্ঞাতব্য যে যেহেতু আল্লাহতায়ালা রোজাদারের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সুবেহসাদিক পর্যন্ত নির্ধারন করেছেন কাজেই সকালে যে ব্যাক্তি অপবিত্র অবস্হায় উঠলো সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরা করে নিল। যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে ওজু করে সেহরি পুরা করে গোসল করে নামাজ আদায় করে নিবে।কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন তবে মনে রাখবেন ফজরের নামাজের পুর্বে অবশ্যি নিজেকে পবিত্র করে নিতে হবে।