Breaking

IT লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
IT লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ জুন, ২০১৮

৬/২০/২০১৮ ০৬:২৪:০০ PM

এবার হেলমেটে ব্যবহার করা যাবে এয়ার কুলার!

এবার হেলমেটে পোর্টেবল এয়ার কুলার সংযোজন করা হয়েছে ভারতের ব্যাঙ্গালুরুতে। মূলত বাইক আরোহীদের কথা ভেবেই এই বিশেষ এয়ার কুলারটি বানানো হয়েছে। গরমে রাস্তায় বাইক নিয়ে বেরোলে মাথায় পরে নিন কুলার লাগানো এই হেলমেট আর অন করে দিন কুলারের সুইচ। বাইরে তাপ যতই থাকুক, মাথা থাকবে ঠাণ্ডা!

এমনই (portable) এয়ার কুলার প্রাথমিকভাবে ব্যবহৃত হচ্ছে ব্যাঙ্গালুরুতে। মূলত বাইক আরোহীদের কথা ভেবেই এই বিশেষ এয়ার কুলারটি বানানো হয়েছে।

‘ব্লুস্ন্যাপ’ নামের ওয়াটার বেসেড এই কুলারটি তৈরি করেছেন AptEner Technologies-এর সিইও সুন্দরারাজন কৃষ্ণাণ।

সুন্দরারাজনের দাবি, বাইরের তাপমাত্রার থেকে অন্তত ৬-১৫ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারবে তার কুলার। ডাস্ট-ফ্রি এবং ডি-ফগিং ফিচার প্রযুক্তিতে তৈরি এই কুলারটি একবার পুরো চার্জ দিলে ১০ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে। ‘ব্লুস্ন্যাপ’ এমনিতে বেশ হালকা। এটিতে যে রিপ্লেসেবল ফিল্টার রয়েছে সেটি সাধারণ পানিতেই পরিষ্কার করে নেয়া যাবে।

তবে সুন্দরারাজন এই কুলারটিকে প্রযুক্তিগতভাবে আরও উন্নত করতে চান। তাই সাধারণ মানুষের হাতে ‘ব্লুস্ন্যাপ’ পৌঁছাতে আরও সময় লাগবে।

মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

৬/১২/২০১৮ ০৩:৫৮:০০ PM

উইন্ডোজ-এ দুঃসংবাদ, কম্পিউটারে এই বিশেষ প্রোগামটি বাদ পড়ছে চিরতরে

সময় যত এগোচ্ছে, তত আপডেটেড হয়ে পড়ছে জীবন। কারণ, আমাদের নিত্য ব্যবহারের ডিভাইসগুলিতে চলে আসছে আমূল পরিবর্তন। এমনই এক পরিবর্তন আনতে এবার বড় পদক্ষেপ করল মাইক্রোসফট। কম্পিউটার থেকে পেইন্ট এবার বিদায় নিতে চলেছে। উইন্ডোজের ভবিষ্যৎ সংস্করণগুলোতে পেইন্ট প্রোগ্রামটিকে আর রাখবে না মাইক্রোসফট।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাইক্রোসফটের পরবর্তী উইন্ডোজ ১০ আপডেটের নাম হবে অটাম ক্রিয়েটরস আপডেট। এতে বেশ কিছু নতুন ফিচার থাকবে। তবে দীর্ঘদিনের পুরনো পেইন্ট প্রোগ্রামটিকে সরিয়ে ফেলার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ১৯৮৫ সালে উইন্ডোজের প্রথম সংস্করণ ১.০-এর সঙ্গে এসেছিল এমএস পেইন্ট।

উইন্ডোজের মূল প্রোগ্রামের অন্যতম অংশ হিসেবে প্রথম গ্রাফিকস সম্পাদনার প্রোগ্রামটি অনেকেই ব্যবহার করেছেন। ১ বিটের মনোক্রোম লাইসেন্স সংস্করণ থেকে এর যাত্রা শুরু। তবে উইন্ডোজ ৯৮-এর আগে পর্যন্ত পেইন্ট ব্যবহার করে জেপিইজি ফরম্যাটে ছবি সেভ করা যেত না।

অবশ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পেইন্ট প্রোগ্রামটিকে আলাদা অ্যাপ হিসেবে রাখা হচ্ছে। প্রথমে উইন্ডোজ ১০ থেকে পরবর্তী উইন্ডোজে আর পেইন্ট প্রোগ্রামটি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্থার তরফে। তবে গ্রাহকদের উৎসাহে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। পেইন্ট প্রোগ্রাম থাকছে তবে সেটি আলাদা অপশন থেকে ব্যবহারকারীকে ইনস্টল করে ব্যবহার করতে হবে।
৬/১২/২০১৮ ০৩:১১:০০ PM

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, জেনে নিন কতটা বদলাবে চেনা অ্যাপ

হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। এই দুই প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই আবর্তিত হয় সোশ্যাল মিডিয়া। সেখানে নতুন কোনও ফিচার এলেই তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। এবার অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাডভান্সড ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার এসে গেলে হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা আরও সহজ হয়ে যাবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, এই নতুন ফিচারের সাহায্যে চোখের নিমেষেই শেয়ার করা যাবে ছবি। এই ফিচারের নাম ‘প্রেডিক্টেড আপলোড’। জানা গিয়েছে, এই ফিচারটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত হবে। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো-র এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আগে থেকেই সার্ভারে ছবিগুলি আপলোড হয়ে থাকবে। ব্যবহারকারীরা কেবল ‘সেন্ড’ করে দিলেই সেটা পৌঁছে যাবে অন্য প্রান্তে। 

এছাড়া অ্যান্ড্রয়েডের হোয়াটস্যাপের ক্ষেত্রে নতুন বিটা সংস্করণে (২.১৮.১৭৯) শুরু হয়েছে আপনার কাছে আসা মেসেজকে লেবেলিং করা। ফরোয়ার্ড করা মেসেজের ক্ষেত্রে ‘ফরোয়ার্ডেড’ লেবেল দেওয়া থাকবে। ফলে ব্যবহারকারীরা ‘অরিজিনাল’ ও ‘ফরোয়ার্ডেড’-এর ফারাক বুঝতে পারছেন।

বুধবার, ৬ জুন, ২০১৮

৬/০৬/২০১৮ ০১:৫৪:০০ PM

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি ৬ কোটিরও বেশি পাসওয়ার্ড নিয়ে সমীক্ষা চালিয়েছে। এতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রযুক্তি জগতে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন গবেষকরা। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার মতে, সবচেয়ে বেশি যে পাসওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করেছে, তার মধ্যে রয়েছে-

১. ‘qwerty’ বা ‘12345’-এর মতো পরপর লেখা সংখ্যা বা অক্ষর।

২. ‘iloveyou’ বা ‘ihateyou’ জাতীয় পরিচিত ছোট বাক্য।

৩. বহু ব্যবহৃত স্ল্যাং।

৪. কোকাকোলা, প্লেবয়, লিংকডইন-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম।

৫. বিখ্যাত সিনেমা বা প্রিয় ফুটবল ক্লাবের নামও অনেকে ব্যবহার করেছেন।

অধিকাংশ মানুষেরই এখন এত সংখ্যক অ্যাকাউন্ট এবং আলাদা আলাদা পাসওয়ার্ড, তা মনে রাখা সত্যিই কঠিন। তাই বলে এত সহজে অনুমান করার মতো পাসওয়ার্ড রাখাও এক ভয়াবহ প্রবণতা বলেই প্রযুক্তিবিদদের মত। 
৬/০৬/২০১৮ ০১:৫২:০০ PM

পানিতে চার্জ হবে স্মার্টফোন!

প্রযুক্তিনির্ভর এই যুগে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে। আর স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার পাওয়া গেল যুগান্তকারী সমাধান। বিদ্যুৎ ছাড়াই জলে চার্জ হবে স্মার্টফোন।

আর এরজন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছেন যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে লবনাক্ত পানি রয়েছে। যা কিনা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেওয়া যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিভাইসটি লবনাক্ত পানি দ্বারা পূর্ণ থাকে। এই পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ফোনে চার্জ দেওয়ার জন্য ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড ক্যাবল রয়েছে। ফলে খুব সহজেই ফোনে চার্জ দেওয়া যাবে।

জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারির সমমানের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তবে ডিভাইসটি দিয়ে একবারই মাত্র চার্জ দেওয়া সম্ভব। পাওয়ার কার্ডটির দাম করা হয়েছে ১.৫ ডলার।
৬/০৬/২০১৮ ০১:৪৯:০০ PM

বিনামূল্যে ইন্টারনেট সিকিউরিটি পাবেন যেভাবে

কম্পিউটারকে ভাইরাস-এর আক্রমণ থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করি। টাকা খরচ করে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি। অ্যান্টি-ভাইরাস কিনে ইনস্টল করি।

অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামী অ্যান্টি-ভাইরাসের 'ট্রায়াল ভার্সান' বদলে বদলে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন 'ইন্টারনেট সিকিউরিটি'বা ব্রাউজার সুরক্ষা? আসুন জেনে নিই কীভাবে গুগল ক্রোমে চালু করবেন ম্যালওয়ার (Malware)স্ক্যানিং ফিচার।

গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ক্রোমের ডানদিকে উপরে মেনুতে (তিনটি বিন্দু) ক্লিক করুন। এবার 'সেটিংস'-এ ক্লিক করে 'অ্যাডভান্সড' সিলেক্ট করুন। এবার স্ক্রিনে একদম নিচে 'ক্লিন আপ কম্পিউটার' অপশন দেখতে পাবেন। এবার এর মধ্যে থেকে 'Find and remove harmful software' অপশানে (ম্যালওয়ার ডিটেক্টিং টুল) ক্লিক করুন।

তারপর 'Find'-এ ক্লিক করলে ক্রোম আপনার কম্পিউটারে ম্যালওয়ার স্ক্যান শুরু করে দেবে। স্ক্যান শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায় তবে সেটিকে 'রিমুভ'-এর অপশন দেবে ক্রোম। যদি কিছু না পাওয়া যায় তো জানিয়ে দেবে 'No harmful software found'।

এবার থেকে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্যানের জন্য ক্রোমের অ্যাড্রেস বারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই এই স্ক্যান শুরু হয়ে যাবে। তবে এই অপশানটি যদি কাজ না করে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম আপডেট করে নিন।

মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

৬/০৫/২০১৮ ০৪:০৪:০০ PM

পেনড্রাইভ যদি ফরম্যাট না হলে কী করবেন, জেনে নিন

অনেক সময় স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করা যায়।

১। প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন।

২। কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করতে হবে।

৩। এরপর টাইপ করুন list disk কমান্ড।

৪। আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার দিতে হবে। যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।

৫।এরপর clean লিখে এন্টার করুন।

৬। create partition primary লিখে এন্টার দিতে হবে।

ব্যাস, হয়ে গেল। এখন My computer-এ ঢুকে পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে তা ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে।